20/12/2024
আমাদের বাবাদের প্রজন্ম এই আন্দোলন নিয়ে তেমন একটা এক্সাইটেড ছিলো না।.....
প্রথম প্রথম বাধা দিয়েছে। পরে যখন পারে নাই, বলেছে যা করার সেইফ থেকে কইরো। যতই আন্দোলন করো, লাভ নাই। মেজর কোন পরিবর্তন আসবে না।.....
আব্বুর এসব কথা শুনে রাগ হলেও এখন বাস্তবতাটা একটু একটু বুঝছি আসলে।....
উনাদের এক্সাইটমেন্ট কম, কারণ উনারা তো ৯০ এর আন্দোলন দেখে আসা মানুষ।.....
৯০ এর পরে কীভাবে রাজনৈতিক দলগুলো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেটা উনারা দেখেছেন।
তাই আন্দোলন নিয়ে উনাদের আশঙ্কা বেশি, এক্সাইটমেন্ট কম। ২৪ ও আমাদের জন্য সেইম সিচুয়েশন এনে দিয়েছে। ২৪ এ যদি আমাদের সাথে প্রতারণা করা হয়, তাহলে আন্দোলন নিয়ে আমারও এক্সাইটমেন্ট কমবে। আমিও আমার সন্তানকে কোন রিস্ক নিতে নিষেধই করবো।.....
কাজেই, এই বিপ্লব যদি ব্যর্থ হয়, তাহলে এরপর মানুষের রাস্তায় নামা আরো ৩০ বছর পিছিয়ে যাবে।অন্তত আমাদের প্রজন্ম আর প্রাণ দিতে নামবে না। আমরা একটা প্রজন্ম, তরুণ বয়সেই মানসিকভাবে বৃদ্ধ হয়ে যাবো।......
জুলাই বিপ্লব শুধু সম্ভাবনা নিয়েই আসেনি। বরং একটা পুরো প্রজন্ম চিটেড ফিল করে আবার লড়াইতে নামবে নাকি ক্ষান্ত দিয়ে ৩০ বছরের জন্য ঘরে ঢুকে যাবে, সেই ভয়ঙ্কর এক সমীকরণের সামনেও আমাদের দাড় করাইয়া দিছে।.....