harun.pro

harun.pro 17+ Brands with Over 1M in Ad Spend
Helping Businesses Grow through Brand Marketing

I provide my personal experience to growth your business in online by Digital marketing.

ইউনিক প্রোডাক্ট আইডিয়া কি একটি ট্র্যাপ❓মার্কেটে নতুন কিছু আনলেই কি ব্যবসা সফল হয়? আমাদের চারপাশে সবাই বলছে "ইউনিক আইডিয়া...
28/01/2026

ইউনিক প্রোডাক্ট আইডিয়া কি একটি ট্র্যাপ❓
মার্কেটে নতুন কিছু আনলেই কি ব্যবসা সফল হয়? আমাদের চারপাশে সবাই বলছে "ইউনিক আইডিয়া" নিয়ে কাজ করতে। কিন্তু আমি যদি বলি, এই ইউনিক আইডিয়া অনেক সময় উদ্যোক্তাদের জন্য একটা ট্র্যাপ বা ফাঁদ?

ব্যবসায়িক পরিভাষায় একে বলা হয় Innovation Overload। যখন আপনি একদম নতুন কিছু মার্কেটে আনেন, তখন আপনাকে প্রচুর টাকা এবং সময় ব্যয় করতে হয় কাস্টমারকে "এডুকেট" করার জন্য। কিন্তু বর্তমান বাংলাদেশের মার্কেট ডাইনামিক্স বলছে অন্য কথা।

🔘 তাহলে আসল খেলাটা কোথায়?
↪︎ আসল খেলাটা হলো Ex*****on over Innovation। অর্থাৎ, যা বাজারে অলরেডি আছে এবং যার ডিমান্ড প্রমাণিত (Established Demand), সেটাকেই শক্তিশালী মার্কেটিং এবং পজিশনিংয়ের মাধ্যমে বিক্রি করা।

🔘 প্রশ্ন হতে পারে, অনলান বাজারে প্রখ্যাত কিছু ব্র্যান্ড কি একদম আলাদা কিছু বিক্রি করছেন?

↪︎ উত্তর হলো না। তাদের মধ্যে আছে সরিষার তেল, মধু আর খেজুর; যা আপনার পাশের দোকানেও আছে। কিন্তু তারা সফল কেন?

কারণ তিনি Market Capture গেমটা বোঝেন।
তাদের কেউ কেউ Personal Brand Authority ব্যবহার করে সাধারণ একটি পণ্যকে (Commodity) প্রিমিয়াম ব্র্যান্ডে রূপান্তর করেছেন। একে বলা হয় "Premiumization of Commodities"।

🔘 তাহলে প্রশ্ন আসে, এই কমন প্রোডাক্টে লাভ কেমন?
↪︎ অফলাইনে তেল বা চালের ব্যবসায় গ্রস প্রফিট মার্জিন মাত্র ২% থেকে ৫%। কিন্তু যখন আপনি একে একটি সলিড ব্র্যান্ড স্টোরির মাধ্যমে অনলাইনে নিয়ে আসেন, তখন এই মার্জিন ১৫% থেকে ৩০% পর্যন্ত বাড়ানো সম্ভব। কারণ তখন মানুষ শুধু পণ্য কেনে না, আপনার দেওয়া "ট্রাস্ট" কেনে।

🔘 অনেকে ভাবেন, অফলাইনে যা পাওয়া যায় তা কি অনলাইনে কেউ কিনবে?
↪︎ পরিসংখ্যান বলছে, বাংলাদেশে ই-ক্যাব (e-CAB) এর তথ্যমতে গ্রোসারি এবং নিত্যপণ্যের অনলাইন বাজার প্রতি বছর ২০% এর বেশি হারে বাড়ছে। মানুষ এখন ৫ টাকা বেশি দিতে রাজি যদি তারা নিশ্চিত হয় পণ্যটি খাঁটি। এখানে কাজ করে Expert Curation এর সাইকোলজি। কাস্টমার চায় কেউ তাদের হয়ে সেরা পণ্যটি খুঁজে দিক।
এখন আসি আইনি জটিলতায়। বিএসটিআই ছাড়া কি সম্ভব?

সরাসরি উত্তর হলো, ব্যবসা বড় করতে চাইলে আইনের কোনো বিকল্প নেই। বিশেষ করে বেশ কিছু ক্ষেত্রে বিএসটিআই এবং ফুড গ্রেড প্যাকেজিং বাধ্যতামূলক। তবে আপনার যদি বাজেট কম থাকে কিন্তু ওয়েবসাইট, ডিজাইন এবং মার্কেটিং রিসোর্স ভালো থাকে, তবে আপনি Strategic Partnership মডেলে যেতে পারেন। অর্থাৎ প্রোডাকশন এবং লাইসেন্স থাকবে অন্যের, কিন্তু ব্র্যান্ডিং এবং সেলস ফানেল হবে আপনার।

🔘 আপনার ব্যবসায়িক কৌশল কি কেবল "ইউনিক" হওয়ার পেছনে ছুটছে? নাকি আপনি বাজারের পালস বুঝে Demand Generation এবং Market Capture এর সঠিক ব্লুপ্রিন্ট তৈরি করছেন?

↪︎ মনে রাখবেন, দিনশেষে কাস্টমার দেখে আপনার দেওয়া প্রোডাক্টের ভ্যালু এবং ডেলিভারি। আপনার মার্কেটিং এঙ্গেল কি কেবল পণ্যের গুণাগুণ বলছে, নাকি কোনো ইমোশনাল স্টোরি বিল্ড করছে?

এই পার্থক্যটাই নির্ধারণ করে দিবে আপনি কি সাধারণ বিক্রেতা হবেন নাকি একজন ব্র্যান্ড ওনার।

ঠিক এই মুহূর্তে বাংলাদেশে ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্মে মূলত তিন ধরনের ব্যবসায়িক মার্কেটিং অপারেশন চলছে। চলুন ডাটা এব...
15/01/2026

ঠিক এই মুহূর্তে বাংলাদেশে ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্মে মূলত তিন ধরনের ব্যবসায়িক মার্কেটিং অপারেশন চলছে। চলুন ডাটা এবং বাস্তবতা দিয়ে মিলিয়ে দেখি আপনি কোথায় আছেন:

১. জায়ান্ট প্লেয়ার (MNCs & Corporates): এরা ফেসবুকের ৭ কোটিরও বেশি অ্যাক্টিভ ইউজারকে তাদের ‘ব্র্যান্ডিং গ্রাউন্ড’ হিসেবে ব্যবহার করছে। প্রাণ, ওয়ালটন বা অথবা ডটকম-গুলোর মতো প্রতিষ্ঠান এখন আর শুধু টিভিতে নেই; তারা ডিজিটাল স্পেন্ডিং-এ রাজত্ব করছে। রিপোর্ট বলছে, ২০২৯ সালের মধ্যে দেশের মোট অ্যাড স্পেন্ডের প্রায় ৭৮% ডিজিটাল প্ল্যাটফর্মে চলে যাবে। অর্থাৎ, তাদের বাজেট এবং ডাটা; দুটোই আপনার চেয়ে হাজার গুণ বেশি।

২. স্মার্ট দেশীয় ব্র্যান্ড (The Real Growers): এরা সেই দল যারা শুধু "প্রোডাক্ট" বিক্রি করছে না, "ব্র্যান্ড" তৈরি করছে। বাংলাদেশে ই-কমার্স এখন বছরে প্রায় ৩০% হারে বাড়ছে এবং এই গ্রোথের বড় অংশটাই দখল করে নিচ্ছে এই দেশীয় ব্র্যান্ডগুলো। মজার ব্যাপার হলো, অনলাইন কেনাকাটার ৮০% এখন মোবাইল ডিভাইস থেকে হচ্ছে, আর এই স্মার্ট ব্র্যান্ডগুলো ঠিক সেই ইউজার এক্সপেরিয়েন্সটাই দিচ্ছে। এরা বুস্টিং-নির্ভর না হয়ে ‘কাস্টমার রিটেনশন’ নিয়ে কাজ করছে।

৩. সিজনাল বা অগোছালো সেলার (The Strugglers): তৃতীয় এবং সবচেয়ে বড় অংশটি হলো সেই উদ্যোক্তারা, যারা এলোমেলোভাবে শুধু নিজের বুদ্ধি বিবেচনার উপর ভরসা করে ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা করছেন। তাদের কমন সমস্যা-

❌ প্রচুর মেসেজ আসে কিন্তু সেল হয় না।

❌ গত বছরের তুলনায় অ্যাড কস্ট বেড়েছে, কিন্তু আরওআই (ROI) কমেছে।

❌ কোনো প্রপার ফানেল বা রি-টার্গেটিং প্ল্যান নেই।

অথচ পরিসংখ্যান বলছে, বাংলাদেশে সোশ্যাল মিডিয়া ইউজার এখন মোট জনসংখ্যার ৩৪% বা এর বেশি। অর্থাৎ কাস্টমার আছে, কিন্তু আপনার স্ট্র্যাটেজি নেই বলেই আপনি তাদের কনভার্ট করতে পারছেন না।

দ্বিতীয় ধাপে থাকা ব্র্যান্ডগুলো যখন ডাটা-ড্রিভেন সিদ্ধান্ত নিয়ে ২০২৬-এর মার্কেট লিড দিচ্ছে, আপনি তখন লাস্ট ক্যাটাগরিতে পড়ে থেকে অ্যাড একাউন্টের দিকে তাকিয়ে আছেন / সেলস ড্যাশবোর্ডে আর নাহয় ফেসবুকে ইনবক্সে দীর্ঘশ্বাস ফেলছেন না তো?

আপনার ব্যবসার বর্তমান অবস্থা বা চ্যালেঞ্জগুলো কমেন্টে জানাতে পারেন। হয়তো একটি ছোট স্ট্র্যাটেজিক শিফট আপনার পুরো গেম প্ল্যান বদলে দিতে পারে।

হারুনুর রশীদ রাজু
অনলাইন বিজনেস কনসালটেন্ট এন্ড ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজিস্ট
০১৯২৯৫০২৬০০

২০২৬ এ এসে বড় বিজনেস বা যেই বিজনেসের শুরুতেই ইনভেস্টের পরিমান বেশি লাগে ( ১ কোটি + ) সেই বিজনেসে নিজের এক্সপার্টিজ / ইন্...
14/01/2026

২০২৬ এ এসে বড় বিজনেস বা যেই বিজনেসের শুরুতেই ইনভেস্টের পরিমান বেশি লাগে ( ১ কোটি + ) সেই বিজনেসে নিজের এক্সপার্টিজ / ইন্ডাস্ট্রি এক্সপার্টিজ না থাকলে হুট করেই শুরু করতে যাবেন না।

কারন কম্পিটিশন ফ্যাক্ট বলি বা ইনিশিয়াল বাজেট ই বলি কিংবা এফিশিয়েন্সির দিক থেকে বলি, সেইম বিজনেসে অন্য কোন প্রতিষ্ঠানের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স ও নলেজ থাকার কারনে অন্তত ৩০-৪০% কমেই সেই ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবে। এটা কোন সমস্যা নয়,

সমস্যাটা তখনি তৈরি হবে যখন দেখা যাবে সে আপনার থেকেও বেশি প্রাইস ড্রপ করে অথবা আপনার সার্ভিস থেকে বেশি ভাল কোয়ালিটি সার্ভিস দিচ্ছে, অথচ আপনি পারছেন না। এর কারন তার ইনিশিয়াল বাজেট আপনার সাথে ইকুইভিলেন্ট হলেও তার শুরুর খরচ টা কম ছিল, তার স্পেন্ডিং অফ পটেনশিয়াল রিটার্ন এর পাওয়ার বেশি শুরুতেই।

যাই হোক, নতুন বছর যে মডেলে ব্যবসা শুরু করতে পারেন ( ১০-৫০ লাখ ) সেটা হল মাইক্রো নিশ বিজনেস, এটা অনেক পুরোনো মডেল। তবে ফেসবুক কেন্দ্রিক বিজনেস করতে চাইলে আর আপনার অর্গানিক সেলসের মরিচিকার পিছনে না ছোটার ইচ্ছে থাকলে এটা সবচেয়ে সেরা।

কারন সিঙ্গেল প্রোডাক্ট এমন পাওয়া এখন বেশ কঠিন; যেটার প্রফিট মার্জিন অত বেশি না যে সকল খরচ আলাদা করার পরে আপনি একটা ভাল রিটার্ন এক্সপেক্ট করতে পারেন যেটা বিজনেস কে কন্টিনিউয়াস গ্রোথ আর স্কেল আপের দিকে নিয়ে যেতে সাপোর্ট করবে।

আমি একটা কথা আমার সকল ক্লাইন্টস / ভাই ব্রাদারকে বলি,

" যে একটা ব্র্যান্ড তৈরি করে স্পেন্ডীং টা সেই ব্র্যান্ড কেন্দ্রিক করতে হবে, তাহলেই কেবল ফেয়ার স্পেন্ডিং হবে, ব্র্যান্ড পরিচিতির সাথে সাথে প্রোডাক্ট এমনি সেল হবে, 'প্রোডাক্ট প্রতি খরচ' কত এভাবে চিন্তা করে কাজ করে যাওয়াটা সত্যিই খুব ডিফিক্যাল্ট। যে যেভাবেই আপনাকে যে বুঝ ই দিক না কেন "

আর দুঃখের কথা কি বলব, আমার ৮ বছর কনসালটেন্সির বয়সে ( মার্কেটিং বাদ দিয়ে ) প্রোডাক্ট সেলস কস্ট যে শুধু মার্কেটিং এর ডীপেন্ড করে না আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে এবং সপ্তাহে আর মাসে মাসে ফ্ল্যাকচুয়েট করে বিভিন্ন দুনিয়াবি কারনে; এটা বোঝাতে পারি নাই, বা বিশেষ করে বাংলাদেশের অডীয়েন্স রাই এটা বুঝতে চায় না ইচ্ছে করেই।

তো এটার সলিউশন ই মুলত একটা ব্র্যান্ড দার করানো, যেটার নাম শুনলে একটা গ্রুপ অফ প্রোডাক্টস, ক্যাটাগরিস, নিশের কথা মনে পরবে।

এর পরে আপনার এডভার্টাইজিং / মার্কেটিং বাজেটের বড় অংশ সেই ব্র্যান্ড পরিচিতির পেছনে স্পেন্ড করলেও স্পেন্ড টাকে আর খরচ মনে হবে না, ইনভেস্ট মনে হবে।

সিঙ্গেল প্রোডাক্ট কেন্দ্রিক ব্যবসা দিন থেকে দিন খুব টাফ ক্যাটাগরিতে শিফট করবে এটা গ্যারান্টি দিয়ে বলছি, যদি না আপনার কাছে পাওয়ারফুল ম্যানুফেকচার টুলস না থাকে।

শেষ করছি আরেকটা নোট দিয়ে,
কিছু বিজনেস আছে খুব উদ্যাম উৎসাহ দিয়ে শুরু করা হয়, সেটা কষ্ট করে কমপ্লিট করলেও সেই ব্যবসা যে ব্যাক্তি কেন্দ্রিক পরিচালনার উপর নির্ভর করে এর ভবিষ্যৎ; সেটা অনেকেই ভুলে যায় বা চিন্তাই করে না।

এটাও একটা এক্সপার্টাইজ, যেটা কিনতে পাওয়া যায় না।
হোক অফলাইন বা অনলাইন।

ব্যবসার সার্ভিস প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রাইসিং, ক্লাইন্টস এক্সপেকটেশন, ফিজিবিলিটি, রিসোর্স পুল, ক্যাশফ্লো এগুলো বিজনেসের একেকটা খুটি সদৃশ, এর একটা একটা ভেঙ্গে গেলে ব্যবসা একদম পরে যায় না সত্য, তবে হালকা ঝড়ো হাওয়ায় মুখ থুবড়ে পড়ে।

অনলাইন কিংবা অফলাইনে ব্যবসা করে সফল হতে চান, লাখ লাখ টাকা আয় করতে চান, অথচ উপরের কথা গুলো মাথার উপর দিয়ে গেছে, তাহলে ভাই দুঃখিত; আপনাকে দিয়ে বিজনেস হবে না; বড়জোর কিছু বেচাকিনি হবে, ব্যবসা বেচাকিনি কিন্তু সব বেচাকিনি ই ব্যবসা নয়।

অনলাইন ব্যবসা বা মার্কেটিং সংক্রান্ত কনসালটেন্সি সার্ভিস নিতে নির্ধিদায় যোগাযোগ করতে পারেন নিচের নাম্বারে অথবা মেসেজ করতে পারেন।

হারুনুর রশীদ রাজু
অনলাইন বিজনেস কনসালটেন্ট এন্ড ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজিস্ট
০১৯২৯৫০২৬০০

𝐆𝐚𝐫𝐛𝐚𝐠𝐞 𝐈𝐧, 𝐆𝐚𝐫𝐛𝐚𝐠𝐞 𝐎𝐮𝐭.Feeding the system wrong data and expecting right customers is like building a skyscraper on san...
12/01/2026

𝐆𝐚𝐫𝐛𝐚𝐠𝐞 𝐈𝐧, 𝐆𝐚𝐫𝐛𝐚𝐠𝐞 𝐎𝐮𝐭.
Feeding the system wrong data and expecting right customers is like building a skyscraper on sand.
"𝐅𝐢𝐱 𝐲𝐨𝐮𝐫 𝐬𝐨𝐮𝐫𝐜𝐞 𝐝𝐚𝐭𝐚 𝐛𝐞𝐟𝐨𝐫𝐞 𝐲𝐨𝐮 𝐬𝐜𝐚𝐥𝐞 𝐲𝐨𝐮𝐫 𝐥𝐨𝐬𝐬𝐞𝐬."

Harunur Rashid Raju
Online Business & Digital Marketing Consultant
📞 01929-502600

যে কাজের আউটপুট তাৎক্ষণিকভাবে চোখে দেখা যায় না এবং যে কাজের পেছনের দীর্ঘ পরিশ্রম আড়ালে থাকে, সেই কাজের ভ্যালু মানুষ সচরা...
11/01/2026

যে কাজের আউটপুট তাৎক্ষণিকভাবে চোখে দেখা যায় না এবং যে কাজের পেছনের দীর্ঘ পরিশ্রম আড়ালে থাকে, সেই কাজের ভ্যালু মানুষ সচরাচর দিতে চায় না।

অনেকে মনে করেন, পরামর্শ বা কনসালটেন্সি নেওয়া মানে শুধু কিছু সময় বাঁচানো; কারণ তারা ভাবেন, 'চাইলে তো আমিও পারতাম, শুধু সময় নেই দেখে অন্যকে দিয়ে করাচ্ছি।'

কিন্তু বাস্তবতা হলো, আপনি যখন একজন কনসালট্যান্টকে হায়ার করছেন, আপনি কেবল তার 'সময়' কিনছেন না; আপনি কিনছেন তার বছরের পর বছর করা গভীর স্টাডি, শত শত নির্ঘুম রাতের মার্কেট অ্যানালাইসিস এবং হাজারো ব্যর্থতা থেকে শেখা অভিজ্ঞতা।

একটি ৩ মিনিটের পরামর্শের পেছনে আসলে থাকে ৩ বছরের নিরবচ্ছিন্ন গবেষণা। দুর্ভাগ্যবশত, আমাদের দক্ষিণ এশিয়ায় এই 'অদৃশ্য পরিশ্রমের' কদর খুব কম। মানুষ ঠিকই গুরুত্ব বুঝতে পারে, কিন্তু তখন, যখন ভুল পথে হেঁটে তার সব রিসোর্স শেষ হয়ে যায় এবং নতুন করে একশন নেওয়ার আর কোনো সুযোগ থাকে না।

অর্জনের পথ যতটা সহজ মনে হয়, এর পেছনের স্টাডি ততটাই গভীর।
তাই আপনার রানিং বিজনেসের জন্য সঠিক স্ট্র্যাটেজি নিশ্চিত করুন, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার আগেই।

হারুনুর রশীদ রাজু,
অনলাইন বিজনেস এন্ড ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট
01929-502600

If you’re a business owner, don’t try to build multiple brands at the same time.Most businesses fail at branding for one...
31/12/2025

If you’re a business owner,
don’t try to build multiple brands at the same time.

Most businesses fail at branding for one simple reason: they split focus across too many offers, pages, and “new ideas” every month.

The truth is: building a brand isn’t a one-time task.
It’s a system you repeat daily.

When you try to build 3, 4, 5 brands at once, you end up with:

* Inconsistent messaging
* Random content
* Weak positioning
* No clear audience memory
* Slow growth that feels stuck
* Burned budget (ads, design, team time)

My recommendation is simple:
Focus on building only 1 brand or maximum 2.

𝐁𝐞𝐜𝐚𝐮𝐬𝐞 𝐨𝐧𝐞 𝐛𝐫𝐚𝐧𝐝 𝐧𝐞𝐞𝐝𝐬:
1. A clear promise (what you stand for)
2. A content direction you can repeat for months
3. One audience that remembers you
4. One distribution system that builds reach & trust

If you want real growth, do this:
Choose 1 brand → commit for 90 days → publish consistently → improve weekly.

That’s how brands actually get built.

Do you agree with this rule and If you’re a business owner,
how many brands are you trying to build right now?

Want a sustainable brand?
Call/WhatsApp: 01929502600
Book a meeting: https://calendly.com/harunpro/30min

মার্কেটিং নিয়ে লেখা যত পোস্ট আমার ফিডে আসে, তার মেক্সিমামই কোনো কাজের না। বেশিরভাগই  মূল কথাগুলো বা কোর ম্যাটার গুলো বলে...
14/07/2025

মার্কেটিং নিয়ে লেখা যত পোস্ট আমার ফিডে আসে, তার মেক্সিমামই কোনো কাজের না। বেশিরভাগই মূল কথাগুলো বা কোর ম্যাটার গুলো বলেন না।

সবই সেই বিজ্ঞাপন, অ্যাড, টার্গেটিং, মেটা প্ল্যাটফর্ম, অ্যাড অ্যাকাউন্টের বিভিন্ন কারিশমা, টুলসের নানা সিক্রেট, গোপন ফিচার নিয়েই সবাই খুব ব্যস্ত।

“সেল কমে গেছে কেন” এই একি হেডলাইনে শুরু করে সবার উত্তরই একই প্যাটার্নে বাঁধা।

আরে ভাই, সময়, মার্কেট, প্রোডাক্টের ডিমান্ড, মানুষের আয়-ব্যয়ের সংকট; এই জিনিসগুলো যদি প্রভাব ফেলে, তাহলে কোনো সিক্রেটই কাজে দেবে না।

"অনলাইনের তুলনায় অফলাইনের প্রভাব কম' এই সত্যটা অনেকেই বুঝতেই চান না।
📌 Harvard Business Review-এর এক গবেষণায় বলা হয়েছে, দুর্দশাগ্রস্ত অর্থনীতিতে গ্রাহকের আচরণ বদলে যায়, এবং traditional digital tactics তখন কার্যকর কম হয়।

অ্যাডভার্টাইজিং টেকনোলজির কাজের পরিধি অনেক হলেও কোর ইস্যু তৈরি হলে এই টেকনোলজির উপরেই শুধু ভরসা করলে আসলে সমাধান বা সমস্যা বোঝা যাবে না।
এর বাইরে একটা ব্যবসা সফল করতে গেলে অনেক কিছু বুঝতে হয়।

এই জিনিসগুলো বুঝলে “কেন সেল হচ্ছে না” সেটা জানার জন্য কোনো অ্যাডভার্টাইজারের পেছনে ঘুরতে হতো না।

মার্কেটিং নিয়ে না-ই বা বললাম।

আজকাল কেউ যদি ঠিকমতো একটা ফেসবুক পেজ খুলে, তাতে পোস্ট দিয়ে, তারপর অ্যাড দিতে পারে; এটাকেই অনেকে ধরে নেয় “মার্কেটিং”।

কিন্তু "মার্কেটিং" শব্দটা শুনতে যতটা সহজ, ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি জটিল এবং আলাদা। এটা এক কথায় অনেকগুলো ডিপার্টমেন্টের সমন্বয়ে গঠিত একটি নাম।

📌 McKinsey-এর রিপোর্ট বলছে, Successful SME-দের ৭৮% সিদ্ধান্তই আসে offline market এবং consumer behavior understanding থেকে 'not just ads'

সেল হচ্ছে না? তাহলে ভালো একজন মৌলিক ব্যবসায়িক মানসিকতার অভিজ্ঞ কারো সাথে কথা বলুন, সাপোর্ট নিন, সমস্যা গুলো খুলে বলুনঃ
* যে অফলাইন মার্কেট বোঝে
* মানুষের চাহিদা বোঝে
* দেশের পরিস্থিতি বুঝে সাজেশন দিতে পারে
* প্রোডাক্ট সোর্সিং নিয়ে ভালো গাইড করতে পারে
* মার্কেট কম্পিটিশন বোঝে

এবং সবচেয়ে জরুরি যে নিরপেক্ষভাবে উত্তর দিতে পারবে। তার নিজের কোন সার্ভিস বিক্রির উদ্দশ্যে করে নয়।

📌 Stanford Graduate School of Business-এর মতে, "Ex*****on mindset" without proper "Market-need validation" leads to premature failure, especially in developing economies.

এই জিনিসগুলো কোনো কোর্স করে বুঝতে পারবেন না ভাইজান।
এইগুলো অভিজ্ঞতার বিষয়, প্র্যাকটিক্যালি যারা ইনভলব।
আপনার অ্যাডভার্টাইজাররাও এগুলো জানে না, বলতেও পারবে না।
তারা শুধু নানা “সিক্রেট ফর্মুলা”র গান শুনাবে।
আমি অবশ্যই সবার কথা বলছি না।
আমার দেখা অনেকেই আছেন যারা সত্যি খুব ভালো রিসোর্স / ইনফো দিচ্ছেন।
আমি তাদের সুনাম সব জায়গাতেই করি; পরিচিত হোক বা অপরিচিত।

তাহলে মূল কথা কী?
আপনার একটা প্রোডাক্ট আছে। সেটা সেল হচ্ছে না।

আপনি কোনো বাবার দরবারে মানে কোনো অ্যাডভার্টাইজারের কাছে গেলে সেটা চমৎকারভাবে সেল হবে এমন ভাবাটাই ভুল। এডভার্টাইজারের দরকার নেই আমি বলছি না অবশ্যই দরকার আছে, যখন আপনার আগের স্টেপের সব কিছু রেডি তখনি। একজন এডভার্টাইজার শুধু এড গুলো ভালভাবে ম্যানেজ করে থাকেন; যার আগে অনেক গুলো গুরুত্বপুর্ন সিদ্ধান্ত নেয়া দরকার পরে যেগুলো খুব সচেতন ভাবে নিতে হয়।

📌 The Journal of Marketing Research এর মতে, ব্যর্থ ক্যাম্পেইনগুলোর ৬৫% ক্ষেত্রেই মূল সমস্যাটি ছিল product-market mismatch 'not ad inefficiency'

মুল কথা হল “কীভাবে বিক্রি করবেন” এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো...
“সত্যি কি এটা বিক্রি হওয়ার মতো কিছু?” এই প্রশ্নটাই আগে ভাবুন।

বেশি দামে বিক্রি করলে কম বেচলেও চলবে,কিন্তু এটার মার্কেটিং খরচ হবে অনেক বেশি।কম দামি প্রোডাক্টের সেলস অপারেশন খরচ কম,কিন...
02/11/2024

বেশি দামে বিক্রি করলে কম বেচলেও চলবে,
কিন্তু এটার মার্কেটিং খরচ হবে অনেক বেশি।

কম দামি প্রোডাক্টের সেলস অপারেশন খরচ কম,
কিন্তু আপনাকে অনেক বেশি বেচতে হবে।

আবার, আপনি কম দামে যা বিক্রি করবেন, সেটি যেহেতু বেশি বিক্রি করতে হবে, তাই সেটার চাহিদা থাকতে হবে অনেক বেশি।

আর যেটা অনেক দামি, সেটার সেল এমনিতেই কম হবে।
তার মানে এই নয় যে এর ডিমান্ড কম, বরং ডিমান্ড থাকলেও ক্রেতাদের কেনার ক্ষমতা ও আগ্রহকে ধরতে হবে।

প্রোডাক্ট সিলেকশন আর প্রমোশন করাই মার্কেটিং বা বিজনেসের মূল বিষয় নয়।

কোনটার জন্য প্রয়োজন সেলসে বেশি ফোকাস দেওয়া, কোনটার জন্য গুরুত্ব দেওয়া উচিত মার্কেটিংয়ে।

সংখ্যাগুলো বুঝতে পারার ক্ষমতা থাকতে হবে। নাহলে দেখা যাবে, গার্লফ্রেন্ডের যখন ডেলিভারি, তখন আপনি প্রোপোজ করে বসেছেন। আর যখন প্রোপোজ করতে যাচ্ছেন, তখন তার বিয়ে হয়ে গেছে।
মানে, আমি টাইমিং-এর কথা বলছি।

জানুয়ারি আর ডিসেম্বর এক নয়, একই কথার মানে ও ডেটার অর্থও ভিন্ন হতে পারে।

Organic Marketing is Not Dead—It Never ExistedLet’s clear something up: organic marketing was never really "free." Every...
24/10/2024

Organic Marketing is Not Dead—It Never Existed

Let’s clear something up:
organic marketing was never really "free." Everything we do in marketing has value, and whether you spend actual money or not, there’s always a cost involved.

People often think organic marketing means no money spent, but it’s not simple. Sure, you might not be handing over cash directly, but you’re investing in other ways - time, effort, creativity, and resources. These are all valuable assets.

Your time isn’t free. The energy you put into crafting content, building relationships, or optimizing SEO isn’t free either.

Here’s the thing: currency doesn’t always mean cash. Every action has a cost, whether it's money, time, or labor.

Even the so-called "organic" marketing strategies like content creation, social media engagement, or SEO require investments -just not necessarily financial ones up front.

In the end, whether you’re paying with dollars or with time and energy, there’s always an exchange happening. The value exists in every action you take, and that’s why it’s important to understand that nothing in marketing is ever truly free.

The real takeaway?

Don't underestimate the cost of your time, creativity, and effort. It’s all part of the bigger picture. Organic marketing isn’t dead—it was never “free” to begin with.

HR Raju - Digital Marketing Consultant

Address

Gulshan 1
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when harun.pro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to harun.pro:

Share