22/07/2025
# # # টেলিকমিউনিকেশন ভাবনা***
১৮৮৩ সালে নবাব আহসান উল্লাহর হাত ধরে বাংলাদেশে ঢাকার দিলকুশায় প্রথম ল্যান্ড ফোন চালু হয়… সেই থেকে বলা যায় ১১০ বছর পরে অর্থ্যাৎ ১৯৯৩ সালে বাংলাদেশে প্রথম মোবাইল ফোন চালু হয়… হাচিসন বাংলাদেশ টেলিকম লিমিটেড এই সেবা চালু করলেও ২০০০ সালের আগে কারো বাসায় ল্যান্ড ফোন আছে মানে অনেক কিছু… বিদ্যুৎ বিলের মত টেলিফোনের বিল আসতো বিল জমা দিতে হতো… এবং ১৯৯৯ সালের পরে কারো হাতে মোবাইল ফোন আছে মানে বিশাল কিছু… ভাবা যায় ?... ৩০০/- টাকার প্রিপেইড কার্ড ছিল… পরবর্তীতে ১০০/- ৫০/- ২০/- হতে অনেক সময় লেগেছিল… এবং প্রতি মিনিট কত টাকা কাটতো তা সবারই জানা… আর এর পর থেকেই শুরু হয়েছে স্মার্ট ভাবনা… তার মানে ল্যান্ড ফোন ব্যবহার আনস্মার্ট হয়ে গেছে… তারের সংয়োগের ফোন ব্যবহার করার মধ্যে কোন স্মার্টনেস নেই... বাংলাদেশে মোবাইলে ইন্টারনেট কানেকশন শুরু হয় ২০০৪ সালে তবে, ১৯৯৬ সালে বাংলাদেশে ইন্টারনেট প্রথম চালু হয়… এসব ভাবতে ভাবতে ২০০৮ সাল থেকে এন্ড্রয়েড স্মার্ট ফোন ব্যবহার শুরু হয়ে যায়… যদিও এর আগে থেকেই কম বেশি ক্যামেরা ফোন আমরা দেখেছি… এ ভাবে বেশ কিছু বছর তার বিহীন মোবাইল ফোন থেকে স্মার্ট ফোন আমরা ব্যবহার করেছি… কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমরা আবার তারের যোগে প্রবেশ করে গেছি… আগে যদিও টাকা দিয়ে ডাটা ক্রয় করে মোবাইল ডাটা ব্যবহার করে যখন তখন যেখানে সেখানে নেট ব্যবহার করেছি কিন্তু এখন আর সে ভাবে পারছি না… কারন বাড়ীতে বা বাসায় তারের ছড়াছড়ি এগুলো এখন কারো কাছে কিছু মনে হয় না এবং ৩-৪ টা ডিভাইস এর সমন্বয়ে ইন্টারনেট সেবা ব্যবহার করছি… আবার সেই বিলের ঝামেলা মাসে মাসে বিল দিতে হচ্ছে… বাহিরে এসে আমি অচল তার মানে যেই লাউ সেই কদু ?... আবার টাকা দিয়ে ডাটা ক্রয় করে স্মার্ট ফোনে নেট ব্যবহার করতে হচ্ছে… তাহলে ল্যান্ড ফোন কি দোষ করলো ?... টেলিফোনের বিল কত কম ছিল… এখনো কম… কিন্তু মোবাইলের খরচ এখন সেই আগের থেকেও অনেক বেশি… ভাবতে অবাক লাগে আমরা আধুনিক কিংবা ডিজিটাল কি বলবো স্মাট যোগে এসেও টেলিকমিউনিকেশন খাতে মাসে হাজার হাজার টাকা খরচ করছি…