Bangla Natok News

Bangla Natok News সকল প্রকার বাংলাদেশী নাটকের আপডেট পেতে আমাদের পেজের সাথেই থাকুন

টাইগার ২: ইউটিউব ফিল্মে গ্যাংস্টার গল্পে টান টান উত্তেজনাজয় পাগল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে মাহমুদ হাসান...
16/06/2025

টাইগার ২: ইউটিউব ফিল্মে গ্যাংস্টার গল্পে টান টান উত্তেজনা

জয় পাগল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে মাহমুদ হাসান রানা পরিচালিত অ্যাকশন-ড্রামা ফিল্ম ‘টাইগার ২’।

গল্পের কেন্দ্রীয় চরিত্র টাইগার—একদিকে বিশাল গ্যাংস্টার, অন্যদিকে এলাকাবাসীর বিপদে পাশে দাঁড়ানো নায়কসুলভ একজন মানুষ। তার সাহসী পদক্ষেপে যেমন বন্ধুর সংখ্যা বাড়ে, তেমনি তৈরি হয় ভয়ংকর সব শত্রুও। প্রধান প্রতিদ্বন্দ্বী বোরহান, যিনি টাইগারকে আটকাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত প্রেমের ফাঁদে ফেলতে চায়। সেই উদ্দেশ্যে বোরহান ব্যবহার করে প্রীতিকে, যাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায় টাইগারের। এরপর শুরু হয় গল্পে চমক আর টুইস্টের খেলা।

টাইগার কি পারবে সব ষড়যন্ত্রকে হার মানিয়ে তার জায়গা ধরে রাখতে? নাকি গল্প ঘুরে যাবে অন্যদিকে? জানতে হলে দেখতে হবে ‘টাইগার ২’।

অভিনয়ে মুরতজা পলাশ টাইগার চরিত্রে দারুণভাবে প্রাণ দিয়েছেন। তার অ্যাকশন, এক্সপ্রেশন এবং উপস্থিতি এক কথায় প্রশংসনীয়। প্রীতির চরিত্রে সেমন্তি সৌমির অভিনয় ছিল সাবলীল ও জমজমাট। ভিলেন বোরহানের ভূমিকায় শিবা শানুও করেছেন দুর্দান্ত কাজ।

চিত্রনাট্য ও নির্মাণেও ছিল যত্নের ছাপ। পাপ্পু রাজের সংলাপ ও চিত্রনাট্য দর্শকদের গল্পে ধরে রাখে। বিজিএম ও অ্যাকশন সিকোয়েন্স ফিল্মটিকে আরও জীবন্ত করে তোলে।

সব মিলিয়ে বলা যায়, ‘টাইগার ২’ একটি সফল ইউটিউব প্রজেক্ট—যেটা দর্শকদের ভালো লাগবে, বিশেষ করে যারা লোকাল অ্যাকশন-ড্রামা গল্প পছন্দ করেন তাদের।

Address

Dhaka
1740

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Natok News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category