16/05/2026
খারাপ প্রোডাক্ট দিলে দ্রুত লাভ করা যায় জানেন?
বিষয়টা একটু বিস্তারিত বলি।
মার্কেটে সাধারণত ৩ ধরনের প্রোডাক্ট দেখা যায়:
* অরিজিনাল / ভালো কোয়ালিটি
* মিডিয়াম কোয়ালিটি
* ডুপ্লিকেট / কপি প্রোডাক্ট
এখন প্রশ্ন হলো, খারাপ প্রোডাক্ট সেল করে অনেকেই দ্রুত সেল পায় কেন?
কারণ খুবই simple।
ভালো প্রোডাক্টের কস্টিং বেশি হয়, তাই দামও তুলনামূলক বেশি রাখতে হয়। ফলে অর্ডার হয় কম, কিন্তু কাস্টমার স্যাটিসফাইড থাকে।
অন্যদিকে ডুপ্লিকেট বা খারাপ প্রোডাক্ট অনেক কম দামে পাওয়া যায়। যার কারণে অনেক কাস্টমার কম দামে দেখে সেইটাই কিনে ফেলে। পরে যখন প্রোডাক্ট খারাপ বের হয়, তখন তারা বলে:
"অনলাইনের জিনিস ভালো না"
এখানেই আসল সমস্যা শুরু হয়।
ফেক প্রোডাক্ট সেল করা একজন সেলার হয়তো কয়েক মাস অনেক সেল করতে পারে। কারণ এড রান করে দ্রুত অনেক মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু একটা সময় পরে তার বিজনেস ধীরে ধীরে down হয়ে যায়।
কারণ?
তার audience একবার purchase করার পর দ্বিতীয়বার আর ফিরে আসে না।
খারাপ প্রোডাক্ট repeat customer তৈরি করতে পারে না।
অন্যদিকে, যে ব্যক্তি অরিজিনাল বা ভালো প্রোডাক্ট সেল করে, তার হয়তো শুরুতে অর্ডার কম থাকে। কিন্তু তার customer trust তৈরি হয়, repeat customer তৈরি হয়, recommendation আসে।
আর long-term এ একটা business টিকে থাকে আসলে trust এর উপর।
দ্রুত লাভ করা সহজ,
কিন্তু মানুষের বিশ্বাস ধরে রাখা অনেক কঠিন।
আমার বিজনেস পেজ OneTech BDshop
আর নেক্সটে কোন বিষয়ে জানতে চান?
১/ Brand value কিভাবে বাড়াবেন।
২/ কোন টাইপ কন্টেন্ট বেশি ভাইরাল হয়।
৩/প্রোডাক্ট সোর্সিং।
আর আপনার পেজ রিলেটেড যেকোনো সমস্যার জন্য আমার গ্রুপে জয়েন হয়ে নিন কমেন্টে লিংক দিচ্ছি, ডিরেক্ট পোস্ট দিয়ে জানিয়ে দিন কি কি সমস্যা আপনার পেজের।