ThesisPoint

ThesisPoint Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ThesisPoint, Market Research Consultant, Dhaka.

বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য থিসিস ও গবেষণা সহায়তা প্রদান করার লক্ষ্যে সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এখানে আপনি থিসিস এবং গবেষণা সম্পর্কিত প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং সহায়তা পেতে পারেন। বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য থিসিস ও গবেষণা সহায়তা প্রদান করার লক্ষ্যে সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এখানে আপনি থিসিস এবং গবেষণা সম্পর্কিত প্রয়োজনীয় দিকনির্দেশনা

এবং সহায়তা পেতে পারেন।

12/04/2026
🗞 IEEE / Springer Conference-এ Co-Author / First Author হওয়ার সুযোগ!🌸 শুভ নববর্ষ ১৪৩৩ — নতুন বছরে নিজের ভবিষ্যতে ইনভেস্ট...
09/04/2026

🗞 IEEE / Springer Conference-এ Co-Author / First Author হওয়ার সুযোগ!
🌸 শুভ নববর্ষ ১৪৩৩ — নতুন বছরে নিজের ভবিষ্যতে ইনভেস্ট করুন!

🎓হায়ার স্টাডিজ, স্কলারশিপ বা ফান্ডিং রিসার্চ পেপারের কোনো বিকল্প নেই। যার প্রোফাইলে যত বেশি কোয়ালিটি পাবলিকেশন থাকে, তার স্কলারশিপ ও টপ ইউনিভার্সিটিতে সুযোগ পাওয়ার সম্ভাবনা তত বেশি💯

❌ ব্যস্ততার কারণে রিসার্চ শুরুই করতে পারছেন না?
❌ সঠিক গাইডলাইন বা মেন্টর না থাকায় আটকে আছেন?
❌ থিসিস, কোডিং ও রাইটিং একসাথে ম্যানেজ করা কঠিন লাগছে?

👉 এই নববর্ষে নতুন শুরু করুন — আমরা আছি আপনার সাথে A-to-Z রিসার্চ সাপোর্ট নিয়ে

🎯 কেন আমাদের সাথে কাজ করবেন?

✅ IEEE / Springer Nature target করে উচ্চমানের রিসার্চে কাজের সুযোগ
✅ আপনার নামেই Google Scholar ও শক্তিশালী একাডেমিক প্রোফাইল তৈরি
✅ কম খরচে রিসার্চ স্কিল ডেভেলপ করার সুযোগ

📌 সব রিসার্চ টপিক ও বিস্তারিত প্রথম কমেন্টে দেওয়া আছে

⏳ Pohela Boishakh Special Offer (Limited Time)
📅 Last Date: 15 April — এরপর registration বন্ধ

🌐 আমাদের কাজ দেখুন:
👉 Google Scholar: https://cutt.ly/iamtariqul
👉 ResearchGate: https://cutt.ly/tariqulresearch

✅পর্ব ৫: কিভাবে পেতে পারি এই গবেষণাপত্রসমূহ?এটা আসলে খুবই যৌক্তিক একটি প্রশ্ন। প্রায় সকল গবেষণাপত্র যেসকল ওয়েবসাইট বা পো...
26/03/2025

✅পর্ব ৫: কিভাবে পেতে পারি এই গবেষণাপত্রসমূহ?

এটা আসলে খুবই যৌক্তিক একটি প্রশ্ন। প্রায় সকল গবেষণাপত্র যেসকল ওয়েবসাইট বা পোর্টালে পেতে পারি সেগুলো হল-

N.B: Scan QR Code for Research/Thesis

• Springer (springerlink.com) - Over 1750 peer-reviewed journals are available online, as well as other sources.

• Science Direct (sciencedirect.com) - 2500 peer-reviewed journals, books, and other sources.

• Emerald (emeraldinsight.com) 200 journals and other products with a strong emphasis on business.

• The Institute of Electrical and Electronics Engineers (ieeexplore.ieee.org) - 151 journals, in addition to books and other sources, focusing on electrical engineering, computer science, and electronics.

• The American Society of Civil Engineers (asce.org) - Over 7000 papers every year in 33 different journals related to civil engineering.

• ​Google Scholar (scholar.google.com) - Almost 400 million academic papers and other scholarly literature

➡️এগুলো তে মোটামুটি সব ধরনের পেপার পাওয়া যাবে আশা করা যায়। এই সাইটগুতে গিয়ে সার্স দিয়ে খুব সহজেই পেপারগুলোর এবস্ট্রাক্ট দেখে নেয়া যায়, কিন্তু অনেক সময়ই এগুলো ফ্রিতে পুরো পেপার ডাউনলোড করার অনুমতি দেয়না না। কিন্তু পুরো পেপার ডাউনলোড করারও উপায় রয়েছে, সেগুলো উপায় পাইরেসি রিলেটেড হওয়ায় এখানে না লেখাটাই উত্তম মনে করছি।

✔️মনে করি আপনি এনএলপির ফিল্ডে কাজ করতে আগ্রহী হয়েছেন এবং সেখান থেকে সাব-ফিল্ডগুলো দেখে সেন্টিমেন্ট এনালাইজ নিয়ে কাজ করবেন সিদ্ধান্ত নিয়েছেন।

তাহলে আপনার জন্য উপদেশ- Sentiment analysis, Sentiment analysis in Bangla এরকম কিছু কী-ওয়ার্ড লিখে গুগল স্কলারে সার্স করুন এবং কোনো পেপারের এবস্ট্রাক্ট পড়ে পছন্দ হলে সেটির পুরো পেপারটি নামিয়ে নিন। আমি রিকমেন্ড করবো রিসেন্ট কিছু পেপার (যেমন- ২০২০, ২০২১, ২০২২, ++) এবং মোটামুটি কিছুদিন আগের কিছু পেপার (যেমন- ২০১৫ বা ২০১৬) খুজে পছন্দমত নামানো। মোটামুটি কোনো টপিকের উপর রিসেন্ট পেপার ৫ টি এবং আগের পেপার ২ টি, এভাবে হিসাব করে নামাতে পারেন। তাহলে এই টপিকের কাজের অগ্রগতি এবং যুগোপযুগী সলিউশন সম্পর্কে জানতে পারবেন।

পর্ব ৪: রিসার্চ প্রপোজাল কিভাবে লিখতে হয় সম্পূর্ণ গাইডলাইন✅মূলত পেপার লেখার কাজ শুরু করার আগে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরে...
24/03/2025

পর্ব ৪: রিসার্চ প্রপোজাল কিভাবে লিখতে হয় সম্পূর্ণ গাইডলাইন✅

মূলত পেপার লেখার কাজ শুরু করার আগে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের কাছে কিংবা উচ্চশিক্ষার জন্য প্রপোজাল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি প্রপোজালের মধ্যে এই সকল বিষয় অবশ্যই থাকা বাঞ্ছনীয়; কোন প্রফেসর বা বিশ্ববিদ্যালয়, আপনার চিন্তা-ভাবনা দেখালো, আপনার কাজের উদ্দেশ্য, তাৎপর্য কি, আপনার নিজের কাজ দেখাতে হবে অন্যের করা কোন কাজ সংযুক্ত করা যাবেনা, টাইমলাইন যুক্ত করে দিতে হবে, এক পেজে লেখা শেষ দেওয়ার চেষ্টা করতে হবে।

➡️নিচে পয়েন্ট আকারে রিসার্চ প্রপোজাল লেখার একটি নিয়ম উল্লেখ করে দেওয়া হল যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে:

👉এখনো সমাধান হয়নি এমন একটি সহসা খুঁজে বের করতে হবে অথবা একটি সমাধানকে আরো ভালোভাবে কিভাবে উন্নত করা যায় (আপনার পড়াশোনার ফিল্ডে/সেক্টরে)
👉আলোচনা করবে পূর্বে এই বিষয়ে কেমন কাজ হয়েছে এবং গবেষণার ইতিহাস সম্পর্কে( রেফারেন্স যুক্ত করবে)
👉খুঁজে বের করতে হবে কোনো সমাধান, উদ্ভাবনী ওই সমস্যার
আপনার পরিকল্পনা অনুযায়ী কেমন রেজাল্ট আসতে পারে সে বিষয়েও আলোচনা করতে হবে
👉আপনার একটি সময়সীমা তৈরি করে দিতে হবে পুরো গবেষণার কাজ নিয়ে (gantt chart এর মাধ্যমে)
👉তোমাকে নির্দিষ্টভাবে উল্লেখ করে দিতে হবে আপনার এই কাজের অবদান কি অর্থাৎ আপনারই কাছ দিয়ে কিভাবে কি সমস্যা সমাধান করতে পারে?
👉সর্বশেষে রেফারেন্স যুক্ত করে দিবে

রিসার্চ পেপার করতে কি কি শিখতে হবে সম্পূর্ণ নির্দেশনা (A-Z)✅➡️আমাদের কাছে সাধারণত বিভিন্ন টাইপের ডেটা থাকে, যেমন- ইমেজ ড...
22/03/2025

রিসার্চ পেপার করতে কি কি শিখতে হবে সম্পূর্ণ নির্দেশনা (A-Z)✅

➡️আমাদের কাছে সাধারণত বিভিন্ন টাইপের ডেটা থাকে, যেমন- ইমেজ ডেটা, নিউমেরিক ডেটা, ভিডিও ডেটা, স্পিস ডেটা, টেক্সট ডেটা অথবা বিভিন্ন সেন্সর ভেলু। কিন্তু মেশিন সরাসরি এই ডেটাগুলো বুঝতে পারে না। সেজন্য ডেটাগুলো প্রসেস করতেও কিছু টুলস ব্যবহৃত হয়। যেমন-

✔️কম্পিউটার ল্যাংগুয়েজ টুলস পাইথন (প্রিফারেবল)✔️, ম্যাটল্যাব অকটেভ আর (R Environment)

​✔️পাইথন লাইরব্রেরী সমূহ
👉Numpy - নিউমেরিক্যাল কম্পিউটেশন এবং ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশের জন্য
👉SciPy - ডেটা প্রসেস
👉Pandas, Matplotlib - ভিজুয়ালাইজেশনের জন্য
👉Seaborn - ইমেজ ডেটা প্রসেস করতে
👉CV2, OpenCV, PIL, Inception v3 - মেশিনকে ট্রেইন করতে
👉Tensorflow, Keras, Scikit-learn, PyTorch - মোটামুটি এগুলোই প্রয়োজন হয়
👉Data mining জন্য জ্ঞান বিশ্লেষণ করতে Weka ব্যবহার করা হয়
➡️ডাটা থেকে ভালো গ্রাফ তৈরি, রেজাল্ট প্রদর্শণের বিভিন্ন পদ্ধতি ও টুলস যেমন: SPSS (Statistics is a software package used for interactive, or batched, statistical analysis) ব্যবহৃত হয়।

➡️এছাড়াও কাজের ভেদে নতুন কিছু বা ভিন্ন কিছু প্রয়োজন হতে পারে। পেপার ডাউনলোড করার সময় open access পেপার সহজে ডাউনলোড করা গেলেও subscription যুক্ত পেপার এর জন্য অর্থ প্রয়োজন কিন্তু ‍Sci Hub মাধ্যমে এইসব পেপার বিনামূল্যে ডাউনলোড করা যায়।

➡️পেপার এর জন্য সাধারণত ভিন্ন ধরনের নোট, সারাংশ, ড্রাফ্ট, সাইটেশন এছাড়াও ইনফর্মেশন নিয়ার জন্য raxter.io আপনার এসিস্টেন্ট হিসেবে কাজ করবে এটি খুবই কার্যকরী।

➡️গবেষণার জন্য ডাটাসেট (Dataset) খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস যা data.mendeley.com, data.un.org, archive.ics.uci.edu, kaggle.com এই সাইটগুলোতে পেয়ে যাবে বিনামূল্যে।

➡️গবেষক হিসেবে উপস্থাপন করতে হলে researchgate.net, scholar.google.com এইগুলোতে আপনার ভালো প্রোফাইল থাকতে হবে। পাশাপাশি একটি অর্কিড আইডি থাকতে হয় orcid.org, যা এ সাইটের মাধ্যমে অতি সহজে তৈরি করে নিতে পারবে।

➡️পেপার তৈরীর জন্য মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে তবে সবচেয়ে ভালো হয় যদি Latex (overleaf.com) এর কাজটি শিখে নিতে পারেন। তবে প্রথমে একটু কঠিন লাগতে পারে কিন্তু ল্যাটেক্রে করা পেপারের চেহারা দেখলে বুঝবে শুরু থেকে শেষ পর্যন্ত এখানে অনেক নিখুঁতভাবে লিখা যায়। অলসতার কারনে শিখতে মনে না চাইলে, সেক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। তবে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ফুটনোট অর্থাৎ রেফারেন্স পেপার, সাইটেশন এসব দিতে হয় তা শিখে নিতে হবে। সাধারণত এসব টিউটোরিয়ালগুলো ইউটিউবে পাওয়া যায়।

➡️paperswithcode.com এই সাইডে গবেষণাপত্রে যে ধরনের মেথোডলজি (Methodology) ব্যবহার করা হয়েছে সেগুলো পেপারসহ দেওয়া থাকে, যেগুলো দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে পেপারগুলো ইম্প্লেমেন্ট করা হয়। জার্নালে নিজের বায়োগ্রাফিতে চিএ যুগের জন্য সামান্য চিএ এডিট করারও প্রয়োজন আছে।
বিঃ দ্রঃ এই টুলস গুলো লাগবে, এর মানে এই না যে সবগুলো শিখে এরপর কাজ শুরু করতে হবে। কোনোকিছু না শিখে, পাইথনের বেসিক জ্ঞান থাকলেই গবেষণা কাজ শুরু করে দেয়া যায়।

পর্ব ২: অন্যের পেপার পড়া, তার ড্রাফট রাইটিং এবং কি কি ড্রাফট করতে হবে🔍আপনি যদি ইতোমধ্যে বিভিন্ন ধরনের গবেষণাপত্র পড়া শুর...
16/03/2025

পর্ব ২: অন্যের পেপার পড়া, তার ড্রাফট রাইটিং এবং কি কি ড্রাফট করতে হবে🔍

আপনি যদি ইতোমধ্যে বিভিন্ন ধরনের গবেষণাপত্র পড়া শুরু করে থাকেন, তাহলে রিসার্সের এই জগতে সঠিকভাবে প্রবেশ করে ফেলেছেন✅, এখন দরকার এই পড়াশোনাকে কিভাবে আমার কাজে লাগানো যায় সেটি।

আরেকটি ব্যাপার, আপনার এই পড়াশোনা বা ঘাটাঘাটি করাটা কিছুটা ঘোছালো পদ্ধতিতে অর্গানাইজড ওয়েতে হওয়া উচিৎ। মনে করি আপনি এনএলপি ফিল্ড থেকে সেন্টিমেন্ট এনালাইসিস টপিক নিয়ে গবেষণা করছেন এবং গুগল স্কলার থেকে সার্স দিয়ে, সাইহাব ইউজ করে বেশ কিছু পেপারও নামিয়ে ফেলেছেন।

এবার পড়ার পালা❗

প্রথম দিকে থিসিস পেপার পড়াটা মোটামুটি একটু কঠিন মনে হবে। মনে হতে পারে এগুলো বাংলা, ইংরেজীরও বাইরে অন্য কোনো ভাষায় লেখা। অনেকে আবার অর্গানাইজড ওয়েতে স্টাডি না করার কারনে আরও কঠিন মনে হয়। রিসার্স পেপারের সকল টার্ম কঠিন মনে হলে পড়ার দরকার নাই। আমি কিছু বিষয় পয়েন্ট আকারে বলছি, এগুলো একটা পেপার থেকে স্কিমিং করলেই মোটামুটি ঐ পেপার সম্পর্কে যা জানার দরকার জানা হয়ে যাবে⬇️

⭐পেপারের টাইটেল, অথর, কনফারেন্সের নাম এবং সময়কাল এবস্ট্রাক্ট পুরোটা ফাইনাল আউটপুটটা আসলে কি?
⭐কিভাবে বা কোন অ্যাপ্রোচে তারা প্রবলেম সলভ করেছে? কাজের একুরেসি কেমন? ⭐লিটারেচার রিভিউ থেকে রিলেটেড ওয়ার্কস দেখে নেয়া ডেটাসেট কোনটি ইউজ করেছে, ⭐প্রোপারটিজ (যদি থাকে) কি কি টুলস এবং টেকনিক ইউজ করেছে, যদি নতুন কোনো টেকনিক হয়ে থাকে তাহলে সেটার মোটামুটি ধারনা নেয়া
⭐তাদের কাজটির মধ্যে নতুনত্ব কি আছে সেটা আইডেন্টিফাই করা
⭐কাজটির ফিউচার ওয়ার্কে তারা কি রেখেছে

প্রতিটি পেপারের এই ইনফরমেশনগুলো কালেক্ট করে সেগুলো নিজের মত নোট করে রাখলে সবচেয়ে ভালো হয়, যেটাকে বলেছি ড্রাফট রাইটিং। কেননা এরকম ১০/১৫ টা পেপারের ড্রাফট রাইটিং হলেই আপনি একটা নিজের রিভিউ পেপার তৈরি করতে পারবেন। যেটা গবেষণায় বিগিনার হিসেবে একটা গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া কোনো পেপার পড়ে তাদের ফিউচার ওয়ার্ক দেখে আপনিই শুরু করে দিতে পারেন তাদের ফিউচার ওয়ার্কের একটা অংশ বা তাদের কাজটিই যদি আপনি আরও এফিসিয়েন্ট উপায়ে করতে পারেন তাহলে সেটিও চেষ্টা করে দেখতে পারেন। আর এভাবেই শুরু করবেন আপনার গবেষণা এবং ইনফরমেশন ড্রাফট রাইটিং এর কাজ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ThesisPoint posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share