মনের জানালা

  • Home
  • মনের জানালা

মনের জানালা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মনের জানালা, Media Agency, Dhaka, .

হায় বাংলাদেশ!  শুনতে কি পাও?অবাক আমি!হয়নি স্বাধীন।আর কতকাল,রবো পরাধীন?মুক্তির হাতছানি,তবুও মুক্তি নেই।আছে শুধু মৃত্যু।- ...
25/03/2026

হায় বাংলাদেশ!
শুনতে কি পাও?
অবাক আমি!
হয়নি স্বাধীন।
আর কতকাল,
রবো পরাধীন?
মুক্তির হাতছানি,
তবুও মুক্তি নেই।
আছে শুধু মৃত্যু।

- মনের জানালা

ঈদের দিন শুয়ে বসে না থেকে জায়েজ সীমায় আনন্দ, উৎসব করুন। বাচ্চাদের নিয়ে পারিবারিকভাবে আয়োজন করা যায়। শুধু খাওয়া, ঘুম আর ক...
20/03/2026

ঈদের দিন শুয়ে বসে না থেকে জায়েজ সীমায় আনন্দ, উৎসব করুন। বাচ্চাদের নিয়ে পারিবারিকভাবে আয়োজন করা যায়। শুধু খাওয়া, ঘুম আর কাপড় পরার নাম ঈদ না। মোবাইল নিয়ে পড়ে থাকলে হবে না।

ঈদ আসে-
মজার মজার খাবার খাওয়াতে নয়, অন্যদেরকে খাওয়ানোতে
নতুন পোশাক পরাতে নয়, অন্যকে নতুন পোশাক উপহার দিতে
নিজে নিজে আনন্দের জন্যে নয়, অন্যদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে
পড়ে থেকে ঘুমানো বা মোবাইল নিয়ে থাকাতে নয়, আত্নীয় স্বজন ও প্রতিবেশীর সাথে সাক্ষাৎ করতে
বেপর্দা ও অশ্লীল সাজে ঘুরে বেড়াতে নয়, শরিয়তসম্মত উৎসব ও আনন্দ আয়োজনে

ঈদ হোক আনন্দ উৎসবের আয়োজন, গুনাহ, হারাম, বেপর্দা, জিনার দিন না। ঈদ মানে ইবাদত৷

আমি ছুটে চলেছি মরুর বালুকা-ঢেউয়ের অস্থির বুকে,দিকহারা পথিকের মতো—অজানা কোনো গন্তব্যের খোঁজে।সূর্যদগ্ধ আকাশের নিচে ঘামে ...
07/03/2026

আমি ছুটে চলেছি মরুর বালুকা-ঢেউয়ের অস্থির বুকে,
দিকহারা পথিকের মতো—অজানা কোনো গন্তব্যের খোঁজে।
সূর্যদগ্ধ আকাশের নিচে ঘামে ভেজা ক্লান্ত শরীর,
তৃষ্ণার্ত প্রাণ নিয়ে খুঁজেছি এক ফোঁটা জলের দয়া।
দূর দিগন্তে ঝিলমিল করেছে আশার আলোকরেখা,
কিন্তু কাছে গিয়েই বুঝেছি—সে তো কেবল মরীচিকার ছলনা।
মরীচিকার পর মরীচিকা, প্রতিশ্রুতির পর প্রতারণা,
মরুর বালুর মতোই হাতছাড়া হয়ে গেছে বিশ্বাস।

28/02/2026

রমজান আসছে আমাদের শুদ্ধি করতে, জান্নাতের সুযোগ নিয়ে।
আর আমরা রমজানেই বেশি কুলষিত হওয়ার প্রতিযোগিতায় নেমেছি আর জাহান্নামের ঠিকানা বানিয়ে নিচ্ছি।

ওই নীলাভ আকাশে দিগন্তজোড়া মেঘ,মনের গহীনে তেমনি জমে আছে আবেগ।অঝোর ধারায় ঝরবে সে বৃষ্টি হয়ে,চক্ষুর জলে ভাসাবে হৃদয়ের নীড় ব...
18/02/2026

ওই নীলাভ আকাশে দিগন্তজোড়া মেঘ,
মনের গহীনে তেমনি জমে আছে আবেগ।
অঝোর ধারায় ঝরবে সে বৃষ্টি হয়ে,
চক্ষুর জলে ভাসাবে হৃদয়ের নীড় বয়ে।
বৃষ্টি ঝরে ভিজে যায় ধরণীর বুকে,
চোখের জল ঝরে নীরব ব্যথার সুখে।

13/02/2026

আপনাকে যদি সুযোগ দেওয়া হয় -
১। (ক) বসে শুয়ে খাবেন আর কিছুই করতে হবে না। সব খরচ ব্যবস্থা করা হবে।
অথবা
(খ) কর্ম করে আয়রোজগার করে খাবেন। কষ্ট করে ইনকাম করতে হবে।

২।
( ক) আপনাকে অনেক ধনীর করা হবে, যা ইচ্ছা কিনতে পড়তে, খরচ করতে পারবেন।
অথবা
(খ) আপনাকে দরিদ্র জীবন যাপন করতে হবে৷ সীমিত আয়ে জীবন যাপন করতে হবে।

কোনটা বেছে নিবেন? প্লিজ রেসপন্স কইরেন৷ এই দুই প্রশ্ন আপনার ভবিষ্যৎ সম্ভাবনা লুকিয়ে আছে।

18/01/2026
14/01/2026

মৃত্যুটাকে এত অবহেলা করছি কেন??

অথচ মালাকুল মউত আমাদের ব্যাপারে অনেক সিরিয়াস।

জান কবজের হুকুম দেওয়া হয়ে গেছে, সময়ের কাটা পৌঁছানো মাত্রই রূহ কবজ হয়ে যাবে।

কি সাথে করে নিয়ে যাব?
রিলস দেখার গুনাহ?
অবাধে চ্যাটিং করার গুনাহ?
নিজের শরীর দেখানোর গুনাহ?
আল্লাহর হুকুম ছেড়ে দেওয়ার গুনাহ?
মানুষের হক নষ্ট করার গুনাহ?
নাকি
তাকওয়া, নেক আমল ও উত্তম আখলাক

????

নতুন বছর কাটুক অনাবিল সুখ, শান্তি ও সফলতায়শুভেচ্ছা নতুন বছর ২০২৬
31/12/2025

নতুন বছর কাটুক অনাবিল সুখ, শান্তি ও সফলতায়
শুভেচ্ছা নতুন বছর ২০২৬

12/11/2025

ভোরের প্রভাতে রব্বে কারীমের দরবারে হাজিরা দেওয়া মানে হলো—সারা দিনের দায়িত্ব ও নিরাপত্তা এক মহাপ্রতাপশালী রব্বের জিম্মায় অর্পণ করা।

পুরুষদের বেশি প্রবণতা- ক্ষমতা, অর্থ আর নারীতে। এইসব অর্জনে সে মরতেও পারে মারতেও পারে।আর মেয়েদের বেশি প্রবণতা- খ্যাতি ও অ...
27/10/2025

পুরুষদের বেশি প্রবণতা- ক্ষমতা, অর্থ আর নারীতে। এইসব অর্জনে সে মরতেও পারে মারতেও পারে।

আর মেয়েদের বেশি প্রবণতা- খ্যাতি ও অর্থ উপার্জনে। তাই তো খ্যাতি ও অর্থের জন্যে বিছানায় শুইতেও পরোয়া করে না। নির্লজ্জ বেহায়া হয়ে ভার্চুয়ালে এসে হাঁসে, কান্দে, লাফায় আর কত ঢং করে ভাইরাল হতে।

ইবলিশ আর খন্নাসরূপী মানুষ (পুরুষ বা নারী) থেকে আল্লাহ হেফাজত করেন। আমিন

সময়ের পরিক্রমায় কেউ আপন হয় আবার কেউ হারিয়ে যায়। সময়কে যেমন ধরে রাখা যায় না, মনের মানুষকেও তেমন ধরে বেঁধে রাখা যায় না। সম...
23/10/2025

সময়ের পরিক্রমায় কেউ আপন হয় আবার কেউ হারিয়ে যায়। সময়কে যেমন ধরে রাখা যায় না, মনের মানুষকেও তেমন ধরে বেঁধে রাখা যায় না। সময়ের এক নাম অতীত আর হারানো প্রিয় মানুষের নাম স্মৃতি।

Address

Dhaka

1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when মনের জানালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Advertising & Marketing Company?

Share