25/05/2026
২৪/০৫/২০২৬ ইং তারিখে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় চাষাবাদ করতে গিয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বাংলাদেশ বর্ডার রোড থেকে প্রায় ১৫০-২০০ ফুট বাংলাদেশের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ জন আদিবাসী ভাই মর্মান্তিকভাবে নিহত হন।
অত্যন্ত দুঃখ ও উদ্বেগের বিষয় হলো, নিহতদের উদ্ধার কার্যক্রমে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ কিংবা স্থানীয় প্রশাসনের কোনো কার্যকর সহযোগিতা পাওয়া যায়নি। পরবর্তীতে জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয় আদিবাসী ভাইয়েরাই ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন।
একটি স্বাধীন দেশের সীমান্তের ভেতরে এ ধরনের মর্মান্তিক ঘটনা এবং পরবর্তীতে দায়িত্বশীল সংস্থাগুলোর নীরবতা সত্যিই হতাশাজনক। বাংলাদেশ যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি সীমান্ত এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ কামনা করছি।