Eazy Ads

Eazy Ads Easy Ads is an Advertising Agency in Bangladesh. Contact 01611112533 Eazy Ads is an Advertising Agency in Bangladesh. You can run your ads through us.

Call for Details:
+8801611112533 or
+8801611112536

আলহামদুলিল্লাহ্‌।🌷মহান আল্লাহ্‌র অশেষ রহমতে Accounting বিভাগ থেকে Master of Business Administration (M.B.A) Final পরীক্ষ...
15/07/2024

আলহামদুলিল্লাহ্‌।🌷
মহান আল্লাহ্‌র অশেষ রহমতে Accounting বিভাগ থেকে Master of Business Administration (M.B.A) Final পরীক্ষায় First Class পেয়ে পাশ করলাম।🌺
এই পাশের মাধ্যমে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষার পরিসমাপ্তি হলো। 🌸
সেই ২০০৪ সালে বাবার হাত ধরে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করেছিলাম যা কোনো বছর গ্যাপ ছাড়াই আজ শেষ হলো। 🌹
সবাই আমার জন্য দোয়া করবেন
মহান আল্লাহ্‌ যেম ভালো একটা কর্মসংস্থান করে দেন।
আল্লাহ্‌র কাছে লাখো শুকরিয়া। 🌷

Welcome to  We are offering: :Page Promote,Post Boost,Post Engagement,Messenger Ad,Website Traffic. :Web Design,Web Deve...
18/03/2024

Welcome to
We are offering:

:
Page Promote,
Post Boost,
Post Engagement,
Messenger Ad,
Website Traffic.

:
Web Design,
Web Development,
Software Development,
Mobile App Development,
Search Engine Optimization (SEO).

:
Logo Design,
Business Card Design,
Facebook Cover Photo Design,
YouTube Channel Art Design,
Banner & Thumbnail Design,
Marketing Image Template Design,
GIF Image Template Design.

>
Eazy Ads
https://facebook.com/eazyads
https://twitter.com/eazy_ads
https://instagram.com/eazyads
https://plus.google.com/+eazyads
https://linkedin.com/company/eazyads

Today: 17-01-2022 ....আজকে আমার মনটা অনেক খারাপ।একা একা কান্না করতেছি।আমার অনেক পছন্দের ডোমেইনটা চলে গেলো।এইটা রেজিস্ট্র...
17/01/2022

Today: 17-01-2022
....
আজকে আমার মনটা অনেক খারাপ।
একা একা কান্না করতেছি।

আমার অনেক পছন্দের ডোমেইনটা চলে গেলো।

এইটা রেজিস্ট্রেশন করেছিলাম ১১/১১/২০২০ তারিখে। রিনিউ করার সময় ছিল ১১/১১/২০২১ তারিখের মধ্যে।
কিন্তু ধর্মিয় হুজুরদের ফিতনার কারনে, মানসিক চাপে রিনিউ করার কথাটা আমার মনে ছিল না।
আজকে (১৭/০১/২০২২ তারিখ) হঠাত হু.ইজ থেকে চেক করে দেখি ডোমেইনটা ডায়না ডটে রেজিশট্রেশন করা। দেখে
মাথা ঘুরে গেল। আমার এত স্বাদের ডোমেইন! তারপর আমার ডোমেইন কন্ট্রোল প্যানেলে লগিন করে দেখি ডোমেইনটা
উধাও।

অনেক কস্ট হচ্ছে। কতই না স্বপ্ন ছিলো এই ডোমেইনটাকে ঘিরে।
হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন।

প্রতারণার ঘটনা।আমাকে অনেকদিন থেকে অনেক ভাই বলতেছেন সম্পুর্ন এই ঘটনাটা লেখার জন্য। কিন্তু আমি সময় পাচ্ছিলাম না। আজকে কিছ...
06/09/2021

প্রতারণার ঘটনা।

আমাকে অনেকদিন থেকে অনেক ভাই বলতেছেন সম্পুর্ন এই ঘটনাটা লেখার জন্য। কিন্তু আমি সময় পাচ্ছিলাম না। আজকে

কিছুটা লেখার চেষ্টা করলাম, সবাই কষ্ট করে পড়ার চেষ্টা করবেন। নিচে স্ক্রিনশট দেওয়া ওই ল্যাপটপ বিক্রয়ের পোস্টের

সাথে আপনারা সবাই পরিচিত। সে প্রায়ই এই ল্যাপটপ বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দেয়। প্রায় ২ মাস আগে ওই পোস্ট দেখে

আমি তাকে মেসেজ দেই ল্যাপটপ কেনার জন্য। সে আমাকে বলে যে 50℅ টাকা আগে দিতে হবে, তারপর সে কুরিয়ার

করবে এবং পণ্য হাতে পাওয়ার পর বাকি 50% টাকা তাকে পরিশোধ করতে হবে। ১৪ হাজার টাকা মুল্য ঠিক হয়।

ল্যাপটপটা আমার খুব প্রয়োজন ছিল। প্রথমে আমি তাকে 1000 টাকা পাঠাই। সে বলে বাকি 6000 টাকা পাঠান আমার

আব্বু অসুস্থ এজন্য আমি বিক্রি করতেছি, টাকাটার খুব প্রয়োজন। পরেরদিন আমি আরো ৬০০০টাকা পাঠাই। সেদিন বিকালে

সে ফোন দিয়ে আমাকে বলে যে, আপনার প্রোডাক্ট আমি পাঠাইতেছি সুন্দরভাবে প্যাকেট করে, আপনি কালকে হাতে পেয়ে

যাবেন ইনশাআল্লাহ।
পরের দিন সকাল 11 টার দিকে একটা নাম্বার থেকে ফোন আসে আমার কাছে। বললো, আপনার নামে একটা পার্সেল আসছে,

আপনি এখন কোথায় আছেন? তো আমি আমার ঠিকানা বললাম। সে বলতেছে যে, আপনার পার্সেল কোড টা পাঠান, আমরা

প্রোডাক্ট নিয়ে আসতেছি। তখন আমি ল্যাপটপ বিক্রেতার কাছে ফোন দিয়ে কোড চাইলাম। সে বললো যে, আপনি বাকি

টাকা পাঠান আমি কোড পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম, ভাই এটা তো কথা ছিল না, কথা হল যে আমি জিনিস দেখে তার

পরে টাকা দিব। সে বললো, আপনি কোড না দেওয়া পর্যন্ত ওরা আপনাকে দেখতে দেবে না। আপনি দ্রুত টাকা পাঠান,

আমি কোড পাঠিয়ে দিচ্ছি। আমি জিজ্ঞেস করলাম, ভাই কোন কুরিয়ারে দিছেন? সে বললো, bikroy. com । আমার

তখন এতোকিছু ভাবার অবস্থা ছিলনা।তারপর বাধ্য হয়ে আমি আমার কম্পিউটার বিক্রি করে বাকি ৭০০০ টাকা পাঠালাম।(

তখন আমি মানসিকভাবে দুর্বল হয়ে গিছিলাম। ভাবছিলাম এই টাকা না দিলে হয়তো পূর্বের টাকাও পাওয়া যাবে না এবং

ল্যাপটপও পাওয়া যাবেন না। কিছু হিপনোটাইস এর মতো।)কিছুক্ষণ পর bikroy .com এর একটা ভেরিফিকেশন কোড

আসলো। সম্ভবত আমার নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলছে, খোলার সময় যে কোড আসে, ঐটা ছিল। এরপর ওদের কাছে কোড

দিয়ে দিলাম। ওরা বলল, ঠিক আছে আমরা আসতেছি। ( মুলত দুই পক্ষ একই ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি।) আমি

দুপুর তিনটা পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ। ল্যাপটপ বিক্রেতা ফোন রিসিভ করতেছে না,

ঐদিন আর ফোন রিসিভ করেনি। পরের দিন বিকালে সে মেসেজ দিচ্ছে আরও দুই হাজার টাকা দিলে ল্যাপটপ দিবে। তখন

আমি বুঝলাম যে আমার টাকা ভেসে গেছে, আমি আর কিছুই পাবো না। থানায় জিডি করছিলাম, কিন্তু সেখান থেকে কোন

ফল পাইনি।

এই ঘটনা থেকে কিছু শিক্ষা নিলাম...
১. যে কোন কিছু করার আগে পারিবারিক পরামর্শ নেওয়া।
২. কোন প্রোডাক্ট অনলাইনে কোনো ব্যক্তির কাছ থেকে কেনার সময় আগে টাকা পাঠাবেন না। অল্প টাকা হলেও।
৩. প্রোডাক্ট কেনার আগে সেই মানুষকে এবং প্রোডাক্টটা সম্পূর্ণ ভালো ভাবে ভিডিও কলের মাধ্যমে দেখে নিবেন।
৪. তার ন্যাশনাল আইডি কার্ড নিবেন এবং আইডি কার্ডের সাথে তার দেওয়া তথ্য অনুযায়ী মিলাবেন।

আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।

ফেইসবুক হ্যাকিং!যারা ফেসবুক হ্যাকিং নিয়ে খোঁজাখুঁজি করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন মূলত তাদের জন্য এই পোস্টটি করা।শত শ...
06/09/2021

ফেইসবুক হ্যাকিং!
যারা ফেসবুক হ্যাকিং নিয়ে খোঁজাখুঁজি করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন মূলত তাদের জন্য এই পোস্টটি করা।
শত শত মানুষ ইনবক্সে,
কিভাবে ফেসবুক হ্যাক করব.... কিভাবে ফেসবুক হ্যাক করব.... কিভাবে ফেসবুক হ্যাক করব.... বলতে বলতে অস্থির হয়ে

যায়।
তাদের জন্য আজ কিছু কথা বলি,,,,
আমার কথাটি তিতা হলেও এটাই বাস্তব একটা কথা মনে রাখবেন ফেসবুক কিন্তু কোন ছোটখাটো কোম্পানি
নয়
তাদের সিকিউরিটি এত দুর্বল না যে ইজিলি হ্যাক করা সম্ভব। ফেসবুকের জন্য অনেক বড় বড় সাইবার সিকিউরিটি

স্পেশালিস্ট, বড় বড় হ্যাকার নিয়োগ দেওয়া রয়েছে। সেখানে কিভাবে ভাবেন যে এত ইজিলি সম্ভব?
এখন আপনারা বলবেন যে অনেকেই আছে তো যার ফেসবুক আইডি
হ্যাক করে দিতে চাই।
তাহলে শুনুন,,,,
যারা হ্যাক করে দেওয়ার কথা বলে টাকা দাবি করে তারা আসলে
প্রতারক, তারা আপনার কাছে হ্যাক করার কথা বলে ভুল প্রমান
দেখিয়ে আপনার কাছে টাকা হাতিয়ে নিয়ে পালাবে। তারা বলবে
আগে হ্যাক করে প্রমাণ দিবো তারপর টাকা দিয়েন। এটা শুধু আপনার বিশ্বাস অর্জনের জন্য বলে।
তারা প্রমাণ কিভাবে দেয় জানেন?
তারা আসলে বিভিন্ন ভাবে ভুল প্রমান দেখিয়ে আপনার চোখে ধুলো
দিয়ে বিশ্বাস করানোর চেষ্টা করে। (আপনাদের বিশ্বাস না হলে নিজেরাই ট্রাই করে দেখতে পারেন। এবং
যাদের এমন প্রতারিত হওয়ার অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই কমেন্ট বক্সে বিষয়টি শেয়ার করবেন।)
Q: তাহলে কি হ্যাক করা সম্ভব না?
A: অবশ্যই সম্ভব! কারণ আমি মনে করি সবকিছুতেই দুর্বল পয়েন্ট
থাকে। কিন্তু আপনারা যেটাকে হ্যাক বলে মনে করেন সেটা আসলে হ্যাক নয়, আসলে ভিকটিমকে বিভিন্ন ফাদে ফেলে তার

একাউন্ট এক্সেস নেওয়া।
সে ক্ষেত্রে যে প্রসেস এ ভিকটিমের আইডির দখল নেওয়া হবে সে মাধ্যমটির ফাদে এমনভাবে ভিকটিমকে ফেলানো হয় যাতে

ভিকটিম বুঝতে না পারে। এমনভাবে পরিকল্পনা করা হয় যাতে মনের অজান্তেই ভিকটিম ফাদে পা দেয়।
কিন্তু এটি সচেতন ইউজার এর ক্ষেত্রে প্রায় অসম্ভব। কারণ সচেতন ইউজাররা কখনোই দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করে না

এবং সকল হ্যাকিং মেথড সম্পর্কে সচেতন থাকে।
নিম্নে কিছু কমন হ্যাকিং মেথড দেওয়া হল,,,
1) Phishing
2) Spy App
3) Key Logger
4) Similar Password Guessing
5) Cookie Hijacking
6) Cracking User's History
7) Social Engineering
Bruteforce Attack
9) Man in the Middle Attack (MITM) ) এমন অনেক উপায় আছে যেগুলো আমার এই মুহূর্তে মনে নেই।
আমি শুধু আপনাদের উপায় গুলো বললাম। বিস্তারিত জানতে আপনারা গুগোল, ইউটিউব দেখতে পারেন। আমার কাছে

সবকিছু জানতে চাইবেন না। কারণ কোন কিছু হাতে-কলমে ধরে বোঝানো সম্ভব না। আমি মাধ্যমগুলো বলে দিলাম বাকিটা

আপনাদের ওপর নির্ভর করে।
একটা কথা,,,
এই সকল ফেসবুক হ্যাকিং, ওয়াইফাই হ্যাকিং, গেম হ্যাকিং নিয়ে পরে না থাকাই ভালো। কারণ হ্যাকিং জগৎ অনেক বড়,

এসব সাধারণ জিনিস নিয়ে পড়ে থাকলে জীবনে কিছুই শেখা হবে না।

I will do facebook ads campaign to your targeted audience for your businessYou can advertise your business by targeting ...
06/09/2021

I will do facebook ads campaign to your targeted audience for your business

You can advertise your business by targeting any place, city, country, or local area through a

Facebook Ads Campaign. This will get your ads to the right customer and sales of your

product will increase.

I am a professional Digital Marketer and Facebook Ads Campaign or Marketing, expert. I

will run Facebook Ads Campaign properly by targeting your audience. I will set up a Pixel

with Ads Campaign. It lets you know the total activity of your customers such as what your

customers are doing, which link to click on the website, which product they are purchasing.

I have previous work experience on Awareness, Consideration, and Conversion campaigns.

My Service Description:-

1. Promote Your Product, Business or Service to millions of active customers.
2. Create, Setup and Manage your Facebook Ads.
3. Research and Target Audience.
4. Retargeting and Lookalike Audience.
5. Eye-Catching Design on Facebook post.
6. Can Write Excellent Attractive Product Description.
7. Get More Traffic Increase Your Sales.
8. Grow Your Business.

Why Order This Gig:-

1. Real and Active Facebook User.
2. 100% Satisfaction and Guaranteed.
3. On-Time Delivery.
4. Unlimited Revision.








ফেসবুকে এড বুস্ট করা এখন অনেক প্যারাময় হয়ে উঠেছে। নানামুখী সমস্যা এবং বাধা লেগেই আছে। আজ আমি নতুন দুইটা সমস্যা ফেস করেছি...
09/11/2020

ফেসবুকে এড বুস্ট করা এখন অনেক প্যারাময় হয়ে উঠেছে। নানামুখী সমস্যা এবং বাধা লেগেই আছে। আজ আমি নতুন দুইটা সমস্যা ফেস করেছি সেটাই এখানে শেয়ার করছি।
প্রথম এড অ্যাকাউন্ট এর স্টাটাস
আমার এই এড অ্যাকাউন্ট এর বয়স ১ বছরের বেশি হলেও সেটা খুব একটা ব্যবহার করতাম না। এটার বিলিং থেরাসহোল্ডে পৌঁছে যায় কাল রাত ১১ টার দিকে। প্রাইমারী পেমেন্ট মেথড থেকে পেমেন্ট যে কোন কারণেই হোক ডিকলাইন করে তাই সেকেন্ডারি পেমেন্ট মেথড থেকে বিল কেটে নেয়। পরে চেক করে দেখলাম বিলিং থেরাসহোল্ড ১০ ডলার বাড়িয়েছে। আজ সকালে ফজরের নামাজের পর এড অ্যাকাউন্ট চেক করেছিলাম, সব ঠিকই ছিল। পরবর্তীতে সকাল ৮ টার দিকে চেক করতে যেয়ে দেখি এড অ্যাকাউন্ট এরর দেখাচ্ছে। ভাল করে চেক করে দেখি যে দুইটা পেমেন্ট মেথড লাগানো ছিল সে গুলো রিমুভ করা। এর পর নতুন করে আবার পেমেন্ট মেথড এড করলাম। অ্যাকাউন্ট আবার একটিভ হয়ে গেল। তবে এবার কার্ড এড করার সময় কোড ভেরিফিকেশন চেয়েছিল। আগে এই ধরনের সমস্যার সম্মুখীন কখনই হইনি।খেয়াল করে দেখুন ফেসবুক বিলের টাকা কেটে নেয়ার পরও কার্ড অটো রিমুভ করে অ্যাকাউন্ট এরর করে দিয়েছিল।
দ্বিতীয় এড অ্যাকাউন্ট এর স্টাটাস
এই এড অ্যাকাউন্ট টা বেশ পুরাতন। বয়স প্রায় ২.৫ বছরের মত। আমাউন্ট খরচ করা আছে বেশ মোটা অংকের। এই অ্যাকাউন্ট এর প্রাইমারি কার্ড লাগিয়েছিলাম ১ মাস আগে আর সেকেন্ডারি কার্ড লাগান হয়েছিল ২.৫ বছর আগে। এই এক মাসে অনেক ট্রানজেকশন করা হয়েছে কোন সমস্যা হয়নি। এই অ্যাকাউন্ট এর মাসিক বিলিং তারিখ ছিল ৮ই নভেম্বর। বিল কেটে নেয়ার সময় ফেসবুক ইদানিং সমস্যা করে তাই আগের দিন ম্যানুয়াল পে করে ডিউ বিল জিরো করেছিলাম। চলমান এডের মেয়াদও ঐ ভাবেই সেট করা ছিল যাতে করে বিলিং তারিখের আগেই বুস্ট শেষ হয়ে যায়। ডিউ পেমেন্ট যেহেতু জিরো ছিল তাই এই অ্যাকাউন্ট থেকে বিল কেটে নেয়ার প্রশ্নই আসে না। ফজরের নামাজের সময় চেক করে দেখেছিলাম এড অ্যাকাউন্ট একটিভ ছিল কিন্তু সকাল ৮ টার দিকে দেখি অ্যাকাউন্ট এরর। এর সঙ্গে যে সব কার্ড লাগানো ছিল সব রিমুভ করা। যে কার্ড ২.৫ বছর আগে এড করা ছিল সেটা আবার লাগালাম। কার্ড এড হলো। অ্যাকাউন্ট একটিভ হয়ে গেল। কিন্তু এমনটি হবার কথা নয়।
ফেসবুক বুস্টে এখন টালমাটাল অবস্থা। আইডি রেস্টিকটেড করছে, পেজ রেস্ট্রিকটেড করছে, এড অ্যাকাউন্ট ফ্লাগ করে দিচ্ছে, পেমেন্ট মেথড সাসপেন্ড বা রিমুভ করে দিচ্ছে। আপিল করলেও দ্রুত উত্তর পাওয়া যায় না। তাই এখন নানা সমস্যা, নানা প্যারা নিয়েই ফেসবুকের এড বুস্ট চালিয়ে যেতে হচ্ছে।

ফেসবুক বুস্টে চলছে নতুন বাটপারি। অবশ্য এটা একদম নতুন নয়। আগে কুপনের ডলার শেষ হবার পর চলত এই বাটপারি। আর এখন চলে কুপনের এ...
09/11/2020

ফেসবুক বুস্টে চলছে নতুন বাটপারি। অবশ্য এটা একদম নতুন নয়। আগে কুপনের ডলার শেষ হবার পর চলত এই বাটপারি। আর এখন চলে কুপনের এড অ্যাকাউন্ট এর বিলিং থেরাসহোল্ড দিয়ে অথবা নতুন একটা এড অ্যাকাউন্ট খুলেও এই বাটপারি চলতে পারে। তার আগে আমরা একটু জেনে নিই ফেসবুক এড কুপন কি? এটা নিয়ে আমার একটা বড় ধরনের লেখা আছে সম্ভব হলে পড়ে নিবেন। খুব ছোট আকারে বলি ফেসবুক তাদের নতুন ব্যবহারকারীদের কে প্রমোশনাল উপহার হিসেবে এড কুপন দিয়ে থাকে যেটার মাধ্যমে বিনামূল্যে ফেসবুকে বা ইন্সটাগ্রামে এড দেয়া যায়। এটার অফিসিয়াল নাম এড ক্রেডিট। ৫ এবং ১০ ডলার মুল্যমানের এড কুপন এক সময় বেশি দিত। এই কুপন গুলো রিডিম বা ব্যবহার উপযোগী করার জন্য একটা পেমেন্ট মেথড বা কার্ড লাগাতে হত। এই ক্ষেত্রে ভার্চুয়াল কার্ড লাগিয়ে কুপনগুলো রিডিম করা হত। এই কার্ডগুলো তে মুলত কোন ব্যালেন্স থাকত না, থাকলেও খুব কম থাকত। ১লা অক্টোবর থেকে ফেসবুক কুপন দেয়া বন্ধ করে দিয়েছে। এখন আর কুপন পাওয়া যায় না। তবে বাটপারি তো আর থেমে নেই। আমার কাছে অনেকেই অভিযোগ করেছে ২ ডলার করে বুস্ট মেরে বাটপারি চলছে।
কীভাবে বাটপারি হয়?
কুপনের ডলার ব্যবহার করা শেষ হয়ে গেলে ফেসবুক আরও ২ ডলার ব্যবহার করার সুযোগ দেয় বুস্ট করার জন্য। এটাকে বলা হয় বিলিং থেরাসহোল্ড। একটা এডের বিল যখন ২ ডলার বা বিলিং থেরাসহোল্ডে পৌঁছে যায় তখন অটোমেটিকভাবে বিল কেটে নেয়ার কথা কার্ড থেকে। যেহেতু কার্ডে ব্যালেন্স থাকে না তাই সেই পেমেন্ট টা ডিক্লাইন হয়। এতে করে ঐ পেজের বিল ডিউ থেকে যায়। আর বিল ডিউ থেকে গেলে সেটা অন্য কোন অ্যাকাউন্ট থেকে আর পরিশোধ করার ব্যবস্থা নেই। ডিউ পরিশোধ করতে হলে ঐ এড অ্যাকাউন্ট এ নতুন আরেক টা ভ্যালিড কার্ড লাগিয়ে তা পরিশোধ করতে হবে। কিন্তু যারা বাটপারি করে ডিউ ফেলায় তাদের নিকট থেকে কখনই ডিউ পরিশোধ করার সুযোগ পাবেন না।
কীভাবে বুঝবেন বাটপারি হচ্ছে?
যারা বাটপারি করে তারা অনেক কম রেটে বুস্ট সার্ভিস দেয়ার জন্য অফার দেয়। তারা এখন ২ ডলারের বেশি বুস্ট করতে পারে না। ২ ডলার খরচ হলে তারা বলবে অ্যাকাউন্ট এর সমস্যা। এর পর তারা অন্য আরেক টা অ্যাকাউন্ট থেকে আবার ২ ডলারের বুস্ট দিবে। এমনিভাবেই চলে তাদের বুস্ট সার্ভিস। কখনও তারা বুস্ট করতে পারে আবার কখনও পারে না। অনেক সময় ফেসবুক তাদের বুস্ট করা এড আপ্রুভ করে আবার এড রিজেক্ট করে দেয়। তবে তাদের ২ এর ঘরের নামতা চলতেই থাকে। তাদের কে যদি বলা হয় পেমেন্ট প্রুফ দিন তখন তারা সেটা দিতে পারবে না।
বিল ডিউ থাকলে কি পেজের ক্ষতি হয়?
ফেসবুকের পেমেন্ট ডিউ থাকলে পেজের নানা রকম ক্ষতি হতে পারে। যেমন – ফেসবুক পেজকে এড রেস্ট্রিকটেড করে দিতে পারে। এতে করে আপনি ঐ পেজের কোন পোস্ট বুস্ট করতে পারবেন না। পেজের রিচ এবং ভিউ কমে যেতে পারে। পেজের এড আপ্রুভ নাও হতে পারে।
আপনার কাছে আপনার বিজনেস পেজ অতি মুল্যমান। এটাকে কখনই নস্ট হতে দিবেন না। তাই কোন এজেন্ট বা ব্যক্তির নিকট থেকে বুস্ট সার্ভিস নেয়ার সময় তাদের ব্যাপারে ভাল করে খোঁজ খবর নিয়ে বুস্ট করুন। তাদের ব্যবসায়িক সুনাম দেখুন। রিয়াল আইডি ব্যবহার করে বুস্ট করে কিনা, পেমেন্ট মেথড ভ্যালিড কিনা এসব দেখে নিন। প্রয়োজনবোধে পেমেন্ট প্রুভ এর স্ক্রিনশট চেয়ে নিন। বাটপারের ফাঁদে যেন পা না পড়ে সে ব্যাপারে এখনই সাবধান হোন।

ফেসবুকে এড বুস্ট করতে গেলে এখন ১০ বার ভেবে চিন্তে তারপর বুস্ট করতে যাবেন। এখন আর সেই আগের মত অবস্থা নেই। ফেক আইডি ব্যবহা...
09/11/2020

ফেসবুকে এড বুস্ট করতে গেলে এখন ১০ বার ভেবে চিন্তে তারপর বুস্ট করতে যাবেন। এখন আর সেই আগের মত অবস্থা নেই। ফেক আইডি ব্যবহার করে বুস্ট করতে যাবেন না। পেমেন্ট মেডথ যেন ভ্যালিড থাকে সেই দিকেও খেয়াল রাখবেন। কোন ভাবে পা পিছলে গেলে এইগুলো ব্যাক পাওয়া কঠিন হয়ে যাবে। কাল রাতে আমাকে একজন তার একটা এড অ্যাকাউন্ট এডমিন করে সেটা শেয়ার করে দিয়েছিল। পেমেন্ট মেথড তার এড করা ছিল। সেটাতে কাল রাতেই আমি ৩ টা এড বুস্টে দিয়েছিলাম। সবগুলো এড আপ্রুভ হবার পর রান করছিল। আজ সকালে চেক করে দেখি সব ঠিক আছে। তাই আজ সকালে আরও ২ টা এড বুস্টে দিলাম। এড চলে গেল রিভিউ তে। একটু পর দেখলাম অ্যাকাউন্ট ফ্লাগ করে দিয়েছে। ডিউ পেমেন্ট যা ছিল সেটাও কেটে নিল। তখনও রিভিউ করার লিঙ্ক আসেনি।
ঘণ্টাখানেক পর চেক করে অ্যাকাউন্ট ফ্লাগ করার নোটিফিকেশন পেলাম যেটাতে কারণ হিসেবে জানাল সন্দেহজনক আচরণের কারণে অ্যাকাউন্ট ডিস-অ্যাবালড করে দিয়েছে। এবার রিভিউ করার জন্য লিঙ্ক ক্লিক করলাম। সেখানে কিছু প্রশ্ন ছিল। যেমন এই অ্যাকাউন্ট এর মালিক আমি কিনা। যেহেতু আমার এডমিন রোল ছিল তাই জানিয়ে দিলাম আমিই মালিক। এর পর তারা স্পাম চেক করল। মানে আমি মানুষ নাকি রোবট। এরপর ইমেইল আইডি সেট করে কোড ভেরিফিকেশন করল। সবশেষে চাইল ছবিযুক্ত আইডি। সেটাও আমি সাবমিট করলাম। এই ধরণের আপিল করলে সাধারণত সাপোর্ট ইনবক্সে একটা মেসেস চলে আসে, এবার সেটা পাইনি। তবে তারা জানিয়ে দিয়েছিল ভেরিভাই করার পর সব ঠিক থাকলে অ্যাকাউন্ট একটিভ করে দিবে। সবকিছু সাবমিট করার পর অপেক্ষায় ছিলাম ওদের নিকট থেকে কোন মেসেস আসে কিনা, কিন্ত না মেসেস পাইনি। ঘণ্টা খানেক পর আবারও অ্যাকাউন্ট চেক করলাম এবার দেখলাম অ্যাকাউন্ট একটিভ। অফ হয়ে যাওয়া সব এড একটিভ হয়েছে। এখন অনেক ভাল লাগছে।
আমার কাছে মনে হচ্ছে নতুন এড অ্যাকাউন্ট কে ফেসবুক ভালভাবেই নজরদারিতে রাখে। তাই প্রথমদিকে বেশি এড বুস্ট করতে যাবেন না। প্রতিটা পেমেন্ট কেটে নেবার পর এডের পরিমাণ একটু একটু করে বাড়িয়ে দিতে পারেন। যে কোন সময় নতুন এড অ্যাকাউন্ট ফ্লাগ করে দিয়ে ভেরিফিকেশন করতে পারে। তাই হাতের কাছেই ইমেইল আইডি, ছবিযুক্ত আইডি রাখুন। ফেসবুক প্রফাইলের সঙ্গে যেন ছবিযুক্ত আইডি এর নাম অনেকাংশে মিল থাকে সেটাও খেয়াল রাখবেন।

09/11/2020
আমাদের অনেকেই ফেসবুকে এড বুস্ট করতে গেলে মাঝে মধ্যেই এড অ্যাকাউন্ট ফ্লাগ বা অকার্যকর হয়ে যায়। যারা অন্যের কার্ড এড অ্যাক...
09/11/2020

আমাদের অনেকেই ফেসবুকে এড বুস্ট করতে গেলে মাঝে মধ্যেই এড অ্যাকাউন্ট ফ্লাগ বা অকার্যকর হয়ে যায়। যারা অন্যের কার্ড এড অ্যাকাউন্ট-এ যুক্ত করে এড বুস্ট করেন তাদের ক্ষেত্রে এই সমস্যা হয়, Unusual Activity দেখিয়ে ফেসবুক সাময়িকভাবে এড অ্যাকাউন্ট অকার্যকর করে দেয়। এতে করে চলমান সব এড থেমে যায়। এই ক্ষেত্রে ফেসবুক এড অ্যাকাউন্ট-এ একটা নোটিফিকেশন দেখায় “We noticed some unusual activity on your account, so we temporarily disabled it to protect your personal and financial info. To let us know it's you, please confirm your account”.
এড অ্যাকাউন্ট সাময়িকভাবে ফ্লাগ করে কেন?
বিলিং ইস্যুর কারণে ফেসবুক এমনটি করে থাকে। ব্যক্তিগত এবং আর্থিক নিরাপত্তার কারণ দেখিয়ে ফেসবুক এটা করে। অনেক সময় কেউ যেন অন্যের কার্ড এর ইনফো চুরি করে বা হ্যাক করে বুস্ট করতে না পারে তা প্রতিরোধ করতে ফেসবুক এড অ্যাকাউন্ট সাময়িকভাবে অকার্যকর করে দেয়।
অ্যাকাউন্ট ফ্লাগ হলে কী করবেন?
যদি আপনার এড অ্যাকাউন্ট Unusual Activity এর কারণ দেখিয়ে অকার্যকর করে দেয় তাহলে নোটিফিকেশনের টেক্সট এর মধ্যে আপিল করার লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে রিভিউ এর জন্য আপিল করুন। এই ক্ষেত্রে ফেসবুক আপনার পেমেন্ট মেথডের ভেরিফিকেশন করতে চাইবে। আপিল করার পর অনেক সময় বিলিং এর ডকুমেন্টস চাইতে পারে। সেই ক্ষেত্রে ব্যাংক বা কার্ড ইস্যকারী প্রতিষ্ঠানের অ্যাপ বা ওয়েবসাইট থেকে প্রাপ্ত বিলিং বিবরণীর স্ক্রিনশট তাদের কাছে এটাচড করে দিন। ভেরিফিকেনের কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর ফেসবুক এড অ্যাকাউন্ট রি-একটিভ করে দেয়।
বাঁচার উপায় কী?
আমার অভিজ্ঞতা থেকে খেয়াল করেছি কার্ড হোল্ডার নিজেই যদি ম্যানুয়ালি বিল পে করে দেয় তা হলে সেই বিল পে হয়ে যায়। ফেসবুক ঝামেলা করে না। কিন্তু বিলিং তারিখে ফেসবুক যখন অটোমেটিক বিল কেটে নেয় তার পরপরই Unusual Activity ইস্যু দেখিয়ে ফেসবুক সেই অ্যাকাউন্ট কে সাময়িক ভাবে অকার্যকর করে দেয়। ফেসবুক দুইভাবে অটোমেটিকভাবে বিল কেটে নেয়। মাসের একটা নির্দিষ্ট তারিখে যেটাকে বলে মাসিক বিল। আবার বিলিং থেরাসহোল্ড এর সময়। এই দুইটা তারিখ সবার এক রকম হয় না। কীভাবে এই ঝামেলা থেকে রক্ষা পেতে পারেন তার একটা টিপস নিচে দিলাম।
১। আপনার বিলিং তারিখ গুলো নোট করে রাখুন।
২। এমনভাবে এড সেট করুন যেন বিলিং তারিখের আগেই তার মেয়াদ শেষ হয়ে যায়।
৩। বিলিং তারিখের আগেই আপনার ডিউ ম্যানুয়ালি পে করে দিন এবং ডিউ আমাউন্ট জিরো করুন।
৪। যিনি পেমেন্ট মেথড অ্যাকাউন্ট এর সংগে এড করেছেন সেই এডমিন কে দিয়ে ম্যানুয়ালি ডিউ পে করান। অন্য এডমিন এই কাজটি করলে অ্যাকাউন্ট ফ্লাগ করে দিতে পারে।
৫। বিলিং ডেট পার হয়ে গেলে আবার এড সেট করে বুস্ট করুন। পরবর্তীতে একইভাবে ম্যানুয়ালি বিল পে করুন।
একটা এড অ্যাকাউন্ট অকার্যকর হওয়া মানেই হল চলমান সব এড থেমে যাওয়া। আপিল করে সেটা রি-একটিভ করে দিবে কিনা তারও কোন নিশ্চয়তা নেই। আবার রি–একটিভ হতেও ২ থেকে ১৫ দিন সময় লাগতে পারে। এতে করে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। ইদানিং ফেসবুক ঘন ঘন এড অ্যাকাউন্ট ফ্লাগ করে দিচ্ছে। সেটার পিছনে যেমন কারণ থাকে আবার বিনা কারণেও শুধু সিস্টেমের ভুলের কারণে এমনটি হতে পারে। তাই সাবধানে এড অ্যাকাউন্ট এর বিলিং ইস্যু দেখভাল করুন।

Address

1200
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Eazy Ads posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eazy Ads:

Share