04/04/2026
ব্র্যান্ডিং ডিজাইন কী—এটা না জানলে আপনি কখনো বড় ডিজাইনার হতে পারবেন না
আপনি যদি ভাবেন—“লোগো বানালেই ব্র্যান্ডিং হয়ে যায়”
তাহলে একটু থামেন।
কারণ
ব্র্যান্ডিং জিনিসটা এর চেয়ে অনেক বড়।
একটা প্রশ্ন করি—
আপনি কি কখনো এমন হয়েছে,
কোনো একটা লোগো বা কালার দেখেই বুঝে গেছেন
“এইটা ওই ব্র্যান্ড”?
যদি হয়ে থাকে—
তাহলেই আপনি ব্র্যান্ডিং দেখেছেন।
সত্যি কথা বলি—
ব্র্যান্ডিং ডিজাইন মানে শুধু সুন্দর কিছু বানানো না।
এটা হলো—
মানুষের মনে একটা আলাদা জায়গা তৈরি করা।
ব্র্যান্ডিং আসলে কী?
সহজ ভাষায়—ব্র্যান্ডিং ডিজাইন হলো এমন একটা প্রক্রিয়া
যার মাধ্যমে একটা ব্যবসা বা ব্যক্তির আলাদা পরিচয় তৈরি করা হয়।
ব্র্যান্ডিং মানেই শুধু লোগো না
এই জায়গাটায় বেশিরভাগ মানুষ ভুল করে।
লোগো বানালেন—
তারপর ভাবলেন কাজ শেষ।
না।
ব্র্যান্ডিংয়ের ভেতরে থাকে—
লোগো
কালার
ফন্ট
ডিজাইনের স্টাইল
সোশ্যাল মিডিয়ার লুক
এমনকি আপনি কীভাবে কথা বলেন—সেটাও
সব মিলিয়েই একটা ব্র্যান্ড।
একটা সহজ উদাহরণ দেই—
ধরেন Apple
সবকিছু ক্লিন
সিম্পল
মিনিমাল
দেখলেই একটা প্রিমিয়াম ফিল আসে।
আবার McDonald's
লাল + হলুদ
ফান টাইপ ফিল দেই
মানে,
দুইটা ব্র্যান্ড—
কিন্তু ফিল একদম আলাদা।
আপনি কেন ব্র্যান্ডিং শিখবেন?
একটা কথা ক্লিয়ার করে বলি—
আজকাল ডিজাইন সবাই কিছু না কিছু পারে।
কিন্তু
ব্র্যান্ডিং বুঝে খুব কম মানুষ কাজ করে।
কারণ–১
আপনাকে আলাদা করে
একই টাইপ ১০টা ডিজাইনারের মধ্যে
যে ব্র্যান্ডিং বোঝে
সে আলাদা হয়ে যায়।
কারণ–২
ক্লায়েন্ট আপনাকে সিরিয়াসলি নেয়
শুধু “সুন্দর ডিজাইন” না,
আপনি যদি explain করতে পারেন—
কেন এই কালার,
কেন এই ফন্ট—
তাহলে আপনি আর সাধারণ ডিজাইনার না।
কারণ–৩
আপনার কাজের ভ্যালু বাড়ে
সত্যি কথা বলি—ব্র্যান্ডিং জানলে আপনি শুধু ডিজাইন বিক্রি করেন না,
আপনি একটা আইডিয়া বিক্রি করেন।
নতুনদের জন্য একটা রিয়াল টিপস
আপনি যদি ব্র্যান্ডিং শিখতে চান—
লোগো কপি করে প্র্যাকটিস করবেন না শুধু।
চেষ্টা করুন বুঝতে—
এই ব্র্যান্ড এই কালার কেন ব্যবহার করছে?
এই ডিজাইনটা কী ফিল দিচ্ছে?
কার জন্য বানানো?
এই প্রশ্নগুলা আপনাকে অনেক এগিয়ে নিয়ে যাবে।
আমার লেখা গুলো ভালো লাগলে ফলো করতে পারেন
____________________
সাইদুর রহমান
-- [ব্র্যান্ড আইডেন্টিটি কনসালটেন্ট]