14/10/2025
কেস স্ট্যাডিঃ- ফেইলড স্টার্টআপের কোডবেস অডিট ও ফেইলর প্যাটার্ন
🔍 ৪৭ টি স্টার্টআপের কোডবেস অবজারভেশন ডেটা থেকেঃ
👉 প্রথম ৬ মাসে সব ঠিকঠাক চলে, কিন্তু ১ বছুর পর থেকে বাগ, ধীরগতি, আর টেকনিক্যাল ডেব্ট জমতে থাকে।
👉 ১৮ মাস পর নতুন ফিচার যোগ মানেই পুরনো কিছু ভেঙে যাওয়া ।
👉 ২ বছরের মধ্যে পুরো টিম শুধু মেইনটেইন করছে, নতুন কিছু বানাতে পারছে না।
👉 শেষে বাধ্য হয়ে রিবিল্ড করতে হয় — মানে সময় ও টাকা দুই-ই নষ্ট।
📉 ডেটা অনুযায়ী সাধারণ ভুলগুলোঃ
❌ 89% কোডবেসে কোনো ডেটাবেস ইন্ডেক্সিং ছিল না।
❌ 76% কোম্পানির সার্ভার ইউটিলাইজেশন ছিল মাত্র 13%, অথচ 8x বেশি সার্ভার চালু ।
❌ 68% এ ছিল ভয়ানক auth vulnerabilities ।
❌ 91% ক্ষেত্রে automated tests ছিল না।
💸 ক্ষতির হিসাব:
🔴 খারাপ কোড মেইনটেইন করতে ৪ জন ডেভেলপারের ৩ বছরে $600k+ নষ্ট।
🔴 রিবিল্ডে আরও $200k–400k, আর রাজস্ব ক্ষতি সহ মোট $2–3M পর্যন্ত ক্ষতি।
🧱 সমাধান / বেস্ট প্র্যাক্টিসঃ
✅ কোর আর্কিটেকচার ডিজাইনে অন্তত ২ সপ্তাহ দাও — দ্রুত শিপিংয়ের লোভে আটকে যাওয়া দীর্ঘমেয়াদী বোকামি ।
✅ সবকিছু 10,000 ইউজার স্কেলে ভেবে বানানো, 100 ইউজার স্কেলে না ।
✅ Automated tests বাধ্যতামূলক করা ।
✅ Boring tech stack (php, mysql, postgres) বেছে নেয়া ভালো — এগুলো স্ট্যাবল, কমিউনিটি ও ডেভেলপার সাপোর্ট ভালো ।
✅ প্রথম সপ্তাহেই অভিজ্ঞ কেউকে দিয়ে আর্কিটেকচার করানো , ১ বছর পর নয়।
📊 বাস্তব উদাহরণঃ
❗️ একটা SaaS কোম্পানির AWS বিল ছিল মাসে $47k — যেটা রিভিউয়ের পর $8.2k তে নেমে যায় (প্রতি বছর $465k সেভ) ।
⚠️ কী টেক-অ্যাওয়েঃ
⏹ “Move fast and break things” বড় কোম্পানির জন্য কাজ করে , স্টার্টআপের জন্য সেটা সুইসাইড ।
শুরুতেই যা যা ভাবা উচিতঃ
⛔️ 10x ইউজার এলে কী ভাঙবে ?
⛔️ টেস্ট অটোমেটেড আছে ?
⛔️ DB 100x কোয়েরি নিতে পারবে ?
⛔️ ইনফ্রা 10k ইউজারে $50k/মাস ছাড়াবে ?
যদি উত্তর ‘না’ হয় — তাহলে স্টার্টআপ quicksand-এর ওপর দাঁড়িয়ে আছে ।
মুলঃ- রেডীট থেকে নেয়া ।