03/04/2026
ভাবুন তো—৫–৬ বছর আগে তাড়াহুড়ো করে একটা Gmail খুলেছিলেন, যেমন:
👉 [email protected]
এখন মনে হচ্ছে, “এই নামটা তো একদম প্রফেশনাল না!”
ভাল খবর হলো 👉 এখন কিছু ক্ষেত্রে আপনি Gmail-এর username ( .com এর আগের অংশ ) পরিবর্তন করতে পারবেন—যদি এই ফিচারটি আপনার অ্যাকাউন্টে চালু থাকে।
🔹 এতে কী সুবিধা?
✔️ আপনার পুরোনো ইমেইল, ফাইল বা ডাটা কিছুই ডিলেট হবে না
✔️ কেউ পুরোনো ইমেইলে মেইল পাঠালেও, সেটা নতুন ইমেইলে চলে আসবে
✔️ বছরে ১ বার এবং সর্বোচ্চ ৩ বার username পরিবর্তনের সুযোগ থাকতে পারে
🛠️ কীভাবে পরিবর্তন করবেন?
1️⃣ Google Account Settings-এ যান
2️⃣ “Personal Info” এ ক্লিক করুন
3️⃣ “Contact Info” থেকে “Email” সিলেক্ট করুন
4️⃣ যদি অপশন থাকে, তাহলে “Change Google Account email” এ গিয়ে নতুন নাম সেট করুন
📌 মনে রাখবেন: এই ফিচারটি এখনো সব অ্যাকাউন্টে পাওয়া যায় না।
💬 আপনার Gmail নামটা কি এখনো পুরোনো স্টাইলে আছে, নাকি আপডেট করে ফেলেছেন?
কমেন্ট করে আমাদের জানিয়ে দিয়েন😄