17/09/2026
ব্যবসা করতে গেলে সবসময় বড় পুঁজি লাগবো—এই কথাটা ঠিক না।
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে, যারা অল্প কিছু টাকা দিয়া ব্যবসা শুরু করছে। কেউ টি-শার্ট প্রিন্ট করে, কেউ ব্যাগ বানায়, কেউ কাপড়ের কাজ করে, কেউ অনলাইনে পণ্য বেচে। শুরুতে কাজ কম, লাভও কম। কিন্তু আস্তে আস্তে কাস্টমার বাড়ে, পরিচিতি বাড়ে, কাজও বাড়তে থাকে।
আসল কথা হইলো, ব্যবসা শুরু করার আগে বেশি বড় কিছু ভাবার দরকার নাই। আগে দেখেন, আপনার এলাকায় কোন জিনিসের চাহিদা আছে। মানুষ কোন জিনিস কিনতে চায়, কোন কাজের জন্য দূরে যাইতে হয়—এইগুলা খেয়াল করেন।
ধরেন, আপনার এলাকায় অনেকেই টি-শার্ট, জার্সি, ব্যাগ, মগ বা ক্যাপ প্রিন্ট করাইতে চায়। কিন্তু ভালো কাজ করানোর জন্য দূরে যেতে হয়। আপনি যদি ওই কাজটা ভালোভাবে শিখে, অল্প কিছু যন্ত্রপাতি দিয়া শুরু করেন, তাইলে ধীরে ধীরে একটা ব্যবসা দাঁড় করানো সম্ভব।
শুরুতেই দোকান ভাড়া, বড় মেশিন আর অনেক মালামাল কিনে ফেলতে হবে—এমন কোনো কথা নাই। যেটুকু সামর্থ্য আছে, ওইটুকু দিয়া শুরু করেন। কাজ ভালো করেন, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করেন, সময়মতো কাজ দেন।
ব্যবসায় লাভ একদিনে বড় হয় না। আজকে একজন কাস্টমার, কালকে দুইজন—এইভাবেই একসময় দেখবেন আপনার কাজের একটা নাম হয়ে গেছে।
তাই ব্যবসা করতে চাইলে শুধু টাকা নাই বইলা বসে থাকবেন না। আগে চিন্তা করেন, আপনার হাতে কী আছে, আপনি কী কাজ পারেন, আর মানুষের কোন সমস্যার সমাধান আপনি করতে পারেন।
ছোট করে শুরু করেন। কাজটা ভালো করেন। বাকিটা সময়ের সাথে হয়ে যাবে।