Ha-mim's World

Ha-mim's World Best It Solutions Company of the Bangladesh

12/05/2026
12/05/2026

নবিজি (সা.)-এর জীবনের শেষ দিনটি!
মদিনার সোমবারের সেই সকালটা ছিল আর দশটা দিনের চেয়ে আলাদা। বাতাসে যেন এক বিষণ্ণতার সুর বাজছিল। মসজিদে নববিতে সাহাবায়ে কেরাম আবু বকর (রা.)-এর পেছনে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন। হঠাৎ আয়েশা (রা.)-এর কক্ষের দরজার পর্দাটা আলতো করে নড়ে উঠল। নবিজি উঁকি দিয়ে তার প্রিয় উম্মতকে শেষবারের মতো তৃপ্তির চোখে দেখলেন। তারপর শুরু হলো চিরবিদায়ে অন্তিম মুহূর্তগুলো...
আনাস ইবনু মালিক বর্ণনা করেন, সোমবার সকল সাহাবি আবু বকরের ইমামতিতে ফজরের সালাত আদায় করছিলেন। এ সময় নবিজি আয়িশার হুজরার পর্দা সরিয়ে তাদের দিকে একবার তাকান। আবু বকর একটু পেছনে সরে আসেন এটা ভেবে যে, নবিজি হয়তো এখন কাতারে প্রবেশ করবেন। তাছাড়া নবিজির উপস্থিতি টের পেয়ে কাতারবদ্ধ লোকজনও উৎফুল্ল হয়ে ওঠে। তখন তিনি হাতের ইশারায় তাদেরকে সালাত সম্পন্ন করতে বলেন। তারপর হুজরার ভেতর থেকে পর্দা টেনে দেন।
এটাই ছিল নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের শেষ সালাত।
দ্বি-প্রহরের সময় নবিজি তার আদরের দুলালি ফাতিমাকে ডাকেন। এরপর তার কানে কানে কী যেন বলেন। এতে ফাতিমা বাচ্চাদের মতো কাঁদতে শুরু করেন। কিছুক্ষণ পর নবিজি আবার তাকে ডাকেন। আগের মতোই কানে কানে কিছু একটা বলেন। এবার ফাতিমার মুখে হাসি ফুটে ওঠে।
আয়িশা বলেন, আমি পরে ফাতিমাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, প্রথমবার বাবা আমাকে বলেছিলেন, এই অসুস্থতায় তিনি দুনিয়া থেকে চিরবিদায় নেবেন। এটা শুনে আমি কাঁদতে শুরু করি। দ্বিতীয়বার তিনি বলেছিলেন, তার বিদায়ের পর পরিবারের সবার আগে আমিই তার সঙ্গে জান্নাতে দেখা করতে পারব। এতে আমি স্বস্তি পাই।
এ সময় নবিজি তাকে সুসংবাদ দিয়ে বলেন, জান্নাতে তুমিই হবে বিশ্বের সকল নারীর সর্দারনি।
নবিজির শেষ সময়ের কষ্ট দেখে ফাতিমার দুচোখ বেয়ে অবিরল ধারায় অশ্রু গড়িয়ে পড়ে। তিনি মুখ ফুটে বলে ফেললেন, আহ, কী কষ্ট হচ্ছে আমার বাবার! সেই কঠিন মুহূর্তেও নবিজি তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আজকের পর তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না।
এরপর আদরের দুই নাতি হাসান ও হুসাইনকে কাছে ডাকেন। তাদের চুমু দেন। বেশ কিছু অসিয়ত করেন তাদের ব্যাপারে। এরপর স্ত্রীদের ডেকে উপদেশ দেন।
এ সময় তার যন্ত্রণা যেন ক্রমেই বাড়তে থাকে। খাইবারের বিষমিশ্রিত সেই খাবারের বিষক্রিয়াও মাথা চাড়া দিয়ে ওঠে তার মধ্যে। তিনি আয়িশাকে ডেকে বললেন, আয়িশা, আমি এখনো সেই খাবারের বিষক্রিয়া টের পাচ্ছি। মনে হচ্ছে আমার মেরুদণ্ডটা ভেঙে চুরমার হয়ে যাবে সেই বিষের কারণে।
এ সময় তিনি গোটা মানবজাতিকে অসিয়ত করে বলেন, তোমরা সালাতের প্রতি যত্নশীল হবে। দাস-দাসীদের সাথে সুন্দর আচরণ করবে। এ কথা দুটো তিনি বেশ কয়েকবার বলেন।
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্তিম মুহূর্ত উপস্থিত হলে আয়িশা তাকে নিজের শরীরের সাথে হেলান দিয়ে বসান। আয়িশা বলতেন, আমার ওপর আল্লাহর বিশেষ এক অনুগ্রহ—আল্লাহর রাসুল আমার ঘরে, আমার পালায়, আমার গলা ও বুকের মাঝখানে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং একেবারে শেষ মুহূর্তে আল্লাহ তাঁর রাসুলের লালার সাথে আমার লালা মিলিয়ে দিয়েছেন।
সেদিন আল্লাহর রাসুল আমার গায়ে ভর দিয়ে বসে ছিলেন। হঠাৎ আমার ভাই আব্দুর রহমান ইবনু আবি বকর মিসওয়াক হাতে নিয়ে সেখানে উপস্থিত। আমি লক্ষ করি, আল্লাহর রাসুল বারবার মিসওয়াকের দিকে তাকাচ্ছেন। আমি জানতাম তিনি মিসওয়াক পছন্দ করেন। তাই জিজ্ঞেস করলাম, আমি কি আপনার জন্য মিসওয়াকটি নেব? তিনি হ্যাঁ-সূচক মাথা নাড়েন।
তখন আমি আব্দুর রহমানের কাছ থেকে মিসওয়াকটি নিয়ে আল্লাহর রাসুলকে দিলাম। কিন্তু সেটা তার কাছে বেশ শক্ত লাগছিল। আমি জিজ্ঞেস করলাম, আমি কি মিসওয়াকটি নরম করে দেব? এবারও তিনি আগের মতো মাথা নাড়েন। আমি তা চিবিয়ে নরম করে দিলাম। এরপর তিনি সেটা ব্যবহার করলেন।

[১] সহিহুল বুখারি : ৪৪৬২
[২] সহিহুল বুখারি : ৪৪২৮
এক বর্ণনায় এসেছে, নবিজি সেদিন খুবই চমৎকারভাবে মিসওয়াক করেন। তার সামনে একটি পাত্রে কিছু পানি রাখা ছিল। তিনি সেই পানিতে হাত চুবিয়ে বারবার চেহারায় হাত বোলাচ্ছেন আর বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুযন্ত্রণা বড় কঠিন...!
মিসওয়াক করা শেষ হলে তিনি ওপরের দিকে আঙুল তুলে ইশারা করেন। চোখ মেলে ছাদের দিকে তাকান। হঠাৎ ঠোঁট দুটো আলতো করে নড়ে ওঠে। আয়িশা রাদিয়াল্লাহু আনহা তখন পূর্ণ মনোযোগ নিবদ্ধ করেন তার দিকে। কান পাতেন ঠোঁটের কাছে। তখন তিনি শেষবারের মতো উচ্চারণ করছিলেন—
مَعَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ، اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ الأَعْلَى، اللَّهُمَّ الرَّفِيقَ الأَعْلَى
মা‘আল্লাযীনা আন‘আমতা ‘আলাইহিম মিনান নাবিয়্যীনা ওয়াস সিদ্দীক্কীনা ওয়াস শুহাদা-ই ওয়াস স-লিহীন। আল্ল-হুম্মাগফিরলী, ওয়ারহামনী, ওয়া আলহিক্বনী বির্ রফীক্বিল আ‘লা-। আল্ল-হুম্মার রফীক্বুল আ‘লা-।
অর্থ : হে আল্লাহ, নবি, সিদ্দিক, শহিদ ও সৎকর্মশীল-সহ আরও যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, আমাকেও তাদের দলভুক্ত করে দিন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আমার প্রতি দয়া করুন। আমাকে মিলিত করে দিন আমার প্রিয়তমের সাথে। হে আল্লাহ, আপনিই তো আমার প্রিয়তম।
শেষের বাক্যটি তিনি ৩ বার উচ্চারণ করেন। এরপর তার হাত একদিকে ঝুলে পড়ে। তিনি মিলিত হন তার পরম প্রিয়তম মহান রবের সাথে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই মর্মস্পর্শী হৃদয়বিদারক ঘটনাটি ঘটে ১১ হিজরির রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার দ্বি-প্রহরে। মৃত্যুর সময় নবিজির বয়স হয়েছিল ৬৩ বছর ৪ দিন।
আর রাহিকুল মাখতুম
লেখক : শাইখ সফিউর রহমান মুবারকপুরি

12/05/2026

১। নবিজি ﷺ নরম মেজাজের ছিলেন, ছিলেন ধৈর্যের পাহাড়; কিন্তু তাওহিদের আকিদা-বিশ্বাসে ছিলেন কঠোর।

২। তিনি রাগান্বিত হতেন; কিন্তু জীবনে কাউকে গালি দেননি।

৩। তিনি মজা করে হাসতেন, হাসাতেন; কিন্তু মিথ্যা বা অবান্তর কথার আশ্রয় নিতেন না।

৪। তিনি সবার সঙ্গে বন্ধুসুলভ ছিলেন; কিন্তু রাসূল হিসেবে আত্মমর্যাদা রক্ষা করতেন।

৫। চেহারায় গাম্ভীর্য ভাব থাকত; কিন্তু অহংকারী ছিলেন না।

৬। উন্নত পোশাক পরেছেন; কিন্তু দাম্ভিকতা নয়, শুকরিয়া আদায় করেছেন।

৭। তার শরীরে তালিযুক্ত জামাও থাকত; কিন্তু অকৃতজ্ঞ ছিলেন না।

৮। কেউ তাঁকে হঠাৎ দেখলে ভয় পেত; কিন্তু তাঁর সঙ্গে মিশলে তিনিই হয়ে উঠতেন সবচেয়ে প্রিয়।

৯। তিনি শাসন করতেন; কিন্তু কর্কশ মেজাজে নয়।

১০। তিনি নিজের স্বজনকে ভালোবাসতেন; কিন্তু দীন ও ইনসাফের ব্যাপারে কোন ছাড় দিতেন না।

১১। সাহাবিরা তাঁকে সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা করতেন, সম্মানহানির ভয়ে দূরে থাকতেন; কিন্তু তাঁর কাছেই নিজের সমস্যার কথা খুলে বলতেন।

১২। তিনি তাঁর সকল সাহাবিকে ভালোবাসতেন; কিন্তু প্রত্যেকেই মনে করতেন যে, তাঁকেই বেশি ভালোবাসতেন।
বাকীগুলি পরের পর্বে ইন শা আল্লাহ।
শাহ মমশাদ আহমাদ
— আলিম, মুহাদ্দিস।

12/05/2026

হে আল্লাহ,
আপনি আমাদেরকে আপনার ঘরের মেহমান হিসেবে কবুল করুন।


আস-সাহাবা সীরাত কর্নার
মুহা. যুবায়ের হোসাইন জুয়েল
Bayezid Hossain
Anisur Rahman

ইতিহাসের পাতা থেকে সভ্যতা নির্মাণের পাঠ! 📜আলহামদুলিল্লাহ! আমাদের জামিয়াতুস সাহাবাহ আল-ইসলামিয়্যাহ -এর 'উচ্চতর সিরাত, ইসল...
21/04/2026

ইতিহাসের পাতা থেকে সভ্যতা নির্মাণের পাঠ! 📜

আলহামদুলিল্লাহ! আমাদের জামিয়াতুস সাহাবাহ আল-ইসলামিয়্যাহ -এর 'উচ্চতর সিরাত, ইসলামি ইতিহাস ও সভ্যতা-সংস্কৃতি অধ্যয়ন কোর্স'-এর আজকের ক্লাসে শিক্ষক হিসেবে উপস্থিত থাকছেন স্বনামধন্য স্কলার ও গবেষক,
শায়েখ হুজাইফা আওয়াদ হাফিজাহুল্লাহ।

বিশ্ববিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে অনার্সে 'ফার্স্ট ক্লাস ফার্স্ট' এবং দোহা ইনস্টিটিউট এ মাস্টার্স অধ্যয়নকারী প্রখ্যাত ইতিহাসবিদের কাছ থেকে সরাসরি ইলম অর্জনের এক সুবর্ণ সুযোগ!

📌 **ক্লাসের বিস্তারিত:**
▪️ কোর্স: ১০২
▪️ ক্লাস: ০২
▪️ সময়: আজ রাত ০৮:৪৫ মিনিটে
▪️ মাধ্যম: গুগল মিট (Google Meet)

🎙️ অতিথি শিক্ষক: শায়েখ হুজাইফা আওয়াদ হাফিজাহুল্লাহ।
(অনার্স, ফার্স্ট ক্লাস ফার্স্ট: হিস্ট্রি এন্ড সিভিলাইজেশন ডিপার্টমেন্ট, আল আজহার বিশ্ববিদ্যালয়, মিশর। মাস্টার্স: কনটেম্পরারি হিস্ট্রি, আল আজহার এবং সোশ্যাল হিস্ট্রি, দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ, কাতার।)

🔗 ক্লাস লিংক:
Course 102: Class 02: ইতিহাসের সাথে উলুমুল হাদিসের সম্পর্ক বিশ্লেষণ।
Tuesday, April 21 · 8:45 – 9:45pm
Time zone: Asia/Dhaka
Google Meet joining info
Video call link: https://meet.google.com/mui-gtih-dzc

(নির্ধারিত হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিংক দেওয়া হয়েছে। এছাড়া লিংক পেতে পোস্টের কমেন্ট বক্স চেক করুন অথবা আমাদের পেজের ইনবক্সে মেসেজ দিন।)

📞 যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন: ০১৭১৮ ৪১৬৮৯৪
তালিবে ইলম ভাইদের যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।



জামিয়াতুস সাহাবাহ আল-ইসলামিয়্যাহ
As-Sahabah Islamic Institute, Chuadanga
Ha-mim Zubaer

fans
আস-সাহাবা সীরাত কর্নার
As-Sahabah Islamic Center - SIC

🚨 ফ্রি মাস্টারক্লাস! ইতিহাস নয়, আসুন সভ্যতা নির্মাণ শিখি!  Google Meet link: https://meet.google.com/ths-uieg-hvcআধুনিক ...
04/04/2026

🚨 ফ্রি মাস্টারক্লাস! ইতিহাস নয়, আসুন সভ্যতা নির্মাণ শিখি!
Google Meet link: https://meet.google.com/ths-uieg-hvc

আধুনিক বিশ্বে যখন আমাদের তরুণ প্রজন্ম চরম পরিচয় সংকটে (Identity Crisis) ভুগছে, যখন চতুর্দিক থেকে ইসলামি সংস্কৃতির ওপর বুদ্ধিবৃত্তিক আক্রমণ চলছে—তখন আমাদের শেকড়ের সন্ধান দেয় নবীজির (সা.) সিরাত এবং আমাদের গৌরবময় ইতিহাস।
সিরাত কি কেবল বদর-ওহুদের সাল মুখস্থ করার বিষয়?
মোটেও না!
এটি হলো সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক কূটনীতি বিনির্মাণের বিজ্ঞান। সেই বিজ্ঞানকে আধুনিক যুগের প্রেক্ষাপটে শেখার জন্যই ‘জামিয়াতুস সাহাবাহ আল-ইসলামিয়্যাহ’ আপনাদের জন্য নিয়ে এসেছে—
"উচ্চতর সিরাত, ইসলামি ইতিহাস ও সভ্যতা-সংস্কৃতি অধ্যয়ন কোর্স"।
এই কোর্সের ভিশন কী?
আমরা কীভাবে পড়ব?
গবেষণার মানহাজ কী হবে?
এসব বিষয়ে বিস্তারিত জানতে এবং নিজেদেরকে আগামীর বুদ্ধিবৃত্তিক জাগরণের অংশ করতে আজই যুক্ত হোন আমাদের ফ্রি ওরিয়েন্টেশন ও মাস্টারক্লাসে!
🗓 তারিখ: ০৪ এপ্রিল, ২০২৬ (শনিবার)
⏰ সময়: আজ রাত ০৮.৩০ মিনিটে
💻 প্লাটফর্ম: গুগল মিট (Google Meet)
🔗 কীভাবে ক্লাসে যুক্ত হবেন?
গুগল মিটের লিংক পেতে দ্রুত আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান।
👉 হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক:
https://chat.whatsapp.com/LcAsKBvzhDqDt3nv6oTshD
(লিংকটি কমেন্ট বক্সেও দেওয়া আছে। যেকোনো প্রয়োজনে আমাদের পেজে ইনবক্স করতে পারেন বা পোস্টারে দেওয়া নম্বরে কল করতে পারেন।)
আসুন, অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীর ইসলামি সভ্যতা বিনির্মাণে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিই! দেখা হচ্ছে আজকের মাস্টারক্লাসে ইনশাআল্লাহ!
জামিয়াতুস সাহাবাহ আল-ইসলামিয়্যাহ
As-Sahabah Islamic Institute, Chuadanga
Ha-mim Zubaer



Google Meet Link:
ওরিয়েন্টেশন ও ফ্রি মাস্টারক্লাস
Saturday, April 4 · 8:15 – 10:15pm
Time zone: Asia/Dhaka
Google Meet joining info
Video call link: https://meet.google.com/ths-uieg-hvc

29/03/2026

🛑 দাওরায়ে হাদিস তো শেষ হলো... এবার কী করবেন?
ইতিহাস কেবল পড়ার জন্য নয়, ইতিহাস থেকে বিশ্বজয়ের পাঠ নিতে— আল-জামিয়াতুস সাহাবা আল-ইসলামিয়্যাহ আপনাদের জন্য নিয়ে এসেছে এক যুগান্তকারী শিক্ষাক্রম!
আত্মপরিচয়ের সংকট ও বুদ্ধিবৃত্তিক আগ্রাসন মোকাবিলায় নিজেকে যোগ্য স্কলার হিসেবে গড়ে তুলতে চান?
📚 ভর্তি চলছে: উচ্চতর সিরাত, ইসলামি ইতিহাস ও সভ্যতা-সংস্কৃতি অধ্যয়ন কোর্স (১ বছর মেয়াদী অনলাইন-অফলাইন কোর্স)
📌 কোর্সের বিশেষ আকর্ষণ:
✅ ১০০% স্কলারশিপ, টিচিং ফেলোশিপ ও বিনামূল্যে থাকা-খাওয়ার সুবিধা (মেধাবীদের জন্য)।
✅ আল-আজহারের মডেলে 'ইলমুল মাখতুতাত' বা প্রাচীন পাণ্ডুলিপি উদ্ধার ও সম্পাদনার দুর্লভ স্কিল।
✅ কোর্স শেষে আপনার সেরা থিসিসটি বই আকারে প্রকাশের সুবর্ণ সুযোগ!
✅ কর্মজীবীদের জন্য ৫০% ডিসকাউন্টে অনলাইনে যুক্ত হওয়ার সুবিধা।
⏳ আসন সংখ্যা সীমিত! উম্মাহর বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের অগ্রসৈনিক হতে আজই আপনার আসনটি নিশ্চিত করুন।
👉 ভর্তি হতে বা বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে ফরমটি পূরণ করুন।
https://forms.gle/DY9452akEL9pMPD38
আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেন।
📞 সরাসরি কথা বলতে কল করুন: ০১৭১৮ ৪১৬ ৮৯৪
📍 ঠিকানা: তাল্লু স্পিনিং মিলের বিপরীতে, উজিরপুর, দামুড়হুদা, চুয়াডাঙ্গা।
আল-জামিয়াতুস সাহাবা আল-ইসলামিয়্যাহ
Ha-mim Zubaer
আস-সাহাবা সীরাত কর্নার
As-Sahabah Islamic Institute, Chuadanga
আস-সাহাবা ইসলামিক ইন্সটিটিউট

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ha-mim's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ha-mim's World:

Share