Freelancing Career with Creative Solution Hub-CSH

Freelancing Career with Creative Solution Hub-CSH This is a creative solution Hub for all the clients and Freelancers.

“Dreams remain dreams until faith takes the first step.”🎯— Farshad AslEvery meaningful journey begins long before the de...
09/06/2026

“Dreams remain dreams until faith takes the first step.”🎯
— Farshad Asl

Every meaningful journey begins long before the destination is visible.

There comes a moment when planning, hoping, and waiting must give way to action. Faith is not having all the answers. It is having the courage to move forward before every detail is known.

The people who transform their lives are rarely the ones who wait for certainty. They are the ones willing to take the first step while trusting the path will unfold. Your future may be closer than you think. Take the first step.

ছয়মাসের প্রস্তুতিতে কি চাকুরী পাওয়া সম্ভব?আমার ইনবক্সে গত ২ মাসে হাজারের অধিক টেক্সট এসেছে। চেষ্টা করেছি সবার উত্তর দিতে...
09/06/2026

ছয়মাসের প্রস্তুতিতে কি চাকুরী পাওয়া সম্ভব?

আমার ইনবক্সে গত ২ মাসে হাজারের অধিক টেক্সট এসেছে। চেষ্টা করেছি সবার উত্তর দিতে। এর মধ্যে প্রায় অর্ধেক মানুষেরই কমন জিজ্ঞাসা, চাকরির জন্য কী পড়ব, কীভাবে পড়ব?

​তাদের সবার জন্য, এবং যারা একদম নতুন তাদের জন্যও:

​বাংলাদেশে মাত্র ৬ মাসের প্রিপারেশনে একটা ভালো চাকরি পাওয়া সম্ভব। কিন্তু এই ছয় মাস আপনি কীভাবে পড়বেন?


১। প্রথমেই সিলেবাস নিয়ে বসবেন এবং অন্তত ২ দিন এটি নিয়ে ঘাটাঘাটি করবেন।

২। সিলেবাস বোঝা হয়ে গেলে একটি প্রশ্নব্যাংক কিনবেন এবং মিনিমাম ১৫ দিন সেটি এনালাইসিস করবেন।

৩। প্রতিদিন ২ ঘণ্টা অধ্যায়ভিত্তিক ম্যাথ প্র্যাকটিস করবেন (এসএসসি সাধারণ ও উচ্চতর গণিত)।

৪। প্রতিদিন ১ ঘণ্টা টপিকভিত্তিক ইংরেজি গ্রামার এবং ১ ঘণ্টা ফ্রি-হ্যান্ড লেখা প্র্যাকটিস করবেন।

৫। প্রতিদিন ২ ঘণ্টা বাংলা সাহিত্য ও ব্যাকরণ প্র্যাকটিস করবেন।

৬। জিকে (বাংলাদেশ ও আন্তর্জাতিক) প্রতিদিন ১ ঘণ্টা রিডিং পড়বেন এবং ১ ঘণ্টা খবরের বিশ্লেষণ শুনবেন; যেমন: যমুনা টিভির 'আইডেস্ক' অথবা সারাদিনের যেকোনো একটি প্রধান সংবাদ (যেমন: সংবাদ সারাদেশ)।

৭। আইসিটি, বিজ্ঞান সহ আরও যা আছে সেগুলো পড়বেন ঘন্টাখানিক।

৮। জব সলিউশন থেকে প্রতিদিন ব্যাখ্যাসহ ২৫০+ বিগত বছরের প্রশ্ন সলভ করবেন।

​এই ছয় মাস শুরুতেই ধরে নেবেন যে আপনার কোনো চাকরি হবে না; আপনি এই সময়টায় শুধু পড়াশোনাই করবেন। আশপাশের অমুক ভাই বা তুমুক বন্ধু চাকরি পেয়ে গেল, এসব কথায় কান দিয়ে নিজের কনফিডেন্স লো করবেন না।

এই সময়টায় নিজেকে সামাজিক যোগাযোগ বা আড্ডা থেকে কিছুটা আইসোলেট করে রাখুন। খাওয়া, পড়া, ঘুম আর হালকা এক্সারসাইজের মধ্যে নিজের জীবনকে সীমাবদ্ধ রাখুন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ (প্রো ম্যাক্স), অনলাইনে পিডিএফের ভিড়ে হারিয়ে যাবেন না। মনে রাখবেন, শুধু পিডিএফ পড়ে চাকরি হবে না ➤ ১০০%! হার্ডকপি বই ও খাতায় লেখার অভ্যাস করুন।

​উপরের কাজগুলো টানা ৬ মাস করুন, তারপর নিজের পরিবর্তন নিজেই দেখতে পারবেন।

©

সাথেই থাকুন Freelancing Career with Creative Solution Hub-CSH এর সাথে

ফ্রিল্যান্সিং করতে চান। অথচ ইংরেজি কমিউনিকেশন অনেক গ্যাপ?আসুন, শিখে নিন ৭টি টিপস!
23/05/2026

ফ্রিল্যান্সিং করতে চান। অথচ ইংরেজি কমিউনিকেশন অনেক গ্যাপ?
আসুন, শিখে নিন ৭টি টিপস!

23/05/2026
রিসার্চ শিখছেন বা করছেন? এভাবে শিখুন⚠️ রিসার্চ ডেটা এনালাইসিসের আগে এই ৭টি কাজ জানতেই হবে 📉ডেটা এনালাইসিস শুরু করার পূর্...
03/05/2026

রিসার্চ শিখছেন বা করছেন?
এভাবে শিখুন

⚠️ রিসার্চ ডেটা এনালাইসিসের আগে এই ৭টি কাজ জানতেই হবে 📉
ডেটা এনালাইসিস শুরু করার পূর্বে আমাদের Raw ডেটা গুছিয়ে নিতে হয়, কারণ আপনার ক্লিন না করা Raw ডেটা আপনার পুরো রিসার্চকে নষ্ট করে দিতে পারে! এই ধাপেই আমরা সেই ভুলগুলো সংশোধন করি। এগুলোই মূলত ডেটা ক্লিনিং (Data Cleaning & Pre-processing) এর কাজ।

নিচে এ সম্পর্কিত প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনা করা হলো:

📍 ১. মিসিং ভ্যালু হ্যান্ডলিং (Handling Missing Values)
অনেক সময় শিক্ষার্থীরা কিছু প্রশ্নের উত্তর না দিয়েই ফর্ম জমা দেয়।
🔹 বাস্তব উদাহরণ: ধরা যাক, ২০ জন শিক্ষার্থী তাদের ওজন (Weight) লেখেনি। এখন গড় ওজন বের করার সময় ওই ঘরগুলো খালি থাকলে সঠিক ফলাফল আসবে না।
✅ সমাধান: ডেটার পরিমাণ কম হলে ওই ২০ জনের পুরো সারি (Row) বাদ দেওয়া যেতে পারে। অথবা সবার ওজনের গড় মান (Average) খালি ঘরে বসিয়ে দেওয়া (Imputation) বা এডভান্স রিগ্রেশন মডেল ব্যবহার করে মান প্রেডিক্ট করা যেতে পারে।

📍 ২. ডুপ্লিকেট ডেটা রিমুভ করা (Removing Duplicates)
কখনও কখনও একজন শিক্ষার্থী ভুলে দুইবার ফর্ম সাবমিট করে ফেলে।
🔹 বাস্তব উদাহরণ: একই স্টুডেন্টের তথ্য দুইবার থাকলে রেজাল্ট বায়াসড বা ভুল আসবে।
✅ সমাধান: Student_ID বা ইমেইল চেক করে ডুপ্লিকেট এন্ট্রিগুলো ডিলিট করে দিতে হবে।

📍 ৩. আউটলায়ার ডিটেকশন (Outlier Detection)
আউটলায়ার মানে হলো এমন কিছু মান যা অস্বাভাবিক (খুব বেশি বড় অথবা খুব ছোট)।
🔹 বাস্তব উদাহরণ: সবার বয়স ১৮-২৮ এর মধ্যে হলেও কেউ হয়তো মজা করে বা ভুলে লিখেছে '৭০' বা '৭'!
✅ সমাধান: এই অস্বাভাবিক মানগুলো খুঁজে বের করতে হবে। হয় এগুলো সংশোধন করতে হবে, না হয় বাদ দিতে হবে। কারণ একজন ৭০ বছর বয়সী স্টুডেন্ট পুরো গবেষণার গড় বয়স নষ্ট করে দেবে।

📍 ৪. ডেটা টাইপ ঠিক করা (Data Type Correction)
সফটওয়্যার অনেক সময় সংখ্যাকেও টেক্সট হিসেবে ধরে নেয়।
🔹 বাস্তব উদাহরণ: ওজনের কলামে কেউ লিখেছে '65 kg'। কম্পিউটার এখানে 'kg' থাকার কারণে এটাকে সংখ্যা হিসেবে যোগ-বিয়োগ করতে পারবে না।
✅ সমাধান: ক্লিনিংয়ের সময় 'kg' লেখাটি মুছে দিয়ে কলামটিকে শুধু 'Numeric' বা সংখ্যায় রূপান্তর করতে হবে।

📍 ৫. ডেটা কোডিং এবং ডিকোড (Data Coding)
পরিসংখ্যানের সফটওয়্যার (যেমন SPSS) সংখ্যার সাথে ভালো কাজ করে। তাই ক্যাটাগরিক্যাল ডেটাকে কোড করতে হয়।
🔹 বাস্তব উদাহরণ:
লিঙ্গ (Gender): Male = 1, Female = 2
খাবারের অভ্যাস (Food Habit): Vegetarian = 1, Non-Vegetarian = 2
সামাজিক শ্রেণি (Social Class): নিম্নবিত্ত = 1, মধ্যবিত্ত = 2, উচ্চবিত্ত = 3

📍 ৬. নতুন ভেরিয়েবল তৈরি করা (Variable Transformation)
কখনও বিদ্যমান ডেটা থেকে নতুন কিছু তৈরি করতে হয়।
🔹 বাস্তব উদাহরণ: 'উচ্চতা' ও 'ওজন' ব্যবহার করে আমরা সহজেই BMI (Body Mass Index) নামক নতুন কলাম তৈরি করতে পারি। যা আমাদের বলবে স্টুডেন্টটি সুস্বাস্থ্যের অধিকারী কি না।

📍 ৭. ইনকনসিস্টেন্সি দূর করা (Handling Inconsistencies)
একই তথ্য বিভিন্নভাবে লেখা থাকলে তা সংশোধন করা।
🔹 উদাহরণ: জেলা বা 'District' কলামে কেউ লিখেছে 'Cumilla', কেউ 'Comilla', আবার কেউ 'COMILA'।
✅ সমাধান: সবগুলোকে বানান ঠিক করে একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ফরম্যাটে (Standardization) নিয়ে আসা।

💡 মনে রাখবেন: আপনার ডেটা যত ক্লিন হবে, এনালাইসিস তত সুন্দর হবে এবং গবেষণার ফলাফল তত নিখুঁত হবে।

এগুলো ছাড়াও আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে, যা ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করবো। সাথেই থাকুন! 🤝

#ডেটা #পরিসংখ্যান #এনালাইসিস #গবেষণা

17/04/2026

Success grows quietly through patience and consistency.
Every step, big or small, adds meaning to the journey.

কম্পিউটাররের বাংলা টাইপিং-এ কোন অক্ষর দিয়ে কিভাবে টাইপ করতে হয় সবকিছু একসাথে।            #
17/04/2026

কম্পিউটাররের বাংলা টাইপিং-এ কোন অক্ষর দিয়ে কিভাবে টাইপ করতে হয় সবকিছু একসাথে। #

Success is not random.It follows structure.The 7 C’s you must master:1️⃣ Clarity – Know exactly what you want.2️⃣ Consis...
04/04/2026

Success is not random.
It follows structure.

The 7 C’s you must master:
1️⃣ Clarity – Know exactly what you want.
2️⃣ Consistency – Show up daily.
3️⃣ Courage – Do uncomfortable things.
4️⃣ Competence – Improve your skills.
5️⃣ Connection – Build strong networks.
6️⃣ Commitment – Never quit.
7️⃣ Confidence – Believe in yourself.

01/04/2026

'Self Respect' কিংবা 'আত্মসম্মান' ছাড়া জীবন অর্থহীন, আগে তাই নিজেকে সর্বোচ্চ মর্যাদা দিন।

Address

Dhaka
1203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancing Career with Creative Solution Hub-CSH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share