Job Preparation with Nurul

Job Preparation with Nurul আপনার স্বপ্নের চাকরি অর্জনে আমরা সবসময় পাশে আছি। চলুন একসাথে শিখি, প্রস্তুতি নিই এবং সফলতার দিকে এগিয়ে যাই! Let’s achieve success together! �

16/01/2026

#বিভিন্ন_সভ্যতা থেকে +২০০টি প্রশ্নেত্তর

♥মেসোপটেমিয়া ৪টি সভ্যতা নিয়ে গড়ে উঠে(ছন্দ:সুমী ভাবি আসে কাল)
=>সুমীতে----সুমেরীয় সভ্যতা
=>ভাবীতে---বেবিলনীয় সভ্যতা
=>আসেতে----অ্যাশেরীয় সভ্যতা ও
=>কালতে----ক্যালডীয় সভ্যতা

০১| সুমেরীয় সভ্যতার অবদান
::ছন্দটা মনে রাখতে পারেন...
"সুমী "চাকা" দ্বারা "এলাম পাহাড়ে" উঠে 'V' আকৃতির কিউনিফর্ম" আবিষ্কার করে "চন্দ্রপুঞ্জিকার" সাহায্যে "সেচ ব্যবস্থার" মাধ্যমে "কৃষি উন্নয়ন" করে।
®→চাকা
®→এলাম পাহাড়
®→V আকৃতির কিউনিফর্ম লিপি
®→চন্দ্রপুঞ্জিকা
®→সেচ ব্যবস্থা
®→কৃষি উন্নয়ন

০২| বেবিলনীয় সভ্যতার অবদান..
ছন্দ→বেবিলনের ""অ্যামারাইট নেতা হাম্বুরাবি"" পৃথিবীর প্রথম লিখিত ""মানচিত্রের"" আইন ""হাম্বুরাবি কোর্ড"" ও প্রথম মহাকাব্য ""গিলগামেশ"" রচনা করে অমর হয়ে আছে।
®→অ্যামারাইট হাম্বুরাবির নেতা
®→মানচিত্র
®→হাম্বুরাবি আইন কোর্ড
®→১ম মহাকাব্য গিলগামেশ রচনা

০৩| অ্যাশেরীয় সভ্যতার অবদান..
::ছন্দ→অ্যাশেরীয় ""সূর্য দেবতা শামস"", ""সামরিক রাষ্ট্র"" গঠনের জন্য ""লোহার"" ""অক্ষাংশ ও দ্রাঘিমাংশের"" উপর দাঁড়িয়ে পৃথিবীকে ""৩৬০ডিগ্রি""তে ভাগ করেন।
®→সূর্য দেবসা শামস
®→সামরিক রাষ্ট্র
®→লোহা আবিষ্কার(এশিয়ার মাইনরে)
®→অক্ষাংশ ও দ্রাঘিমাংশ
®→৩৬০ডিগ্রিতে ভাগ

০৪| ক্যালডীয় সভ্যতার অবদান
::ছন্দ→""নতুন"" ""রাজা নেবুচাঁদ"" স্ত্রীর জন্য ""শূন্যউদ্যান" তৈরি করে ""সপ্তাহে ৭দিনে"" বা ""২৪ ঘণ্টায়"" একবার সেখানে গিয়ে ""রাশিচক্র"" দেখতে বললেন।
®→এটা পৃথিবীর "নতুন সভ্যতা" নামে পরিচিত
®→স্থপতি নেবুচাঁদনেজার
®→ব্যাবিলনের শূন্যউদ্যান (সপ্তাশ্চর্যের ১টি)
®→সপ্তাহকে ৭দিনে ভাগ
®→২৪ ঘণ্টায় ১দিন
®→১২টি নক্ষত্রপুঞ্জ বা রাশিচক্র
®→নোট রমজান

♥মিশরীয় সভ্যতার অবদান...
::ছন্দ→""ফারাও রাজা"" ""ইখনাটন"" ""ঈশ্বরের ধারণা"" দিয়ে "খুফুর পিরামিডে" বসে "স্ফিংস" ও ""হায়ারোগ্লিফিক বর্ণ"" দিয়ে ""প্যাপিরাসের কাগজে"" ""১২ মাসে ১ বছর"" ও "৩০ দিনে ১ মাস" লিখে যায়।
®→ফারাও রাজা
®→ইখনাটন
®→ঈশ্বরের ধারণা
®→খুফুর পিরামিড(১৩একর জায়গায় ও ৪৫০ ফুট উঁচু)
®→সিফংস/মেস্ফিংস(মূর্তি)
®→হায়ারোগ্লিফিক বর্ণ বা পবিত্রলিপি
®→প্যাপিরাস গাছের তৈরি কাগজ
®→১২ মাসে ১ বছর
®→৩০ দিনে ১ মাস
(হেরোডোটাস মিসরকে নীলনদের দান বলেছেন)

♥সিন্ধু সভ্যতার অবদান..
::ছন্দ→""নগর পরিকল্পনা"" নিয়ে ""ব্রোঞ্জ যুগেরর"" "দ্রাবিড় নেতা" "রামসা" "১৯২১" সালে লারকানায় "হরপ্পা ও মহেঞ্জোদারো" আবিষ্কার করেন এবং "কৃষির জিনিসপত্র" "পরিমাপের" জন্য "বাটখারা", ""স্কেল"", ""সিলমোহর"" তৈরি করেন।
®→নগর পরিকল্পনা
®→ব্রোঞ্জ যুগ
®→দ্রাবিড় গোষ্ঠী
®→১৯২১ সালে আবিষ্কার
®→রামসা মানে রাখাল দাস,জন মার্শাল ও দয়ারাম সাহনী আবিষ্কার করেন।
®→হরপ্পা ও মহেঞ্জোদারো
®→কৃষির জিনিসপত্র
®→পরিমাপ
®→বাটখারা
®→স্কেল
®→সিলমোহর

♥ফিনিশীয় সভ্যতার অবদান..
::ছন্দ→ফিনিশীয়দের" দক্ষ নাবিক" "কাপড় ও মাটির পাত্র" তৈরি করে জাহাজে ভরে "২২টি ব্যঞ্জনবর্ণের" দাবি নিয়ে "ধ্রুবতারার" দিকে যায়।
®→দক্ষ নাবিক
®→কাপড় ও মাটির পাত্র
®→২২টি ব্যঞ্জনবর্ণের আবিষ্কার
®→ধ্রুবতারা বা ফিনিশীয় তারা

♥আরও কিছু সভ্যতা...
®→মায়া সভ্যতা গড়ে উঠে ম্যাক্সিকোতে
®→বাইজেনটাইন--তুরস্কের ইস্তামবুলে
®→ইনকা--পেরুতে(এখানে মাচু-পিচু নিদর্শন আছে)
®→পারস্য সভ্যতার জরথুষ্ট্র প্রবর্তিত ধর্ম জরথুষ্ট্রবাদ।
®→জেরুজালেমে--হিব্রু সভ্যতা
®→হিব্রুদের ভাষা সেমিটিক
®→চৈনিক সভ্যতায়--হোয়াংহো বা পীত নদী
®→চীনের দুঃখ বলা হয় ইয়াংসিকিয়াং
®→চৈনিকে প্রভাবশালী দার্শনিক কনফুসিয়াস(৫৫১-৪৭৯ খ্রি.পূ.)তার অনুসারী মেনসিয়াস।
®→গ্রিক সভ্যতায়--গণতন্ত্রের সূচনা
®→গ্রিস ও এশিয়ার মাইনেকে পৃথক করেছে ইজিয়ান সাগর
®→রোমান সভ্যতা--রোম বা ইতালিকে কেন্দ্র করে গড়ে উঠে
®→রোমের ১ম শাসক রোমিউলাস
®→রোমের শ্রেষ্ঠ শাসক জুলিয়াস সিজার
®→ইজিয়ান সভ্যতার পতন ১২০০ খ্রি.পূ.
®→রিপাবলিক--প্লেটো
®→পোয়েটিকস--এরিস্টটল
®→আর্স-পোয়েটিকা--হোরেস
®→ইলিয়ড,ওডিসিস মহাকাব্য--হোমার
®→রাজা ইডিপাস-- সফোক্লিস
®→পিথাগোরাসের জন্ম খ্রি.পূ.ষষ্ঠ শতকে
®→সক্রেটিসের ছাত্র →প্লেটো'র ছাত্র→এরিস্টটলে'র ছাত্র →আলেক জান্ডার
®→আলেকজান্ডার ম্যাডিসনের রাজা ফিলিপসের পুত্র ছিলেন
®→নোট রমজান

★উপরের আলোচনা থেকে + পরীক্ষায় আসে এমন কিছু তথ্যের প্রশ্নোত্তর.....২০০টি

০১) পৃথিবীর প্রথম সভ্যতা বলা হয় কাকে?
®___মেসোপটেমিয়া সভ্যতাকে।

০২) মেসোপটেমিয়া সভ্যতা কোন নদীর তীরাঞ্চালে গড়ে উঠে?
®___টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে

০৩) গ্রীক শব্দ "মেসোপটেমিয়া" অর্থ কী?
®___দুই নদীর মধ্যবর্তী ভূমি

০৪) মেসোপটেমিয়া সভ্যতা বর্তমানে কোন দেশে অন্তর্ভুক্ত?
®___ইরাকের

০৫) কারা "কিউনিফর্ম"নামে একটি নতুন লিপির উদ্ভাবন করে?
®___মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত
"সুমেরীয়গণ"।

০৬) সুমেরীয়দের সবচেয়ে বড় আবিষ্কারের নাম কী?
___"চাকা"(Wheel)।

০৭) ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি কে?
___হাম্বুরাবি

০৮) পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণেতাকে?
___হাম্বুরাবি

০৯) পৃথিবীর প্রথম "মহাকাব্যের"নাম কী?
___গিলগামেশ(ব্যাবিলনীয়রা লেখে)

১০) পৃথিবীর প্রাচীনতম মানচিত্রের ধ্বংসাবশেষ পাওয়া যায় কোথায়?
___গাথুর শহরে।

১১) কারা প্রথম বৃত্তকে ৩৬০ডিগ্রি তে ভাগ করে?
___অ্যাসেরীয়রা

১২) কারা প্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশ তে ভাগ করেছিল?
___অ্যাসেরীয়রা

১৩) ক্যালডীয় সভ্যতার স্থপতি কে?
___নেবুচাঁদনেজার

১৪) ব্যাবিলনের "শূন্য উদ্যান"কে নির্মাণ করেন?
___নেবুচাঁদনেজার

১৫) কারা প্রথম সপ্তাহকে ৭ দিনে বিভক্ত করে?
___ক্যালডীয়রা
___রমজান___

১৬) কত খ্রিস্টপূর্বে মিসরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে?
___খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দে নীলনদের তীরে।

১৭) মিসরীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান কী?
___পিরামিড

১৮) পৃথিবীর সবচেয়ে বড় পিরামিডের নাম কী?
___মিসরের রাজা ফারাও এর খুফুর পিরামিড।

১৯) ছবি ও সংকেতের সাহায্যে তৈরি "হায়ারোগ্লিফিক"লিপিতে কোন কাগজ ব্যবহার করা হতো?
___"প্যাপিরাস"কাগজ।

২০) ১২ মাসে বছর,৩৬৫ দিনে সাল গণনা,ও ৩০ দিনে মাস কারা চালু করে?
___মিসরীয়রা

পিএসসি কর্তৃক নেয়া গতকালের প্রশাসনিক কর্মকর্তা পদের পূর্ণাঙ্গ সমাধান।i)কার কত থাকে? ii)কাট মার্ক কত হতে পারে বলে মনে হয় ...
22/11/2025

পিএসসি কর্তৃক নেয়া গতকালের প্রশাসনিক কর্মকর্তা পদের পূর্ণাঙ্গ সমাধান।

i)কার কত থাকে?

ii)কাট মার্ক কত হতে পারে বলে মনে হয় যেহেতু পোস্ট মাত্র ৮ টা ছিল।

বি:দ্র :মান্সম্মত সমাধান তবে ১-২টা উত্তরে ভুল থাকতে পারে।

যেমন : An unusually sweet flower was found on the plant এর উত্তর ভুল দেয়া।

 #শেষ ২ মাসের সাম্প্রতিক তথ্য
22/11/2025

#শেষ ২ মাসের সাম্প্রতিক তথ্য

PSC |পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবরক্ষন কমকর্তা Written Question.
08/11/2025

PSC |পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবরক্ষন কমকর্তা Written Question.

06/11/2025

Mamdani (জোহরান মামদানি)

> নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র।
> এক শতাব্দীর মধ্যে সবচেয়ে কনিষ্ঠ মেয়র (মাত্র ৩৪ বছর বয়স)।
> প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী নিউইয়র্ক সিটির প্রথম মেয়র।

নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি। তিনি ডেমোক্র্যাটিক দলের প্রার্থী ছিলেন। স্বতন্ত্র প্রার্থী Andrew Cuomo ও রিপাবলিকান প্রার্থী Curtis Sliwa-কে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।
মামদানি আফ্রিকার দেশ উগান্ডায় (ক্যাম্পালায়) জন্মগ্রহণ করেছেন। উগান্ডার বিখ্যাত শিক্ষাবিদ Mahmood Mamdani এবং ভারতীয় চলচ্চিত্র নির্মাতা Mira Nair-এর ছেলে।

১৪নং 😀গতকাল প্রাইমারীর সার্কুলার হয়েছে। শর্ত বা নির্দেশনা দেখে আবেদন করুন।
06/11/2025

১৪নং 😀
গতকাল প্রাইমারীর সার্কুলার হয়েছে। শর্ত বা নির্দেশনা দেখে আবেদন করুন।

সার্কুলার প্রকাশিতসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।...
05/11/2025

সার্কুলার প্রকাশিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৮ নভেম্বর শুরু হয়ে চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

04/11/2025

#সাম্প্রতিক আপডেট তথ্য
১.সম্প্রতি এশিয়া মহাদেশ থেকে প্রথম বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ-২০২৫ চ্যাম্পিয়ন হয়েছে- ভারত।
২.সম্প্রতি 'মানামা সংলাপ'-২০২৫ অনুষ্ঠিত হয়- মানামা, বাহরাইন (২১তম)।
৩.ফোর্বস ম্যাগাজিনের শীর্ষ ১০ জন ধনীর তালিকায় শীর্ষে রয়েছেন- ইলন মাস্ক।
৪.প্রথম সিরীয় প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন সফর করবেন- আহমেদ আল শারা।
৫.সম্প্রতি সুদানের 'এল-ফাশের' শহরটি যে বাহিনী দখল করেছে তার নাম- র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

04/11/2025

💥আসন্ন কম্বাইন্ড ব্যাংক নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ ফোকাস রাইটিং টপিকগুলো একনজরে দেখে নিন!!
শেয়ার দিয়ে সংগ্রহে রাখুন!👇

✍️Dollar Crisis and Its Impact on Bangladesh Economy
বাংলাদেশে ডলারের সংকট এখন সবচেয়ে আলোচিত অর্থনৈতিক ইস্যু।
👉 টপিক ফোকাসঃ আমদানি ব্যয়, বৈদেশিক রিজার্ভ, রেমিট্যান্স, রপ্তানি আয়ে প্রভাব, টাকার অবমূল্যায়ন।
✍️Foreign Exchange Reserve Situation in Bangladesh
বিদেশি মুদ্রার রিজার্ভের ঘাটতি ও IMF-এর ঋণসহ বিভিন্ন পদক্ষেপ — একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণমূলক টপিক।
👉 টপিক ফোকাস রিজার্ভ ব্যবস্থাপনা, রপ্তানি আয় বৃদ্ধি, আমদানি নিয়ন্ত্রণ, নীতিগত সংস্কার।
✍️Inflation and Price Hike of Essential Commodities
মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধি — সরাসরি জনজীবনে প্রভাব ফেলে এমন ইস্যু।
👉 টপিক ফোকাসঃ খাদ্যদ্রব্যের দাম, জ্বালানি মূল্য, নীতিগত পদক্ষেপ, সামাজিক প্রভাব।
✍️Remittance Flow and Migrant Workers’ Contribution
রেমিট্যান্স আয় বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি, বিশেষ করে ডলার সংকটকালে।
👉 টপিক ফোকাসঃ প্রবাসী শ্রমিকদের ভূমিকা, হুন্ডি সমস্যা, প্রণোদনা নীতি।
✍️Export Diversification Beyond the RMG Sector
RMG (Ready Made Garments)-এর বাইরে অন্যান্য খাত যেমন কৃষিপণ্য, আইটি, ফার্মাসিউটিক্যাল রপ্তানির দিকে গুরুত্ব।
👉 ফোকাস: নতুন বাজার সৃষ্টি, পণ্যের মান উন্নয়ন, সরকারি সহায়তা।
✍️Bangladesh’s Graduation from LDC Status
২০২৬ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পাবে — এটি একটি বড় অর্থনৈতিক মাইলফলক।
👉 ফোকাস: সুবিধা হারানো, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা, উৎপাদনশীলতা বৃদ্ধি।
✍️IMF Loan Program and Economic Reforms
IMF-এর সহায়তা কর্মসূচির আওতায় কাঠামোগত সংস্কার চলছে।
👉 টপিক ফোকাসঃ রাজস্ব নীতি, ব্যাংকিং সেক্টর সংস্কার, ভর্তুকি হ্রাস, স্বচ্ছতা বৃদ্ধি।
✍️Power and Energy Crisis in Bangladesh
বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতি শিল্পোন্নয়নকে প্রভাবিত করছে।
👉 টপিক ফোকাসঃ গ্যাস সরবরাহ, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ আমদানি, ব্যয় নিয়ন্ত্রণ।
✍️Youth Unemployment and Skill Development
বেকারত্ব কমাতে স্কিল ডেভেলপমেন্ট ও উদ্যোক্তা উন্নয়ন এখন মূল চ্যালেঞ্জ।
👉 টপিক ফোকাসঃ প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ, স্টার্টআপ সাপোর্ট, ব্যাংক ঋণ সহজীকরণ।
✍️Climate Change and Green Finance in Bangladesh
বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ — তাই গ্রিন ফাইন্যান্স ও টেকসই বিনিয়োগ গুরুত্ব পাচ্ছে।
👉 টপিক ফোকাসঃ নবায়নযোগ্য জ্বালানি, কার্বন নিরসন, ব্যাংকের গ্রিন পলিসি।
✍️Dr. Muhammad Yunus’s 3ZERO Vision and Its Relevance to Bangladesh Economy
👉বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক উন্নয়ন অর্জন করলেও এখনো দারিদ্র্য, বেকারত্ব ও পরিবেশ ঝুঁকি প্রধান চ্যালেঞ্জ। ড. মুহাম্মদ ইউনূসের 3ZERO মডেল আসলে একটি inclusive, sustainable economic vision, যা নিম্নোক্ত বিষয়গুলোর সাথে যুক্ত:
Social Business Model → বিনিয়োগে লাভ নয়, সামাজিক মঙ্গল লক্ষ্য।
Youth Entrepreneurship → তরুণদের কর্মসংস্থান সৃষ্টি।
Green Growth → পরিবেশবান্ধব শিল্পায়ন ও জ্বালানি ব্যবহারে ভারসাম্য।
Global Partnerships → জাতিসংঘ ও উন্নয়ন সহযোগীদের মাধ্যমে বৈশ্বিক বাস্তবায়ন।

Collected

04/11/2025

দেখেন অবস্থা!!

৪৩তম বিসিএস এ প্রশাসন ক্যাডার প্রাপ্ত জনাব আরিফ হোসেনের রিয়েল ভাইভা অভিজ্ঞতা Viva Experience #43 th BCS.  Cadre, Merit P...
04/11/2025

৪৩তম বিসিএস এ প্রশাসন ক্যাডার প্রাপ্ত জনাব আরিফ হোসেনের রিয়েল ভাইভা অভিজ্ঞতা

Viva Experience

#43 th BCS.
Cadre, Merit Position 04
Candidate Name: Md. Arif Hossain.

Cadre
: Geography.

Viva Board:Professor Dr. Delowar Hossen
Duration: 20-25 minutes..

After opening the door, I asked politely, "May I come in, sir? "
Chairman: Yes, come in. take your seat.
I entered the viva room and gave salam to the board members individualy and then took my seat.

Chair: Your are Md. Arif Hossain.
Your first choice is administration, second choice is customs and excise. Is it right?
Me: Yes, sir.
Chair: What are you doing now as a profession?
Me: Currently, I'm working as a lecturer at Bir Shreshtha Nur Mohammad Public College, BGB Head Quarter, Pilkhana, Dhaka. I teach geography up there.
Chair: What is the difference between Political Geography and Cultural Geography?
Me: Cultural geography is a branch of human geography which discusses about the pattern and process of human culture accross space. On the other hand, Political geography investigates influnce of graphical locations on world politics across borders.
Chair: What is geopolitics?
Me: Geopolitics is the investigation of impacts of geographical locations and attributes of a political entity to its status on global politics and international relation.
Chair: Do you think geography is a factor of foreign policy?
Me: Yes, sir. But, there are other factors like population size, territory size, military strength and others too.
Chair: What do you men by 'Culture'.
Me: Culture is the way of living.
Chair: Our constitution is made of what things?
Me: Our national constitution has 153 articles and 7 schedules.
Chair: Anything else? Preamble?
Me: Yes, sir. Our constitution has a preamble.
Chair: What does it say?
Me: Preamble of our constitution is actually a guiding principle. It states the historical background, relevance and urgency of its formulation in 4 different parts of its body.
Chair: Among the schedules, which one is your favourite?
Me: Schedule 5, The historic 7th march speech of father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman is the favourite one.
Chair: What are the difference between proclamation of independence and declaration of independence?
Me: At mid night on 26 march, 1971 Bangabandhu Sheikh Mujibur Rahman decleared bangladesh as a independent country, and his declaration is declaration of independence. On the other hand, Mujib Nagar Government on 17 April,1971 enacted proclamation of independence justifying the previous declaration of independence.
Chaiman: What did the other name the Mujib Nagor Government was popular with?
Me: Probashi Sorkar.
Chair: Do you think social media is good for the present society?
Me: Yes, sir. I think so.
Chair: How? Nowadays, we see a lot of disinformation flooded in facebook. How do you see that?
Me: Sir, social media platforms helps social integration across the globe. However, everything has it's positive and negative sides. We need to accept the positive things at first. Flooding of Disinformation in social media is kind of a challenge we need to overcome.
Chair: Students are now remains engaged in social media platform. How do you see that.
Me: Being a teacher, I'm anxious too abour their future. But I think using social media platforms students can learn a lot of things beyond their syllabus. It's an opportunity for them to explore diverse knowledge bases.
External-1: So, you are a student of geography. tell us the types of economic activities?
Me: There are three types of economic activities-primary, secondary and tertiary. Besides, there are quaternary economic activities too.
Ex-1: How these three types are interrelated?
Me: Primary economic activities are those economic activities of human which are directly related to natural resources. e.g., agriculture, fishing, mining etc. secondary economicactivities are involved with processing and transformation of natural resources obtained in primary economic activities.Tertiary economic activities are all kind of service related activities.
When wood cutter collect wood from forest it is regarded as primary economic activities. Now we are siting in well furnished wooden furnitures.Furniture imdustries have converted these wood into finished furniture goods,thus, economic activies up there are secondary. On the other hand, employees working in furniture shops like otobi and ohers are engaged in tertiary economic activities. It's kind of a chain.
Ex-1 : Can you tell us migration theory?
Me: Sorry sir, I can't remember this right now. But I can say at least some factors. There are push and pull factors of migration.
Ex-1: We see a lot of people coming to the urban areas from remote rural areas of Bangladesh. Who are they?
Me: Sir, actually they are climate migrants. Due to climate change impacts and other push factors, these people only find themselves outmigrated from rural areas.
Ex-2: সিভিল সার্ভেন্ট কারা?
Me: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা ও কর্মচারী যারা জনগণকে সেবা দেয় এবং সরকারের বিভিন্ন নীতি নির্ধারণী কর্মকান্ডে অংশ নেয়।
Ex-2: বাংলাদেশের সংবিধানে সিভিল সার্ভেন্টদের দায়িত্ব সম্পর্কে কত নম্বর অনুচ্ছেদ বলা আছে।
ME: ২১(২) নং অনুচ্ছেদে বাংলাদেশ সিভিল সিভিল সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বলা আছে।
Ex-2: সেখানে কী বলা আছে?
Me: সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করা সিভিল সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের অবশ্য কর্তব্য হইবে।
Ex-2: খুব ভালো। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সম্পর্কে বল।
Me: ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় করাচি থেকে একটি T-33 প্রশিক্ষণ বিমান নিয়ে পালিয়ে বাংলাদেশে আসার সময় বিমান দুর্ঘটনায় নিহত হন।
Ex-2: তাকে কোথায় কবর দেওয়া হয়েছে।
Me: মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে।
Ex-2: তাকে প্রথমে কোথায় কবর দেয়া হয়েছিল?
Me: জানিনা ম্যাডাম।
Ex-2: তার কবরে সেখানে কী লেখা ছিল?
Me: আমি জানিনা ম্যাডাম।
Ex-2 : আচ্ছা আচ্ছা না জানলেও চলবে। তোমার তো রেজাল্ট দেখছি ভালো। বিশ্ববিদ্যালয়ে হলো না?
Me: ম্যাডাম, বিশ্ববিদ্যালয়ের ভাইভাটা ভালো দিতে পারিনি।
Ex-2: তোমার ভাইভা বেশ ভালো হয়েছে। তুমি তো বেশ স্মার্ট ।
Me: ধন্যবাদ ম্যাডাম।
Chaiman: আপনার ভাইভা শেষ। আপনি এবার আসতে পারেন।

©

04/11/2025

পেপার পড়া: আবশ্যক নাকি উপদ্রব?
এখন দেখা যাচ্ছে পেপার কাটিং-এর চাহিদা বেড়েছে। কোর্স শুরু হচ্ছে পেপার কাটিং দিয়ে৷ পেপার পড়া আসলেই প্রয়োজন, তবে উদ্দেশ্যকে ন্যারো করে পেপার পড়লে আদৌতে লাভ কতটুকু হবে আমার যথেষ্ট সন্দেহ আছে। বাজারে মূলত আপনাদের সেটা গেলানো হচ্ছে, কতগুলো আর্টিকেল দিয়ে বলবে পড়েন। কিন্তু পেপার পড়া লাগবে সিস্টেমেটিক ভাবে।

১. পত্রিকা প্রতিদিন পড়বেন। একটা বাংলা একটা ইংরেজি। ইংরেজি পত্রিকার মধ্যে The Daily Star, The Business Standard এ দুটোর যেকোনো একটা আর বাংলা দৈনিকের মধ্যে প্রথম আলো, সমকাল এগুলো থেকে একটা বেছে নিতে পারেন।

২. আর্টিকেল চুজিং খুবই ক্রুশাল। সব এডিটোরিয়াল পড়ার কোনো মানে নাই। আর্টিকেল সিলেকশন করে এরপরেই পড়বেন। পুরো পত্রিকা এ টু জেড পড়ার কোনো মানে নাই। আশরাফুল দেশের ব্যাটিং কোচ হইছে এইটা শিরোনাম দেখেই থেমে যাবেন। এক্সাম হলে আশরাফুল নিয়ে একটা ফোকাস রাইটিং আসবেনা। তবে, নারী বিশ্বকাপ জয় ভারতের এই আর্টিকেল পড়তেই পারেন। ভেন্যু, বাংলাদেশের অর্জন, কততম আসর এগুলো প্রায়ই আসে প্রিলি পরীক্ষায়।



৩. পত্রিকা প্রতিদিন পড়ার অভ্যেস থাকলে শুধু ফোকাস না, অনেক ভাবেই উপকৃত হবেন।

যেমন :

ক। রিসেন্ট জিকে অনেকটাই পড়া হয়ে যায়।

খ। পত্রিকা পড়লে বানান ভুল কমে আসে।

গ। শব্দ ভান্ডারে নতুন টার্ম বা শব্দ যুক্ত হয় মনের অজান্তেই।

ঘ। ভাইভা পরীক্ষার প্রস্তুতির বড় অংশ পত্রিকা পড়া। "আজকের পত্রিকা পড়েছেন?"- ভাইভার কমন প্রশ্ন।

অতএব, শুধু ফোকাসের জন্য পত্রিকা না, জ্ঞান বৃদ্ধির জন্য পত্রিকা পড়া উচিত।

কেউ কেউ বলবে - পেপার না পড়েই এসও হয়েছে। আরেহ ভাই আমি নিজেই তেমন কোনো কিছু না পড়ে আইবিএতে চান্স পেয়েছি - এর মানে এই না সবাই না পড়েই চান্স পাবে। যদি আপনি মনে করেন আপনি দক্ষ, জ্ঞান পর্যাপ্ত আছে তাহলে দরকার নাই। যদি মনে করেন আপনার জ্ঞানার্জনের প্রয়োজন আছে তাহলে পড়তেই পারেন পত্রিকা। ৪৫-৫০ মিনিট পত্রিকা পড়ায় খরচ করলে লস নাই, লাভ হতে পারে বরং।

© Shivam Rathi

Address

Dhaka
DHAKAUNIVERSITY

Website

Alerts

Be the first to know and let us send you an email when Job Preparation with Nurul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share