Khobor BD

Khobor BD Official page for khoborbd.com, Bangladeshi first District wise 24/7 news provider.

22/01/2022
শাহরুখ খানের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকিবলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান রোমান্টিক কিং বলে খ্যাত। অভিনয়ের জন্য তি...
18/01/2022

শাহরুখ খানের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি
বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান রোমান্টিক কিং বলে খ্যাত। অভিনয়ের জন্য তিনি জনপ্রিয় বিশ্বব্যাপী। এছাড়া আরও একটি কারণে তিনি জনপ্রিয়। সেটি হলো তার বাড়ি 'মান্নাত'। এ বাড়িটি নানা কারণেই আলোচিত।

সমুদ্র পাড়ের চোখজুড়ানো দৃশ্য নিয়ে মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত 'মান্নাত'। বাড়িটি এতোটাই বিলাসবহুল যা অনেকের কল্পনার বাইরে।

প্রতিটি এসআরকে ভক্তের জন্য পর্যটকদের কাছে আকর্ষণের স্থান হয়ে উঠেছে বাসভবনটি। কিন্তু সম্প্রতি বাসস্থানটি বিপদের মুখে পড়েছে।

গত সপ্তাহে মহারাষ্ট্র পুলিশের কাছে অজ্ঞাত একটি নাম্বার থেকে ফোন কল আসে। যেখানে একজন ব্যক্তি দাবি করেন, শাহরুখের বাড়ি 'মান্নাত'সহ মুম্বাইয়ের বেশ কয়েকটি জনপ্রিয় স্থানে একাধিক বোমা বিস্ফোরণ করবেন তিনি। কলটি শহরে আতংক তৈরি করে।

পুলিশ তাৎক্ষণিকভাবে তদারকি শুরু করে। লেহরেনের সর্বশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, শাহরুখ খানের বাসভবন 'মান্নাত'সহ মুম্বাইয়ের জনপ্রিয় স্থানগুলো উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া অজানা কলকারীকে গ্রেফতার করা হয়েছে।

অজ্ঞাত কলার মধ্যপ্রদেশের জবলপুর জেলার জিতেশ ঠাকুর।

স্বামী নিকের পদবি সরানো নিয়ে মুখ খুললেন প্রিয়ঙ্কা  জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া নিজের থেকে ১২ বছরের ছোট নিক জ...
15/01/2022

স্বামী নিকের পদবি সরানো নিয়ে মুখ খুললেন প্রিয়ঙ্কা


জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া নিজের থেকে ১২ বছরের ছোট নিক জোনাসকে বিয়ে করে সাড়া ফেলে দিয়েছিলেন। ২০১৮ সালের ১ ডিসেম্বর রাজস্থানে বিয়ে করেন নিক এবং প্রিয়ঙ্কা। তবে গত নভেম্বর ইনস্টাগ্রাম এবং টুইটারে তাঁর সঙ্গে নাম থেকে স্বামী নিক জোনাসের পদবি সরিয়ে দিয়েছিলেন। সেই থেকে শুরু হয়।
নানা জল্পনা-কল্পনা। তবে কি নিক আর প্রিয়ঙ্কা বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন? উঠেছিল গুঞ্জন। তবে প্রিয়ঙ্কার মা সেই গুঞ্জনের ইতি টানার চেষ্টা করেন। তার পরে প্রিয়ঙ্কা নিজে নিকের একটি ছবির ক্যাপশনে প্রেমের কথা লিখে সকলের মুখ বন্ধ করেন।

সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে সেই প্রসঙ্গে মুখ খোলেন প্রিয়ঙ্কা।

প্রিয়ঙ্কা জানান, তারকা হওয়ার বিড়ম্বনা সহ্য করতে হয়েছে তাঁকে সেই সময়ে। সর্বক্ষণ তাঁর দিকে মানুষের চোখ। পদবি সরিয়ে দেওয়ার পরে তাঁকে ঘিরে যে বিতর্ক শুরু হয়, তা আসলে প্রিয়ঙ্কার কাছে পেশাদার জীবনের একটি অঙ্গ। কিন্তু সেই মুহূর্তগুলিকে সামলাতে গিয়ে মাঝে মাঝে তিনি দুর্বল হয়ে পড়েন।

প্রিয়ঙ্কার কথায়, ‘‘আমি যদি কোনও ছবি পোস্ট করি, তাতে ছবির নেপথ্যে কী আছে, মানুষের চোখে সে সবই বেশি পড়ে। তার পরে শুরু হয় নানা রকমের জল্পনা। তুচ্ছ বিষয়কেও অনেক বড় করে দেখা হয়। ’’

ঢাকা ও ময়মনসিংহে গ্যাসের চাপ কম থাকবে আগামী ১০ দিন  তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকা বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহের সমগ্র এলাকায়...
13/01/2022

ঢাকা ও ময়মনসিংহে গ্যাসের চাপ কম থাকবে আগামী ১০ দিন

তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকা বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহের সমগ্র এলাকায় গ্যাসের চাপ কম থাকবে আগামী ১০ দিন।

কারিগরি কারণে এ সমস্যা সৃষ্টি হচ্ছে বলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আজ বুধবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি কারণে ১২ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। সেই সঙ্গে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

এদিকে আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তাঁর ফেসবুক পেজে পোস্ট করে একই তথ্য জানিয়েছেন।

সবচেয়ে পুরনো এবং বৃহৎ বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের বর্তমান গ্রাহকসংখ্যা ২৮ লাখ ৭৪ হাজার ৮৪৮।

জ্বালানি বিভাগ সূত্র বলছে, সামিটের পর বিবিয়ানা গ্যাসক্ষেত্রের সংস্কারের জন্য ঘাটতি সৃষ্টির শঙ্কা করছে জ্বালানি বিভাগ। শেভরন বাংলাদেশ পরিচালিত গ্যাসক্ষেত্র বিবিয়ানা সংস্কারে গেছে। এতে প্রতিদিন অন্তত ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে পারবে না। এছাড়া সামিটের এলএনজি টার্মিনালের মুরিং ছিঁড়ে যাওয়ায় প্রতিদিন ঘাটতি রয়েছে সর্বোচ্চ সাড়ে ৪০০ মিলিয়ন ঘনফুট। এতে দৈনিক গ্যাস ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৫০০ মিলিয়ন ঘনফুট।

পেট্রোবাংলা চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, আমরা মনে করেছিলাম আজ থেকে সংকট শুরু হবে। কিন্তু বিষয়টি সেভাবে টের পাওয়া যায়নি। কাল থেকেই গ্যাস ঘাটতি হতে পারে। তবে এরমধ্যে কয়েকটি কূপের ওয়ার্কওভার শেষ হওয়ার কথা। এটি হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে। তিনি বলেন, বিবিয়ানার কারণে ৫০ এবং সামিটের এলএনজি টার্মিনালের কারণে আরও ৪৫০ অর্থাৎ সবে মিলিয়ে ৫০০ মিলিয়ন ঘনফুটের ঘাটতি হবে।

গত ১৮ নভেম্বর সামিটের এলএনজি টার্মিনালের মুরিং ছিঁড়ে যায়। এতে টার্মিনালটিতে কোনো এলএনজিবাহী কার্গো ভিড়তে পারছে না।

মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল দিয়ে দিনে এক শ’ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব। বছরের কোনও কোনও সময় দিনে ৯০ কোটি ঘনফুট গ্যাসও সরবরাহ করা হয়। শীতে পাইপলাইনের ভেতর পানি জমায় গ্যাসের সংকট দেখা দেয়। এ ছাড়া তাপমাত্রা কমে যাওয়ায়ও এই সমস্যা দেখা দেয়। এখনও শীত জেঁকে না বসায় ঘাটতিটা চোখে পড়ছে না। সরকারের তরফ থেকে বলা হয়েছে, আগামী ১৫ জানুয়ারির আগে এই পরিস্থিতি স্বাভাবিক হবে না।

তিতাসের এমডি হারুনুর রশীদ মোল্লা বলেন, আমাদের আসলেই কিছু করার নেই। সামিটের এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি মেরামত হলেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি। এছাড়া বিবিয়ানার সংস্কার শুরু হওয়ায় আরও কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। আমরা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি।

সালমান খানের হাতে ব্রেসলেট: ‘রহস্য’ ফাঁসবলিউড সুপারস্টার সালমান খান কোন পার্টিতে কী পোশাকে এলেন, হেয়ারস্টাইল বদলালেন কিন...
12/01/2022

সালমান খানের হাতে ব্রেসলেট: ‘রহস্য’ ফাঁস

বলিউড সুপারস্টার সালমান খান কোন পার্টিতে কী পোশাকে এলেন, হেয়ারস্টাইল বদলালেন কিনা, কী প্রসাদনী ব্যবহার করেছেন তা নিয়ে পত্রিকার পাতায় বেশ জম্পেস খবর ছাপা হয়। তার ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে তাতে এসব খবর।

বজরঙ্গি ‘ভাইজান’ তার ডান হাতে যে ব্রেসলেটটি পরেন, তা নিয়ে দীর্ঘ দিন বিশেষ কিছু জানা যায়নি। এ ‘রহস্য’ সালমান খানের বহু ভক্তের কাছে অজানা থাকলেও ‘গুরু’র দেখাদেখি তারাও ব্রেসলেট পরতে শুরু করে দিয়েছেন। সেটি তাদের ব্যক্তিত্বের সঙ্গে যতই বেমানান হোক না কেন! খবর আনন্দবাজার পত্রিকার।

সালমান কেন ব্রেসলেট পছন্দ করেন এ নিয়ে দর্শকদের প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ছোটবেলার কথা শুনিয়েছেন ভাইজান।

একটি আন্তর্জাতিক ইভেন্টের সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে সালমান বলেছেন, বাবার কাছে থেকে ব্রেসলেটটি উপহার হিসেবে পেয়েছিলাম আমি। ছোটবেলা থেকেই দেখেছি— সবসময় এ রকমই একটা ব্রেসলেট পরে থাকতেন বাবা। সেই সময় ভাবতাম, ব্রেসলেট পরে বাবাকে কী ‘কুল’ই না লাগছে! বাচ্চারা যেমন সব কিছু নিয়ে খেলাধুলা করে, আমিও বাবার ব্রেসলেটটা নিয়ে খেলতাম।

বাবার ব্রেসলেটটি পছন্দ হলেও ছোটবেলায় সেটি সালমানের হাতে আসেনি। তার জন্য দীর্ঘ দিন অপেক্ষা করতে হয়েছে।

সালমান বলেন, বলিউডে কাজ শুরু করার পর বাবা আমাকে একেবারে নিজের ব্রেসলেটের মতো দেখতে একটি ব্রেসলেট উপহার দেন। সেই থেকে এটা আমার সঙ্গেই রয়েছে।

নিজের ডান হাতের ব্রেসলেটটিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন সালমান। বিদেশি সাংবাদিকদের তিনি বলেন, আমার ব্রেসলেটের মধ্যে এই যে পাথরটা দেখছেন, একে ফিরোজা বলে। এ রকম ধরনের পাথর দুটিই রয়েছে। একটা হলো আকিক আর একটা ফিরোজা। এই ফিরোজাটি হলো নীলকান্তমণি।

ব্রেসলেটের পাথরটি নিয়ে একটি বদ্ধমূল ধারণাও রয়েছে সালমান খানের। তার দাবি, সব নেতিবাচক মনোভাব বুঝে নেয় ফিরোজা। পাশাপাশি আরও একটি দাবি করেছেন তিনি।

বলিউড সুপারস্টারের দাবি, প্রত্যেকবার অশুভ কিছুর মুখোমুখি হলে তা বুঝতে পারে ফিরোজা।

মা হচ্ছেন পরীমণি, বাবা শরিফুল রাজপরীমণি এবং শরিফুল রাজঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি মা হতে যাচ্ছেন। কোনো সিনেমার দৃ...
11/01/2022

মা হচ্ছেন পরীমণি, বাবা শরিফুল রাজ
পরীমণি এবং শরিফুল রাজ
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি মা হতে যাচ্ছেন। কোনো সিনেমার দৃশ্যে কিংবা গল্পে নয়, বাস্তবেই তিনি অন্তঃসত্ত্বা। সন্তানের বাবা তরুণ অভিনেতা শরিফুল রাজ।

তিনি জানান, গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন। নির্মাতা গিয়াসউদ্দীন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুণীন’–এর শুটিং করতে গিয়ে প্রেমে পড়েন তারা। এরপর বিয়ে এবং কাল বিলম্ব না করে সন্তান গ্রহণ করেছেন।

পরীমণি বলেন, ‘কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রাজ আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে। সার্বক্ষণিক আমার পাশে ছিল। সেই সময়ই আমাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। যা দ্রুত ভালোবাসায় রূপ নেয়। এরপরই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।’

উল্লেখ্য, ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে আত্মপ্রকাশ করেন পরীমণি। এরপর প্রায় তিন ডজন সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অন্যদিকে শরিফুল রাজ এ প্রজন্মের সম্ভাবনাময় অভিনেতা। ২০১৬ সালে ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে পরিচিতি পেয়েছেন তিনি।

এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করব না: শিক্ষামন্ত্রীশিক্ষামন্ত্রী দীপু মনিশিক্ষামন্ত্রী বলেছেন, এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করব...
11/01/2022

এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করব না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী দীপু মনি
শিক্ষামন্ত্রী বলেছেন, এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করব না। টিকাদান কর্মসূচি জোরদার করব। স্বাস্থ্যবিধি মানা ও মনিটরিং জোরদার করব। সীমিত পরিসরে যেভাবে শিক্ষাপ্রতিষ্ঠান চলছে, সেভাবেই চলবে। পরামর্শক কমিটির সঙ্গে নিয়মিত বৈঠক করব। বন্ধ করার প্রয়োজন হলে বন্ধ করে দেব। তবে আমরা মনে করছি, টিকা দেওয়া গেলে তার প্রয়োজন হবে না।

করোনা সংক্রমণ বাড়লেও এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে না। স্বাস্থ্যবিধি ও টিকা কার্যক্রমে জোর দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা হবে।

করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকের পর সোমবার (১০ জানুয়ারি) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

দীপু মনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। এটিকে আরও মনিটরিংয়ের আওতায় আনতে চাই। মনিটরিং আরও জোরদার করা হবে। করোনার সংক্রমণের হার ৭ শতাংশ থাকার সময় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছিলাম। এখন সংক্রমণের হার তার কাছাকাছি হলেও আমরা ভালো অবস্থায় আছি। কারণ অনেকেই টিকা নিয়েছেন। এ মাসের মধ্যে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের এক ডোজ করে টিকা দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের সংখ্যা ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২ জন। তাদের মধ্যে ৪৪ লাখ প্রথম ডোজ টিকা পেয়েছে। ৪ লাখ ১৯ হাজার ৫৫৪ জন দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে। মোট ৪৮ লাখ ১৯ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী করোনার টিকা পেয়েছে। ৭৫ লাখ ৫৪ হাজার ৬০৬ জন শিক্ষার্থী করোনার কোনো টিকা পায়নি।

দেশের ৩৯৭টি উপজেলায় ১৫ জানুয়ারির মধ্যে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া শেষ করতে পারবেন জানিয়ে দীপু মনি বলেন, বাকি উপজেলায় আগামী ৩১ জানুয়ারির মধ্যে টিকা দেওয়া শেষ করা যাবে। ৩১ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর প্রথম ডোজ শেষ করতে পারব।

স্কুলের আইডির পাশাপাশি শিক্ষার্থী হিসেবে যেকোনো প্রমাণ দেখাতে পারলে ১২-১৮ বছর বয়সীদের টিকা দেওয়া হবে। শিক্ষার্থীরা আইডি কার্ড নিয়ে কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। কারও আইডি কার্ড না থাকলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড দেখালে টিকা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ মন্ত্রণালয়ে শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট পাটজাত পণ্যের আধুনিকায়ন ও বহুমুখী ব্যবহার নিশ্চিতে খুলনার ক্রিসেন্...
09/01/2022

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট
পাটজাত পণ্যের আধুনিকায়ন ও বহুমুখী ব্যবহার নিশ্চিতে খুলনার ক্রিসেন্ট জুট মিলে বসানো হয়েছে অত্যাধুনিক প্রিমিয়াম লেমিনেটিং প্ল্যান্ট বা পিএলপি নামে বিশেষ ইউনিট। নতুন এই ইউনিটের মাধ্যমে উৎপাদিত হচ্ছে বিশেষায়িত লেমিনেটেড ব্যাগ ও স্লাইবার ক্যানশিট নামে দুই ধরনের পণ্য।

পাটকলের গতানুগতিক অন্য ইউনিটগুলোতে উৎপাদিত পণ্যে লোকসানে থাকলেও লেমিনেটেড ব্যাগে লাভের মুখ দেখছে মিলটি। সরকারের এ পদক্ষেপ পাটজাত পণ্যের বহুমুখীকরণ ও পাটশিল্পের উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলীম, ইস্টার্ন, জেজেআই ও কার্পেটিং জুট মিলসহ খুলনাঞ্চলে ৯টি সরকারি পাটকল রয়েছে। পাটকলগুলোতে গতানুগতিক ভাবে হেশিয়ান, স্যাকিং, সিবিসি ও ইয়ার্নসহ ৪ ধরণের পণ্য উৎপাদন ও রপ্তানি হয়ে থাকে। কিন্তু বিভিন্ন কারণে মিলগুলো নানা সংকটে পড়ে অব্যাহত লোকসান গুণছে।

এ অবস্থায় সরকারি পাটকলগুলোর সংকট মোচনে পাটজাত পণ্যের আধুনিকায়ন ও বহুমুখী ব্যবহার নিশ্চিতে গত বছরের শেষের দিকে খুলনার ক্রিসেন্ট জুট মিলে অত্যাধুনিক প্রিমিয়াম লেমিনেটিং প্ল্যান্ট বা পিএলপি নামে বিশেষ ইউনিট স্থাপন করে সরকার।

আধুনিক এ ইউনিটের মাধ্যমে বিভিন্ন পণ্যের মোড়ক হিসেবে ব্যবহার উপযোগী ১০ কেজি ও ২০ কেজির বিশেষায়িত লেমিনেটেড জুট ব্যাগ ও স্লাইবার ক্যানশিট নামে দু'ধরনের পণ্য উৎপাদিত হচ্ছে বলে জানান খুলনায় দি ক্রিসেন্ট জুট মিলস্ কোম্পানী লিমিটেডের কর্মকর্তা শাহাবুদ্দিন কাজী।

এ প্ল্যান্টে মিলের তৈরি হেশিয়ান চটের ওপর লেমিনেট করে পাটের উন্নত মানের লেমিনেটেড ব্যাগ তৈরি করা হচ্ছে। ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করেও সরবরাহ করা হচ্ছে বলেন জানান গোলাম রসুল রাকিব।

এ উদ্যোগ পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার ও পাটশিল্পের উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে জানান কর্মকর্তা

গাজী সাহাদাত হোসেন।

নতুন এ প্ল্যান্টে প্রতিদিন ৪০-৫০জন শ্রমিক কাজ করছে। আর প্রতিদিন এই প্ল্যান্ট থেকে ১৫ থেকে ২০ হাজার ব্যাগ তৈরি করা যাবে। এখানে তৈরি ১০কেজির ব্যাগ ৫১টাকা এবং ২০কেজির ব্যাগ ৬১টাকা দরে সরবরাহ করা হচ্ছে।

সরাসরি কক্সবাজার নামলেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীঅনলাইন ডেস্ক  ০৮ জানুয়ারি, ২০২২   বাংলাদেশে এসে পৌঁছেছেন তুরস্কের স্বর...
08/01/2022

সরাসরি কক্সবাজার নামলেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক ০৮ জানুয়ারি, ২০২২

বাংলাদেশে এসে পৌঁছেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সলু। তবে তিনি ঢাকায় না এসে সরাসরি নেমেছেন কক্সবাজারে। আজ শনিবার (৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে বিশেষ বিমানে করে তুরস্কের ইস্তাম্বুল থেকে কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তিনি।

বিমান বন্দরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান।

এসময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার হাসানুজ্জামান, তুরস্ক দূতাবাস বাংলাদশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সফরে আসা ২০ সদস্যের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে তুরস্ক সরকার ও বিভিন্ন সংস্থা পরিচালিত ফিল্ড হাসপাতালসহ নানান কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর দুপুরে ঢাকা হয়ে রাতেই তুরস্কে ফিরে যাওয়ার কথা রয়েছে তাদের।
এদিকে কক্সবাজার থেকে ফেরার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সন্ধ্যায় দ্বিপাক্ষিক বৈঠক করবেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী।
চলতি বছর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ঢাকা সফরের কথা রয়েছে। এ সফরের বিষয়েও সোলায়মান সলুর এ সফরে আলোচনা হওয়ার কথা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের সহায়তায় তুরস্ক আরও কীভাবে যুক্ত হতে পারে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের ভূমিকা কী হতে পারে সেই বিষয়টি আলোচনায় আসতে পারে। এছাড়া নিরাপত্তা, বাণিজ্য, তথ্যপ্রযুক্তিসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

দেরিতে হলেও সবাইকে টাকা দেওয়া হবে: আলেশার চেয়ারম্যান প্রকাশিত:  ০৮ জানুয়ারি ২০২২   দেরিতে হলেও সবাইকে টাকা দেওয়া হবে: আ...
08/01/2022

দেরিতে হলেও সবাইকে টাকা দেওয়া হবে: আলেশার চেয়ারম্যান

প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২২

দেরিতে হলেও সবাইকে টাকা দেওয়া হবে: আলেশার চেয়ারম্যান
আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদার


চলতি মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে গ্রাহকের টাকা ফেরত দেওয়া শুরু করবে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট। দেরিতে হলেও সবার টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদার।

শনিবার (৮ জানুয়ারি) সকালে আলেশা মার্টের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এ কথা বলেন।

মঞ্জুরুল আলম বলেন, আলেশা মার্টের জন্য আমার সবগুলো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাদের টাকা দেওয়া বা আলেশা মার্টের ঋণ পরিশোধ করা আমার জন্য ফরজ হয়ে গেছে। এটা আমাকে করতেই হবে। না হলে আমার অন্য প্রতিষ্ঠানের হাজার হাজার কর্মচারী ক্ষতিগ্রস্ত হবেন। এখানে যে লায়াবেলেটিস (দায়বদ্ধতা), তারচেয়ে বেশি আমার ক্ষতি হয়ে যাচ্ছে। আপনারা ধৈর্য ধরেন, এর বিকল্প কিছু নেই।

তিনি বলেন, আলেশা মার্ট খুব বড় আকারে শুরু করেছিল। ক্যাম্পেইন শেষে যথাসময়ে ডেলিভারি করার রেকর্ড আমাদের আছে। জুন থেকে সমস্যা শুরু হয়েছে ই-কমার্স সেক্টরে। এখন জানুয়ারি মাস চলছে, আমরা ৬-৭ মাস সমস্যার মধ্যে ছিলাম। জানুয়ারির ১৫ থেকে ২০ তারিখের মধ্যে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এসএমসের মাধ্যমে জানিয়ে টাকা ফেরত দেওয়া হবে।

সরকারি কাজ দেরি হওয়ায় অনেক সময় কিছু করার থাকে না জানিয়ে তিনি বলেন, আমাদের এস্ক্রো অ্যাকাউন্টের টাকা পেতে অনেক সময় লাগবে, এটা নিয়ে সরকার চেষ্টা করছে। কিছু ই-কমার্সের জন্য আলেশা মার্ট সাফার করছে।

অনেক ই-কমার্স প্রতিষ্ঠান তার গ্রাহকদের টাকা ফেরত দিতে পারবে না বলে মনে করেন আলেশা চেয়ারম্যান। তিনি বলেন, আমি যেটুকু বুঝি অনেক ই-কমার্সে আটকে থাকা টাকা পাবলিক কখনই পাবে না। কোনো ই-কমার্সের ১০ শতাংশ, কোনটার ৩০ শতাংশ গ্রাহক হয়তো টাকা পাবে। আমি যেটুকু বুঝি সেগুলো পেতেও বছর লেগে যাবে। আর কোনো ই-কমার্সের গ্রাহক বাকি জীবনেও কোনো টাকা ফেরত পাবে না। একমাত্র আলেশা মার্টই দেরিতে হলেও টাকা দেবে।

আলেশা মার্টের কর্মচারীদের হামলা ও হুমকি দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা অচিরেই অফিস খুলে দেবো। তারপর কী হবে সেটাও আমরা জানি, কিন্তু অফিস বন্ধ রাখবো না। আমার কর্মচারীর গায়ে হাত তোলা হয়েছে, তাদের বাসায় গিয়ে হুমকিও দেওয়া হচ্ছে। আমার কর্মচারীদের ওপর হামলা, হুমকি আমি সহ্য করবো না। আপনারা ধৈর্য ধরেন, টাকা পাবেন। এগুলো আমি সহ্য করবো না। প্রয়োজনে আইনের আশ্রয় নেবো। এই মাসের মধ্যে আপনাদের অনেকের টাকাই পরিশোধ করা হবে, পারলে পুরোটাই দেওয়া হবে।

তিনি বলেন, আগামী দু/একদিনের মধ্যে কিছু ইমার্জেন্সি নাম্বার দিয়ে দেবো। সরাসরি আমার সঙ্গে কথা বলবেন আপনারা। আমার কর্মচারীরা যদি চলে যায় তাহলে কারোর টাকা দিতে পারবো না। ২০২১ সালের ১ জানুয়ারি অনলাইনে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করে আলেশা মার্ট।

গঙ্গার পানি বণ্টন চুক্তির ২৫ বছরচুক্তির পর এবারই ‘সবচেয়ে বেশি’ পানি পদ্মায়♦ যৌথ নদী কমিশনের পর্যবেক্ষণ শুরু♦ গত শনিবার এ...
08/01/2022

গঙ্গার পানি বণ্টন চুক্তির ২৫ বছর
চুক্তির পর এবারই ‘সবচেয়ে বেশি’ পানি পদ্মায়
♦ যৌথ নদী কমিশনের পর্যবেক্ষণ শুরু
♦ গত শনিবার এক লাখ ১৮ হাজার কিউসেক পানি পরিমাপ করা হয়েছে

চুক্তির পর এবারই ‘সবচেয়ে বেশি’ পানি পদ্মায়
গঙ্গার পানি বণ্টন চুক্তি অনুযায়ী পদ্মা নদীর পানি পর্যবেক্ষণ করছেন দুই দেশের যৌথ নদী কমিশনের সদস্যরা। পাবনার ঈশ্বরদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে গতকাল পানির উচ্চতা ছিল ৬.৮৪ মিটার।

প্রতিবছরের মতো এবারও পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বছরের প্রথম দিন শনিবার পানি পর্যবেক্ষণ শুরু হয়েছে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত সম্পাদিত ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি বণ্টন চুক্তি অনুযায়ী, হার্ডিঞ্জ ব্রিজ ও ভারতের ফারাক্কা পয়েন্টে প্রতিবছর পানি পর্যবেক্ষণ হয়। চুক্তির ২৫ বছর পর এবারই সবচেয়ে বেশি পানি পরিমাপ করা হয়েছে।

ভারত-বাংলাদেশের যৌথ নদী কমিশনের সদস্যরা শনিবার পানি পর্যবেক্ষণ শুরু করেন। গত বছরের ১ জানুয়ারি ৮২ হাজার কিউসেক পানি পাওয়া যায়। এ বছর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে এক লাখ ১৮ হাজার কিউসেক পানি পাওয়া গেছে, যা গত বছরের তুলনায় ৪৫ শতাংশ (২৬ হাজার কিউসেক) বেশি। চলতি বছরের ৩১ মে পর্যন্ত পানির এই পর্যবেক্ষণ চলবে। উল্লেখ্য, গঙ্গা চুক্তির দুই যুগে কখনোই পানির ন্যায্য হিস্যা পায়নি বাংলাদেশ।

পানি উন্নয়ন বোর্ডের অধীন পানি পরিমাপক সংস্থা পাবনা হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রইচ উদ্দিন গতকাল রবিবার কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেন।

প্রকৌশলী মো. রইচ উদ্দিন বলেন, ‘পদ্মার পানি পর্যবেক্ষণের জন্য ভারতের কেন্দ্রীয় পানি কমিশনের নির্বাহী প্রকৌশলী দীপঙ্কর দাস ও কমিশনের সহকারী পরিচালক প্রকাশ এস’র নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদল শনিবার সকাল থেকে পদ্মা নদীর আড়াই হাজার ফুট উজানে কুষ্টিয়ার ভেড়ামারা পয়েন্টে পর্যবেক্ষণ শুরু করে।’

Address

10/3 Arambagh, Maqbool Plaza(2nd Floor), Motijheel C/A
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khobor BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share