Elite Interiors by Tayeb

Elite Interiors by Tayeb Professional Interior Designer

19/07/2025

SPT টেস্ট ও বিয়ারিং ক্যাপাসিটি নির্নয় বিস্তারিতঃ

Standard Pe*******on Test (SPT) কি?

গতিশীল অথবা স্থীর লোড প্রয়োগের মাধ্যমে মাটির পেনিট্রেশন প্রতিবন্ধকতা পরিমাপ করতে যে পরীক্ষা করা হয় তাকে Pe*******on Test বলে। সাধারণত বালি মাটির
ভারবহন ক্ষমতা নির্ণয়ের জন্য যে পরীক্ষা করা হয় তাকে Standard Pe*******on Test (আদর্শ পেনিট্রেশন পরীক্ষা) বলে।

কেন করা হয় ??
===========
মাটির পেনিট্রেশন প্রতিবন্ধকতা পরিমাপ এবং বালি মাটির ভারবহন ক্ষমতা নির্ণয়ের জন্য Standard Pe*******on Test করা হয়।

Standard Pe*******on Test পদ্ধতি
=========================
এ পরীক্ষার জন্য পেনিট্রোমিটার নামক স্পিলিট ব্যারেল নমুনা সংগ্রাহক ব্যবহার করা হয়। একটি 50 mm বাহিরের এবং 35 mm
ভিতরের ব্যাস বিশিষ্ট ফাঁপা স্টীল পাইপকে স্পিলিট ব্যারেল বা স্পিলিট স্পুন নমুনা সংগ্রাহক হিসেবে ব্যবহার করা হয়। এর দৈর্ঘ্য 60 cm এর কম নয়।
প্রথমে মাটিতে 55 mm থেকে 150 mm ব্যাস বিশিষ্ট একটি গর্ত করা হয় এবং ড্রিল রডের সাথে স্পিলিট ব্যারেল নমুনা সংগ্রাহকটি যুক্ত করে গর্তের নিচের প্রান্তে স্থাপন করা
হয়। তারপর 65 kg ওজনের হাতুড়ি দিয়ে আঘাত করে নমুনা সংগ্রাহকটিকে মাটির অভ্যন্তরে কমপক্ষে 60 cm প্রবেশ করানো হয়। হাতুড়িকে 75 cm উপর হতে মিনিটে 30
বার হয়। প্রথম 15 cm প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসাব করা হয় না। বাকি 30 cm প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসাব করা হয়। এ 30 cm প্রবেশ করাতে আঘাতের
সংখ্যাকে পেনিট্রেশন রেজিস্ট্যান্স (Pe*******on Resistance) বলে। একে N দ্বারা প্রকাশ করা হয়।

SPT value এর Correction করার কারণঃ
===========================
সূক্ষ্ম বালি বা পলিযুক্ত বালি মাটি পানি তলের নিচে অবস্থিত হলে Pe*******on Resistance বেশি পাওয়া যায়। টারজাগী এবং
পেক বলেছেন, যদি Pe*******on Resistance এর মান 15 এর বেশি হয় তবে নিম্নের সূত্রের সাহায্যে একটি সমতুল্য পেনিট্রেশন রেজিস্ট্যান্স এর মান নির্ণয় করা হয়।
সমতুল্য পেনিট্রেশন রেজিস্ট্যান্স, Ne = 15+½(N-15)

SPT থেকে বিয়ারিং ক্যাপাসিটি নির্ণয়ঃ
=======================

এস.পি.টি বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেষ্ট থেকে মাটির বিয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করা যায়।

’s সুত্র:

ফুটিং এর চওড়া চার ফুট বা এর চেয়ে কম হলে
Qa = (N/4) *K

ফুটিং এর চওড়া চার ফুটের বেশি হলে
Qa = (N/6)[(B+1)/B]2*K

16/07/2025

✅ নতুন ইঞ্জিনিয়ারদের জন্য পাইলিং সাইটে দিকনির্দেশনা:

🔍 1. পাইল লোকেশন চেক করো:

সাইটে গিয়ে প্রথমেই দেখতে হবে — পাইলের অবস্থান ড্রইং অনুযায়ী ঠিক আছে কিনা। পাইল শিফট করলে ভবনের ভারসাম্য নষ্ট হবে।
---

📐 2. পাইল ডায়া (Diameter) ও গভীরতা যাচাই:

প্রতিটি পাইলের ডায়ামিটার ও গভীরতা ঠিকমতো ড্রইং অনুযায়ী হচ্ছে কিনা নিশ্চিত হও।
---

🧱 3. মাটি পরীক্ষা বা বোরিং রিপোর্ট বুঝে নাও:

SPT Value বা Soil Bearing Capacity রিপোর্ট দেখে নিতে হবে, তা না হলে গভীরতা নির্ধারণে ভুল হতে পারে।
---

⚙️ 4. মেশিনের লেভেল ঠিক আছে কিনা দেখো:

পাইলিং রিগ বা হ্যামার একদম ভার্টিক্যাল হচ্ছে কিনা সেটি দেখতে হবে — তা না হলে পাইল বেঁকে যেতে পারে।
---

🧾 5. কনক্রিট মিক্স ঠিকভাবে হচ্ছে কিনা:

কাজে ব্যবহৃত কনক্রিট মিক্স রেশিও ও স্লাম্প টেস্ট নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা চেক করো।
---

📏 6. পাইল ক্যাপের ফিনিশিং ও রিইনফোর্সমেন্ট ঠিক আছে কিনা:

রড ফিক্সিং সঠিকভাবে হচ্ছে কিনা ও পাইল ক্যাপ ডাইমেনশন চেক করো।
---

⛑️ 7. সাইটে সেফটি মেনে চলা হচ্ছে কিনা:

মজুরদের হেলমেট, সেফটি বুট, গ্লাভস ইত্যাদি ব্যবহার হচ্ছে কিনা নিয়মিত খেয়াল রাখো।
---

🛠️ 8. হ্যামারিং বা ড্রাইভিং সাউন্ড শুনে বুঝে নিতে শিখো:

শেষদিকে মাটি কড়া হয়ে গেলে শব্দ বদলায় — তখন বুঝবে পাইল রিফিউস হচ্ছে কিনা।
---

📝 9. প্রতিটি পাইলের রিপোর্ট (Log Sheet) তৈরি করো:

পাইলিং শুরুর সময়, শেষ সময়, গভীরতা, রিফিউজ লেভেল — সব কিছু লিখে রাখো।
---

🧪 10. কনক্রিট ঢালার সময় কিউব টেস্ট বা স্যাম্পল সংগ্রহ করো:

Quality Control এর জন্য কিছু কিউব টেস্ট বাধ্যতামূলক।
---

📡 11. লাইন, লেভেল ও থিওডোলাইট ব্যবহার শিখে নাও:

সাইটে নিজেই যাতে পজিশন ও লাইন লেভেল মাপতে পারো, তা শিখে নাও।
---

🔗 12. জয়েন্ট, কভার ব্লক ও রড ক্লিয়ারেন্স চেক করো:

রডের চারপাশে কভার ঠিক আছে কিনা চেক করো, তা না হলে ফাউন্ডেশনে ফাটল পড়তে পারে।
---

⚠️ 13. পাশের ভবনে কোনো কম্পন বা ফাটল হচ্ছে কিনা নজর রাখো:

পাইলিং কম্পনের জন্য পাশের ভবনে প্রভাব পড়ছে কিনা জানতে হবে।
--

👨‍🔧 14. সাইটে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলো:

তারা কীভাবে করছে, কোথায় অসুবিধা হচ্ছে — বুঝলে কাজ তদারকি সহজ হবে।

📷 15. প্রতিদিনের অগ্রগতি ও ছবি ডকুমেন্ট করো:

ডেইলি রিপোর্ট ও ছবি তোলা অভ্যাস করো — ক্লায়েন্ট, অফিস বা ভবিষ্যতে

opine kitchen
15/07/2025

opine kitchen

13/07/2025

ভাইভা প্রশ্ন সমাধান ✅
পর্ব =১: (প্রথমে নিজে চেষ্টা করুন । তারপর উত্তর দেখুন)
১. সিমেন্টে জিপসাম কেন ব্যবহার করা হয়?
২.কংক্রিটের শক্তি পরীক্ষার জন্য যে কিউব ব্যবহার করা হয় তার সাইজ কত?
৩. ০.৪৫ ওয়াটার সিমেন্ট রেশিওতে প্রতি ব্যাগ সিমেন্টে কত লিটার পানি লাগে?
৪. লেইটেন্স কি?
৫.স্লাম্প টেস্ট করা হয় কিসের সাহায্যে?
৬. স্লাম্প কোণের উপরের ও নিচের ব্যাস কত?
৭. স্লাম্প কোণের উচ্চতা কত?
৮. কংক্রিটে ৫% ভয়েড থাকলে তার শক্তি কত % হ্রাস পায়?
৯. কংক্রিটের শক্তি পরীক্ষার জন্য ব্যবহ্রত সিলিন্ডারের উচ্চতা ব্যাসের কত গুন?
১০. কংক্রিটের শক্তি পরীক্ষার জন্য সিলিন্ডারের মাপ কত?
উত্তর:
১.সিমেন্টের সেটিং টাইম বিলম্বিত করার জন্য জিপসাম ব্যবহার করা হয়।
২. ১৫ সেমি. * ১৫ সেমি. * ১৫ সেমি.
৩. ২২.৫ লিটার।
৪. কংক্রিটে পানির পরিমান বেশি হলে বাধুনীগুন সম্পন্ন পদার্থ কংক্রিটের উপরিভাগে জমিয়া এক প্রকার সাদা স্তরের সৃষ্টি করে, তাকে লেইটেন্স বলে।
৫. স্লাম্প কোণের সাহায্যে।
৬. উপরের ব্যাস ১০ সেমি. ও নিচের ব্যাস ২০ সেমি.
৭. ৩০ সেমি.
৮. ৩০%
৯. দ্বিগুন
১০. ব্যাস ১৫ সেমি. ও উচ্চতা ৩০ সেমি.
পর্ব -২ =: (প্রথমে নিজে চেষ্টা করুন । তারপর উত্তর দেখুন)
১.লিন্টেলের পুরুত্ব কত?
২. পেরাপেট ওয়ালের উচ্চতা কত?
৩. ডিপিসি এর পুরুত্ব কত?
৪. সিলিং এ প্লাস্টারের পুরুত্ব কত?
৫.এক ব্যাগ সিমেন্ট সমান কত ঘনমিটার?
৬. এক ব্যাগ সিমেন্ট কতটুকু জায়গা দখল করে?
৭.জলছাদের পুরুত্ব কত সেমি?
৮. চৌকাঠের সাইজ কত?
৯. এম.এস রডের ওজন বের করার সূত্র কি?
১০. এক ঘনমিটার এম.এস রডের ওজন কত?
উত্তর:
১. ১৫ সেমি.
২. এক মিটার।
৩. ২.৫ সেমি.
৪. ৬ মিমি.
৫. ০.০৩৩ ঘনমিটার (১.২৫ ঘনফুট)
৬. ০.৩ বর্গমিটার।
৭. ৭.৫ সেমি.
৮. ১০*৮ সেমি
৯. D2/162.2 ( D= রডের ব্যাস)
১০. ৭৮৫০ কেজি অথবা ৭৮.৫০ কুইন্টাল
পর্ব -৩ =:
১.লিন্টেলের পুরুত্ব কত?
২. পেরাপেট ওয়ালের উচ্চতা কত?
৩. ডিপিসি এর পুরুত্ব কত?
৪. সিলিং এ প্লাস্টারের পুরুত্ব কত?
৫.এক ব্যাগ সিমেন্ট সমান কত ঘনমিটার?
৬. এক ব্যাগ সিমেন্ট কতটুকু জায়গা দখল করে?
৭.জলছাদের পুরুত্ব কত সেমি?
৮. চৌকাঠের সাইজ কত?
৯. এম.এস রডের ওজন বের করার সূত্র কি?
১০. এক ঘনমিটার এম.এস রডের ওজন কত?
উত্তর:
১. ১৫ সেমি.
২. এক মিটার।
৩. ২.৫ সেমি.
৪. ৬ মিমি.
৫. ০.০৩৩ ঘনমিটার (১.২৫ ঘনফুট)
৬. ০.৩ বর্গমিটার।
৭. ৭.৫ সেমি.
৮. ১০*৮ সেমি
৯. D2/162.2 ( D= রড

Address

Mirpur 10
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Elite Interiors by Tayeb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share