19/09/2025
আমরা যেভাবে আমাদের ব্যাক্তিগত তথ্য শেয়ার করতেছি, আমাদের উচিত এখনই সচেতন হওয়া। রেফারেন্স হিসেবে একটু কমেন্ট বক্স চেক করে আসতে পারেন।
বর্তমান পৃথিবীটা প্রযুক্তির দিক থেকে অনেক দূর এগিয়ে গেছে । কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এখন এমন ছবি বানাচ্ছে, যে কোনটা আসল আর নকল— সেটা বুঝা অনেক সময়ই কঠিন হয়ে যাচ্ছে। আমার মতে তা নারীদের ব্যক্তিগত সম্মান, নিরাপত্তা ও গোপনীয়তা বড় ধরনের ঝুঁকির মধ্যে । আমার তো মনে হয় ছেলেদের মান সম্মানও ঝুঁকির মধ্যে।
এমন সময়ে ইসলাম আমাদের জন্য যে সমাধান দিয়েছে, তা হচ্ছে পর্দা। পর্দা শুধু কাপড়ের টুকরো নয়, বরং নারীর সম্মান ও মর্যাদা রক্ষার ঢাল।
📖 আল্লাহ তাআলা বলেনঃ
“আর মুমিন নারীদের বলে দাও, তারা যেন তাদের দৃষ্টি নত করে, লজ্জাস্থান হেফাজত করে এবং তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যা স্বাভাবিকভাবে প্রকাশিত হয় তা ছাড়া। তারা যেন তাদের ওড়না বক্ষদেশের উপর ফেলে রাখে।”
(সূরা আন-নূর ২৪:৩১)
রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
“নারী হলো আবরাহ (আবৃত রাখার বস্তু)। যখনই সে বাইরে বের হয়, শয়তান তার দিকে তাকায়।”
(তিরমিজি, হাদিস: ১১৭৩)
১৪০০ বছর আগে ইসলাম যে নীতি দিয়েছে, তা আজকের ডিজিটাল দুনিয়ার জন্যও সমানভাবে প্রযোজ্য। কারণ পর্দা নারীর স্বাধীনতাকে সংকুচিত করে না, বরং তাকে অপমান ও প্রতারণা থেকে রক্ষা করে।
---
আজকের AI যুগে যেখানে ছবি বিকৃত করে অন্যায় কাজে ব্যবহার হচ্ছে, সেখানে ইসলামি পর্দা কেবল ধর্মীয় নির্দেশনা নয়—এটা এক বাস্তবিক নিরাপত্তা ব্যবস্থা। আসুন আমরা সচেতন হই, পরিবারকে সচেতন করি এবং ইসলামের সৌন্দর্যকে জীবনে ধারণ করি।