10/03/2026
যারা ২০২৬ সালে এসেও বলেন, “ভাইয়া ১ ডলারে কয়টা অর্ডার আসবে?”
তাদের জন্য এই গ্রাফটা খুব মন দিয়ে বুঝা দরকার।
এটা ফিমেইলদের হেয়ার রিলেটেড একটা প্রোডাক্ট।
প্রতিদিন ২০ ডলার করে নিয়মিত অ্যাড রান হচ্ছে।
কোনোদিন বাজেট বাড়ানো হয় নাই, কমানোও হয় নাই, একই প্রোডাক্ট, একই ফানেল, একই মার্কেট।
তারপরও দেখেন Last 7 Days এ অর্ডারের অবস্থা,
Tue, 18
Wed, 7
Thu, 18
Fri, 26
Sat, 9
Sun, 16
Mon, 3 (দিন এখনো শেষ হয় নাই)
এখন একটু খেয়াল করেন।
একই বাজেট, একই অ্যাড, একই প্রোডাক্ট,
তবুও একদিন ২৬টা অর্ডার, আবার একদিন ৭টা, আরেকদিন ৯টা, আবার ১৬টা।
এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে,
“ভাইয়া ১ ডলারে কয়টা অর্ডার আসবে?”
তাহলে এই প্রশ্নটার উত্তর আসলে কেউই ফিক্সড করে দিতে পারবে না।
কারণ ডিজিটাল মার্কেটিং কোনো ফিক্সড ম্যাথ না।
এটা অনেকগুলো ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে।
যেমন ধরেন,
১। Audience mood / buying intent
সব মানুষ প্রতিদিন কেনাকাটা করার মুডে থাকে না।
কিছুদিন মানুষ শুধু দেখে, কিছুদিন কার্টে রাখে, আর কিছুদিন কিনে।
২। Day of the week effect
অনেক সময় শুক্রবার বা ছুটির দিনে মানুষ বেশি শপিং করে।
আবার সপ্তাহের মাঝামাঝি সময়ে কম অর্ডার আসে।
৩। Facebook auction competition
আপনি একা অ্যাড দিচ্ছেন না।
একই অডিয়েন্সের সামনে আরও অনেক ব্র্যান্ড অ্যাড দেখাচ্ছে।
কখনো কম্পিটিশন বেশি হলে আপনার কস্ট বাড়বে, অর্ডার কমবে।
৪। Algorithm learning & delivery fluctuation
Meta algorithm সবসময় একইভাবে ডেলিভারি দেয় না।
কখনো ভালো অডিয়েন্সে যায়, কখনো একটু উইক অডিয়েন্সে যায়।
৫। Creative fatigue
একই ক্রিয়েটিভ অনেকদিন চললে মানুষের আগ্রহ কমে যায়।
তখন কনভার্সন ড্রপ করে।
৬. External factors
মৌসুম, স্যালারি ডে, অফার সিজন, এমনকি আবহাওয়া পর্যন্ত সেলসকে প্রভাবিত করে।
তাই যারা এখনো “১ ডলারে কয়টা অর্ডার আসবে” এই হিসাব করেন,
তাদের জন্য ২০২৬ সালেও মার্কেটিং কঠিনই থাকবে।
কারণ স্মার্ট মার্কেটাররা জানে,
মার্কেটিং একদিনের ফল না, এটা অনেকগুলো ফ্যাক্টর এর সাথে জড়িত 📊