16/04/2025
উদ্যোক্তা হয়ে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান চালানো ১০ টা চাকরি করার চেয়ে কঠিন!
কি নিয়ে ব্যবসা করবে ঠিক করা, সেই সেক্টরের সব কিছু সম্পর্কে স্টাডি করা, ইনভেস্টমেন্ট যোগাড় করা, অফিস দেয়া, দক্ষ কর্মী নিয়োগ দেয়া, কোম্পানি রেজিস্ট্রেশন, ভ্যাট-ট্যাক্স-অডিট, একাউন্টিং, সার্ভিস দেয়া সহ হাজারো বিষয় নিয়ে কাজ করতে হবে।
তারপর মাসে অফিসের খরচ, প্রোডাকশনের করচ, কাস্টোমার সার্ভিস, স্টাফের বেতন সব ঠিকঠাক রাখার পর নিজেকে প্রফিট দেখিয়ে খুশি রাখা।
ব্যবসা চালাতে গিয়ে আপনার ফাইন্যান্স বুঝতে হবে, মার্কেটিং বুঝতে হবে, সেলস বুঝতে হবে, প্রোডাকশন বুঝতে হবে, কাস্টমার সার্ভিস বুঝতে হবে, এইচআর বুঝতে হবে, সাপ্লাই চেইন বুঝতে হবে, একাউন্টিং বুঝতে হবে, লিগ্যাল বিষয় বুঝতে হবে। এর বাইরে বুঝতে হবে ইনোভেশন, R&D, লিডারশীপ গুণাবলি থাকতে হবে, ভিশনারি হতে হবে।
এতসব করে আপনার দাড়াতে যদি ২-৩ বছর লাগে, শুরুর দিকে পরিবার সাথে থাকবেনা, থাকলেও বলবে ব্যবসার সাথে একটা চাকরিও কর। আত্নীয় স্বজন এমন ভাব করবে যেমন আপনি ইঞ্জিনিয়ারিং পড়ে ভাতের হোটেলের ব্যবসা করছেন।
বন্ধুবান্ধব সহযোগিতা তো করবেই না পারলে হাসিঠাট্টা করবে।
বছর খানেকের মধ্যেই এরাই এসে বলবে, "ব্যবসা করছেন, অনেক টাকা, এক লাখ ধার দেন". তারা দেখবেনা আপনার স্ট্রাগল, আপনার ১০-২০ জন স্টাফের বেতনের যোগান দিতে হয়।
এদেশে ২০ হাজারে চাকরি করা কর্মচারীর সম্মান আছে, কিন্তু এরকম ২০ হাজার বেতন ২০ জনকে দেয় এমন উদ্যোক্তার সম্মান নেই।
এদেশে ব্যবসা করা কঠিন, যারা করে, যারা নিজের কর্মসংস্থানের সাথে আরও অনেকের কর্মের জায়গা তৈরি করে দেয়, তাদের স্যালুট! তারা সুপারম্যান ❤️।
উদ্যোক্তাদের সম্মান করুন, তারা না থাকলে আপনা ঘরেও অনেক বেকার থাকত!