সচেতন নাগরিক কমিউনিটি

সচেতন নাগরিক কমিউনিটি Aware People's Community

সচেতন নাগরিক কমিউনিটির তত্ত্বাবধানে তথাকথিত হালালা সেন্টারটি শীঘ্রই সরাসরি ও সশরীরে গিয়ে বিষয়গুলো পর্যবেক্ষণ করবো এবং ...
07/06/2026

সচেতন নাগরিক কমিউনিটির তত্ত্বাবধানে তথাকথিত হালালা সেন্টারটি শীঘ্রই সরাসরি ও সশরীরে গিয়ে বিষয়গুলো পর্যবেক্ষণ করবো এবং উপযুক্ত পদক্ষেপ নেব ইনশাআল্লাহ।
কে কে আমাদের সাথে ঐক্যবদ্ধ হতে চান জানান।

হালালা সেন্টার বিষয়ে ৭ পর্যবেক্ষণ,
◉ সানজিদা আক্তার নামের এক নারী ‘হালালা সেন্টার’ নামে যে প্রচারণা চালাচ্ছেন, পুরো বিষয়টিই অত্যন্ত সন্দেহজনক ও সাজানো বলে মনে হচ্ছে।

◉ এটি কোনো সামাজিক সেবামূলক উদ্যোগের চেয়ে ইসলামের বিয়ে, তালাক ও হিলা-সংক্রান্ত বিধানকে বিদ্রূপ ও বিতর্কিত করার প্রচেষ্টা বলে বোঝা যাচ্ছে।

◉ তিনি যে ধরনের ‘হিলা বিয়ে’র কথা বলছেন, তা ইসলামে বৈধ নয়; বরং পূর্বপরিকল্পিত ও চুক্তিভিত্তিক হিলা বিয়ে স্পষ্টভাবে হারাম।

◉ ইসলামে নিষিদ্ধ একটি কাজকে ইসলামের শিক্ষা হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর এবং অনভিপ্রেত।

◉ সমাজে কিছু অনৈতিক ও বিচ্ছিন্ন ঘটনার অস্তিত্ব থাকলেও সেগুলোকে ইসলামের বিধান বা মূলধারার ধর্মীয় চর্চার প্রতিনিধি হিসেবে দেখানো অসততা।

◉ আমার ধারণা, বিষয়টি কেবল ব্যক্তিগত উদ্যোগ নয়; এর পেছনে একটি সংঘবদ্ধ প্রচার-প্রক্রিয়া কাজ করতে পারে।

◉ তাই আবেগতাড়িত প্রতিক্রিয়ার পরিবর্তে বিষয়টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্য প্রচার করা জরুরি৷

আমরা কয়েকজন সচেতন নাগরিক এগুলো অনেক আগেই প্রকাশ করেছিলাম এবং প্রতিরোধ করেছিলাম এই পেজেই তা আপলোড করা আছে তবে দুঃখজনক বি...
29/05/2026

আমরা কয়েকজন সচেতন নাগরিক এগুলো অনেক আগেই প্রকাশ করেছিলাম এবং প্রতিরোধ করেছিলাম এই পেজেই তা আপলোড করা আছে তবে দুঃখজনক বিষয় হলো আমরা প্রত্যাশার তুলনায় অন্যদের সাপোর্ট একেবারেই কম পেয়েছি তাই প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও সমাজের এমন নানামুখী নোংরামি উন্মোচন করতে প্রচন্ড চাপে পড়তে হয়।

তবে জীবন যেখানেই থেমে যাক আমরা আমাদের কাজে এগিয়ে যাবই ইনশাআল্লাহ

সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত আচরণ আর পাগলামির অভিনয়ের আড়ালে কীভাবে গড়ে উঠ...

সম্মিলিত ইমাম খতিব পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নে  পরিষদকে পাশ কাটিয়ে স্বার্থন্বেষী বহিরাগতদের তৎপরতায় সর্বমহলে উদ্বেগ ইম...
25/04/2026

সম্মিলিত ইমাম খতিব পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নে পরিষদকে পাশ কাটিয়ে স্বার্থন্বেষী বহিরাগতদের তৎপরতায় সর্বমহলে উদ্বেগ

ইমাম-খতিবদের দ্বীনি দায়িত্ব স্বাধীনভাবে পালন এবং সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে ৭ দফা দাবিতে জাতীয় সম্মেলন আয়োজন করে সম্মিলিত ইমাম-খতিব পরিষদ।
গত ২৩ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়।
সম্মেলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর কাছে সরকার গঠনের পর এসব দাবি বাস্তবায়নের বিষয়ে অবস্থান জানতে চাওয়া হলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রকাশ্যে সমর্থন জানায়।

পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করলে বিএনপি আনুষ্ঠানিকভাবে এই ৭ দফা দাবি বাস্তবায়নের ঘোষণা দেয়।
তবে সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠেছে, সম্মিলিত ইমাম-খতিব পরিষদকে পাশ কাটিয়ে একশ্রেণীর সুবিধাভোগী ও স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত কিছু ব্যক্তি নিজ উদ্যোগে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দাবি বাস্তবায়নের চেষ্টা করছে। বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

পরিষদের নেতৃবৃন্দের মতে, ইমাম-খতিবদের প্রতিনিধিত্বকারী একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে সম্মিলিত ইমাম-খতিব পরিষদের মাধ্যমেই এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা উচিত। অন্যথায় প্রকৃত প্রতিনিধিত্ব ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

📌 সম্মেলনে উত্থাপিত ৭ দফা দাবি ছিল নিম্নরূপ:
১. রাষ্ট্র পরিচালনায় ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান এবং সকল ধর্মাবলম্বীর ন্যায্য অধিকার নিশ্চিত করা।
২. রাষ্ট্রীয় জনকল্যাণমূলক কার্যক্রমে ইমাম-খতিবদের সম্পৃক্ত করা; জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন কমিটি, গ্রাম আদালত, দুর্যোগ ব্যবস্থাপনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা।
৩. দেশের সকল মসজিদের ইমাম-খতিবদের জন্য মোয়াজ্জিনসহ সেবা কাঠামো প্রণয়ন এবং মসজিদ কমিটিতে তাদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করা।
৪. মসজিদ ও মাদরাসার বিদ্যুৎ ও পানির বিল মওকুফ করা।
৫. দাওরায়ে হাদিস সনদপ্রাপ্ত আলেমদের সরকারি মসজিদের ইমাম-খতিব, স্কুল-কলেজের ধর্মীয় শিক্ষক ও কাজী পদে নিয়োগ প্রদান; পাশাপাশি জাতীয় শিক্ষা কমিশন ও এনসিটিবি পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে বিশিষ্ট আলেমদের অন্তর্ভুক্ত করা।
৬. ওয়াকফ সম্পত্তির অপব্যবহার রোধে বিশেষজ্ঞ আলেমদের সমন্বয়ে কমিটি গঠন এবং ওয়াকফ প্রশাসন আইন শরিয়াহসম্মতভাবে সংস্কার করা।
৭. যথাযথ প্রমাণ ছাড়া কোনো ইমাম-খতিব, মোয়াজ্জিন বা আলেমকে গ্রেফতার বা হয়রানি না করা।

দাবিগুলো বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা প্রকাশ পেলেও, প্রতিনিধিত্বের প্রশ্নে বিভ্রান্তি সৃষ্টি না করে সংশ্লিষ্ট পরিষদের মাধ্যমেই সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

08/04/2026

অধিকাংশের অনুসরণ করতে গিয়ে নিজের অস্তিত্ব বিসর্জন দেওয়া উচিত নয়

সরকারের পক্ষ থেকে সন্ধ্যা ৬টার মধ্যে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তটি সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মনে করছি।প্রায় এক মাস আগে ...
03/04/2026

সরকারের পক্ষ থেকে সন্ধ্যা ৬টার মধ্যে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তটি সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মনে করছি।

প্রায় এক মাস আগে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী সাহেব এ ধরনের একটি পরামর্শ প্রদান করেছিলেন—যা আজ বাস্তবায়নের পথে দেখা যাচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট সকল মহলকে আন্তরিক ধন্যবাদ।

দেশ ও জাতির কল্যাণে এভাবেই যদি নিঃস্বার্থ ওলামায়ে কেরামদের গঠনমূলক পরামর্শগুলো গ্রহণ করা হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা একটি আদর্শ, সুশৃঙ্খল ও উন্নত রাষ্ট্র গঠনের পথে অনেক দূর এগিয়ে যেতে পারবো।

✍️SM creation

#বাংলাদেশ #বিদ্যুৎসাশ্রয় #সচেতনতা #উন্নয়ন #ওলামায়ে_কেরাম

06/03/2026

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when সচেতন নাগরিক কমিউনিটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share