Barakah Bazar BD

Barakah Bazar BD Barakah Bazar offers a curated selection of elegant, high-quality products.
(1)

Experience spiritual warmth, trusted craftsmanship, and a touch of luxury for your home and lifestyle.

সফর মাসে আইয়ামে বীজের রোজা শুরু ২৮ জুলাইসাহরি খেতে হবে সোমবার দিবাগত রাতে বাংলাদেশে চলতি সফর মাসের আইয়ামে বীজের রোজাগুলো...
26/07/2026

সফর মাসে আইয়ামে বীজের রোজা শুরু ২৮ জুলাই

সাহরি খেতে হবে সোমবার দিবাগত রাতে

বাংলাদেশে চলতি সফর মাসের আইয়ামে বীজের রোজাগুলো রাখতে হবে যথাক্রমে
২৮ জুলাই, ২৯ জুলাই এবং ৩০ জুলাই,
যথাক্রমে
মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার।
অর্থাৎ
সোমবার দিবাগত রাতে সাহরি খেয়ে মঙ্গলবার থেকে রোজা শুরু করতে হবে
। যাদের পক্ষে সম্ভব, তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখি।

আইয়ামে বীজ আরবি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। আইয়ামে অর্থ দিবসসমূহ, আর বীজ অর্থ শুভ্র, সাদা, শ্বেত, খাঁটি, নির্ভেজাল। প্রতি চান্দ্র মাসের
১৩, ১৪ ও ১৫
তারিখকে আইয়ামে বীজ বলা হয়। বেশ কয়েকটি সহীহ হাদীসে এ তিন দিনের রোজা রাখার জন্য উৎসাহিত করা হয়েছে। এ রোজাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সুন্নত।
প্রতি মাসে আইয়ামে বীজের ৩টি রোজা রাখা সারা বছর রোজা রাখার সমতুল্য।

তাই চলুন, আমরা প্রত্যেকে সাধ্যমতো পরিবারের সকলকে নিয়ে নফল রোজাগুলো পালন করি। রোজা এমন একটা ইবাদত যার প্রতিদান আল্লাহ নিজে দিবেন।

আইয়ামে বীজের রোজার ফজিলত ও সংশ্লিষ্ট কিছু মাসআলা সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://muslimsday.com/blog/আইয়ামে-বীজ-রোজার-ফজিলত

আল্লাহ আমাদেরকে এই নফল রোজাগুলো নিয়মিত রাখার তাওফিক দান করুন।

-----------------------------
Copied from Muslims day app.
Download link:
https://kahf.to/muslimsday

রামাদানের রোজা ছাড়াও সারা বছর অনেকগুলো নফল রোজা রয়েছে। তন্মধ্যে অন্যতম ফজিলতপূর্ণ নফল রোজা হচ্ছে আইয়ামে বীযের র....

*যে সব পশু কুরবানী করা সহীহ নয়* 👇🏻⁉️👇🏻⁉️👇🏻০১। এক বছরের কম বয়সী বকরী।০২। দুই বছরের কম বয়সী গরু, মহিষ।০৩। খোড়া, যা তিন পায়...
23/05/2026

*যে সব পশু কুরবানী করা সহীহ নয়*
👇🏻⁉️👇🏻⁉️👇🏻

০১। এক বছরের কম বয়সী বকরী।

০২। দুই বছরের কম বয়সী গরু, মহিষ।

০৩। খোড়া, যা তিন পায়ে চলে, এক পা মাটিতে রাখতে পারে না বা ভর দিতে পারে না।

০৪। যে পশুর একটি দাঁতও নেই অথবা এমন সংখ্যক দাঁত পড়ে গেছে যে, ঘাস বা খাবার চাবাতে পারেনা।

০৫। এমন রুগ্ন, শুকনা, দূর্বল যা জবাইয়ের স্থান পর্যন্ত হেটে যেতে পারে না।

০৬। গোড়া থেকে শিং ভেঙ্গে যাওয়া পশু, যার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

০৭। স্তনবিহীন অথবা স্তন শুকিয়ে যাওয়া পশু।'

1 ০৮। স্তনের এক বোটা কর্তিত কিংবা দুধ বন্ধ হয়ে গেছে এমন বকরী।

০৯। স্তনের দুই বোটা কর্তিত কিংবা দুধ বন্ধ হয়ে গেছে এমন গরু।

১০। যে পশুর এক বা দুই কান নেই কিংবা অধিকাংশ কর্তিত।

১১। যে পশুর লেজ অধিকাংশ কর্তিত।

১২। যে পশুর দু'চোখই অন্ধ।

১৩। যে পশুর এক চোখের জ্যোতি অধিকাংশ নষ্ট কিংবা মোটেই নেই।

১৪। এমন চর্ম রোগে আক্রান্ত পশু যার গোশতে রোগের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে।

১৫। যে পাগল পশু খাবার গ্রহণ করে না।

১৬। যে পশুর অধিকাংশ নাক কর্তিত।

১৭। যে পশুর নিতম্ব নেই কিংবা অধিকাংশ কর্তিত।

১৮। যে পশুর জিহ্বা নেই কিংবা এ পরিমাণ কর্তিত যে, খেতে পারে না। তবে এ ধরণের বকরীর কুরবানী জায়েয আছে।

১৯। যে পশু নাপাক ছাড়া অন্য কিছু খায় না।

২০। হিজড়া।

সূত্র:
১. বাদায়েউসসানায়ে': ৪/২১৪-২১৬ যাকারিয়া বুক ডিপো।
২. ফাতাওয়া আলমগীরী: ৫/২৯৭-২৯৯ যাকারিয়া বুক ডিপো।
৩. ফাতাওয়া শামী: ৬/৩২৩-৩২৫ এইচ এম সাঈদ কোম্পানী।

সম্পাদনায়: মুফতী আবদুস সালাম।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম, ফরিদাবাদ, ঢাকা ১২০৪।

প্রকাশনায়:

ফতোয়া বিভাগ, মোবাইল: ০১৬৭৬১৯৫৪১৪

জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম, ফরিদাবাদ, ঢাকা-১২০৪।

জিলহজ মাস শুরু হবার আগের আমলজিলহজ মাস শুরু হওয়ার পর চুল-নখ ইত্যাদি না কাটার নির্দেশনা রয়েছে। এই সুন্নত আমলটির মাধ্যমে আম...
16/05/2026

জিলহজ মাস শুরু হবার আগের আমল

জিলহজ মাস শুরু হওয়ার পর চুল-নখ ইত্যাদি না কাটার নির্দেশনা রয়েছে। এই সুন্নত আমলটির মাধ্যমে আমরা অজস্র সওয়াব হাসিল করতে পারি ইনশাআল্লাহ। তাই প্রত্যেকেই চেষ্টা করি জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার আগেই চুল-নখ ইত্যাদি কেটে পরিচ্ছন্ন হয়ে নিই। পরিবারের ছোট-বড় সবাইকে উক্ত আমলে অংশীদার করি।

বাংলাদেশে চুল-নখ কাটার
শেষ সময়:

📅
সোমবার, ১৮ মে ২০২৬ — সূর্যাস্তের আগে

এদিন জিলকদ মাসের ২৯ তারিখ। সোমবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সোমবার সূর্যাস্তের আগেই আমরা প্রয়োজনীয় পরিচ্ছন্নতার কাজগুলো সেরে ফেলব।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

কেউ যদি কুরবানি দিতে চায়, তাহলে জিলহজ মাস আসার পর যেন সে আর তার নখ-চুল না কাটে। [মুসলিম শরীফ, হাদীস ৫২৩৩]

আরেকটি হাদীসে আছে, একজন সাহাবী একবার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জানতে চেয়েছেন:

‘আমার একটি মাত্র দুধের বকরি আছে। আমি কি তা কুরবানি করে দেব?’

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ‘না, তুমি বরং তোমার নখ-চুল কাটো, গোফ ছোট করো আর লজ্জাস্থানের লোম পরিস্কার করো। আল্লাহ পাকের নিকট এটাই তোমার কুরবানির পূর্ণতা হিসেবে বিবেচিত হবে।’

[আবু দাউদ, হাদীস : ২৭৯১]

ঈদের দিন কখন চুল-নখ ইত্যাদি কাটা যাবে?

উপরের দুটি হাদীসের আলোকে যারা কুরবানি দেবে এবং যারা দেবে না, সকলের জন্যেই এক কথা। তারা জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আর নখ-চুল কাটবে না। যারা কুরবানি দেবে তারা কুরবানি করার পর কাটবে, আর যারা কুরবানি দেবে না তারা ঈদের নামাজ শেষে যখন কুরবানি করার সময় হয় তখন কাটবে।

হজপালনরত ভাগ্যবানদের জন্যে ক্ষণে ক্ষণে আল্লাহ তায়ালার পক্ষ থেকে যে রহমত নাজিল হতে থাকে, কুরবানি ও এর পূর্বে দশদিন নখ-চুল কাটা থেকে বিরত থেকে তাদের সঙ্গে সামান্য সাদৃশ্য অবলম্বন করে আশা করা যায় সে রহমত কিছুটা হলেও আমাদের ভাগ্যে জুটবে।

আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী আমল করার তাওফিক দান করুন। আমীন। লেখাটি আপনার পরিচিতদের মাঝে ছড়িয়ে দিন। যেন তাদের সওয়াবের অংশও আপনি পেয়ে যান!

-----------------------------
Copied from Muslims day app.
Download link:
https://kahf.to/muslimsday

14/05/2026
Smart Light Sound MachineDescriptionHealth and intelligence life assistant•Dimmable•Sunrise simulation wake up light•15 ...
28/03/2026

Smart Light Sound Machine

Description
Health and intelligence life assistant
•Dimmable
•Sunrise simulation wake up light
•15 wireless fast charging
•Answering the call
•Alarm clock ⏱️⏲️⏰
•sound machine (Bluetooth Speaker)
•Natural sleep aid sound machine
•App Control (lifetime free)

Multifunctional Cleaning Brush✅ মূল বৈশিষ্ট্যসমূহ:🧼 বহু উদ্দেশ্যে ব্যবহার:কিচেন, বাথরুম, গাড়ি, টাইলস, জানালা, কাপড়ের দ...
28/03/2026

Multifunctional Cleaning Brush

✅ মূল বৈশিষ্ট্যসমূহ:
🧼 বহু উদ্দেশ্যে ব্যবহার:
কিচেন, বাথরুম, গাড়ি, টাইলস, জানালা, কাপড়ের দাগ সব ধরণের ক্লিনিং এর জন্য পারফেক্ট।

💪 দৃঢ় ও টেকসই ব্রাশ হেয়ার:
কঠিন দাগ ও ময়লা সহজে পরিষ্কার করে, কিন্তু নরম এবং সংবেদনশীল জায়গায় ব্যবহার উপযোগী।

🎯 আরামদায়ক হ্যান্ডেল ডিজাইন:
স্লিপ-প্রুফ ও গ্রিপযুক্ত হ্যান্ডেল, দীর্ঘক্ষণ ক্লিনিং করলেও হাত ক্লান্ত হবে না।

🧽 সহজ পরিষ্কারযোগ্য:
ব্রাশ ধুয়ে দ্রুত শুকিয়ে যায়, বারবার ব্যবহার উপযোগী।

🔄 বহুমুখী ফাংশন:
কোনো কোণ, ফাঁক, পায়ের নিচ, বেসিন বা ফ্যান ব্লেডসহ বিভিন্ন জায়গায় ব্যবহার উপযোগী।

📦 পণ্যের বিবরণ:
নাম: Multifunctional Cleaning Brush

ম্যাটেরিয়াল: উচ্চমানের পলিপ্রোপিলিন (PP) + প্লাস্টিক হ্যান্ডেল

সাইজ: মিডিয়াম (হ্যান্ডেলসহ মোট দৈর্ঘ্য প্রায় ২০-২৫ সেমি)

রঙ: রঙিন (যেমন ব্লু, গ্রিন, হলুদ) বা সাদা (ভ্যারিয়েন্ট অনুযায়ী)

ব্যবহার: ঘর, অফিস, গাড়ি, বাথরুম ও রান্নাঘরের জন্য

Mini Foldable Brush Comb✅ মূল বৈশিষ্ট্যসমূহ:🧳 ভাঁজ করা যায় – সহজে বহনযোগ্য:ফোল্ডেবল ডিজাইনের কারণে সহজেই ব্যাগ, পার্স বা...
27/03/2026

Mini Foldable Brush Comb

✅ মূল বৈশিষ্ট্যসমূহ:
🧳 ভাঁজ করা যায় – সহজে বহনযোগ্য:
ফোল্ডেবল ডিজাইনের কারণে সহজেই ব্যাগ, পার্স বা পকেটে রাখা যায়। ভ্রমণ, অফিস বা যেকোনো সময় ব্যবহারের জন্য আদর্শ।

💇‍♀️ মসৃণ ও আরামদায়ক ব্রাশ:
ব্রাশের টিপগুলো নরম, যা স্ক্যাল্পে আরাম দেয় এবং চুল গুছাতে সাহায্য করে।

💼 স্টাইলিশ ও হালকা:
ছোট হলেও দেখতে দারুণ স্টাইলিশ – আপনার ডেইলি স্টাইল অ্যাকসেসরিজের অন্যতম হতে পারে।

🔒 স্মার্ট লক সিস্টেম:
ভাঁজ করে রাখলে নিজে থেকেই খুলে পড়ে না, ফলে সুরক্ষিত থাকে ও ব্যবহারে ঝামেলা হয় না।

🎁 উপহার দেওয়ার জন্য পারফেক্ট:
বিউটি লাভারদের জন্য চমৎকার ছোট গিফট।

📦 পণ্যের বিবরণ:
নাম: Mini Foldable Brush Comb

ডিজাইন: ভাঁজযোগ্য হ্যান্ডি সাইজ

উপাদান: প্লাস্টিক + নরম ব্রিসল

সাইজ: ফোল্ড করলে খুব ছোট, খুললে ফুল সাইজ ব্রাশ

কালার: গোলাপি, ব্ল্যাক, ব্লু ইত্যাদি (ভ্যারিয়েন্ট অনুযায়ী)

Address

Sutrapur
Dhaka
,1100

Alerts

Be the first to know and let us send you an email when Barakah Bazar BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share