01/12/2025
জানি এই লেখাটা হয়তো তুমি দেখবে। একটা সময় ছিলো তোমার সাথে দিনের শুরু হতো আর রাতের শেষ হতো। এখন আমারা কোনো কিছুরই অংশ নই - না কথায়, না জীবনের, না চিন্তায়। তুমি কোথায় আছো, কেমন আছো, কার সাথে আছো কিছুই জানিনা, আর জানার চেষ্টাও করি না৷ কারণ জানলে ব্যাথা অনেক বারবে, আর না জানলে ও কষ্টটাই সঙ্গী হয়ে থাকবে। আনেক বার তোমাকে ফেরানোর জন্য পথ খুজছি, কিন্তু তুমি এমন ভাবে পরিবর্তন হয়েছো যে ফেরার জন্য কোনো দরজা খুলা রাখোনি। শুধু এটাই জানি তুমি হয়তো অন্য কারো সাথে সুখে আছো৷ কিন্তু আমার দিনগুলো এখনো থেমে আছে সেই অতিতের স্মৃতি গুলার ভেতরে। সেই একসাথে কাটানো মূহুর্ত গুলো যখন হঠাৎ মনে পরে তখন বুকের ভেতরটা ফেটে যায়। কষ্টা টা জমে ব্যাথা চেপে বসে আর তখন কান্না ছাড়া কিছুই করতে পারি না। তবুও হাজার বার ভেঙ্গে পারা সত্ত্বেও আমার মন একটাই কথা বলে ভালো থেকো আমার না হলেও তুমি তোমার জাগায় এখন থেকে।