Moon’s Diary

Moon’s Diary Digital creator

28/05/2026

Eid Mubarak 💗

27/05/2026

With Lifescript: Women’s Health – I just got recognized as one of their top fans!

27/05/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Rick Mason, Maria Aizner, Chris Minix, Ross Jefry, Doco Kasumuni Komba, Mohamadou Coulibaly, Jumar Batan, Freke Moses, Pinku Rana, Alfredo Adsj del Angel, Mamadou Traore, Ashiru Sulaiman, Ashikur Rhaman Joy, Frank Addae, Claude NG, Mkka Abbas Abbas, Alfredo Salgado, Orlando Paul Arellano, Samir Chorfi, Risman Nafia Hutabarat, Nizam Nizam Ud Din, Nguyễn Thị Thanh Nhàn, Mohammadkhan Bawar, Haruko Akagi, Dionne Claire, Stephanie Cruz, Hasnain Yaseen, MD Ali Hossain, Daniel Peña, Muhammad Naeem, Rodgers Nkhosa Mwando, حسن صبحي عنداني, Md Mijanur Rahman Khan, Eugène Rambolamanana, Loraine Jetto, Rbmnjr Lava, Dirman Dirman, Nguyễn Khánh, Moson Haantema, Edia Rabotoson Aina, 李姿瑩, Aboubacar Fathima, Ramesh Tmg, Esuola Medinat Bolanle, Alessandra Martini da Silva, Donatien Kabinda, Le Lua, احمد الزعبي, Mamonjisoa Tiana Fano, Nipha Bitimba

 #ঈদের_ছুটির অপেক্ষা🖊️ছাত্রজীবনে ছুটির অপেক্ষা ছিল আনন্দের, আর আজ কর্মজীবনে ছুটির অপেক্ষা যেন একটু স্বস্তির। সময় বদলেছে...
24/05/2026

#ঈদের_ছুটির অপেক্ষা🖊️
ছাত্রজীবনে ছুটির অপেক্ষা ছিল আনন্দের, আর আজ কর্মজীবনে ছুটির অপেক্ষা যেন একটু স্বস্তির। সময় বদলেছে, দায়িত্ব বেড়েছে; কিন্তু ঈদের ছুটির প্রতীক্ষার সেই উচ্ছ্বাস আজও ঠিক আগের মতোই রয়ে গেছে।

22/05/2026

Bright School and College important Notice⁉️

21/05/2026

আলহাজ্ব মাসুদ হাসান লিটন
উনি ব্রাইট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা
স্কুল পরিচালনায় তিনি খুব কঠোর এবং নিয়ম মানতে বাধ্য করেন।।
একজন প্রাক্তন ব্রাইটিয়ান হিসেবে আমি বলব—শিক্ষার্থীরা ক্লাস bunk করলে, মনোযোগী না হলে, স্কুল থেকে পড়াশোনায় প্রচুর মনোযোগ দেওয়ার পরও কোনো শিক্ষার্থী রেজাল্ট ভালো না করলে, কিংবা শিক্ষার্থীরা রাস্তায় কোনো অনৈতিক কাজ করলে—তিনি অভিভাবক ডেকে নালিশ দিতেন..
শিক্ষার্থীদের বেত্রাঘাত করতেন, টিসি দিতেন এবং যতক্ষণ শিক্ষার্থীরা পড়া না পারবে ছুটির পর তাদের আটকে রেখে পড়া আদায় করার পর ছাড়তেন। ওনার এমন কঠোর নিয়মের কারণে অভিভাবক ও শিক্ষার্থীরা সর্বোচ্চ পরিমাণে তাকে অপছন্দ করত, মনে মনে গালি দিত।
আজ এসএসসি ক্যান্ডিডেট মেয়েটি ওনার করা অপমান আর মানসিক চাপের কারণে আত্মহত্যা করায় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী ওনাকে "আওয়ামী লীগের দোসর, হত্যাকারী" হিসেবে সাব্যস্ত করছে।।

উপরের কথাগুলো যেমন ১০০% সত্য এবং অভিজ্ঞতা থেকে বলছি, তেমনিভাবে এটাও সত্যি যে—প্রতি বছর স্টুডেন্ট অ্যাডমিশনের পর লিটন স্যার শুধু অভিভাবকদের নিয়ে একটি মিটিং করেন এবং মিটিংয়ে তিনি ঘোষণা দিয়ে জানিয়ে দেন, "সন্তান আপনার কিন্তু ওদের মানুষ করার দায়িত্ব আমার। ওদের মানুষ করার ক্ষেত্রে যদি কড়া শাসনও করতে হয় আমি তা করব আর আপনাদের অভিভাবকদের সাহায্য কামনা করি এই বিষয়ে।"

এখন বলি ওনার কঠোর হওয়ার ফলাফল:

এইচএসসি ২০২১ (ব্রাইট স্কুল এন্ড কলেজ থেকে অংশ নেওয়া প্রথম ব্যাচ):

মোট পরীক্ষার্থী: ৪৮ জন

পাস করেছে: ৪৮ জন

পাসের হার: ১০০%

জিপিএ-৫ পেয়েছে: ৩৮ জন

এই ব্যাচের শিক্ষার্থীরা যেসব বিশ্ববিদ্যালয়ে চান্স পায়:

বুয়েট (BUET): ১ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ৩ জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ২ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: ১ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ১ জন

কৃষি বিশ্ববিদ্যালয়: ৩ জন

অন্যান্য: ৩ জন

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২-২৩ (৩য় ব্যাচ):

সুমাইয়া জান্নাত - ঢাকা মেডিকেল কলেজ

রাহিমা জান্নাত মুন্নী - দিনাজপুর মেডিকেল কলেজ

নাবিলা বিনতে কামাল - চাঁদপুর মেডিকেল কলেজ

লিটন স্যার শাসন করবেন এটা অভিভাবকদের কাছে ঘোষণা দেওয়ার পরও স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৪৫২৯ জন! অভিভাবকরা কি শুধু শুধুই এই প্রতিষ্ঠানে নিজেদের সন্তানদের পড়ান? নিশ্চয়ই একাডেমিক পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়েই পড়ান তারা।

আর একটা মুদ্রার এক পিঠ দেখলে তো চলবে না। লিটন স্যার কি শুধুই কঠোর? আমি যখন শিক্ষার্থী ছিলাম

স্কুল থেকে প্রতি বছর আমাদের শিক্ষা সফরে নিয়ে যাওয়া হতো।

প্রতি বছর যেসব শিক্ষার্থী বোর্ড পরীক্ষায় জিপিএ-৫ পেত তাদের নিয়ে কক্সবাজারে ট্যুরে যেত।

গোপালগঞ্জে তার খামার এবং খামারবাড়ি ভিজিট করার জন্য নিয়ে যেত।

যেসব শিক্ষার্থী টানা ৩, ৫ বা ১০ বছর ক্লাস বঙ্ক করেনি, অনুষ্ঠান করে তাদের মোবাইল ও ল্যাপটপ দিয়ে পুরস্কৃত করা হতো।

আমার মনে আছে, আমরা যখন জেএসসি পরীক্ষা দেই, স্যার প্রত্যেকদিন আমাদের সাথে এক্সাম হল পর্যন্ত যেতেন। আমরা হলে ঢোকার পর তিনি ফেরত আসতেন। পরীক্ষার আগে বলতেন, "তোমরা আমার স্টুডেন্ট, তোমাদের প্রতি আমার বিশ্বাস আছে।"

লিটন স্যার এবং সম্পৃক্ত অন্যান্য শিক্ষকদের দেওয়া মানসিক চাপ বা অপমানে যদি সেই শিক্ষার্থী আত্মহত্যা করেও থাকে, এই কেসটি তদন্ত করার ও শাস্তি দেওয়ার দায়িত্ব কার? আইন-শৃঙ্খলার। ক্লাস ৬, ৭, ৮ এর গেদা বাচ্চাদের (ছোট বাচ্চা) সামনে একজন শিক্ষককে এভাবে গণপিটুনি দেওয়া নিন্দনীয় ও গর্হিত কাজ ছিল।

ইতি,
একজন প্রাক্তন ব্রাইটিয়ান

আম্মুরা কখনো নিজেদের স্বপ্নের কথা বলেন না, কারণ তারা তাদের সব স্বপ্ন সন্তানের চোখে খুঁজে নেয়। তার নিজের কষ্ট, নিজের ক্লা...
10/05/2026

আম্মুরা কখনো নিজেদের স্বপ্নের কথা বলেন না, কারণ তারা তাদের সব স্বপ্ন সন্তানের চোখে খুঁজে নেয়। তার নিজের কষ্ট, নিজের ক্লান্তি, নিজের ইচ্ছেগুলো বলতে শুধু আমাদের কেই কেন্দ্র করে থাকে । পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা বলতে যদি কিছু থাকে, সেটা শুধু মায়ের ভালোবাসা। আমাদের ছোট ছোট চাওয়াগুলো পূরণ করতে পারলে তার কাছে সুখের মতো লাগে, তার হিসাব কেউ রাখে না। মায়ের ত্যাগ কখনো ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়।
ভালোবাসি আম্মু💗

Address

Dhaka
DHAKAKADAMTOLI

Alerts

Be the first to know and let us send you an email when Moon’s Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share