24/02/2026
আপনি যে ডিজিটাল মার্কেটার বা এজেন্সির কাছে আপনার ব্র্যান্ডের দায়িত্ব দিতে যাচ্ছেন, তাকে কখনো জিজ্ঞেস করেছেন—
তার নিজের কোনো বাস্তব ব্যবসার অভিজ্ঞতা আছে?
নাকি শুধু Facebook/Instagram/TikTok Ads Manager খুলে ক্যাম্পেইন চালাতেই পারে?
তার কি নিজস্ব কোনো এক্সিস্টিং ব্যবসা আছে?
সে কখনো স্টক আটকে যাওয়ার টেনশন ফেস করেছে?
ক্যাশ ফ্লো ক্রাইসিস দেখেছে?
ডেলিভারি ব্যর্থতা, রিটার্নের ঝড়, কাস্টমারের অভিযোগ — এগুলো নিজ হাতে সামলেছে?
যদি এসবের কোনো অভিজ্ঞতাই না থাকে, তাহলে কীভাবে এত সহজে বিশ্বাস করছেন যে সে আপনার ব্যবসাকে সত্যিকার অর্থে “ডেভেলপ” করে দিতে পারবে?
বাজারে হাজার হাজার মার্কেটার ও এজেন্সি আছে।
তারা সুন্দর রিপোর্ট দেখায়, রিচ দেখায়, ROAS দেখায়।
কিন্তু ব্যবসার ভিতরের আসল চাপ, রিস্ক আর সিদ্ধান্ত নেওয়ার বাস্তব অভিজ্ঞতা তাদের নেই।
আমি ব্যক্তিগতভাবে খুব জোর দিয়ে বলি:
একজন ভালো মার্কেটার বা এজেন্সির নিজেরও অন্তত একটা ব্যবসা থাকা উচিত।
কারণ যখন আপনি নিজে ব্যবসা করেন, তখনই বুঝতে পারেন—
প্রফিট মানে শুধু সেল না
কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কেন এত গুরুত্বপূর্ণ
লং-টার্ম ব্র্যান্ড ভ্যালু কীভাবে তৈরি হয়
আর একটা ভুল সিদ্ধান্তের দাম কতটা বড় হতে পারে
শুধু অ্যাড চালানো আর ব্যবসা গড়ে তোলা — এ দুটো সম্পূর্ণ আলাদা জিনিস।
আপনার ব্র্যান্ডের ভবিষ্যৎ যার হাতে তুলে দিচ্ছেন, তিনি যেন অন্তত একবার ব্যবসার আসল যুদ্ধটা লড়ে এসেছেন — এটা নিশ্চিত করুন।
বিজনেস ডেভেলপমেন্ট মানে শুধু ট্রাফিক আনা না।
এটা মানে সিস্টেম তৈরি করা, প্রফিট বাড়ানো, প্রসেস সেট করা এবং টেকসই গ্রোথ নিশ্চিত করা।
ভেবে দেখুন একবার—
আপনি কি শুধু একজন অ্যাড অপারেটর চান,
নাকি একজন বাস্তব ব্যবসা বোঝে এমন গ্রোথ পার্টনার?