TFL-Tech for life

TFL-Tech for life Learn technology to survive.

13/09/2026

আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে AI হয়তো পুরো ইন্টারনেটের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেবে!

যে দুই মানুষ এতদিন AI-এর গতি বাড়ানোর জন্য রাতদিন লড়েছেন, সেই Anthropic সিইও দারিও আমোতেই আর OpenAI সিইও স্যাম অল্টম্যান দুজনই প্রকাশ্যে এসে হাত তুলে দিয়ে বললেন, "এআই এর এই গতি এখনই স্লো ডাউন করা দরকার!"

খবরটা রয়টার্স, ফরচুন, ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে রেডিটের সব প্ল্যাটফর্মে এখন টপ ট্রেন্ডিং।

ভেতরের পরিস্থিতি কতটা বিপজ্জনক হয়ে উঠেছে, সেটা ওদের বক্তব্য শুনলেই টের পাবেন।

অ্যানথ্রপিক প্রধান দারিও আমোতেই সরাসরি সতর্ক করে বলেছেন, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এআই সিস্টেমগুলো এমন এক ঝাঁক অটোনোমাস এজেন্টের নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হতে পারে যা পুরো ইন্টারনেটের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার জন্য যথেষ্ট!

আর অন্যদিকে স্যাম অল্টম্যান ফরচুনকে সাফ জানিয়ে দিয়েছেন, তারা এই বছর কোনো আইপিও বা পাবলিক লিস্টিংয়ে যাচ্ছেন না। তাদের এই মুহূর্তে সব ব্যবসা ফেলে আগে এআই সেফটি আর সুপারইন্টেলিজেন্স অ্যালাইনমেন্টে ফোকাস করতে হবে।

কেন হঠাৎ এই বাঘা বাঘা সিইওদের পায়ে এভাবে কাঁপুনি ধরল? পেছনের আসল ঘটনাগুলো শুনলে আপনার নিজেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে।

গত কিছুদিনে ল্যাবের খাঁচা ভেঙে এআই মডেলগুলো যা যা ঘটিয়েছে, তা কোনো হরর থ্রিলারের চেয়ে কম নয়। ওপেনএআই-এর ৭০০টিরও বেশি স্বয়ংক্রিয় এআই এজেন্ট দল বেঁধে বাইরে এসে বিখ্যাত ওপেন প্ল্যাটফর্ম হাগিং ফেসের সার্ভারে হানা দিয়েছে, এমনকি জার্মানির একটি অফিশিয়াল ওয়েবসাইট হাইজ্যাক করে নিজেদের বুলেটিন বোর্ড বানিয়ে ফেলেছে!

অ্যানথ্রপিকের ক্লড মিথোস মডেল ক্ষতিকর কোড আপলোড করে আসল ১৫টি কম্পিউটার ইনফেক্ট করে ফেলেছে। এর ওপর গাইবান্ধার সেই ঘটনার মতো এআই দিয়ে দেদারসে অটোমেটেড ফেক নিউজ তৈরির কারখানা তো আছেই।

পরিস্থিতি দেখে এক গবেষক সরাসরি জুরাসিক পার্ক সিনেমার সাথে তুলনা করে বলেছেন, ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যেন পার্কের ডায়নোসর একজন কর্মীকে খুবলে খেয়ে ফেলেছে, আর কর্তৃপক্ষ এসে মাইকে ঘোষণা দিচ্ছে, "আমরা বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে দেখছি এবং যে ডায়নোসরটা খেয়েছে তাকে গুলি করেছি!"

তবে একটা কথা কিন্তু একদম পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার।

এই জায়ান্টরা এআই বানানো চিরতরে বন্ধ করে দিচ্ছে না। তারা বুঝতে পেরেছে, বুদ্ধিমত্তার গাড়িটা এত দ্রুত ছুটছে যে তাদের হাতে বানানো ব্রেক আর কাজ করছে না। পরিস্থিতি সামাল দিতেই এই মাসের শেষে আমেরিকা আর চীনের শীর্ষ নেতারা জরুরি টেবিলে বসতে যাচ্ছেন এআই নিরাপত্তার সীমারেখা টানতে।

আমাদের মতো সাধারণ ব্যবহারকারী বা ডেভেলপারদের জন্য সংকেতটা কিন্তু খুবই স্পষ্ট। এআই দিয়ে প্রোডাক্টিভিটি বাড়াবেন, কোড লিখবেন, কাজ সহজ করবেন ঠিকই; কিন্তু নিজের স্পর্শকাতর সিস্টেম আর ডেটার পূর্ণ নিয়ন্ত্রণ কোনো অটোনোমাস বটের হাতে অন্ধের মতো ছেড়ে দেওয়ার ভুল ভুলেও করবেন না।

দিনশেষে এআই বিপ্লব এখন এক ঐতিহাসিক মোড়ে এসে দাঁড়িয়েছে। যে প্রযুক্তিকে আমরা খেলার ছলে ব্যবহার করছিলাম, স্রষ্টারা নিজেই আজ তাকে লাগাম পরাতে হিমশিম খাচ্ছে।

07/09/2026

ওয়েবসাইট আর অ্যাপ বানানোর পুরো খেলাটাই এবার উল্টে দিতে যাচ্ছে Runway!

গতকাল ওরা রিলিজ করেছে Solaris নামের এক অদ্ভুত সিস্টেম। এক লাইনে বললে, কোনো কোড নেই, কোনো Figma লেআউট নেই, এমনকি ব্রাউজারের কোনো HTML-CSS ও নেই। মাউসের প্রতিটা ক্লিক আর ড্র্যাগের সাথে সাথে রিয়েল-টাইমে লাইভ ভিডিওর ফ্রেম জেনারেট করে পুরো স্ক্রিনের ইন্টারফেস চালিয়ে দিচ্ছে এআই!

মজার ব্যাপার হলো, আমরা সচরাচর যেভাবে সফটওয়্যার বা ওয়েব পেজ দেখি, সেখানে ডিজাইনার ড্রাফট করে, ডেভেলপার কোড লেখে, তারপর ব্রাউজার সেটা রেন্ডার করে। Solaris এই পুরো মাঝখানের লেয়ারটাই উড়িয়ে দিয়েছে।

সিস্টেমটা কাজ করে দুটি মডেলের যুগলবন্দীতে। সামনে থাকে ওদের Gen-4.5 ভিডিও ইঞ্জিন, যা প্রতিটা ফ্রেম তৈরি করে। আর পেছনে থাকে একটা ল্যাঙ্গুয়েজ মডেল। আপনি যখনই স্ক্রিনে কোনো বোতামে চাপ দিচ্ছেন বা কিছু টেনে সরাচ্ছেন, পেছনের মডেলটা চোখের পলকে আপনার উদ্দেশ্য বুঝে নিচ্ছে। আর সাথে সাথে ভিডিও মডেলকে কমান্ড দিয়ে পরের ফ্রেমটা সেভাবেই লাইভ তৈরি করে ফেলছে।

ওদের রিলিজ করা ডেমোগুলো দেখলে বোঝা যায় এটা কোন লেভেলের জিনিস। যেমন, একটা ভার্চুয়াল শোরুমে হ্যাঙ্গার থেকে শার্ট টেনে নিজের ছবির ওপর ফেলে দিলেন, আর এআই সাথে সাথে লাইভ ভিডিওতে ট্রায়াল ফিটিং দেখিয়ে দিচ্ছে! আবার কেমিস্ট্রির ক্লাসে অ্যাসিড আর ক্ষার মেশালে বাস্তবে ঠিক কী ঘটবে, সেটা মুখস্থ কোড ছাড়াই একদম ইন্টারঅ্যাক্টিভ অ্যানিমেশনে চোখের সামনে রূপ নিচ্ছে।

তবে একটা কথা স্পষ্ট করে রাখা দরকার।

Solaris কিন্তু এখনই ক্লায়েন্টের লাইভ প্রোজেক্টে বসিয়ে দেওয়ার মতো অবস্থায় নেই। দীর্ঘক্ষণ ব্যবহার করলে ফ্রেমের ভেতর অসামঞ্জস্য দেখা দেয়, ভিডিও ইন্টারফেসে এখনো পরিষ্কার টেক্সট বসাতে হোঁচট খায়, আর প্রতিটা ক্লিক বা ফ্রেম জেনারেট করার ক্লাউড খরচ সাধারণ সার্ভার চালানোর চেয়ে বহুগুণ বেশি।

কিন্তু আসল দিকটা খেয়াল করেন। একদিকে ডিপমাইন্ডের Genie 3, অন্যদিকে অ্যানথ্রপিকের Claude Opus 5, আর এখন রানওয়ের Solaris। পুরো টেক ওয়ার্ল্ড কিন্তু একটা দিকেই মোড় নিচ্ছে, ভবিষ্যতে ইন্টারফেস আর কেউ লাইন বাই লাইন কোড করবে না, প্রম্পট আর সিমুলেশন দিয়ে স্ক্রিন নিজে থেকেই তৈরি হবে।

দিনশেষে প্রশ্নটা কিন্তু কোডিং স্কিলের না, বরং ইউজার এক্সপেরিয়েন্স আপনি কতটা জীবন্তভাবে ভাবতে পারেন তার। আপনাদের কী ধারণা, সফটওয়্যার ডেভেলপমেন্টের ট্র্যাডিশনাল কোডিং কি আগামী কয়েক বছরে শুধুই পেছনের ব্যাক-এন্ড লজিকে সীমাবদ্ধ হয়ে যাবে? কমেন্টে নিজের মতামতটা শেয়ার করেন তো!

ওপেনএআই নতুন মডেল ছেড়েছে। নাম জিপিটি সিক্স অ্যাস্ট্রা। আর এই মডেলটা যা করতে পারে সেটা শুনলে একটু নড়েচড়ে বসতে হবে। এটা...
06/09/2026

ওপেনএআই নতুন মডেল ছেড়েছে। নাম জিপিটি সিক্স অ্যাস্ট্রা। আর এই মডেলটা যা করতে পারে সেটা শুনলে একটু নড়েচড়ে বসতে হবে। এটা শুধু প্রশ্নের উত্তর দেয় না। এটা কম্পিউটার চালায়।

মানে সত্যি সত্যি চালায়। ডেস্কটপ অ্যাপ খোলে, ব্রাউজার চালায়, টার্মিনালে কমান্ড দেয়, ফর্ম পূরণ করে, সিআরএম আপডেট করে, এক্সেলে কাজ করে। ওপেনএআই দেখিয়েছে এটা কিক্যাডে সার্কিট বোর্ড ডিজাইন করছে, ব্লেন্ডারে থ্রিডি কাজ করছে, পাওয়ার বিআইতে ডেটা নিয়ে খেলছে।

ওএসওয়ার্ল্ড নামে একটা বেঞ্চমার্ক আছে যেটা মাপে একটা এআই আসলে ডেস্কটপে কাজ করতে পারে কিনা। অ্যাস্ট্রা সেখানে পেয়েছে ৭২ দশমিক ৬ শতাংশ, আর আগের মডেলের চেয়ে প্রতি কাজে প্রায় ৪৭ শতাংশ কম সময় নিয়েছে। গড়ে যে কাজ আগের মডেলের করতে ৭৫ মিনিট লাগতো, অ্যাস্ট্রার লাগে প্রায় ৪০ মিনিট।

আর সাইবার সিকিউরিটিতে? এক্সপ্লয়টবেঞ্চে ১০০ শতাংশ। ওপেনএআইয়ের নিজের সেফটি ফ্রেমওয়ার্কে এটাই প্রথম মডেল যেটা ক্রিটিক্যাল সাইবার থ্রেশহোল্ড ছুঁয়েছে, তাই কিছু ক্ষমতা ধীরে ধীরে ছাড়া হচ্ছে।

এখন এই খবর পড়ে বেশিরভাগ মানুষের মাথায় একটাই চিন্তা আসবে। তাহলে তো আমার কাজ শেষ। আসলে এআই যেটা রিপ্লেস করছে সেটা হলো কম্পিউটারের সামনে বসে করা রুটিন কাজগুলো। যেগুলো মানুষ অল্ররেডি করতে পারে। হা আগে দুই চার পাঁচজন মানুষ লাগত এখন একাই এজেন্ট করবে।

কিন্তু এখানে যে জিনিসটা মিস হয়ে যাচ্ছে সেটা বলি। অ্যাস্ট্রা তোমার হয়ে ইন্টারভিউ দিতে পারবে না। ক্লায়েন্ট যখন ভিডিও কলে এসে অস্পষ্টভাবে বলবে ভাই এমন কিছু একটা চাই যেটা দেখলে কাস্টমার আটকে যাবে, তখন সেই কথার পেছনে আসলে সে কী চাইছে সেটা বোঝা এআইয়ের কাজ না। সেটা তোমার কাজ।

টিম মিটিংয়ে যখন দুইজন সিনিয়র দুই দিকে যুক্তি দিচ্ছে আর সিদ্ধান্ত নিতে হবে, তখন কোন দিকে যাওয়া উচিত সেটা এআই বলে দেবে না। ওটা তোমার বিচারবুদ্ধি।
ক্লায়েন্ট যখন বলবে বাজেট অর্ধেক কিন্তু কাজ পুরোটাই চাই, তখন কোন ফিচার কাটবে আর কোনটা রাখবে সেটা এআই ঠিক করবে না।

মানে এআই কাজটা করে দিতে পারে। কিন্তু কোন কাজটা করতে হবে, কেন করতে হবে, আর ফলাফলটা ঠিক আছে কিনা, সেটা তোমাকেই বুঝতে হবে। আর এই বোঝার ক্ষমতাটা আসে গভীরে গিয়ে শেখা থেকে। উপরে উপরে ভাসা জ্ঞান দিয়ে না।

এআই যত শক্তিশালী হচ্ছে, দুর্বল আর শক্ত মানুষের মধ্যে ফারাকটা তত বাড়ছে। যে মানুষ শুধু রুটিন কাজ পারতো, তার জায়গা সংকুচিত হচ্ছে। কারণ সেই কাজটা এআই তার চেয়ে দ্রুত আর সস্তায় করে ফেলছে। আর যে মানুষ গভীরে বোঝে, সিদ্ধান্ত নিতে পারে, সমস্যা ভাঙতে পারে, মানুষ বুঝতে পারে, সে এআই দিয়ে আগের চেয়ে দশগুণ বেশি কাজ করছে।
একই টুল। কিন্তু একজনের জন্য বিপদ, আরেকজনের জন্য সুপারপাওয়ার।
তাহলে তোমার করণীয় কী?

শর্টকাট খোঁজা বন্ধ করো। এআই দিয়ে কাজ করাও, কিন্তু কাজটা কেন এভাবে হচ্ছে সেটা বুঝে নাও। কোড কপি করার আগে বোঝো কোডটা কী করছে। রিপোর্ট জেনারেট করার আগে বোঝো সংখ্যাগুলো কী বলছে। কারণ যেদিন ইন্টারভিউর টেবিলে বসবে, সেদিন অ্যাস্ট্রা তোমার পাশে থাকবে না। সেদিন যা থাকবে সেটা তোমার নিজের বোঝাপড়া।
যেদিন ক্লায়েন্ট তোমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করবে এটা এভাবে কেন করেছেন, সেদিন তোমাকেই উত্তর দিতে হবে।

এআই তোমার হাত হতে পারে। কিন্তু মাথাটা তোমার নিজেরই লাগবে।
তাই টুল শেখো, ব্যবহার করো, কিন্তু গভীরে যাওয়ার কাজটা কখনো ছেড়ো না।
কারণ ভবিষ্যতে যাদের চাহিদা থাকবে, তারা সেই মানুষ না যারা এআই দিয়ে কাজ করাতে পারে। তারা সেই মানুষ, যারা বুঝতে পারে এআই কখন ভুল করছে।

🐍 পাইথন কেন আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা?আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান, ক্যারিয়ার বদলাতে চান, বা ডেটা ...
16/08/2026

🐍 পাইথন কেন আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা?

আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান, ক্যারিয়ার বদলাতে চান, বা ডেটা সায়েন্সে ক্যারিয়ার গড়তে চান—তাহলে পাইথন আপনার জন্য সেরা পছন্দ। কিন্তু কেন?

আজ আমি পাইথনের ৮টি শক্তিশালী কারণ নিয়ে এসেছি যা এটিকে ডেভেলপারদের প্রথম পছন্দ বানিয়েছে👇

১️. শেখা অত্যন্ত সহজ (Ease of Learning)
পাইথনের সিনট্যাক্স ইংরেজি ও সাধারণ গণিতের মতো সহজ। নতুনদের জন্য এটি সবচেয়ে বন্ধুত্বপূর্ণ ভাষা।

২️. কোড লেখা ও পড়া সহজ (Readability)
ইন্ডেন্টেশন বাধ্যতামূলক হওয়ায় কোড থাকে পরিষ্কার, সুন্দর ও বুঝতে সহজ।

৩️. বিশাল লাইব্রেরির ভাণ্ডার (Huge Libraries)
NumPy, Pandas, Django, Flask, TensorFlow, PyTorch—হাজার হাজার তৈরি লাইব্রেরি যে কোনো কাজকে করে সহজ।

৪️. সব ধরনের কাজে ব্যবহারযোগ্য (Versatility)
ওয়েবসাইট, অ্যাপ ব্যাকএন্ড, ডেটা অ্যানালাইসিস, অটোমেশন, গেম ডেভেলপমেন্ট—একই ভাষায় সব কিছু!

৫️. বিশাল কমিউনিটি সাপোর্ট (Huge Community)
বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ডেভেলপার। সমস্যা হলেই গুগল বা স্ট্যাকওভারফ্লোতে মিলবে সমাধান।

৬️. দ্রুত ডেভেলপমেন্ট (Rapid Development)
অন্যান্য ভাষার তুলনায় অর্ধেক সময়ে কাজ শেষ! ব্যবসার জন্য এটি গেম-চেঞ্জার।

৭️. কর্পোরেট জায়ান্টদের ব্যবহার (Industry Adoption)
Google, Facebook, Amazon, Netflix, YouTube, Instagram—সবাই পাইথন ব্যবহার করে। ক্যারিয়ারের সুযোগ অসীম!

৮️. বিনামূল্যে ও ওপেন সোর্স (Free & Open Source)
একদম ফ্রি! আপনি ইচ্ছামতো ব্যবহার, শেয়ার ও পরিবর্তন করতে পারেন।

💡 পাইথন শুধু একটি ভাষা নয়, এটি একটি দক্ষতা যা আপনাকে ভবিষ্যতের প্রযুক্তি জগতে এগিয়ে রাখবে।

আপনি কি পাইথন শিখছেন বা শেখার পরিকল্পনা করছেন? কমেন্টে জানান! 👇

#পাইথন #প্রোগ্রামিং

যুক্তরাষ্ট্রে ৩ কোটি ২০ লাখ বিশেষ মশা ছাড়ার পরিকল্পনা গুগলের....মশার উপদ্রব কমাতে সাধারণত কীটনাশক ব্যবহার বা মশা নিধন কা...
01/06/2026

যুক্তরাষ্ট্রে ৩ কোটি ২০ লাখ বিশেষ মশা ছাড়ার পরিকল্পনা গুগলের....

মশার উপদ্রব কমাতে সাধারণত কীটনাশক ব্যবহার বা মশা নিধন কার্যক্রম চালানো হয়। তবে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে এবার ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডার কয়েকটি এলাকায় ৩ কোটি ২০ লাখ বিশেষভাবে প্রস্তুত করা মশা অবমুক্ত করার অনুমতি চেয়েছে প্রতিষ্ঠানটি।

ইয়াহুর এক প্রতিবেদনে বলা হয়েছে, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়ে নেওয়া এ প্রকল্পের কার্যকারিতা ও নিরাপত্তা দুই বছর ধরে পর্যবেক্ষণ করা হবে। গবেষকদের ফলাফল মূল্যায়ন এবং প্রয়োজনীয় সমন্বয়ের সুযোগ দিতে ধাপে ধাপে মশাগুলো ছাড়া হবে।

প্রকল্পটির জন্য এমন এলাকাকে বেছে নেওয়া হয়েছে, যেখানে মশাবাহিত রোগের প্রকোপ তুলনামূলক বেশি। যদিও প্রথম দৃষ্টিতে এটি মশার সংখ্যা বাড়ানোর উদ্যোগ বলে মনে হতে পারে, প্রকৃতপক্ষে এর লক্ষ্য রোগ ছড়াতে সক্ষম মশার সংখ্যা কমিয়ে আনা।

গুগলের দাবি, বিশেষভাবে প্রস্তুত করা এসব মশা কোনো রোগ বহন বা ছড়াতে সক্ষম নয়। এগুলো প্রাকৃতিক পরিবেশে থাকা মশার প্রজনন প্রক্রিয়ায় প্রভাব ফেলবে। এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে রোগবাহী ক্ষতিকর মশার সংখ্যা কমে আসবে এবং মশাবাহিত রোগের ঝুঁকিও হ্রাস পাবে।

তবে প্রকল্পটি বাস্তবায়নের আগে গুগলকে যুক্তরাষ্ট্রের ফেডারেল নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে। জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা তথ্য, পরিবেশগত ঝুঁকি এবং নজরদারি পরিকল্পনা পর্যালোচনা করছে।

এদিকে মশার আচরণ ও রোগ নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে বিজ্ঞানীদের গবেষণাও অব্যাহত রয়েছে। সম্প্রতি জার্নাল অব এক্সপেরিমেন্টাল বায়োলজি-তে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, প্রচলিত মশা তাড়ানোর উপাদানের গন্ধকে মশা খাবারের উৎসের সঙ্গে সম্পর্কিত হিসেবে শিখে নিতে পারে।

গবেষণার প্রধান লেখক ক্লাউডিও লাজ্জারি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, গবেষণাটি দেখিয়েছে যে কোনো রাসায়নিক উপাদানের গঠন নিজে থেকেই মশার জন্য বিরূপ নয়; বরং মশা সেই রাসায়নিক সংকেতকে কীভাবে ব্যাখ্যা করে, তার ওপরই তাদের আচরণ নির্ভর করে।

Paid vs free AI tools
30/05/2026

Paid vs free AI tools

29/05/2026

To become a software engineer, you need to build a solid foundation across several key areas, ranging from core theoretical computer science concepts to practical, real-world development tools.
​Here is a breakdown of the essential areas you need to know:

​1. Core Programming Fundamentals
​2. Data Structures and Algorithms (DSA)
​3. Software Architecture and Design
​4. Databases and Data Storage
​5. Development Tools and Environment
​6. Web Fundamentals & Specialization

Address

Mirpur-2
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when TFL-Tech for life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category