16/01/2025
বিজনেস শুরু করার আগে যে বিষয়গুলো আপনাকে জানতেই হবে
আমরা অনেকেই হুজগের বসে কোন চিন্তা ভাবনা না করেই ব্যবসা শুরু করে দেই। কিন্তু ব্যবসা শুরু করবার আগে যে বিষয়গুলো আমাদের জানা উচিত সেগুলো আমরা অনেকেই এড়িয়ে যাই। তাই চলুন আজকে এই পোস্টে আমরা আলোচনা করব ব্যবসা শুরুর আগে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে:
১. মার্কেট রিসার্চ করুন
বিজনেসেন আমার আগে আপনি যে বিষয়ের উপর বাজে প্রোডাক্টের উপর বিজনেস করছেন অবশ্যই সেটার মার্কেট রিসার্চ করুন। কেননা আপনি যে প্রোডাক্টের উপর বিজনেস করবেন সেটার যদি মার্কেটে চাহিদা না থাকে তাহলে আপনি কখনোই সে বিজনেস করে সফল হতে পারবেন। আবার চাহিদা থাকলেও সেটার প্রতিযোগী কতগুলো সেটিও জানা জরুরি।
২. লক্ষ্য নির্ধারণ করুন
অবশ্যই আপনার একটি লক্ষ্য রয়েছে যে আপনি বিজনেস করে আগামী পাঁচ বছর বা ১০ বছর পর কোথায় যেতে চান বা কোন লক্ষ অর্জন করতে চান। এভাবে করে একটা পারফেক্ট গোল সেটআপ করুন। কেননা লক্ষ্য ছাড়া আপনি যখন কোন কিছু করতে যাবেন তখন আপনি কোন কিছুই ঠিক মতো করতে পারবেন না।
৩. বাজেট এবং ফান্ডিং পরিকল্পনা করুন
ব্যবসা করতে গেলে অবশ্যই আপনার অর্থ দরকার। এখন কিভাবে এই অর্থ যোগান করবেন এবং কোন কোন খাতে ব্যয় করবেন তার একটা সম্পূর্ণ বাজেট প্ল্যান শুরুতেই রেডি রাখতে হবে।
৪. সঠিক টিম তৈরি করুন
বিজনেস হচ্ছে একটা টিম গেম। আপনি যখন বিজনেস করতে নামবেন তখন আপনার অনেকজন দক্ষ লোকবল এর প্রয়োজন হবে। তাই আপনার যে লক্ষ্য সে অনুযায়ী একটা সঠিক টিম আপনাকে তৈরি করে নিতে হবে এবং সেটা কিভাবে করবেন সেটা বিজনেস আগেই চিন্তা করে নিতে হবে।
৫. ব্র্যান্ডিং এবং মার্কেটিং পরিকল্পনা করুন
বিজনেস শুধু নাম দিয়ে শুরু করলেই হবে না বরং সেটার জন্য আপনাকে প্রতিনিয়ত মার্কেটিং করে যেতে হবে। আর সেটা আরো বড় করতে চাইলে দরকার হচ্ছে সেটার ব্র্যান্ডিং করা। আর সেটার পরিকল্পনা অবশ্যই ব্যবসার শুরুর আগেই কিভাবে করবেন সেটা নির্ধারণ করে নিতে হবে।
৬. কাস্টমারদের চাহিদা বুঝুন
ব্যবসা যেহেতু করতে নামবেন তাই অবশ্যই আপনার মূল হচ্ছে কাস্টমাররা। তাই আপনাকে অবশ্যই ব্যবসার শুরুতেই আপনার সম্ভাব্য কাস্টমারদের চাহিদা কি সেটা বুঝতে হবে। কেননা কাস্টমারদের চাহিদা বুঝতে না পারলে আপনি অবশ্যই কাস্টমারদের সেরাটা দিতে পারবেন না।
৭. বিজনেস মডেল তৈরি করুন
প্রতিটি ব্যবসায়ের একটা নির্দিষ্ট মডেল রয়েছে। আপনার ব্যবসা কোন মডেলে পরিচালিত হবে সেটা আপনাকে অবশ্যই ব্যবসার শুরুতেই নির্ধারণ করে নিতে হবে। কারণ যখন আপনি বুঝে যাবেন যে আপনার বিজনেসের মডেল কোনটা তখন আপনি সে অনুযায়ী আপনার মার্কেটিং প্ল্যান তৈরি করতে পারবেন।
৮. নেটওয়ার্কিং শিখুন
বর্তমানে নতুন কারেন্সি বলা হয় নেটওয়ার্কিংকে। আপনাকে যদি আপনার বিজনেস কে বড় এবং সেরা করতে হয় তাহলে অবশ্যই আপনার নেটওয়ার্কিং বাড়াতে হবে। বর্তমান সময়ে নেটওয়ার্কিং ব্যতীত কেউই তাদের বিজনেস সফল করতে পারেনা।
৯. রিস্ক ম্যানেজমেন্ট পরিকল্পনা করুন
বিজনেস মানি রিস্কের খেলা। যখন আপনি বিজনেস করতে নামছেন তখন অবশ্যই আপনাকে রিস্ক নিতেই হবে। কেননা রিস্ক ছাড়া কোন বিজনেস হয় না। এজন্য আপনাকে অবশ্যই এই রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে ব্যবসায়ের শুরুতেই পরিকল্পনা করে নিতে হবে।
১০. কাস্টমার সাপোর্ট সিস্টেম রেডি করুন
বর্তমানে বিজনেস গুলোর একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কাস্টমার সাপোর্ট ঠিকভাবে দিতে না পারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই একটা কারণেই অনেক বিজনেস তাদের সঠিক গ্রোথ আনতে সক্ষম হচ্ছে না।