04/11/2025
আজকের এই ডিজিটালাইজেশনের যুগে শুধু অফলাইন এ বিজনেস থাকা যথেষ্ট নয়, বরং অফলাইনের পাশাপাশি অনলাইনে ও আপনার উপস্থিতি থাকা অপরিহার্য। অনলাইনে আপনার উপস্থিতির অন্যতম মাধ্যম হল সুন্দর একটি ওয়েবসাইট। প্রতিযোগিতার এই ডিজিটাল ওয়ার্ল্ডে ব্যবসার প্রচার ও প্রসারের জন্য একটি বিজনেস ওয়েবসাইট এর বিকল্প আর কিছুই নেই। এছাড়া এটি আপনার ব্র্যান্ড এর ভিজিবিলিটি ও উপস্থিতিকে বুঝায়। যার ফলে আপনার ব্র্যান্ড এর উপর সহজেই মানুষের বিশ্বাস ও আস্থা তৈরি হয়। আপনি জেনে অবাক হবেন যে, ২০২৪ সাল পর্যন্ত সারা বিশ্বে ১৯২ কোটিরও বেশি ওয়েবসাইট রয়েছে এবং প্রতিদিন প্রায় ২৫২,০০০ ওয়েব সাইট তৈরি হচ্ছে। যদি ওয়েব সাইট এর প্রয়োজন না-ই থাকতো তাহলে প্রতিদিন এতোগুলো ওয়েব সাইট তৈরি করা অবশ্যই হতো না। আপনি যদি একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী হন তবে আপনার ব্যবসায়ের জন্য অবশ্যই একটি বিজনেস ওয়েবসাইট থাকা দরকার। শুধুমাত্র একটি ফেসবুক পেজই যথেষ্ট নয় আপনার ব্যবসায়কে লং টাইম সফলতা এনে দিতে । ওয়েবসাইট ব্যবহারের অনেক সুবিধা রয়েছে ।
১. বিশ্বাসযোগ্যতা তৈরি করে : একটি ওয়েবসাইট আপনার ব্র্যান্ডকে বাস্তব ও নির্ভরযোগ্য হিসেবে তুলে ধরে। কাস্টমার যখন আপনার নাম সার্চ করে, তখন একটি সুন্দর ও তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট পেলে তারা বিশ্বাস করে — “এই ব্যবসাটা আসলেই সিরিয়াস।” অন্যদিকে ওয়েবসাইট না থাকলে অনেক সময় মানুষ ভাবতে পারে ব্যবসাটি অনির্ভরযোগ্য বা অল্পদিনের জন্য।
২. ২৪ ঘণ্টা খোলা থাকা দোকান : ওয়েবসাইট হলো এমন একটি দোকান যা কখনও বন্ধ হয় না। দিনের যেকোনো সময়, পৃথিবীর যেকোনো জায়গা থেকে মানুষ আপনার প্রোডাক্ট বা সার্ভিস দেখতে পারে, যোগাযোগ করতে পারে, এমনকি অর্ডারও দিতে পারে। এভাবে আপনি সময় বা জায়গার সীমাবদ্ধতা ছাড়াই গ্রাহক পেতে পারেন।
৩. প্রতিযোগিতায় এগিয়ে রাখে : আপনার প্রতিযোগীরা যদি অনলাইনে থাকে, আর আপনি না থাকেন — তাহলে আপনি অনেকটা পিছিয়ে আছেন। একটি ভালোভাবে অপটিমাইজ করা ওয়েবসাইট আপনাকে গুগলে উপরের দিকে আনতে সাহায্য করে, ফলে সম্ভাব্য গ্রাহক প্রথমে আপনাকেই খুঁজে পায়।
৪. আপনার ব্র্যান্ড পরিচয় তুলে ধরে : সাধারনত ওয়েবসাইট হলো আপনার ব্র্যান্ডের ডিজিটাল পরিচয়। এখানে আপনি নিজের কাজ, টিম, প্রজেক্ট, গ্রাহক রিভিউ, এবং লক্ষ্য তুলে ধরতে পারেন। একটা ভালো ডিজাইনই দর্শকের মনে প্রথম ধারণা তৈরি করে — আর সেই ধারণাটাই অনেক সময় কাস্টমারকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
৫. বিক্রি ও লিড বাড়ায় যদি ওয়েবসাইটে সঠিকভাবে ডিজাইন ও SEO করা থাকে, তাহলে সেটা কেবল তথ্য দেয় না, সরাসরি বিক্রিতেও সাহায্য করে। Contact form, CTA (Call to Action), বা অনলাইন অর্ডার সিস্টেমের মাধ্যমে আপনি লিড সংগ্রহ করতে পারেন।
৬. বিশ্লেষণ ও উন্নতির সুযোগ দেয় ওয়েবসাইটের মাধ্যমে আপনি জানতে পারেন — কারা আপনার সাইটে আসছে, কোন পেজে বেশি সময় দিচ্ছে, তারা কী খুঁজছে ইত্যাদি।
৭. কম খরচে দীর্ঘমেয়াদি মার্কেটিং টুল ফেসবুক বা অন্য প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিতে হয় নিয়মিত খরচে, কিন্তু ওয়েবসাইট একবার বানালে সেটি দীর্ঘ সময় কাজ করে যায়। সঠিকভাবে মেইনটেনেন্স করলে এটি আপনার জন্য দীর্ঘমেয়াদি মার্কেটিং টুল হিসেবে কাজ করবে।
বাংলাদেশে মোটামুটি ২০২৫ এর জুলাই মাসের রিপোর্ট অনুসারে ইন্টারনেট ইউজার জন্য ১৩ কোটির উপরে । আর এই গ্লোবাল মাধ্যেমের সাথে সবথেকে সেরা মাধ্যম ডিজিটাল বিজনেস প্রোফাইল । আজকের দুনিয়ায় যেকোন বিজনেসের জন্য শুধু গুরুত্বপূর্ণই না অপরিহার্য