30/04/2019
সকল প্রশংসা মহামহিম আল্লাহর। দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূল সা. এর প্রতি, তার পরিবার-পরিজন ও সঙ্গী সাথীদের প্রতি।
অন্ধকার পথ থেকে ফিরে আসা কিছু তওবাকারীদের চমকপ্রদ ঘটনাবলি বেশ উৎসাহব্যঞ্জক, মুগ্ধকর। কারণ- তাদের শিক্ষনীয় ঘটনাগুলো আমাদের সামনে সুখ-দুখ, হাসি-কান্না, ভয়-জয় ও উদ্বেগ-উৎকণ্ঠায় মোড়ানো সরল জীবনের অনুপম চিত্র তুলে ধরে।
সূর্যের আগমন না ঘটলেও, পৃথিবী আলোকিত না হলেও, বেলাশেষে "সত্যবিশ্বাসী" ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে। তেমনি, পড়ন্ত বেলায় অস্তমিত সূর্যের বিদায় না ঘটলেও, রাতে জ্বলজ্বলে তারকারাজির আবির্ভাব না হলেও পরিশেষে তওবাকারী আল্লাহর দিকেই রুজু হয়।
তওবাকারী- মাত্রই উন্মুক্ত হৃদয়ের অধিকারী, অধিক অশ্রুপাতকারী, অনুভূতিকাতর ও পরিমিতি ভীতি লালনকারী...
তওবাকারী- সত্যবাদিতায় অগ্রগামী, কাজে-কর্মে উদ্যমী, দৃঢ়চেতা মন ও সুষ্ঠু বিবেকের অধিকারী।
তওবাকারী- মিথ্যা দম্ভ ও অহংকার থেকে মুক্ত এবং সে অল্পতেই তুষ্ট...
তওবাকারী- হৃদয় ও মন যার প্রেমাসম্পদের বিরহে কাতর। চেহারায় শোকের ছায়া, অথচ অশ্রুতে বয় আনন্দের ফল্গুধারা...
তওবাকারী- যে মিলন ও বিচ্ছেদের মর্ম জানে। পাওয়া ও হারানোর বেদনা এবং গ্রহণ ও উপেক্ষার পরিণতি বুঝে...
তওবাকারী- স্রষ্টার আনুগত্যে যে তৃপ্তি খুজে পায়। ইবাদতের মাঝে দেখে সুন্দরের সমাবেশ এবং আল্লাহর প্রতি ঈমান ও বিশ্বাসে লাভ করে আমীও স্বাদ...
তওবাকারী- যার চোখের অশ্রুতে গল্প রচিত হয়। বেদনার কালিতে রচিত হয় কবিতামালা। কান্নায় ফোটাই যার হয়ে যায় কথামালা!
তওবাকারী- স্বীয় সন্তানকে শত্রুর থাবা থেকে রক্ষাকারী মায়ের ন্যায়। গভীর সমুদ্রের ঘুর্ণিপাক থেকে নিরাপদে তীরে ফেরা ডুবুরীর ন্যায়। নিঃসন্তান অক্ষম পিতার ন্যায়, যাকে আগত পুত্রের সুসংবাদ দেওয়া হয়েছে। কিংবা ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত গুরুতর অপরাধী, যার কৃত অপরাধ ক্ষমা করে দেওয়া হয়েছে...
তওবাকারী- যে নফসের প্রবৃত্তি ও গুনাহ থেকে নিজেকে মুক্ত করেছে। পাপাচারীতার বেড়ি থেকে কলবকে পবিত্র করেছে ও অন্ধকার থেকে আলোর পথে পা বাড়িয়েছে।
পাঠক! এসব তো গেলো তওবাকারীর কিছু বৈশিষ্ট্যের কথা। বক্ষ্যমাণ বইয়ে এমনই কিছু শিক্ষনীয় সত্য ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। যারা ইতিমধ্যেই তওবা করেছেন। অথবা তওবা করে ফিরে আসতে চান, যারা আল্লাহর প্রতি অনুগত হতে চান, কিংবা যারা তওবার দরোজা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
বইটি সকলের জন্য। করুনাময়ের কাছে প্রার্থনা করি, তিনি যেন সবাইকে এ বই থেকে উপকৃত করেন।
(নতুন) বইঃ ফিরে এসো ক্ষমার পথে।
লেখকঃ ড. মুহাম্মদ বিন আব্দুর রহমান আরিফী
লেখকঃ ড. আয়েয আল ক্বারনি।
বইটি বর্তমানে- Islamic Book Sale Center- ইসলামিক বই বিক্রয় কেন্দ্র (ডিসকাউন্টে) পাওয়া যাচ্ছে।।