Islami Amol

Islami Amol Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islami Amol, Printing Service, Chad uddan, Mohammadpur, Dhaka.

কোরআন ও সুন্নাহের আলোকে, জীবন পরিবর্তনের লক্ষ্যে, দলিল সাপেক্ষে ইসলামিক বিভিন্ন আমল, দোয়া, ইবাদত এবং মাসআলা_মাসায়েল সহ ইসলামিক জীবনযাপনের সঠিক পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জনের নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম। আমাদের সাথে থাকুন। শরীয়ত মোতাবেক জীবন গড়ে তুলুন।

24/04/2026
🛑 যাদু ভাঙার সবচেয়ে শক্তিশালী আয়াত 🛑যাদু (সিহর) মানুষের উপর প্রভাব ফেলতে পারে—এটি কুরআন দ্বারা প্রমাণিত। তবে আল্লাহ তাআল...
22/03/2026

🛑 যাদু ভাঙার সবচেয়ে শক্তিশালী আয়াত 🛑

যাদু (সিহর) মানুষের উপর প্রভাব ফেলতে পারে—এটি কুরআন দ্বারা প্রমাণিত। তবে আল্লাহ তাআলা এমন আয়াত নাযিল করেছেন, যা যাদুর বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা। সত্যের সামনে মিথ্যা টিকে থাকতে পারে না—আর কুরআনের আয়াতই সেই সত্যের সবচেয়ে বড় শক্তি।

আল্লাহ তাআলা বলেন—

﴿وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ • فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ • فَغُلِبُوا هُنَالِكَ وَانقَلَبُوا صَاغِرِينَ • وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ • قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ • رَبِّ مُوسَىٰ وَهَارُونَ﴾
📖 (সূরা আল-আ’রাফ: ১১৭–১২২)

﴿فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ • وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ﴾
📖 (সূরা ইউনুস: ৮১–৮২)

﴿قَالَ بَلْ أَلْقُوا ۖ فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِن سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَىٰ • فَأَوْجَسَ فِي نَفْسِهِ خِيفَةً مُّوسَىٰ • قُلْنَا لَا تَخَفْ ۖ إِنَّكَ أَنتَ الْأَعْلَىٰ • وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا ۖ إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ ۖ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ﴾
📖 (সূরা ত্বহা: ৬৬–৬৯)

এই আয়াতগুলো আমাদেরকে শক্তভাবে বুঝিয়ে দেয়—
👉 যাদু ধ্বংস করার ক্ষমতা একমাত্র আল্লাহর
👉 কুরআনের আয়াতই সবচেয়ে শক্তিশালী রুকইয়াহ
👉 যাদুকর কখনোই চূড়ান্তভাবে সফল হতে পারে না

✅ কীভাবে আমল করবেন:

উপরোক্ত আয়াতগুলো মনোযোগ দিয়ে তিলাওয়াত করুন

পড়ার পর শরীরে ফুঁ দিন

পানিতে ফুঁ দিয়ে সেই পানি পান করুন

মাথা বা আক্রান্ত স্থানে ফুঁ দিন

ধারাবাহিকভাবে কয়েকদিন আমল চালিয়ে যান

⭕সমস্যা জটিল হলে ও সেল্ফ রুকইয়াহ তে কন্ট্রোলে না আসলে অভিজ্ঞ রাক্বীর প্রেসক্রিপশন ফলো করে আমল করুন।

🔐 আরও করণীয়:

প্রতিদিন সকাল-সন্ধ্যার যিকির পড়ুন

আয়াতুল কুরসি ও ৩ কুল (ইখলাস, ফালাক, নাস) পড়ুন

ঘরে নিয়মিত সূরা বাকারা তিলাওয়াত করুন

❗ গুরুত্বপূর্ণ সতর্কতা:

👉 সমস্যা বেশি হলে দেরি না করে
অভিজ্ঞ রাক্বীর তত্ত্বাবধানে সরাসরি রুকইয়াহ করুন
👉 কবিরাজ, তান্ত্রিক ও শিরকীয় পদ্ধতি থেকে দূরে থাকুন

✨ মনে রাখুন:
❝ কুরআনই শিফা, কুরআনই হেফাজত ❞

🤲 আল্লাহ আমাদের সবাইকে যাদু, জ্বীন ও বদনজরের সকল অনিষ্ট থেকে হেফাজত করুন। আমীন।

"Ruqyah Support Global" আদ দুয়া রুকইয়াহ সেন্টার পরিচালিত একটি ইসলামিক প্ল্যাটফর্ম, যেখানে শরিয়তসম্মত উপায়ে বদনজর, কালো যাদু ও জ....

 #রুকইয়াহ_পানি_তৈরি_করার_পদ্ধতি💧  প্রথমে ২লিটার বা ৫ লিটার পানি নিনতারপরে...১.  সুরা ফাতিহা                             ...
26/02/2026

#রুকইয়াহ_পানি_তৈরি_করার_পদ্ধতি

💧 প্রথমে ২লিটার বা ৫ লিটার পানি নিন
তারপরে...

১. সুরা ফাতিহা ৭বার
২. আয়াতুল কুরসি ৭বার
৩. সূরা আ'রাফ (আয়াত-১১৭-১২২)

وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ - فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ - فَغُلِبُوا هُنَالِكَ وَانقَلَبُوا صَاغِرِينَ - وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ -قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ - رَبِّ مُوسَىٰ وَهَارُونَ ৭ বার

৪. সূরা ইউনুস (আয়াত-৮১-৮২)
فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ - وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ০
৭ বার

৫. সূরা ত্বহা (আয়াত-৬৯)
وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا ۖ إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ ۖ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ ৭বার

৬. সুরা কাফিরূন ৭বার
৭. সুরা ইখলাস ৭বার
৮. সুরা ফালাক্ব ৭বার
৯. সুরা নাস ৭বার

এই আয়াত গুলা তেলোয়াত করে পানিতে ফু দিলেই ইনশাআল্লাহ তায়ালা তৈরি হয়ে যাবে শক্তিশালী রুকইয়াহ পানি।

রুকইয়াহ পানি ব্যবহারের বিধি 🔹

১️⃣ পান করার নিয়ম:
রুকইয়াহ পানি তিন বেলা পান করা উত্তম —
সকালে, বিকেলে ও রাতে ঘুমের আগে।
পান করার সময় ‘বিসমিল্লাহ’ বলে শুরু করবেন এবং মনে নিয়ত রাখবেন যে,
“আল্লাহর কালামেই শিফা।”

২️⃣ গোসলের নিয়ম:
এক অংশ রুকইয়াহ পানি সাধারণ পানির সঙ্গে মিশিয়ে গোসল করবেন।
গোসলের সময় মুখে বা মনে পড়তে পারেন:
“আল্লাহুম্মা আজিল হর্মা হাযিহিল আসকাম।”
(হে আল্লাহ, এই অসুস্থতা দূর করে দিন।)

৩️⃣ স্প্রে বা ছিটানোর নিয়ম:
বাড়ি, ঘর, দোকান, অফিস— যেখানেই অস্বস্তি বা ভয় লাগে,
সেখানে এই পানি স্প্রে করতে পারেন।
বিশেষত দরজার চারপাশে, জানালায়, ও শোবার ঘরে।

৪️⃣ সময়ের ব্যাপারে:
রুকইয়াহ পানি ব্যবহার করবেন নিয়মিতভাবে অন্তত ৭ দিন,
তারপর প্রয়োজন অনুযায়ী পুনরায় ব্যবহার করতে পারেন।

৫️⃣ বিশ্বাস ও দো‘আ:
এই পানি শুধু মাধ্যম, শিফা আল্লাহর পক্ষ থেকেই আসে।
তাই প্রতিবার ব্যবহারের সময় দো‘আ করবেন —

“আল্লাহুম্মা রুব্বান্ নাস, আদহিবিল বা’স, ইশফি আনতা আশ্ শাফি।”
(হে মানুষদের রব, কষ্ট দূর করুন, আপনি-ই একমাত্র শিফাদাতা।)

Raqi Rahat Al Ahnaf

08/12/2025

বড়ই পাতার গোসল
যাদু নষ্টের শক্তিশালী চিকিৎসা – রুকইয়াহর আলোকে

বড়ই পাতা দিয়ে গোসল করা অনেক পুরোনো সুন্নাহভিত্তিক ও চিকিৎসামূলক একটি আমল, যা ইসলামি রুকইয়াহ প্র্যাক্টিশনারদের কাছে যাদু, নজর, জিনের বিরক্তি এবং মানসিক চাপ দূর করার অন্যতম উপকারী উপায় হিসেবে পরিচিত। কোরআন ও হাদিসের আলোকে রুকইয়াহ হলো আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা, কোরআনের আয়াত ও সহিহ দোয়াসমূহ পড়ে চিকিৎসা করা।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা রুকইয়াহ করতে পার, যতক্ষণ তা শির্ক মুক্ত।
সহিহ মুসলিম

যাদুর ব্যাপারে কোরআন বলে, তারা এমন কিছু শিখত যার দ্বারা স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে দিত। আর তারা কারো কোনো ক্ষতি করতে পারত না আল্লাহর ইচ্ছা ছাড়া।
সূরা বাকারা

রুকইয়াহর মাসায়েল অনুযায়ী, বড়ই পাতা দিয়ে পানি তৈরি করে গোসল করা যাদু ও অদৃশ্য ক্ষতির বিরুদ্ধে কার্যকর বলে ইমাম ইবনে কাসির, ইমাম কুরতুবি এবং অনেক আলেম উল্লেখ করেছেন। বড়ই পাতা স্বাভাবিকভাবেই পরিষ্কারকারী, জীবাণুনাশক এবং যাদুর প্রভাবে সৃষ্ট মানসিক ভার কমাতে সহায়ক।

বড়ই পাতার গোসলের সহজ পদ্ধতি

১. সাতটি বড়ই পাতা নিন।
২. পাতাগুলো ভালোভাবে গুঁড়ো করে পানিতে মেশান।
৩. পানি নেড়ে পাতার রং বের হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৪. পানি প্রস্তুত হলে এর ওপর সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা বাকারা থেকে শেষ দুই আয়াত (আমানার রাসুলু...) পড়বেন।
৫. ফুঁ দিয়ে গোসলের জন্য ব্যবহার করুন।
৬. গোসলের সময় আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, যেকোনো যাদু, নজর, বদনজর, জ্বিনের কুপ্রভাব ও অশান্তি আপনি দূর করে দিন।

এই গোসল শুধু শারীরিক পরিষ্কার নয়, বরং আত্মার চিকিৎসা। যাদুর প্রভাবে যে ভীতি, দুশ্চিন্তা, মাথা ভার অনুভূত হয়, তা নিয়ন্ত্রণে সাহায্য করে আল্লাহর ইচ্ছায়।

যাদুর প্রকৃত চিকিৎসা

কোরআন তিলাওয়াত
নবীজির শেখানো দোয়া
নিয়মিত সালাত
পাপ থেকে দূরে থাকা
সদকা করা
আল্লাহর ওপর পূর্ণ ভরসা

মনে রাখতে হবে, রুকইয়াহ কোনো জাদুবিদ্যা নয়, বরং কোরআন সুন্নাহভিত্তিক পরিচ্ছন্ন ও হালাল চিকিৎসা। যে কোনো সমস্যার শেষ সমাধান শুধুই আল্লাহ। তাঁর কাছে দোয়া করুন, মনকে পরিষ্কার রাখুন এবং নিয়মিত রুকইয়াহ করুন। আল্লাহ তায়ালা আপনাকে নিশ্চয়ই সাহায্য করবেন।
(এরকম উপকারী পোস্ট পেতে পেইজে ফলো করুন)

23/11/2025

23/11/2025

আল্লাহর ইচ্ছায় জাদু প্রকাশের সবচেয়ে কার্যকর পদ্ধতি
অনেকেই অনুভব করেন-শরীর, মন বা পরিবারে হঠাৎ অজানা সংকট নেমে আসে…
চিকিৎসা করেও সমাধান হয় না…
শুধু সন্দেহ-“হয়তো কোথাও জাদু করা হয়েছে?”
প্রিয়জনেরা,
সঠিক পদ্ধতিতে রুকিয়াহ করলে আল্লাহর ইচ্ছায় জাদু প্রকাশ পায়, এমনকি স্বপ্নেও স্পষ্ট হয়ে ওঠে জাদুর ধরন ও উৎস।
নীচে দেওয়া হলো সেই সবচেয়ে কার্যকর পদ্ধতি
জাদু প্রকাশ ও ফাঁস করার প্রমাণিত রুকইয়াহ পদ্ধতি

১. রুকইয়াহ পানি প্রস্তুত করুন।
একটি পাত্রে সামান্য পানি নিন
এর মধ্যে-
পিং সলট (খাবার উপযোগী মোটা দানাযুক্ত লবণ)
বড়ই পাতার গুঁড়া বা আস্ত বড়ই পাতা
যোগ করুন।

২. পানি মিশ্রণে আয়াত পড়ুন ও ফুঁ দিন
এই আয়াতগুলো পাঠ করুন এবং (ফুঁ) দিনঃ-
সূরা ফাতিহা (সম্পূর্ণ)
জাদুর আয়াতসমূহ (আয়াতুস সিহর)
বিশেষভাবে এই আয়াতগুলো বারবার পড়ুনঃ-

﴿يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ﴾ – আল-কালাম
﴿وَكَشَفَتْ عَنْ سَاقَيْهَا﴾ – আন-নামল
﴿رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ﴾ – আদ-দুখান
﴿وَيَكْشِفُ السُّوءَ﴾ – আন-নামল
এগুলো ‘কাশফ’ (উন্মোচন / প্রকাশ) নির্দেশ করে-
এবং আল্লাহর হুকুমে গোপন জাদু প্রকাশে অত্যন্ত কার্যকর।

৩. ঘরের চারপাশে ছিটিয়ে দিন
এই পানি দিয়ে-
• ঘরের চার কোণা।
• দরজা।
• জানালা।
• দেয়ালের নিচের অংশ।
• চৌকাঠ।
সব জায়গায় ছিটিয়ে দিন।
আপনি যদি মনে করেন জাদু ঘরের বাইরে কোথাও লুকানো-মাটি, কবর, আঙিনা-
সেখানেও ছিটাতে পারেন।

৪. ঘুমানোর আগে বিশেষ দোয়া
রাতে ঘুমানোর আগে এই দোয়া পড়ুন
"আল্লাহুম্মা ইয়া মুক্বতাদিরু, ইয়া কাশাফাল-গাম্মি ওয়াল-হাম্ম; ইকশিফ হাযাস-সিহরা, ওয়াজ‘আলহু লানা রাহমাহ, ইয়া রহমান, ইয়া রহীম।"
(অর্থ: হে সর্বশক্তিমান আল্লাহ! হে দুঃখ ও কষ্ট দূরকারী! এই জাদুটি আমাদের জন্য প্রকাশ করে দাও এবং রহমত বানিয়ে দাও।)
ফলাফল কী হবে?
ইনশাআল্লাহ-

এই আমলের বরকতে স্বপ্নে জাদু প্রকাশ পেতে শুরু করবে।
কোথায় রাখা হয়েছে
কে বা কী দ্বারা হয়েছে
কোন ধরন
কোন কারণে
সবই পরিস্কার হয়ে উঠবে।
মরক্কোর রাকী মুহাম্মাদ আল-গানাইয়ী এর পরামর্শ
এটি আমল করে দেখতে পারেন আশাকরি উপকৃত হবেন।
​সুস্থতার পথে একে অন্যকে সাহায্য করার জন্য, পোস্টটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন।

Address

Chad Uddan, Mohammadpur
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islami Amol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share