SA Malek

SA Malek Helping businesses and individuals grow through expert digital marketing strategies. Let's make digital marketing work for you!

From Facebook Ads to SEO and everything in between — I empower brands to reach their full potential online.

📈 ফেসবুক অ্যাডসে বেশি ROI (Return on Investment) পেতে চান? জানুন এই ৫টি চূড়ান্ত গোপন টিপস!আমাদের অনেকেই মনে করে এডসের বা...
04/05/2025

📈 ফেসবুক অ্যাডসে বেশি ROI (Return on Investment) পেতে চান? জানুন এই ৫টি চূড়ান্ত গোপন টিপস!

আমাদের অনেকেই মনে করে এডসের বাজেট বাড়ালেই বুঝি রেজাল্ট আসবে। এ কারণে অনেকে ক্যাম্পেইনের বাজেট বাড়ায়, আশায় থাকে যে সেল আসবে, অনেক রিচ/এঙ্গেজমেন্ট হবে। কিন্তু আদতে রেজাল্ট হয় শূন্য। কতগুলো টাকা নষ্ট হয়, কিন্তু খুব বেশি রেজাল্ট আশে না। ফলাফল Low RO

❌ কিন্তু আসল খেলা বাজেটে না, স্ট্র্যাটেজিতে!

আজ আমি শেয়ার করছি tested & proven ৫টি টিপস — যা আপনার অ্যাড বাজেট থেকে রেজাল্ট তুলবে বহুগুণে 👇

✅ ১. রাইট অডিয়েন্স টার্গেটিং করুন
সবাই আপনার কাস্টমার না!
🎯 Age, Interest, Behavior ঠিকভাবে ফিল্টার করুন।
Lookalike Audience ব্যবহার করুন পুরনো কাস্টমার ডেটা থেকে।

✅ ২. স্ক্রল-স্টপিং কনটেন্ট ব্যবহার করুন
Image বা Video এমন হতে হবে যেন ইউজার স্ক্রল থামিয়ে দেখতেই বাধ্য হয়।
📸 High-quality visuals
📢 Strong headline
😮 Hook দিয়ে শুরু করুন!

✅ ৩. একটি ক্লিয়ার CTA রাখুন
"Buy Now", "Learn More", "Send Message" —
👉 যা চান, সেটা স্পষ্ট করে দিন। আপনার অডিয়েন্স Confused হলে, কিন্তু রেজাল্ট আসবে না।

✅ ৪. A/B টেস্টিং চালু রাখুন
একটা অ্যাডে আটকে না থেকে একসাথে ২–৩টি ভ্যারিয়েশন চালান।
⏱️ দেখুন কোনটা কাজ করে — যেটার ROI ভালো আসবে সেটা On রেখে অন্যটি Off করে দিন।

✅ ৫. কনভার্সন ট্র্যাকিং + রিমার্কেটিং
Pixel ইনস্টল করে ওয়েবসাইটের কনভার্সন ট্র্যাক করুন।
🧠 আর যারা ওয়েবসাইটে থেকে কিনেনি, তাদের জন্য রিমার্কেটিং চালান।

🧠 এক কথায়, ফেসবুক অ্যাডসে ROI বাড়াতে হলে—
✔️ ডেটা বুঝতে হবে
✔️ কাস্টমারকে বুঝতে হবে
✔️ আর ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিতে Follow করতে হবে

📌 আপনি কোন টিপস আগে থেকেই ব্যবহার করছেন?
কমেন্টে জানাতে ভুলবেন না👇
আর এই পোস্ট আপনার বন্ধুকে শেয়ার করুন, যিনি অ্যাড চালিয়েও রেজাল্ট পাচ্ছেন না!

🕌 জুম্মা মুবারক! 🌙আল্লাহর অশেষ রহমত, বরকত আর মাগফিরাতের দিন আজ।জুম্মা বার মানেই আত্মশুদ্ধি, দোয়া, এবং নতুন করে পথচলার অ...
02/05/2025

🕌 জুম্মা মুবারক! 🌙

আল্লাহর অশেষ রহমত, বরকত আর মাগফিরাতের দিন আজ।
জুম্মা বার মানেই আত্মশুদ্ধি, দোয়া, এবং নতুন করে পথচলার অনুপ্রেরণা।

📖 আল্লাহ্ বলেন:
"হে ঈমানদারগণ! যখন জুম্মার দিনের সালাতের জন্য আহ্বান করা হয়, তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা পরিত্যাগ কর।"
(সূরা জুমু’আ, আয়াত ৯)

🌱 এই বিশেষ দিনে আসুন —
🔸 নিজের ভেতরটাকে আরও পরিশুদ্ধ করি
🔸 মাফ চাই আমাদের ভুলের জন্য
🔸 দোয়া করি নিজের জন্য, পরিবার, দেশ ও উম্মাহর জন্য

📿 জুম্মার দিন হোক আপনাদের জীবনে শান্তি, সাফল্য ও আত্মার প্রশান্তির বার্তা।

✨ জুম্মা মুবারক!

🚀 ২০২৫ সালে অর্গানিক রিচ বাড়ানোর ৩টি কার্যকর উপায়!এলগোরিদম বদলায়, প্ল্যাটফর্ম আপডেট হয় — কিন্তু মানুষের Attention জেতা...
02/05/2025

🚀 ২০২৫ সালে অর্গানিক রিচ বাড়ানোর ৩টি কার্যকর উপায়!
এলগোরিদম বদলায়, প্ল্যাটফর্ম আপডেট হয় — কিন্তু মানুষের Attention জেতার নিয়ম বদলায় না!
👉 আপনি যদি Boost ছাড়াও বেশি মানুষের কাছে পৌঁছাতে চান, তাহলে এই ৩টি কৌশল মেনে চলুন 👇

✅ ১. ভিডিও কনটেন্ট হচ্ছে রাজা!
২০২৫ সালে Facebook ও Instagram ভিডিও কনটেন্টকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে।
🎥 Reels, Shorts বা ছোট Educative ভিডিও বানান
💡 Storytelling & Quick Tips শেয়ার করুন
🧲 এতে Watch Time বাড়বে, Reach বাড়বে

✅ ২. Engagement-Driven পোস্ট করুন
💬 প্রশ্ন করুন, মতামত চান, অডিয়েন্সকে বেশে বেশে Engage করুন
📌 "আপনার মতে কোনটা ভালো?"
📌 "আপনি কি একমত?"
➡️ এমন পোস্ট মানুষকে কমেন্ট করতে বাধ্য করে, আর এলগোরিদম Boost করে

✅ ৩. Consistency + Timing
⏰ নিয়মিত পোস্ট করুন — একদিনে ৩–৪টি হলেও
📈 সময় নির্বাচন করুন Audience Online থাকে এমন সময় (সকাল ৯টা, দুপুর ১টা, রাত ৮টা ভালো টাইম)

🧠 মনে রাখবেন — Boost ছাড়া বড় হওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো
সঠিক কনটেন্ট + ধারাবাহিকতা + Human connection
আপনি কোন পদ্ধতিটি ইতিমধ্যেই ব্যবহার করছেন?
👇 কমেন্টে জানান —
আর বন্ধুদের ট্যাগ করতে ভুলবেন না!

😷 "লকডাউন যেটাকে থেমে যাওয়া ভেবেছিলাম, সেটাই ছিল আমার নতুন যাত্রার শুরু…"২০২০ সালের কথা।হঠাৎ করেই পৃথিবী থমকে গেল —রাস্...
01/05/2025

😷 "লকডাউন যেটাকে থেমে যাওয়া ভেবেছিলাম, সেটাই ছিল আমার নতুন যাত্রার শুরু…"
২০২০ সালের কথা।
হঠাৎ করেই পৃথিবী থমকে গেল —
রাস্তাঘাট ফাঁকা, অফিস বন্ধ, সবাই ঘরে বন্দী।
আমিও তখন অন্য সব সাধারণ চাকরিজীবীর মতো নিয়মিত ৯টা-৫টা অফিস করে, নিজের জায়গায় আটকে থাকা মানুষ।

📌 কিন্তু লকডাউন যেন হঠাৎ করে আমাকে সময় দিল নিজেকে নতুনভাবে জানার!
দিনের পর দিন ঘরে বসে থাকতে থাকতে নিজের ভেতরে একটা প্রশ্ন জাগলো —
“আমার সময় কি কেবল অফিস আর বেতন পর্যন্তই সীমাবদ্ধ?”
“কিছু কি নিজের জন্য করতে পারি না?”

🎬 একদিন ইউটিউবে ঘুরতে ঘুরতে একটা ভিডিও চোখে পড়ে:
"What is Digital Marketing?"
শুধু কৌতূহল থেকে দেখা শুরু করলাম।
কিন্তু আমি জানতাম না —
এই একটা ভিডিওই আমার জীবনের দিক বদলে দেবে।

🧠 ভিডিও শেষে মনে হলো —
"এতো দারুণ একটা জিনিস!
আমি তো ফেসবুক ব্যবহার করি, তাহলে শেখা শুরু করি না কেন?"
সেই রাতেই আমি আরও ভিডিও দেখি,
কোর্স খুঁজি, বাংলা ও ইংরেজি কনটেন্ট পড়া শুরু করি।
এভাবেই শুরু হলো আমার ডিজিটাল মার্কেটিং শেখার যাত্রা।

📚 আমি শুরু করলাম ফেসবুক অ্যাডস, কনটেন্ট মার্কেটিং,
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট শেখা —
ফ্রি কোর্স, ইউটিউব, এবং পরবর্তীতে পেইড কোর্স পর্যন্ত!

আজ আমি গর্ব করে বলতে পারি —
আমি শুধু একজন চাকরিজীবী না, আমি একজন ডিজিটাল মার্কেটারও।
আর এই পরিচয় আমি নিজেই তৈরি করেছি — ঘরের এক কোণ থেকে, ইন্টারনেটের আলোয়।

🌱 এই যাত্রা আমাকে বুঝিয়েছে —
যেকোনো সময়, যেকোনো পরিস্থিতি থেকে শুরু করা সম্ভব —
শুধু নিজের ভিতর আগুনটা থাকতে হয়।

💬 আপনি কী কখনো এমন কোনো মুহূর্তে জীবনকে নতুনভাবে শুরু করেছেন?
👇 কমেন্টে লিখে ফেলুন —

🔰 "প্রতিটি Expert একদিন ছিল একেবারে Beginner।"হ্যাঁ, আপনি যাকে এখন Boss Public মনে করছেন,যে বড় বড় কোম্পানিতে কাজ করছে,যে...
01/05/2025

🔰 "প্রতিটি Expert একদিন ছিল একেবারে Beginner।"

হ্যাঁ, আপনি যাকে এখন Boss Public মনে করছেন,
যে বড় বড় কোম্পানিতে কাজ করছে,
যে অনলাইনে লাখ টাকা আয় করছে —
সে-ও একদিন মাউস ধরতে ভয় পেত।

📌 পার্থক্য শুধু একটাই:
সে শুরু করেছিল।
আপনিও পারবেন — শুধু শুরুটা করতে হবে।

👉 আপনি হয়তো ভাবছেন,
"আমি তো কিছুই পারি না",
"অনেক দেরি হয়ে গেছে",
"এত বড় লোকদের সাথে কিভাবে পারবো?"

শোনেন ভাই —
শুরু করার জন্য এক্সপার্ট হতে হয় না।
শুরু করলেই ধীরে ধীরে এক্সপার্ট হয়ে ওঠা যায়।

📅 এখনই সময়!
আজই একটা ছোট্ট পদক্ষেপ নিন।
Just a single step👣

🔥 হয়তো এই step টাই আপনাকে বড় কিছু করার সম্ভাবনার দড়জা খুলে দিবে।
👇 কমেন্টে লিখে ফেলুন:
"আমি আজ শুরু করছি!"

#শুরুকরুন

🧠কখনো কী ভেবেছেন, ইস! এই স্কিল যদি আমি আগে শিখতাম — জীবনটা হয়তো একটু আলাদা হতো…?আমার হলো "ডিজিটাল মার্কেটিং"ইস! যদি আরও...
01/05/2025

🧠কখনো কী ভেবেছেন, ইস! এই স্কিল যদি আমি আগে শিখতাম — জীবনটা হয়তো একটু আলাদা হতো…?

আমার হলো "ডিজিটাল মার্কেটিং"
ইস! যদি আরও আগেই এটি শিখতাম, তাহলে আজকে অনেক এগিয়ে থাকতাম।

✅ এখন আপনাদের পালা —
এমন একটা স্কিলের নাম শেয়ার করুন যা আপনি যদি আগে শিখতেন, তাহলে আপনার জীবনটাও অন্যরকম হতো।
👇 কমেন্টে জানান —
আপনার সেই “স্বপ্নের স্কিল” কোনটা?

#অনলাইনস্কিল #শেখারকথা

⁉️আপনি আমার মতো একই ভূল করছেন না তো!🌟 আমি যখন প্রথম Facebook Ads চালাই... তখন পুরো টাকাটাই নষ্ট হয়ে গিয়েছিল 😓একটা গল্প ব...
01/05/2025

⁉️আপনি আমার মতো একই ভূল করছেন না তো!
🌟 আমি যখন প্রথম Facebook Ads চালাই... তখন পুরো টাকাটাই নষ্ট হয়ে গিয়েছিল 😓
একটা গল্প বলি আপনাকে।

কয়েক বছর আগের কথা। আমি তখন সবেমাত্র ডিজিটাল মার্কেটিং শিখছি। ইউটিউব ভিডিও দেখি, কোর্স করি, আর নোট নিই।
একদিন ভাবলাম —
"একটা Facebook Ad চালিয়ে দেখি রেজাল্ট কি আসে! তখন এতা ডিটেইলস Knowledge ছিল না, যা জানতাম তা দিয়েই রান করলাম একটি Facebook Ads।

📉 কিন্তু জানেন কী হলো?
পুরো বাজেট শেষ, কিন্তু একটাও রেজাল্ট পাইনি।
না ক্লিক, না সেল। শুধুই হতাশা।
পরে বুঝলাম, আমি যেই ৫টা ভুল করেছি — আজও অনেক নতুন মার্কেটার ও ব্যবসায়ী ভাইরা একই ভুল করে। আপনি কি জানতে চান সেই ভুলগুলো কি?

👇 তাহলে ভুলগুলো শুনুন:
1️⃣ ক্লিয়ার লক্ষ্য ছিল না।
আমার কোনে Clear Objectives ছিল না। এই Ads Campaign এর মাধ্যমে আমি কি চাই? ট্রাফিক! এনগেজমেন্ট! না সেল! কিছুই ঠিক না করে Campaign রান করেছিলাম।
2️⃣ সবাইকে টার্গেট করেছিলাম।
টেকনাফ থেকে তেতুলিয়া, ১৮ থেকে ৬৫ — ভাবছিলাম বেশি মানুষ = বেশি সেল। কিন্তু মাথাতেই ছিল না সবাই আমার Audience না। রেজাল্ট পেতে হলে Real Audience কে টার্গেট করতে হবে।
3️⃣ অ্যাড কনটেন্ট ছিল একদম দুর্বল।
একটা সাধারণ ছবি, সাদামাটা ক্যাপশন। কোনো Framework ফলো না করেই কনটেন্ট বানিয়ে ছিলাম, না আছে কোন হুক, না আছে কন্টেন্টের কোন জোর। ফলাফল কারো নজরেই পড়েনি।
4️⃣ একটাই অ্যাড চালিয়েছিলাম।
ভিন্ন কিছু ট্রাই করিনি। না ছবি পাল্টাইছি, না অডিয়েন্স। A/B টেস্ট না করলে শিখার উপায় নেই।
5️⃣ ডেটা দেখিনি।
ক্লিক, রেজাল্ট, খরচ — কিছুই ট্র্যাক করিনি। শুধু আশা করে বসে ছিলাম। আর সেই আশাই গুড়ে বালি হলো।

👉 এরপর থেকে আমি বুঝেছি —
Facebook Ads জাদু নয়। এটা হলো স্ট্র্যাটেজি।
✅ স্পষ্ট লক্ষ্য ঠিক করুন।
✅ সঠিক মানুষকে টার্গেট করুন।
✅ ভালো ভিজ্যুয়াল + এডকপি ব্যবহার করুন।
✅ একাধিক ভার্সন টেস্ট করুন।
✅ রেজাল্ট দেখুন, শেখেন, এবং অপটিমাইজ করুন।
💬 আপনি কি এই ভুলগুলোর কোনটা করেছেন?
টেনশন নেবেন না—আমরা সবাই শিখেই আগাই।
আপনার গল্প শেয়ার করুন কমেন্টে 👇

#ডিজিটালমার্কেটিং #মার্কেটিংগল্প #শেখা_ও_বড়_হওয়া

"আজ মে দিবস। এমন একটি দিন, যেখানে শুনতে পাওয়া যায় প্রতিটি শ্রমিকের ঘাম ঝড়ানো  গল্প —গল্পগুলো তাদের কঠোর পরিশ্রম, অদম্য ই...
01/05/2025

"আজ মে দিবস। এমন একটি দিন, যেখানে শুনতে পাওয়া যায় প্রতিটি শ্রমিকের ঘাম ঝড়ানো গল্প —গল্পগুলো তাদের কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছাশক্তি, এবং সমাজের প্রতি অবিচল দায়িত্ববোধের। মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন গ্রামের মাঠে অথবা শহরের ব্যস্ত রাস্তায় শ্রমিকেরা নিজের সমস্ত শক্তি দিয়ে কাজ করতেন। সেই সময়ে, তাদের কষ্ট ছিল অন্তহীন, কিন্তু তাদের অদম্য আশা ছিল আকাশ ছোঁয়া।

আজকের দিনে, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই—যারা আজও, নিজেদের অদম্য ইচ্ছাশক্তি দিয়ে দেশের প্রতিটি স্তরে দৃঢ় পদচিহ্ন রেখে চলেছেন। আসুন, আমরা একসাথে দাঁড়িয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার এবং সমতার জন্য নতুন পথ তৈরি করি। 🌍💪

Address

Khilgaon
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when SA Malek posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share