কট-Caught

কট-Caught Information of Politicians and Mass People

Mostafa Faisal Parvez
04/02/2025

Mostafa Faisal Parvez

সাবেক সেনা প্রধান ইকবাল  করিম ভূঁইয়ার স্ট্যাটাস থেকে জানতে পারলাম বর্তমান সরকার কিভাবে গঠন হয়েছিল, এর পিছনে মাস্টার প্লা...
02/02/2025

সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়ার স্ট্যাটাস থেকে জানতে পারলাম বর্তমান সরকার কিভাবে গঠন হয়েছিল, এর পিছনে মাস্টার প্লানার কারা ছিল।

হাসিনার পতনের পর থেকে একটি প্রশ্নের উত্তর আমরা কখনোই পাইনি যে, এই কেয়ার টেকার সরকারের উপদেষ্টা যারা হয়েছে কারা এদেরকে নির্বাচন করেছিল !

আই.কে.বি-এর স্ট্যাটাস থেকে জানতে পারলাম তৎকালীন ডিজিএফআই ( যারা হাসিনার নিয়োগপ্রাপ্ত ছিল , এবং পড়শী দেশের মনোনীত ছিল ), হাসিনার পতন নিশ্চিত হলে আসিফ নুজরুলকে ডেকে সরকার প্রধান হতে বলে !

এরপর থেকে কি কি হয়েছে সেগুলো আমরা জানি , আবার রিপিট করার প্রয়োজন নেই।

মূলত দুজন ছাত্র প্রতিনিধিকে উপদেষ্টায় স্থান দিয়ে ছাত্রদের মধ্যে ইস্পাতসম কঠিন এককতার মধ্যে প্রথম ভাঙ্গন ধরিয়ে দেয় ( পারফেক্ট গোয়েন্দা প্লান ) ।

খেয়াল করে দেখুন ছাত্ররা যদি সারাদেশের বিশ্ববিদ্যালয় থেকে দুজন করে প্রতিনিধি নিয়ে একটি কাউন্সিল গঠন করে উপদেষ্টা নিয়োগ দিতো তাহলে ফারুকী, ব্রি শাখাওয়াত, রিজওয়ানা , আসিফ নজরুল এবং যারা গত সরকারের সুবিধা পেয়েছে তারা কেউ উপদেষ্টা হতে পারতো না।

যেহেতু ডিজিএফআই দ্বারা উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে তাই এমন লোকদের নিয়োগ দেয়া হয়েছে যারা কোন ডায়নামিক ডিসিশন নিয়ে বিগত সরকারের বিচার করতে পারবে না। তাদের সেই গাটস নাই , যেমনটি আছে মাহমুদুর রহমানের।

তার সবচেয়ে বড় উদাহরণ বিডিআর হত্যাকান্ড-এর তদন্ত না হওয়ার ডিসিশন।
বাংলাদেশের ২০ কোটি মানুষের একটাই দাবি ছিল , আর কিছু না হোক বাংলাদেশকে পঙ্গু করে দেয়া সেই বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের নাম জানা , এবং এদের কঠিন বিচার করা।
কিন্তু সেই প্রাণের দাবিকেই সর্ব প্রথম আঘাত হেনে বলা হয় , তদন্তের দরকার নাই !

যদিও সেটা পরে মুখ রক্ষার্থে চেঞ্জ করেছে, কিন্তু আমার ধারণা ওটাকে বেশি দূর আগাতে দেয়া হবে না।

আর একটি ডিসিশন নেয়া হয়েছিল জুলাইয়ের বিপ্লবে অংশ গ্রহণকারী ছাত্রদের বিচারের আওতায় আনা।

পরে সিদ্ধান্ত কি হয়েছে সেটা বড় কথা নয় , কথা হলো এই সিদ্ধান্তগুলো কেন এবং কে নিয়েছিল !

পতিত সরকারের দোসররাই যেহেতু উপদেষ্টা নিয়োগ দিয়ে ছিল তাই এই ধরণের সিদ্ধান্ত নিতে পেরেছিল।


কিভাবে ডঃ ইউনূসকে প্রধান উপদেষ্টা নিয়োগ দেয়া হলো ?!
দুজন ছাত্র উপদেষ্টার দাবির প্রেক্ষিতেই ডঃ ইউনূসের নাম সম্মুখে আসে, নইলে আসিফ নুজরুলই প্রধান উপদেষ্টা হতো।

তাহলে দেখা যাচ্ছে ডঃ ইউনুস ব্যাতিত বাকি সবাই ডিজিএফআই মনোনীত উপদেষ্টা।

যে ডিজিএফআই ভিন দেশের স্নাইপার দিয়ে দেশের মানুষকে খুন করার পারমিশন দিয়েছিল, বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে বিভিন্ন জায়গায় আনা নেয়া করা হয়েছিল ( ভিডিও আছে ) সেই তারাই এই কেয়ার টেকার সরকার গঠন করেছিল !

আর ঠিক একারণেই পতিত সরকারের সকল মন্ত্রী এমপি , নেতা , আমলা , চোর বদমাইশ সবাই ক্যান্টনমেন্টে আশ্রয় পেয়েছিল, এবং এখনো ভিআইপি ট্রিটমেন্টে আছে অনেকেই।

মূলত এই আওয়ামী লীগের মনোনীত ডিজিএফআই-এর কারণেই কোন নেতা , এমপি মন্ত্রীর দুর্নীতির বিচার এখনো হয়নি, পুলিশ নিষ্ক্রিয় হয়ে যায়, আমলারা নিজেরা হলিডে মুডে চলে যায়, এবং ভিতরে ভিতরে নিজেদের উপার্জিত টাকা পাচার করতে থাকে।

বড় বড় নামকরা বদমাইশ , সাংবাদিক পর্যন্ত গত তিনমাস ধরে তাদের একাউন্ট থেকে শত শত কোটি টাকা সরিয়ে নিতে পেরেছে।
জেলা, উপজেলা লেভেলে আওয়ামী কোন সন্ত্রাসী পাবলিকের হাতে মার্ খায় নাই।

যদিও সেই ডিজিএফআইয়ের সদস্যরা আর নাই , কিন্তু তারা সকল লুটের সম্পত্তি পাচার করতে দিয়েছে , এবং হাসিনার লেসপেন্সাররা যাতে বিচারের সম্মুখীন না হয় তারজন্য গণ হাস্যকর মামলা দিয়ে এমন অবস্থা করে রেখেগেছে যে তাদেরকে কোনদিন জেল খাটতে হবে না ।

এখন বুঝতে পারছেন, কেন এই সরকার মুখ থুবড়ে পড়েছে আমলা এবং বিচারক নামের অসৎ দলীয় পান্ডাদের অসহযোগিতায়।

এখন নিশ্চিত বলা যায় আগামী নির্বাচন পর্যন্ত কিছুই হবে না , সংস্কার ফঙস্কার কিছুই হবে না, বা হতে দিবে না।

আগামী নির্বাচন হবে আওয়ামী লুটেরাদের টাকায়।

তারা নিজেরা নির্বাচন করবে না , কিন্তু তাদের হাজার হাজার কোটি টাকা তাদের এলাকার যেসব বিএনপি বা জামাতের এমপি হবে তাদের পিছনে খরচ করবে।

আর এই সব বদমাইশরা আওয়ামী টাকায় বিজয়ী হয়ে পতিত আওয়ামীদের কারো কোন বিচার করবে না, উল্টো বিচার করতে গেলে বাধা দিবে।

এজন্যই দ্রুত নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো।
যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত তারা গর্ত থেকে বের হয়ে তাদের অর্জিত হাজার হাজার কোটি টাকা একজয় করতে পারবে।

প্রথম দিকেও সন্দেহ থাকলেও এখন আমি পুরো নিশ্চিত গণ অভ্যুথান হাইজ্যাক হয়ে গিয়েছে।

নতুনভাবে দেশ গড়ার যে সুবর্ন সুযোগ এসেছিল তা হাসিনার পতনের আগেই হাইজ্যাক করে নিয়ে যায় আগের ডিজিএফআই এবং সদ্য সাবেক জেনারেলদের মনোনীত পুতুল উপদেষ্টাদের নীরব সমর্থনে।

সত্যিকার অর্থে যদি নতুন সভ্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চান তবে , সারা দেশের টপ বিশ্ববিদ্যালয় এবং প্রধান কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন ছাত্র এবং একজন ছাত্রী প্রতিনিধি নিয়ে একটি বিপ্লবী কাউন্সিল গঠন করতে হবে.
তারা ডঃ ইউনুস ব্যাতিত বর্তমানের সকল উপদেষ্টাদের বহিস্কার করবে।

এরপর পরীক্ষা নিয়ে নিয়ে উপদেষ্টা নিয়োগ দিবে যারা আগামী দুই বছর দেশ চালাবে।

আগামী দুই বছর কোন নির্বাচন হবে না যতদিন প্রতিটি মন্ত্রণালয়ের সকল লুটপাটকারী আমলা , থার্ড ক্লাস বিচারক, অসৎ দুর্নীতিবাজ গুমখুনের পুলিশ কর্মতাদের বিচার না হবে।

এ যদি না করতে পারেন তবে মনে রাখবেন, আওয়ামীদের নিষিদ্ধ করেন আর নাই করেন , আগামী নির্বাচন হবে তাদের টাকায়।
তারাই খেলবে কোন এলাকায় বিএনপি অথবা জামাতের কে এমপি হবে।

ফলে , তারা ক্ষমতায় না থাকলেও ক্ষমতা নিয়ন্ত্রণ করবে বর্ডারের ওপারে বা এপারে থেকে, তাদের বিচার তো বহুত দূর কি বাত !

ছবি: শহীদ আবু সাইদ এর ক্ষতবিক্ষত দেহ।

আওয়ামীলীগকে প্রথম পূর্নবাসন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিনিময়ে তিনি শহীদ হলেন। ২য় বার পূর্নবাসন করলেন জাতীয় পার্...
21/01/2025

আওয়ামীলীগকে প্রথম পূর্নবাসন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
বিনিময়ে তিনি শহীদ হলেন।
২য় বার পূর্নবাসন করলেন জাতীয় পার্টি।
বিনিময়ে জাতীয় পার্টি আজ বিলুপ্তির পথে।
৩য় বার পূর্নবাসন করলেন জামায়াত ইসলাম।
বিনিময়ে শীর্ষ নেতাদের ফাঁসী।
৪র্থ বার ওয়ান ইলেভেনের সময় আওয়ামীলীগকে পূর্নবাসন করেছিলেন সেনাবাহিনী।
যার বিনিময়ে ৫৭ জন চৌকস সেনা অফিসারকে অকালে অপঘাতে মৃত্যুর কাঁফন পড়তে হয়েছে।
৫ম বার কেউ আওয়ামীলীগ কে পূর্নবাসনের দুঃসাহস দেখাবেন না।
বিষয়টি সকল রাজনৈতিক দলকে গভীর ভাবে উপলব্ধি করে সঠিক নির্ভুল বাস্তবসম্মত উপস্থাপন করে জাতীকে সতর্ক করতে হবে।

নেতা কট...নেতাজীর সাঙ্গ-পাঙ্গারা কখন কট হচ্ছেন?দূর্নীতির আমল নামা প্রকাশ করা হউক।
16/12/2024

নেতা কট...নেতাজীর সাঙ্গ-পাঙ্গারা কখন কট হচ্ছেন?
দূর্নীতির আমল নামা প্রকাশ করা হউক।

বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদের সময় আশির দশকে রাগাদ আল তাতারি নামে এক পাইলট প্রতিবাদীদের মিছিলে বোম্বিং করতে অস্বীক...
09/12/2024

বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদের সময় আশির দশকে রাগাদ আল তাতারি নামে এক পাইলট প্রতিবাদীদের মিছিলে বোম্বিং করতে অস্বীকার করায় কারান্তরীণ হন, ৪৩ বছর পর মুক্তি পেলেন আজ।

এই সেই কুখ্যাত কারাগার যেখানে হাফিজ আল আসাদের সময়ে প্রতিবাদ করে আটক হওয়া বহু বন্দীরা জানতেনও না সেই ২০০০ সালে তার মৃত্যু হয়েছে।

এত বছর ধরে তার ছেলে বাশার আল আসাদ ক্ষমতায়। তারিখ, সময়ের কোনও হিসেব ছিল না। সেই থেকে প্রতিনিয়ত অসংখ্য বিরোধিতাকারীকে এখানে বন্দী করে রাখা হয়েছে।

এই সেই সিদনায়া কারাগার। এর ভিতরেই গণকবরও হত। আজকে বিদ্রোহীরা যখন গেট খুলে দিচ্ছিল, অসংখ্য বন্দী নারী ও শিশুও সেখান থেকে বের হয়ে আসে। যারা বন্দী অবস্থায় ক্রমাগত ধর্ষণের শিকার হয়েছে।

যারা সিরিয়ার মানুষের আনন্দকে বুঝতে পারছেন না, তারা এই ছবিকে দেখুন। মানুষের মুখ দেখে বিস্মিত, আঁতকে উঠা, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা ছোট্ট প্রকোষ্ঠে থাকা এই বন্দীর মুখটাকে দেখুন।

হায় দুনিয়া! জুলুম কি জিনিস!
(সংগৃহীত)

ঐতিহাসিক সত্যা ক'জনই বা তুলে ধরতে পারে...Ten Unknown Facts About  1. Founding and History: BMW, Bayerische Motoren Werke...
03/12/2024

ঐতিহাসিক সত্যা ক'জনই বা তুলে ধরতে পারে...

Ten Unknown Facts About
1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.
2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.
3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.
4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.
5. Global Presence: BMW is a global automotive Company
6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.
7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.
8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.
9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.
10. Cultural Impact: BMW's vehicles often become cultural icons, featured in films, music videos, and celebrated for their design and engineering excellence worldwide.

১৮ জুলাই ২০২৪ এর র*ক্তমা*খা স্মৃতি... যাত্রাবাড়ীর এক গলি থেকে ফজর নামাজ পড়ে ৩/৪ টা ছেলে মেইন রোডের দিকে যাচ্ছিল। তাদের উ...
01/12/2024

১৮ জুলাই ২০২৪ এর র*ক্তমা*খা স্মৃতি...
যাত্রাবাড়ীর এক গলি থেকে ফজর নামাজ পড়ে ৩/৪ টা ছেলে মেইন রোডের দিকে যাচ্ছিল। তাদের উদ্দেশ্য, ভোর হবার আগেই যাত্রাবাড়ী চিটাগং রোড হাইওয়ে দখলে নেয়া।

আর মাত্র ৫ টা বিল্ডিং পরে গলি শেষ, সামনে মেইন রোড। হঠাৎ গুলির শব্দ, তাদের একজন সঙ্গী লুটিয়ে পড়ল। ছেলেটার নাম মারুফ। হতবিহ্বল বাকীরা বুঝতে পারছিল না কোথা থেকে গুলি এসেছে, কে গুলি করেছে। এদিকে লুটিয়ে পড়া সঙ্গীর শরীর থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। তার দিকে ভালো ভাবে তাকাতেই ২য় গুলির শব্দটা শোনা গেল। উপস্থিত সবাই মাটিতে শুয়ে পড়ল। এদের গায়ে গুলি লাগে নি। এরা নিরাপত্তার জন্য শুয়েছে৷ আহত মারুফকে টেনে হিঁচড়ে গলির ভেতরে নিয়ে যাওয়া হলো। মারুফের কাঁধ ছুয়ে গুলি বেরিয়ে গেছে। রাবার বুলেট না। এটা স্নাইপার বুলেট। এগুলো যুদ্ধে ব্যবহার করা হয় আরেক দেশের সৈন্য হত্যা করতে।

এদিকে যাত্রাবাড়ী বাসী গত ৩ দিন গুলির শব্দ শুনে অভ্যস্ত তবে এখন ভোর হওয়ায় শব্দের মাত্রাটা বেশি ছিল। এলাকার সবার ঘুম ভেঙে গেল। অনেকে বাসা থেকে নেমে গেল। বাইরে কী হচ্ছে জানার জন্য।

গুলির শব্দের উৎস নিয়ে আলোচনা করে বের করা হলো গলির মাথায় কোনো বাড়িতে স্নাইপার আছে। গলি থেকে বের হলেই গুলি করবে। কিন্তু কোন বিল্ডিং এ স্নাইপার সেটা জানে না কেউ। আন্দোলনে অংশগ্রহণ করতে হলে মেইন রোডে যেতে হবে। যদিও এটা যাত্রাবাড়ী। মেইন রোডে যাওয়ায় অনেকগুলো রাস্তা আছে। আশেপাশের গলি থেকেও সেইম তথ্য এলো। গলি থেকে বের হতেই অদৃশ্য স্থান থেকে তাদের উপর গুলি করা হয়েছে।

এলাকাবাসী সিদ্ধান্ত নিল যে করেই হোক স্নাইপারের লোকেশন বের করতে হবে। এটা বের করার জন্য জানবাজ কিছু লোক দরকার যার গুলি খাওয়ার সম্ভাবনা বেশি। কয়েকজনকে আগে গলি থেকে বের হতে হবে। পেছনে পেছনে কিছু লোক দেখবে কোন বাসা থেকে গুলি করছে। কে হবে সেই জানবাজ?

ইন্টার পড়ুয়া একটা ছেলে আগে যেতে রাজি হলো। সে একা একা আগে যাবে।

ছেলেটার নাম অনিক। সে বন্ধুর সাথে কোলাকুলি করল। এক বন্ধুর কানে কানে বলল "আমার কিছু হলে মাকে সান্ত্বনা দিস।" বন্ধু দুস্টামি করে উত্তর দিল "আর তোর ক্রাশ?" অনিক উত্তর দিল "তাকে আমার কথা বলিস।'

হাসিমুখে অনিক গলির মুখের দিকে এগোলো। তার চোখে সতর্ক দৃষ্টি। আগে যেখানে মারুফ গুলি খেয়েছে ঠিক সেই স্থানে আসার সাথে সাথে গুলির শব্দ শোনা গেল। এদিকে অনিক আগে থেকেই একে বেঁকে চলছিল। গুলি তার গায়ে লাগে নাই। তবে গুলিটা আশেপাশের কোথাও দিয়ে গেছে বোঝা গেছে। অনিক পেছন দিকে না গিয়ে সামনের দিকে দৌড় দিল। এবার আরেকটা গুলি হলো। এটাও অনিকের গায়ে লাগে নাই। এদিকে অনিকের পেছন পেছন আরো ২ টা ছেলে এলোমেলো ভাবে দৌড়াচ্ছিল। পেছন থেকে শরীফ আর শাহাদাৎ ভাই মোটামুটি একটা ধারনা পেলেন কোন বিল্ডিং থেকে গুলি করেছে। এদিকে অনিক ও ২ টা ছেলে গলির মাথায় পৌঁছে গেছে। তারা একটা বিল্ডিং এর ঠিক নিচে অবস্থান করছে। এখানে উপর থেকে কেউ গুলি করতে পারবে না। এদিকে শরীফ আর শাহাদাৎ আগের জায়গায় ফিরে গেল। সেখানে এখন মিনিমাম ১০০ জন আন্দোলনকারী। আরো অনেকেই জড়ো হচ্ছে।

সবাই ইতিমধ্যে জেনে গেছে গলির মুখে অদৃশ্য স্নাইপার অবস্থান করছে। কোন বিল্ডিং থেকে গুলি করা হয়েছে সেই ধারনাও পেয়ে গেছে। তারা এটা নিয়ে বলাবলি করল। এক পর্যায়ে তারা জানতে পারল ঐ বিল্ডিংটার মালিক এক আওয়ামীলীগ নেতা। তার মানে তাদের ধারণা সঠিক। আওয়ামীলীগ নেতার বাসায় পুলিশ অথবা আওয়ামীলীগের স্নাইপার অস্ত্র তাক করে বসে আছে।
বিল্ডিং টা ৬ তলা। গুলি করা হয়েছে ৩ থেকে ৬ তলার মধ্য থেকে যেকোনো একটা ফ্ল্যাট থেকে। গলির যে পয়েন্টে ভোরে মারুফ গুলি খেয়েছে সেখান থেকে ৪/৫/৬ তলা ভালো করে দেখা যায়। তার মানে ৩ তলা থেকে গুলি করা হয় নি। আবার ছাদ থেকেও গুলি করা হয় নি। এদিকে ২ টা করে মোট ৬ টা ফ্ল্যাট আছে। ৩ টা ফ্ল্যাট আগেই বাদ দেয়া হলো। কারণ এই ৩ টা ফ্ল্যাট থেকে মেইন রোডের দিকে গুলি করা যাবে, গলির ভেতরের দিকে নয়। ৪/৫ ও ৬ তলাকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হলো কিন্তু কাউকে দেখা গেলো না। ৫ তলার একজন মহিলা বারান্দায় এসে কী যেন দেখে রুমে ঢুকে গেলেন। তার মানে ৫ তলাতেও স্নাইপার নেই। অর্থাৎ ৪ ও ৬ তলার এদিকের ফ্ল্যাটের যেকোনো একটায় স্নাইপার আছে। এখন আন্দোলনকারীরা টার্গেট নিয়েছে এই বিল্ডিং এর দখল নিবে। তারপর বিল্ডিং এ ঢুকে স্নাইপারকে বের করবে। কাজটা খুবই ভয়ানক কারণ আন্দোলনকারী কারো হাতে পিস্তল নাই। লাঠি ও ইটের টুকরাই একমাত্র ভরসা।

আন্দোলনকারীরা এক এক করে গলির বিল্ডিং গুলোর দেয়ালের সাথে গা ঘেঁষে ঘেঁষে মেইন রোডের দিকে এগোলো। একজন একজন করে আগানোর কারণে উপর থেকে কেউ দেখার সুযোগ নেই। তাই গুলিও হলো না।

৫ মিনিটের মধ্যে আওয়ামিলীগ নেতার বাড়ির সামনে প্রায় শ খানেক আন্দোলনকারী হাজির হয়ে গেল।

এদিকে দারোয়ান এত লোক দেখে ভয় পেয়ে গেল। তাকে হুমকি ধামকি দিতেই সে গেইট খুলে দিল। সবাই এলাকার স্থানীয় পোলাপান। এদেরকে ক্ষেপিয়ে দারোয়ানের চাকরি করা যাবে না। গেইট খোলা পেয়েই হুড়মুড় করে ছাত্ররা বিল্ডিং এ ঢুকে পড়ল। একদল ৪ তলার টার্গেটেড ফ্ল্যাটের দরজায় আরেকদল ৬ তলার ফ্ল্যাটের দরজা ধাক্কা দিতে লাগল। ৪ তলার দরজা খুলল না কিন্তু ৬ তলার দরজা খুলে ফেলল। ভেতরে ভয়ার্ত বাসার লোকজনকে দেখে বুঝল এখানে কোন স্নাইপার থাকার কথা না। ৪ তলার দরজা কেউ খুলছে না। শব্দ শুনে পাশের রুমের দরজা খুলে একজন দেখা দিয়ে বললেন "এই বাসাটা ফাঁকা।" ফাকা বাসার কথা শুনে পোলাপানদের উৎসাহ আরো বেড়ে গেল। এক পর্যায়ে তারা দরজা ভেংগে ফেলল। ভেতরে হুড়মুড় করে ঢুকেই তারা সেই কাঙ্ক্ষিত স্নাইপারের দেখা পেল। পুলিশের পোষাক পরা দুইজন লোক রাইফেল হাতে এই বাসায় অবস্থান করছে। এই বাসাটা আসলেই ফাঁকা। দুইজন পুলিশ প্রাণ ভিক্ষার উদ্দেশ্যে মাফ চাওয়ার ভঙ্গিতে হাত জোড় করে রাখল। উত্তেজিত জনতার এখন এসব দেখার সময় নেই। তারা পুলিশ দুইজনকে উত্তম মধ্যম লাগানো শুরু করল। একজন এক রুমে দুইটা রাইফেল খুজে পেল। রাইফেলের নল এখনো গরম। তার মানে এই রাইফেল থেকেই গুলি করা হয়েছে। পুলিশ দুইজনকে মারতে মারতে বিল্ডিং এর নিচে নামানো হলো। এদিকে শোরগোল টের পেয়ে বিল্ডিং এর মালিক পালিয়ে গেল। তাকে অবশ্য বিল্ডিং এ হামলাকারী আন্দোলনকারীরা চিনত না। চিনলে তার পালানোর সুযোগ হতো না।

আধা ঘণ্টা পরে যাত্রাবাড়ী ফ্লাইওভারে দুইটা উলঙ্গ লাশ ঝুলে রইল। তাদের পা উপরের দিকে আর মাথা নিচের দিকে। এদিকে সূর্য উঠে গেছে। রাস্তায় হাজার হাজার মাদ্রাসার ছাত্র তাকবির ধ্বনি দিচ্ছিল। আশেপাশের মাদ্রাসা থেকে পঙপালের মত ছাত্র আসছিল। খুনি পুলিশের এই পরিণতি দেখে সমবেত জনতার উৎসাহ বেড়ে গেলো। আজকে যাত্রাবাড়ীর বেরিকেড ভাঙতেই হবে। এমনিতেই যাত্রাবাড়ী থেকে কাঁচপুর ব্রীজ ৩ দিন ধরে অচল৷ কয়েকশো গাড়ির চাকা পাংচার করে রাখা হয়েছে। চাইলেও এখান দিয়ে কোনো গাড়ি আসা যাওয়া করতে পারবে না। ১৮ জুলাই ২০২৪ ছিল আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ দিন।

#রক্তের_বন্ধন

সৈরাচারী শেখ হাসিনার পা-চাটা আরেক সাংঘাতিক চুন্নি সাহা কট.........Ten Unknown Facts About   1. Founding and History: BMW...
30/11/2024

সৈরাচারী শেখ হাসিনার পা-চাটা আরেক সাংঘাতিক চুন্নি সাহা কট.........
Ten Unknown Facts About

1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.

2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.

3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.

4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.

5. Global Presence: BMW is a global automotive Company

6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.

7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.

8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.

9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.

10. Cultural Impact: BMW's vehicles often become cultural icons, featured in fi

Address

Bangladesh
Dhaka
1213

Website

Alerts

Be the first to know and let us send you an email when কট-Caught posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share