23/04/2025
🧭 ৫টা Entry-Level Job (Zero taka, Zero experience, Easy start)
অনেক ছাত্র-ছাত্রী ঢাকায় এসে পড়াশোনার পাশাপাশি ছোটখাটো একটা কাজ করতে চায় - কিন্তু তারা জানে না কোথা থেকে শুরু করবে, বা কোথায় খোঁজ নেবে। কিছু অবিজ্ঞতা ছাড়াই কাজের সন্ধান-
এই লিখা গুলোর শেষের কথা মনে রাখতে হবে- (***)👇
১. 🏪 দোকান সহকারী (Shop Helper)
কোনো মুদি দোকান, মোবাইল দোকান, ফার্মেসি, বা খাবারের দোকানে গিয়ে বলো:
📍 Start line:
“ভাই, দোকানে যদি হেল্প দরকার হয়—আমি কাজ করতে চাই, দিনে দিনে পেমেন্ট হলে ভালো হয়।”
📍 Payment: অনেক সময় দিনে টাকা দেয় বা সপ্তাহে দেয়
📍 Skill: কিছুই লাগে না, শুধু কথা বলা আর willing to work
২. 🍽️ রেস্টুরেন্ট / হোটেল কর্মী
ছোট হোটেল, রেস্টুরেন্টে waiter, cleaner, বা kitchen helper হিসেবে কাজ চাও। অনেক সময় খাওয়া ফ্রি দেয় + দিনে টাকা দেয়।
📍 Start line:
“ভাই, আমি রেস্টুরেন্টে হেল্প করতে চাই। যেমন- পরিষ্কার, খাবার দেওয়া ট্রাই করতে চাই।”
৩. 📦 গোডাউন/ডেলিভারি হেল্পার
মাল টানা, আনলোডিং, গোডাউন বা মার্কেটের দোকানে সহকারী হিসেবে কাজ।
অনেক দোকান সকালে মাল নামাতে বা রাতে প্যাক করতে লোক খোঁজে।
📍 Start line:
“ভাই, মাল টানা বা প্যাকিংয়ের কাজ থাকলে আমি করতে পারি, দিনে দিনে টাকা হলেই হবে।”
৪. 🧼 পরিষ্কারের কাজ (Office/Home Cleaner)
বাসাবাড়ি, ছোট অফিস, দোকান – ঝাড়ু, মোছা, বাজার করে দেয়ার কাজ খোঁজো।
Daily basis এ টাকা পাওয়া যায়।
📍 Start line:
“আপনার বাসা/দোকানে যদি ঝাড়ু মোছার কাজ থাকে, আমি করতে পারি।”
৫. 📢 লিফলেট বিলি / দোকানের প্রোমোশন
Local company বা দোকান যারা লিফলেট বিলি করে, তাদের সাথে কথা বলো।
“দোকানের প্রচার করি, রাস্তায় বা মার্কেটে লিফলেট বিলাই” – daily payment দেয়।
📍 Start line:
“আপনার দোকানের লিফলেট বিলাই দিব রাস্তায়, দিনে দিনে পেমেন্ট দিলে আমি করবো।”
✅ সবচেয়ে দরকারি জিনিস: Confidence & Communication
তুমি যেখানেই যাও, একটাই কথা বারবার বলো:
“আমি নতুন এসেছি, কাজ খুঁজি। যা পারবেন করবেন – দোকান, পরিষ্কার, হেল্প-দিনে দিনে টাকা হলে আমি ট্রাই করতে চাই।”
*** ছোট কাজ দিয়েই শুরু করো (যেমনঃ দোকান হেল্পার, ডেলিভারি, লিফলেট বিলি)
👉 দিনে দিনে টাকা পাওয়া যায়
👉 কাজ শিখে বড় সুযোগ আসবে