Rise & Shine Foundation

Rise & Shine Foundation স্বপ্ন, দক্ষতা, সহযোগিতা ও মানবিকতার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
🌱 Inspire | 🤝 Empower | 💚 Serve | 🚀 Grow Together

আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ।
22/07/2026

আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ।

20/07/2026
কুরআন থেকে নেওয়া টাকা-পয়সা রিলেটেড শিক্ষা:১/ “তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না।”- সূরা আল-বাকারা ২:১৮৮শর্ট...
16/07/2026

কুরআন থেকে নেওয়া টাকা-পয়সা রিলেটেড শিক্ষা:

১/ “তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না।”
- সূরা আল-বাকারা ২:১৮৮

শর্টকাটে টাকা আসতে পারে, কিন্তু শান্তি আসে না। প্রতারণা, সুদ, ঘুষ বা অসৎ উপার্জন শেষ পর্যন্ত মানুষকেই ভেতর থেকে দুর্বল করে দেয়।

২/ “খাও, পান কর, কিন্তু অপচয় করো না।”
- সূরা আল-আ’রাফ ৭:৩১

টাকা উপার্জন করার চেয়েও গুরুত্বপূর্ণ হলো টাকা সঠিকভাবে ব্যবহার করা। আজকের অপ্রয়োজনীয় খরচ আগামীর সুযোগ নষ্ট করে দেয়।

৩/ “যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি বীজের মতো…”
- সূরা আল-বাকারা ২:২৬১

দান শুধু অন্যকে সাহায্য না, এটা নিজের সম্পদকে বহুগুণে বৃদ্ধি করতে সাহায্য করে। পাশাপাশি হৃদয়কে লোভ থেকেও মুক্ত করে।

৪/ “নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই।”
-সূরা আল-ইসরা ১৭:২৭

অপচয় শুধু বিলাসিতা না। সময়, প্রতিভা, টাকা আর সুযোগ নষ্ট করাও এক ধরনের অপচয়।

৫/ “আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে।”
- সূরা আর-রা’দ ১৩:১১

ফাইন্যান্সিয়াল গ্রোথ শুরু হয় মাইন্ডসেট থেকে। স্কিল, ডিসিপ্লিন আর কনসিসটেন্সি ছাড়া শুধু স্বপ্ন দেখে জীবন বদলায় না।

৬/ “আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন। এবং তাকে এমন উৎস থেকে রিযিক দেন যা সে কল্পনাও করতে পারে না।”
-সূরা আত-তালাক ৬৫:২-৩

সব রিযিক শুধু হিসাব দিয়ে আসে না। কখনো কখনো সততা, তাকওয়া আর ধৈর্য এমন দরজা খুলে দেয়, যা মানুষ কল্পনাও করেনি।

৭/ “আর যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।”
-সূরা আত-তালাক ৬৫:৩

সব সময় সবকিছু কন্ট্রোল করা যায় না। চেষ্টা মানুষের কাজ, ফল দেওয়া আল্লাহর কাজ। তাই দুশ্চিন্তার মাঝেও ভরসা হারাবেন না।

জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য খুব নিকটে।(সূরা আল-বাকারা, আয়াত ২১৪)
15/07/2026

জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য খুব নিকটে।
(সূরা আল-বাকারা, আয়াত ২১৪)

টাকা পয়সা রিলেটেড পাঁচটা শিক্ষা যা মানুষ অনেক দেরিতে শেখে১. টাকা সুখ কিনতে পারে না, কিন্তু অভাব অনেক দুঃখ কিনে আনেএই কথ...
13/07/2026

টাকা পয়সা রিলেটেড পাঁচটা শিক্ষা যা মানুষ অনেক দেরিতে শেখে

১. টাকা সুখ কিনতে পারে না, কিন্তু অভাব অনেক দুঃখ কিনে আনে

এই কথাটার প্রথম অংশ যারা বলেন, তারা বেশিরভাগ সময় দ্বিতীয় অংশটা এড়িয়ে যান। টাকা না থাকলে সম্পর্ক ভাঙে, স্বাস্থ্য নষ্ট হয়, ঘুম উড়ে যায়। তাই টাকাকে তুচ্ছ ভাবা বোকামি, আবার সব কিছু টাকায় মাপাও বোকামি।

২. যতটা পারেন নিজের উপর ইনভেস্ট করুন

নতুন স্কিল, নেটওয়ার্ক, স্বাস্থ্য, এগুলোতে খরচ করলে সেটা কখনো হারাবে না। বাজার পড়লেও, মুদ্রাস্ফীতি বাড়লেও, আপনার মাথার ভেতরে যা আছে সেটা কেউ নিয়ে নিতে পারবে না। সবচেয়ে নিরাপদ ইনভেস্টমেন্ট হলো নিজের উপর ইনভেস্ট করে নিজেকে তৈরি করা।

৩. টাকার হিসাব না রাখলে টাকা থাকে না

বেশিরভাগ মানুষ মাস শেষে অবাক হয়ে যায়, এত আয় করলাম তবু টাকা গেল কোথায়! আসলে প্রতিদিন ছোট ছোট খরচ মাস শেষে বিশাল বড় হয়ে যায় কিন্তু আমরা বুঝতেও পারিনা। তাই কোথায় কত যাচ্ছে সেটা না জানলে খরচ কমানো সম্ভব না। নিজের এক্সপেন্স ট্র্যাক করার জন্য প্লে স্টোরে অনেক অ্যাপ পাবেন, আজ থেকেই সেগুলোর একটা ব্যবহার শুরু করুন।

৪. টাকা রাখার চেয়ে টাকা বাড়ানো বেশি জরুরি

ব্যাংকে টাকা রাখলে মনে হয় নিরাপদ আছেন। কিন্তু ইনফ্লেশন প্রতি বছর চুপচাপ আপনার টাকার মূল্য কমিয়ে দিচ্ছে। আজকের ১ লাখ টাকা আর পাঁচ বছর পরের ১ লাখ টাকার বাইয়িং পাওয়ার কিন্তু সেইম না। টাকা অলস রাখা মানে সেটা ধীরে ধীরে হারিয়ে ফেলা।

৫. ঋণ একটা দাসত্ব

ঋণ থাকলে আপনার আয়ের একটা অংশ কখনো আপনার থাকেনা। সেটা আগে থেকেই অন্য কারো হয়ে যায়। মানুষ ঋণ করে বড় হওয়ার চেষ্টা করে, কিন্তু বেশিরভাগ সময় ঋণই মানুষকে ছোট করে রাখে। আর সাথে মানসিক চাপ তো আছেই। তাই ঋণ থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন।

11/07/2026

~ আমরা আমাদের এই জীবনে সবচেয়ে বেশি কি ব্যবহার করি.....??

আপমি হয়তো উত্তর অন্যটা বলবেন কিন্তু সঠিক উত্তরটা হলো...

জীবনে অন্তত একবার এই ৫টা কাজ করে দেখুন।১/ একা কোথাও ঘুরতে চলে যান।একা একা একটা নতুন শহর বা নতুন জেলায় ঘুরতে চলে যান। এটা...
08/07/2026

জীবনে অন্তত একবার এই ৫টা কাজ করে দেখুন।

১/ একা কোথাও ঘুরতে চলে যান।

একা একা একটা নতুন শহর বা নতুন জেলায় ঘুরতে চলে যান। এটা আপনার কনফিডেন্স বাড়াবে।
এছাড়া শত শত বিষয়ে শেখার সুযোগতো আছেই।

২/ এক মাস নিজের আয়-ব্যয় সব লিখে রাখুন।

টাকা কোথায় চলে যায়, সেটা বুঝলেই আপনি টাকা ধরে রাখতে পারবেন। মানি ম্যানেজমেন্টে ভালো হোন।

৩/ অন্য কাউকে এগিয়ে যেতে সাহায্য করুন।

সেটা হতে পারে টাকাপয়সা দিয়ে, ভালো কোনো বই সাজেস্ট করে, কোনো স্কিল শিখিয়ে কিংবা সঠিক পরামর্শ দিয়ে।

৪/ টানা ৩০ দিন প্রতিদিন কমপক্ষে ২০ পৃষ্ঠা করে বই পড়ুন।

এক মাস পর নিজেই বুঝতে পারবেন, আপনার চিন্তাভাবনা বদলাতে শুরু করেছে।

৫/ এমন একটা কাজ করুন, যেটা করতে আপনার ভয় লাগে।

সেটা হতে পারে, স্টেজে কথা বলা, ক্যামেরার সামনে আসা কিংবা নতুন কোনো ব্যবসা শুরু করা।

এরমধ্যে কোনোটা করেছেন আপনি?

স্কুল-কলেজ যা শেখায়নি! আমি খুব ভালো ছাত্র ছিলাম না।ক্লাসে বসে থাকতাম, কিন্তু মাথা থাকতো অন্য জায়গায়।টিচার পড়াচ্ছেন, আ...
06/07/2026

স্কুল-কলেজ যা শেখায়নি!

আমি খুব ভালো ছাত্র ছিলাম না।

ক্লাসে বসে থাকতাম, কিন্তু মাথা থাকতো অন্য জায়গায়।

টিচার পড়াচ্ছেন, আর আমি ভাবছি,

এই জিনিস শিখে আসলে কী হবে?

এখন বুঝি, প্রশ্নটা ভুল ছিল না।

ভুল ছিল উত্তর না খোঁজাটা।

স্কুল-কলেজ আপনাকে অনেক কিছু দেয়।

কিন্তু কিছু জিনিস দেয় না। আর সেগুলোই আসলে জীবনে সবচেয়ে বেশি কাজে লাগে।

১/ টাকার হিসাব - Financial Literacy

পরীক্ষায় সুদ-আসলের অংক করেছেন।

কিন্তু কেউ শেখায় না, টাকা আসলে কীভাবে কাজ করে,
কীভাবে সেভিংস করতে হয়, কীভাবে ছোট বয়স থেকেই ইনভেস্টমেন্টের অভ্যাসটা গড়ে তুলতে হয়।

আমি এই বিষয়ে শিখেছি বই পড়ে।

"Psychology of Money" আর "The Almanack of Naval Ravikant" এই দুটো বই, টাকাপয়সা নিয়ে আমার পুরো চিন্তাভাবনাই বদলে দিয়েছে।

এছাড়া পড়তে পারেন Make Epic Money বইটিও।

২/ যুক্তি দিয়ে ভাবা - Critical Thinking

আমাদের ক্লাসে শেখানো হয় মুখস্থ করতে।

কিন্তু কেউ শেখায় না,
কোনো তথ্য কীভাবে যাচাই করতে,
কোনো বিষয় কয়েকটা দিক থেকে কীভাবে চিন্তা করতে হয়, নিজের মতামত কীভাবে তৈরি করতে হয়।

এগুলো আমি শিখেছি কয়েকটা বই পড়ে,
ভালো ভালো কিছু ইউটিউব চ্যানেল ফলো করে,
আর ভিন্নমতের মানুষদের সাথে আড্ডা দিয়ে।

আপনি এই বিষয়ে পড়তে পারেন "The Art Of Thinking Clearly" বইটি।

মনে রাখবেন, যে নিজে ভাবতে পারে,
তাকে কেউ সহজে বোকা বানাতে পারে না।

৩/ কথা বলার শক্তি - Communication

পরীক্ষায় পৃষ্ঠার পর পৃষ্ঠা রচনা লিখেছেন।

কিন্তু কেউ শেখায়নি,
কীভাবে একটা রুমে ঢুকে নিজেকে প্রেজেন্ট করতে হয়,
কীভাবে মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হয়,
কীভাবে নিজের আইডিয়া অন্যকে বোঝাতে হয়।

আমি শিখেছি ছোট ছোট জায়গায় কথা বলার সুযোগ নিয়ে। ক্লাসে প্রেজেন্টেশন, বন্ধুদের সামনে আইডিয়া শেয়ার করে আর ক্যামেরার সামনে কথা বলে।

ভুল হয়েছে। লজ্জা পেয়েছি।

কিন্তু প্রতিবার আগের চেয়ে কিছুটা ভালো হয়েছি।

এই বিষয়ে পড়তে চাইলে,
"How To Win Friends & Influence People"
এবং "How To Talk To Anyone" এই দুটি বই পড়তে পারেন।

স্কুল-কলেজ আপনাকে সার্টিফিকেট দিতে পারে।

কিন্তু এই তিনটা জিনিস,
আপনাকে নিজেকেই শিখতে হবে।

কেউ আপনাকে হাত ধরে শেখাবে না।
কিন্তু এগুলো শিখলে, যে সুযোগ আসবে,
সেটাই জীবনের খেলাটা বদলে দিবে।

তাই ক্লাসও করুন। আর ক্লাসের বাইরেও শিখুন।

মনে রাখবেন,
জীবনের আসল পরীক্ষাগুলা ক্লাসরুমে হয় না।

ইংরেজিতে একটা সুন্দর কথা আছে.."Be so focused on watering your own grass that you don't have time to wonder if someone el...
05/07/2026

ইংরেজিতে একটা সুন্দর কথা আছে..

"Be so focused on watering your own grass that you don't have time to wonder if someone else's is greener."

অর্থাৎ নিজের লক্ষ্য, নিজের উন্নতি আর নিজের কাজ নিয়েই এতটা মনোযোগী থাকুন
যেন অন্য কেউ কতটা এগিয়ে আছে, কী করছে বা তার জীবন কতটা সুন্দর দেখাচ্ছে
সেদিকে তাকানোরও সময় না থাকে।

কারণ অন্যের ঘাস সবুজ কিনা তা দেখার চেয়ে নিজের ঘাসে নিয়মিত পানি দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।

আপনি যদি নিজের উন্নতিতে প্রতিদিন একটু একটু করে ইনভেস্ট করেন তাহলে এটাই আপনাকে সবচেয়ে বেশি ভ্যালু এনে দিবে। অন্যের দিকে তাকিয়ে নিজে আফসোস করার কোনো মানেই হয়না।

04/07/2026

__ Life is a journey, Never Give Up...!! 🌿🤍

Address

ঢাকা
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rise & Shine Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share