SK DREAM it

SK DREAM it Digital Marketing Innovations Revolutionize Customer Engagement and Sales Growth

একটা বিশাল ভুল করি আমরা ১০০ ফলোয়ার থাকাকালীন সেই কাজটাই করি যা একজন ১ লক্ষ ফলোয়ারওয়ালা মানুষ করে। সোশ্যাল মিডিয়া গ্রোথ ম...
07/07/2026

একটা বিশাল ভুল করি আমরা ১০০ ফলোয়ার থাকাকালীন সেই কাজটাই করি যা একজন ১ লক্ষ ফলোয়ারওয়ালা মানুষ করে। সোশ্যাল মিডিয়া গ্রোথ মূলত ৩টি আলাদা লেভেলে কাজ করে। প্রতিটি লেভেলের নিয়ম আলাদা।

চলুন দেখে নিই সেই ৩টি লেভেল:

🔹ধাপ ১: লেভেল ১ (০ থেকে ১,০০০ ফলোয়ার) - Outliers খুঁজে বের করা এই অবস্থায় আপনি ইন্টারনেটে অদৃশ্য। কেউ আপনাকে চেনে না। তাই একদম জিরো থেকে নতুন কিছু বানাতে গেলে গ্রোথ হবে খুব স্লো।

- করণীয়: আপনার নিশে (Niche) যারা বড় ক্রিয়েটর, তাদের এমন সব ভিডিও খুঁজুন যেগুলো তাদের সাধারণ ভিউয়ের চেয়ে অনেক বেশি ভিউ পেয়েছে (Outliers)।

- সিস্টেম: এমন ৫০টি ভাইরাল ভিডিওর Hook, Topic এবং Format একটি Spreadsheet এ নোট করুন। এরপর সেই আইডিয়াগুলো ব্যবহার করে নিজের ভাষায় এবং নিজের অভিজ্ঞতায় অন্তত ৫০-১০০টি কন্টেন্ট পোস্ট করুন। এখানে আপনার লক্ষ্য হবে Volume বা অনেক বেশি কন্টেন্ট দেওয়া।

English Prompt for Analysis: Act as a viral content analyst. I have identified 5 outlier videos in the [Your Niche] space with these hooks and topics: [Paste your list]. Analyze why these performed 10x better than the creator's average. Deconstruct the psychological triggers used and suggest 10 original content variations I can create based on these proven patterns to reach my first 1,000 followers.

🔹ধাপ ২: লেভেল ২ (১,০০০ থেকে ১০,০০০ ফলোয়ার) - জেতা ঘোড়ার ওপর বাজি ধরা এখন Algorithm বুঝতে শুরু করেছে আপনার অডিয়েন্স কারা। এই লেভেলে র‍্যান্ডম কন্টেন্ট দেওয়া বন্ধ করতে হবে।

- করণীয়: আপনার নিজের করা পোস্টগুলোর মধ্যে টপ ৫টি খুঁজে বের করুন। সেগুলোর প্যাটার্ন দেখুন। আগামী এক মাস কেবল সেই ধরণের কন্টেন্টই বারবার তৈরি করুন (Double Down)। আপনার অডিয়েন্স যা অলরেডি পছন্দ করেছে, তাদের ঠিক সেটাই বেশি করে দিন।

English Prompt for Strategy: You are a social media growth analyst. Here are my top 5 performing posts this month with their views, shares, and saves: [Paste your data]. Identify the common denominator of these winners. Build me a 30-day
content plan that doubles down on these winning hooks and formats. Provide 20 specific post ideas with high-engagement hooks already written.

🔹ধাপ ৩: লেভেল ৩ (১০,০০০ থেকে ১০০K+) - স্কেলিং এবং অটোমেশন আপনি আপনার সঠিক রাস্তা (Lane) খুঁজে পেয়েছেন। এখন কাজ হলো কনসিস্টেন্সি বজায় রাখা আর পরিমাণ বাড়ানো।

- করণীয়: দিনে ১টা নয়, বরং ৩ থেকে ৫টা করে কন্টেন্ট পোস্ট করার চেষ্টা করুন। একা এত কাজ করা কঠিন, তাই এআই (AI) ব্যবহার করে কন্টেন্টের ড্রাফট বা ভিজ্যুয়াল বানিয়ে নিন। যারা ১০ কোটির ক্লাবে যায়, তারা স্রেফ যা কাজ করছে সেটাই বারবার অনেক বেশি পরিমাণে করে।

🔹৪. গ্রোথের ৮০% রহস্য লুকিয়ে আছে ‘Hook’ এ আপনার কন্টেন্ট যতই ভালো হোক, প্রথম লাইনটা যদি মানুষকে না আটকায়, তবে কেউ বাকিটুকু দেখবে না। এই ফরম্যাটগুলো ট্রাই করুন:

- BREAKING: [বড় কোনো দাবি]
- STOP [কমন কোনো ভুল]
- R.I.P [পুরানো কোনো পদ্ধতি]
- ৯৯% মানুষ এটা জানে না...

English Prompt for Hooks: "You are an elite viral hook writer. Generate 30 scroll-stopping hooks under 8 words for a post about [Topic]. Use psychological triggers like curiosity gaps, pattern interrupts, and contrarian takes. Rank them from the highest viral potential to lowest based on current 2026 social
media trends.

🔹৫. কমেন্ট সেকশন স্ট্র্যাটেজি (পোস্ট করে পালিয়ে যাবেন না) পোস্ট করার প্রথম ২ ঘণ্টা খুব ইম্পর্ট্যান্ট।

- সিস্টেম: পোস্ট করার পর নিজের পোস্টের নিচেই ৫-৮টি ভ্যালুয়েবল কমেন্ট করুন (Value Comments)। প্রতিটা কমেন্ট যেন একটা ছোট লেসনের মতো হয়। যারা কমেন্ট করবে, তাদের সাথে আড্ডা দিন এবং প্রশ্ন করুন। এতে Algorithm বুঝবে আপনার কন্টেন্টে মানুষের আগ্রহ আছে।

🔹৬. অডিয়েন্সকে ইনকামে রূপান্তর করুন (Monetization) ১ লক্ষ ফলোয়ারের জন্য বসে থাকবেন না। ১ হাজার ফলোয়ার হলেই ছোট কোনো Digital Product (যেমন- চেকলিস্ট বা গাইড) বা Affiliate Marketing শুরু করুন। ফলোয়ার যদি টাকা না দেয়, তবে সেটা
স্রেফ একটা শখ, ক্যারিয়ার নয়।

সোশ্যাল মিডিয়ায় সফল হওয়া কোনো ভাগ্য নয়, এটি একটি বিজ্ঞানসম্মত প্রসেস। আজই লেভেল ১ এর কাজগুলো শুরু করুন। এই গাইডলাইনটি সেভ করে রাখুন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে অনেক দিন ধরে ফলোয়ার বাড়াতে যুদ্ধ করছে।

প্রয়োজনে Save + Share করুন 🙂

SK DREAM it follow দিয়ে রাখুন।
ধন্যবাদ।

এই পৃথিবীর সবচাইতে বড় মায়াজাল হচ্ছে কথার মায়াজাল। কারণ কথাতেই জয়, আবার কথাতেই ক্ষয়। বিজনেসের ক্ষেত্রেও এই কথাটা শতভ...
09/06/2026

এই পৃথিবীর সবচাইতে বড় মায়াজাল হচ্ছে কথার মায়াজাল। কারণ কথাতেই জয়, আবার কথাতেই ক্ষয়। বিজনেসের ক্ষেত্রেও এই কথাটা শতভাগ কার্যকরী।

অডিয়েন্সের সাইকোলজি অনুযায়ী কথা বললে আপনার বিজনেস জয়ী হবে, আর উল্টাপাল্টা গতানুগতিক কথা বললে অতি শীঘ্রই আপনার বিজনেস ক্ষয় হয়ে যেতে পারে।

২০২৬ সালে এসে হাজার হাজার প্রতিযোগীর মাঝে যদি নিজেকে টিকিয়ে রাখতে চান, তাহলে কাস্টমারের সাইকোলজিকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ অতিরিক্ত কম্পিটিটরের কারণে Ad খরচ এতটাই বেড়ে যাচ্ছে যে, ভবিষ্যতে টিকে থাকা সম্ভব হবে না — যদি কাস্টমারের সাইকোলজি-ড্রিভেন মার্কেটিং না করেন।

আর এজন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হলো Killer Content Writing।

🔸লেখাটি আপনার ভালো লাগলো কিনা জানাবেন। এমন আরো তথ্য জানতে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন 🙂

SK DREAM it 🖊️

হাজার হাজার টাকা খরচ করে কনটেন্ট বানালেন কিন্তু কাস্টমার দেখলোই না তাহলে আপনার বাজেট শুধু শুধু নষ্ট হবে।ভালো ক্যামরা,স্...
24/05/2026

হাজার হাজার টাকা খরচ করে কনটেন্ট বানালেন কিন্তু কাস্টমার দেখলোই না তাহলে আপনার বাজেট শুধু শুধু নষ্ট হবে।

ভালো ক্যামরা,স্টুডিও সেটআপ বা দেখলে সুন্দর কনটেন্ট হলেই কাস্টমার দেখবে না কাস্টমার তখনই দেখবে যখন সে কনটেন্টের মধ্যে নিজের পেইন পয়েন্ট, ইমোশন, ড্রিমআউটকাম খুজে পাবে।

আর সবচাইতে গুরুত্বপূর্ণ হলো প্রথম ৩ সেকেন্ড। কারন প্রথম ৩ সেকেন্ড যদি কাস্টমারকে না আটকাতে পারেন তাহলে অডিয়েন্স স্কিপ করে চলে যাবে।। আপনার সম্পূর্ণ ভিডিও ভালো কোয়ালিটির হলেও যদি প্রথম ৩ সেকেন্ডে কাস্টমার না আটকায় তাহলে আপনার কনটেন্ট যতই সুন্দর আর ভ্যালুয়েবল হোক না কেন কাস্টমার দেখবেই না।

আর ৩ সেকেন্ড কাস্টমারকে আটকানোই হলো Hook....ভালো Hook ছাড়া আপনার কনটেন্ট অডিয়েন্সের কাছে নয়েজ।

বিজনেস গ্রোথ সম্পর্কে বিস্তারিত জানতে ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ ❤️

SK DREAM it 🖊️


সোশ্যাল মিডিয়ায় এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু সবাই কি সফল হতে পারছে? একদম না! আপনি হয়তো অনেক কষ্ট করে কন্টেন্ট বানা...
29/04/2026

সোশ্যাল মিডিয়ায় এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু সবাই কি সফল হতে পারছে? একদম না! আপনি হয়তো অনেক কষ্ট করে কন্টেন্ট বানাচ্ছেন, কিন্তু মানুষ স্ক্রল করে চলে যাচ্ছে। কন্টেন্ট বানানো এখন শুধু এডিটিংয়ের খেলা না, এটা হলো মানুষের মন বোঝার খেলা।

আপনার কন্টেন্ট কেন মানুষ লাইক করবে, কমেন্ট করবে বা সেভ করবে তার পুরো মেকানিজমটা নিচে বুঝিয়ে বলছি:

🔹১. Hook কেন এত ইম্পর্টেন্ট?

সোশ্যাল মিডিয়া হলো একটা স্পিডি হাইওয়ে। মানুষ খুব দ্রুত স্ক্রল করে। আপনার ভিডিও বা পোস্টের প্রথম ৩ সেকেন্ড হলো সেই ব্রেক যা মানুষকে থামতে বাধ্য করে।

- ভাইরাল হওয়ার সিক্রেট: হুক হতে হবে এমন কিছু যা মানুষের মনে কৌতূহল (Curiosity) তৈরি করে অথবা তাদের কোনো একটা সমস্যার কথা মনে করিয়ে দেয়। আপনি যদি শুরুতে মানুষকে অবাক করতে না পারেন, তবে বাকি কন্টেন্ট যতই ভালো হোক কেউ দেখবে না।

🔹২. লাইক এবং কমেন্ট কীভাবে আসে?

মানুষ লাইক দেয় যখন সে কন্টেন্টের সাথে একমত হয় অথবা তার আবেগ (Emotion) কাজ করে। আর কমেন্ট কখন আসে? যখন আপনি তাদের কিছু বলার সুযোগ দেন।

- কন্টেন্টের শেষে সব সময় একটি Question বা Call to action (CTA) রাখুন। মানুষকে সরাসরি জিজ্ঞেস করুন আপনার কী মনে হয়? বা আপনি কি এই সমস্যায় পড়েছেন? মানুষ নিজের মতামত দিতে ভালোবাসে।

🔹৩. মানুষ কেন শেয়ার করে?

শেয়ার করার পেছনে সবচেয়ে বড় কারণ হলো নিজেকে স্মার্ট বা হেল্পফুল হিসেবে অন্যের সামনে প্রেজেন্ট করা। মানুষ যখন এমন কিছু দেখে যা তার বন্ধুদের উপকারে আসবে অথবা যা তার নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে, তখনই সে Share বাটনে ক্লিক করে।

- সিক্রেট: এমন কন্টেন্ট বানান যা অডিয়েন্সকে রিলেটেবল মনে হয় (যেমন— একদম আমার মনের কথা!)।

🔹৪. পোস্ট বা কন্টেন্ট Save করার কারণ:

মানুষ কন্টেন্ট সেভ করে মূলত ভবিষ্যতের জন্য। আপনি যদি কোনো কাজের টিপস, টুলস লিস্ট বা স্টেপ-বাই-স্টেপ গাইডলাইন দেন যা সে এখনই পুরোটা শেষ করতে পারছে না কিন্তু পরে কাজে লাগবে তবেই সে সেটা সেভ করে রাখবে।

- টিপস: শিক্ষণীয় বা ইউটিলিটি বেজড কন্টেন্টের Save রেট সব সময় বেশি হয়।

👉প্রতিটি পোস্ট করার আগে নিজেকে প্রশ্ন করুন আমি কি এই পোস্টটা অন্যের ওয়ালে দেখলে লাইক দিতাম? যদি উত্তর না হয়, তবে পোস্টটি আরও ইম্প্রুভ করুন। কন্টেন্ট ক্রিয়েশন কোনো লাক না, এটা একটা ক্যালকুলেটেড স্ট্র্যাটেজি।

SK DREAM it 🖊️

Save + Share 🙂

🎯 টপ-লেভেল সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি!আপনার কনটেন্ট কি সঠিক সময়ে পৌঁছাচ্ছে?আমরা সবাই জানি — Content is King!কিন্তু রাজা...
10/04/2026

🎯 টপ-লেভেল সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি!
আপনার কনটেন্ট কি সঠিক সময়ে পৌঁছাচ্ছে?

আমরা সবাই জানি — Content is King!

কিন্তু রাজাকে সঠিক সময়ে মঞ্চে না তুললে দর্শকই বা কোথায় পাবেন?

ভালো কনটেন্ট মানেই ভালো পোস্ট না।

আপনি যত দারুণ পোস্টই তৈরি করুন না কেন, যদি সেটা আপনার অডিয়েন্স অনলাইনে না থাকা সময় পাবলিশ করেন — তাহলে সেটি অ্যালগরিদমের চোখে পড়ে না।

রেজাল্ট? সেই পোস্ট হারিয়ে যায় “ডিজিটাল অন্ধকারে” — ঠিক যেমন সুন্দর একটা ফুল, কিন্তু অন্ধকার ঘরে রাখা।

কমন ভুল ধারণা:-

অনেকে ভাবেন, “ভালো পোস্ট করলে মানুষ দেখবেই!”

কিন্তু অ্যালগরিদম তা মানে না।

যদি প্রথম ৩০ মিনিট থেকে ২ ঘণ্টার মধ্যে যথেষ্ট লাইক, কমেন্ট, শেয়ার, বা সেভ না আসে,

তাহলে সিস্টেম ধরে নেয় — “এই পোস্টে আগ্রহ কম।”

আর তখনই রিচ থেমে যায়।

২০২৫-২৬ সালের Meta & Algorithm Insights

সোশ্যাল মিডিয়া এখন আগের চেয়ে অনেক বেশি স্মার্ট।

এখন অ্যালগরিদম গুরুত্ব দিচ্ছে “কোয়ালিটি এনগেজমেন্ট” এবং “পার্সোনাল এক্সপেরিয়েন্স”-এর উপর।

চলুন দেখি কীভাবে আপনি এগিয়ে যেতে পারেন 👇

1️⃣ Engagement Window (প্রথম ২ ঘণ্টার ম্যাজিক)

পোস্ট করার পর প্রথম ১-২ ঘণ্টায় যদি:

▪️১৫ শব্দের বেশি অর্থপূর্ণ কমেন্ট আসে,

▪️কেউ শেয়ার করে বা সেভ করে,

তাহলে প্ল্যাটফর্ম ধরে নেয় — “এই কনটেন্ট মানুষ পছন্দ করছে।”

আর তখনই রিচ বেড়ে যায় গুণে গুণে।

2️⃣ Psychology Hack: “Dwell Time”

মানুষ আপনার পোস্টে কতক্ষণ থামে, সেটিই এখন নতুন সিগন্যাল।

▪️ Reels/ভিডিও: প্রথম ৩ সেকেন্ডেই হুক দিন, যেন মানুষ স্ক্রল না করে।

ভিডিও যেন লুপে চলে এবং পুরোটা দেখা যায়।

▪️ Instagram Carousel: একাধিক স্লাইড দিন, যেন ইউজার বেশি সময় ধরে স্ক্রল করে।

▪️ LinkedIn: এখানে কমেন্ট সবচেয়ে মূল্যবান—

১৫ শব্দের কমেন্টকে লাইক বা শেয়ারের চেয়ে ১৫ গুণ বেশি গুরুত্ব দেওয়া হয়!

⏰ কখন পোস্ট করবেন? (Data-Based Strategy)

“Feeling”-এর উপর না গিয়ে, Data-এর উপর নির্ভর করুন।

প্রত্যেক প্ল্যাটফর্মেই “Insights” বা “Analytics” আছে—ওখান থেকেই জেনে নিন আপনার অডিয়েন্স সবচেয়ে বেশি সক্রিয় কখন।

1️⃣ Instagram:

Insights > Audience > Most Active Times

সাধারণ সময়: সকাল ৬টা–৯টা, দুপুর ১২টা–২টা

2️⃣ page:

Professional Dashboard > Audience Activity

সাধারণ সময়: সকাল ৯টা–১১টা, সন্ধ্যা ৬টা–৮টা

3️⃣ LinkedIn:

মঙ্গলবার–বৃহস্পতিবার

সকাল ৮টা–১০টা, দুপুর ১টা–৩টা

বাস্তব উদাহরণ

Scenario 1 – রাত ১১টার পোস্ট:

একজন কোচ ইনফোগ্রাফিক পোস্ট করলেন রাত ১১টায়।অডিয়েন্স তখন ঘুমিয়ে।

➡️ রেজাল্ট: রিচ কম, কোনো লিড নেই।

Scenario 2 – সকাল ৯টার পোস্ট:

একই পোস্ট পরদিন সকালে করলেন, যখন সবাই অনলাইনে।

➡️ রেজাল্ট: রিচ ৫২০০+, ২টা লিড ক্লোজ!

অ্যাকশন প্ল্যান: আপনার কনটেন্টের "থ্রোন" গড়ুন

1. Audience Data চেক করুন:

আপনার পেজ বা প্রোফাইলের অ্যানালিটিক্স দেখে বের করুন পিক টাইম।

2. Pre-Schedule করুন:

আপনি ব্যস্ত থাকলেও Meta Business Suite বা অন্য টুল দিয়ে ঠিক সময়ে পোস্ট করুন।

3. Content Calendar বানান:

মাসজুড়ে পোস্টের সময় ও কনটেন্ট আগে থেকেই পরিকল্পনা করুন।

লাস্ট হ্যাকস:-

Content is King, but Timing and Psychology are the Pillars of its Throne.

ভুল সময়ে ভালো কনটেন্ট মানে — অন্ধকার ঘরে ফুটে থাকা ফুল।

তাই পোস্ট করার আগে একটু ইনসাইটস দেখুন,

আপনার অডিয়েন্স কখন অনলাইনে সেটি বুঝে নিন,

আর সেই সময়েই রাজাকে মঞ্চে তুলুন!

SK DREAM it 🖊️

Save and share

কেন আপনার FB Business Page বড় হচ্ছে না? আর কীভাবে বড় করবেন?”অনেকেই ব্যবসা শুরু করেন, পেজ খোলেন—তারপর ভাবেন, “রিচ নাই, ইন...
12/03/2026

কেন আপনার FB Business Page বড় হচ্ছে না? আর কীভাবে বড় করবেন?”

অনেকেই ব্যবসা শুরু করেন, পেজ খোলেন—তারপর ভাবেন, “রিচ নাই, ইনবক্স নাই, সেল উঠতেছে না!”
আসলে সমস্যাটা পেজ নয়, পেজ ম্যানেজমেন্টে কিছু ভুল।
চলুন দেখি আজকের Top Winning Tips👇

✅ Tip 1: আপনার পেজের Look & Feel ঠিক করুন

প্রথম ইমপ্রেশনই কাস্টমার ধরে রাখে।
📌 প্রোফাইল ছবি ব্র্যান্ডেড রাখুন
📌 কভার ফটোতে স্পষ্টভাবে লিখুন আপনি কী বিক্রি করেন
📌 রঙ, স্টাইল—সব একরকম রাখুন

👉 তাহলে গ্রাহক বুঝবে—“পেজটা সিরিয়াস।”

✅ Tip 2: প্রতিদিন ১–২টি পোস্ট দিন

অনেকেই সপ্তাহে একবার পোস্ট দেয়, আবার কেউ ১০ দিনে একবার। এতে পেজ কখনওই গ্রো করবে না।
📌 প্রতিদিন ১–২টি পোস্ট
📌 ৩ ধরনের কনটেন্ট: Value + Engagement + Sales
এই কম্বিনেশনেই রিচ বাড়ে।

✅ Tip 3: ভিডিও কনটেন্টকে প্রাধান্য দিন

ফেসবুক এখন ভিডিওকে ৩-৪ গুণ বেশি রিচ দেয়।
📌 প্রোডাক্ট ভিডিও
📌 রিভিউ ভিডিও
📌 অর্ডার/প্যাকিং আপডেট
এসব মানুষের বিশ্বাস বাড়ায়।

✅ Tip 4: ইনবক্সে দ্রুত রিপ্লাই দিন

ইনবক্সে আপনার রিপ্লাই = আপনার ব্যবসার প্রফেশনালিজম।
📌 ১–২ মিনিটের মধ্যে রিপ্লাই
📌 আগে থেকেই রিপ্লাই টেমপ্লেট তৈরি রাখুন
📌 অটো-রিপ্লাই সেট করুন

👉 দ্রুত রিপ্লাই দিলে কনভার্সন ২–৩ গুণ বাড়ে।

✅ Tip 5: কাস্টমার ফিডব্যাক নিয়মিত পোস্ট করুন

মানুষ অন্যের অভিজ্ঞতা দেখে অর্ডার করে।
📌 স্ক্রিনশট
📌 ভিডিও রিভিউ
📌 Before/After ছবি
এগুলো পেজে নিয়মিত পোস্ট করুন।

👉 ফিডব্যাক মানে “Trust Booster”।

✅ Tip 6: Boosting এর ভরসা না করে Organic স্ট্রং করুন

Boosting ভালো, কিন্তু—
📌 ভুল অডিয়েন্স
📌 ভুল সেটিং
📌 ভুল ক্রিয়েটিভ
হলেই টাকা জলে যাবে।

তাই আগে Organic strong করুন, পরে Boost দিন।

✅ Tip 7: পেজকে দোকানের মতো সাজিয়ে রাখুন

আপনি যেভাবে দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন, পেজকেও সেভাবে সাজান।
📌 Story
📌 Highlight
📌 Category
📌 Description
সব ঠিকঠাক রাখুন।

🟣 শেষ কথা:

FB Business Page = আপনার ব্র্যান্ডের অনলাইন দোকান।
দোকানের দরজা খোলা থাকলেও যদি ভেতরটা এলোমেলো থাকে—
গ্রাহক কখনোই ঢুকবে না!

আপনি যদি নিয়মিত এই টিপসগুলো ফলো করেন—
👉 রিচ বাড়বে
👉 ইনবক্স বাড়বে
👉 সেল বাড়বে
👉 ব্র্যান্ড বড় হবে

এমন Value-Packed টিপস প্রতিদিন পেতে পাশে থাকুন।

SK DREAM it 🖊️

🧩 “আমি নিজেই পেজ চালাচ্ছি—তাতে সমস্যা কোথায়?”অনেক বিজনেস ওনার এই কথাটা বলেন।কথাটা ভুল না…কিন্তু সম্পূর্ণ সত্যও না।কারণ—আ...
27/02/2026

🧩 “আমি নিজেই পেজ চালাচ্ছি—তাতে সমস্যা কোথায়?”

অনেক বিজনেস ওনার এই কথাটা বলেন।
কথাটা ভুল না…
কিন্তু সম্পূর্ণ সত্যও না।

কারণ—
আপনি বিজনেস বোঝেন,
কিন্তু Algorithm বোঝা আলাদা কাজ।

⏰ সময় বনাম স্ট্র্যাটেজি

আপনি যখন👇
• প্রোডাক্ট আনেন
• কাস্টমার সামলান
• ডেলিভারি দেখেন
• হিসাব রাখেন

তখন পেজে দরকার হয়👇
✔ নিয়মিত কনটেন্ট
✔ ইনবক্স রিপ্লে
✔ কমেন্ট ম্যানেজমেন্ট
✔ Ads অপ্টিমাইজেশন
✔ ডেটা অ্যানালাইসিস

সব একা করা মানে—
সব কিছুই Half Done।

🎯 Social Media Manager কীভাবে Game Change করে
1️⃣ পেজকে Brand বানায়

Random পোস্ট → Branded Content
Casual Reply → Professional Communication

পেজ তখন “শখের” থাকে না।

2️⃣ Algorithm এর সাথে বন্ধুত্ব করে

✔ সঠিক টাইমে পোস্ট
✔ Engagement-based কনটেন্ট
✔ Watch time বাড়ানোর স্ট্র্যাটেজি

ফেসবুক নিজেই রিচ দিতে শুরু করে।

3️⃣ Inbox থেকে Sale বের করে

সব মেসেজ সেল হয় না—
কিন্তু
সব মেসেজ থেকে সেল বের করা যায়।

Manager জানে—
কোন কথায় কাস্টমার “Yes” বলে।

4️⃣ ভুল জায়গায় টাকা যাওয়া বন্ধ করে

Ads মানে শুধু Run না—
Ads মানে Test → Analyse → Scale

এটা Owner একা করতে গেলে
৯০% সময় লস হয়।

💬 কাস্টমারের চোখে পার্থক্য

Social Media Manager ছাড়া পেজ👇
“মাঝে মাঝে রিপ্লে দেয়”

Social Media Manager সহ পেজ👇
“এই পেজটা সিরিয়াস, নেওয়া যায়”

এই অনুভূতিটাই
Sale এনে দেয়।

📌 বাস্তব কথা

আপনি নিজে পেজ চালাতে পারেন,
কিন্তু
সব বড় পেজ চলে System দিয়ে,
Owner দিয়ে না।

System তৈরি করে
একজন দক্ষ Social Media Manager।

🔥 শেষ কথা

পেজ যদি হয় আপনার দোকান,
Social Media Manager হলো—
ওই দোকানের সবচেয়ে দক্ষ Salesperson।

📍 এমন বাস্তব, কাজের বিজনেস কনটেন্ট নিয়মিত পেতে
পেজে ফলো দিয়ে সাথে থাকুন।

SK DREAM it 🖊️

সবাই কে রমাদান এর শুভেচ্ছা, সকলের জন্য সুন্দর,সুস্থ ও বারাকাময় হোক এই রমাদান মাস 🌙❤️SK Dream it
17/02/2026

সবাই কে রমাদান এর শুভেচ্ছা, সকলের জন্য সুন্দর,সুস্থ ও বারাকাময় হোক এই রমাদান মাস 🌙❤️

SK Dream it

Social Media Manager না থাকলে ব্যবসায় কী কী সমস্যা হয়?অনেক ব্যবসায়ী মনে করেন—“পোস্ট তো আমিই দিতে পারি, SMM কেন লাগবে?”কি...
06/02/2026

Social Media Manager না থাকলে ব্যবসায় কী কী সমস্যা হয়?

অনেক ব্যবসায়ী মনে করেন—
“পোস্ট তো আমিই দিতে পারি, SMM কেন লাগবে?”

কিন্তু বাস্তবে Social Media Manager না থাকলে ধীরে ধীরে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি হয়।

১️⃣ Posting Irregular হয়ে যায়

কখনো টানা কয়েকদিন পোস্ট,
আবার হঠাৎ ৭–১০ দিন কোনো পোস্ট নেই।
এতে অ্যালগরিদম পেজকে গুরুত্ব দেয় না, reach কমে যায়।

২️⃣ Content Direction থাকে না

কনটেন্ট হয় এলোমেলো—

আজ সেল পোস্ট

কাল কোটেশন

পরশু কিছুই না

ফলে audience confuse হয়, brand identity তৈরি হয় না।

৩️⃣ Inbox ঠিকভাবে handle হয় না

Late reply
Generic reply
Follow-up নাই

এর ফল—
Interested কাস্টমারও অর্ডার দেয় না।

৪️⃣ Ads run করলেও Result আসে না

Strategy ছাড়া Ads run করলে—

Budget waste হয়

Wrong audience আসে

Sale আসে না

SMM ছাড়া Ads অনেক সময় আন্দাজে চালানো হয়।

৫️⃣ Competitor এগিয়ে যায়

আপনি যখন ব্যস্ত—

Posting

Reply

Ads

Competitor তখন strategy নিয়ে এগিয়ে যায়।

Social Media Manager থাকলে কী পরিবর্তন আসে?

✔️ নিয়মিত, পরিকল্পিত পোস্ট
✔️ Brand-focused content
✔️ Fast & smart inbox handling
✔️ Data-based decision
✔️ Page gradually sale-ready হয়

একটা সহজ উদাহরণ

SMM ছাড়া Page:
Post সুন্দর → Inbox আসে → Sale কম

SMM সহ Page:
Strategy → Trust → Conversation → Sale

সংক্ষেপে বললে

Social Media Manager ছাড়া ব্যবসা চলতে পারে,
কিন্তু grow করা কঠিন।

📌 যারা অনলাইনে দীর্ঘমেয়াদে ব্যবসা করতে চান,
তাদের জন্য Social Media Manager বিলাসিতা না—
এটা প্রয়োজন।

🔸প্রয়োজনে সেভ এবং শেয়ার করে রাখতে পারেন

SK DREAM it 🖊️

ডিজাইন শেখা কোনো ম্যাজিক না।এটা একটা প্রসেস।✔️ নিয়মিত প্র্যাকটিস✔️ একই কনসেপ্ট বারবার চেষ্টা✔️ নিজের ডিজাইন নিজেই পর্যাল...
30/01/2026

ডিজাইন শেখা কোনো ম্যাজিক না।
এটা একটা প্রসেস।

✔️ নিয়মিত প্র্যাকটিস
✔️ একই কনসেপ্ট বারবার চেষ্টা
✔️ নিজের ডিজাইন নিজেই পর্যালোচনা
✔️ আর ধীরে হলেও কনসিসটেন্ট থাকা

এই ছোট ছোট কাজগুলোই একসময় বড় ডিজাইনার তৈরি করে।শুরুর দিকে আপনি কত দ্রুত শিখছেন, সেটা বড় কথা না। আপনি ঠিকভাবে শিখছেন কি না সেটাই আসল।

আপনি যদি এখনো শেখার পর্যায়ে থাকেন তাহলে ভুল করা একদম স্বাভাবিক। ভুল থেকে শিখবেন, আবার নতুন করে করবেন।

এই প্রক্রিয়াটাই সঠিক পথ।

SK DREAM it 🖊️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when SK DREAM it posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share