Lima Kayes

Lima Kayes Lima Akter is a Bangladeshi Entrepreneur & Freelancer.She is also Certified Digital Marketing Expert.

মাত্র 2$ এ এই রকম রেজাল্ট আলহামদুলিল্লাহ। সত্যিই প্রশংসনীয়। আমরা এড ক্যাম্পেইন করি আপনার প্রডাক্ট এর ইন্ডাস্ট্রির উপর ভি...
19/08/2025

মাত্র 2$ এ এই রকম রেজাল্ট আলহামদুলিল্লাহ। সত্যিই প্রশংসনীয়। আমরা এড ক্যাম্পেইন করি আপনার প্রডাক্ট এর ইন্ডাস্ট্রির উপর ভিত্তি করে টার্গেট করে।

আপনার যে পণ্য,সেই পণ্যে ইন্টারেস্টেড মানুষদের কে টার্গেট করা হয়।✅

শুধু নামের ফ্রিল্যান্সার হলেই হবে না, কাজের ফ্রিল্যান্সার ও হতে হবে আপনাকে৷ একজন ফ্রিল্যান্সারের যে ২০ টি গুণাবলি থাকা প...
15/08/2025

শুধু নামের ফ্রিল্যান্সার হলেই হবে না, কাজের ফ্রিল্যান্সার ও হতে হবে আপনাকে৷ একজন ফ্রিল্যান্সারের যে ২০ টি গুণাবলি থাকা প্রয়োজনীয় আজ তা নিয়ে বলো আপনাদের।

আসুন শুরু করি।

1. দক্ষতা (Skill) - যে কাজে ফ্রিল্যান্স করবেন, সেই বিষয়ে পাকা দক্ষতা থাকতে হবে৷ হাতুড়ে ডক্টরের মতো শুধু একটু একটু নলেজ থাকলে চলবে না৷ আপনাকে হতে হবে এক্সপার্ট।

2. টাইম ম্যানেজমেন্ট - সময়মতো কাজ শেষ করার অভ্যাস থাকতেই হবে৷ একজন ফ্রিল্যান্সারের যেহেতু অনেক কাজ একই সময়ে হাতে থাকে তাই আপনাকে টাইম ম্যানেজমেন্ট জানতে হবে, যেনো এক কাজের জন্য আরেক কাযে লেট না হয়।

3. প্রফেশনাল কমিউনিকেশন - ক্লায়েন্টের সাথে পরিষ্কার, ভদ্র ও প্রফেশনালভাবে কথা বলার গুণ থাকতে হবে৷ ক্লাইন্ট মানে ক্লাইন্ট, তাকে ক্লাইন্টের মতই ট্রিট করতে হবে৷ সে আপনার বন্ধু নয়। ওকে?

4. অ্যাডাপ্টেবলিটি (Adaptability) - নতুন টুল, ট্রেন্ড বা কাজের ধরনে দ্রুত মানিয়ে নেওয়ার দক্ষতা থাকতে হবে৷

5. প্রবল শেখার ইচ্ছা - প্রতিনিয়ত নতুন কিছু শেখার মনোভাব থাকতে হবে৷ কারণ এই সেক্টর দ্রুত পরিবর্তনশীল৷ কাজের পাশাপাশি প্রতিদিন কিছু না কিছু শিখুন নিজেকে আপডেট রাখুন।

6. প্রবল ধৈর্য - প্রোজেক্ট বা পেমেন্ট দেরি হলেও ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো অনেক বড় গুণ। এই জায়গায় বেশিরভাগ ফ্রিল্যান্সার ধরা খায়, শুরুর দিকে আমিও খেয়েছিলাম এক ইন্ডিয়ানের কাছে৷ সে গল্প আরেকদিন বলবো নে। 😑

7. Problem Solving গুণাবলি- চ্যালেঞ্জ আসলে সমাধান খুঁজে বের করতে হবে৷ অনেক সময় একটা সমস্যার সমাধান করতে গেলে আরো ১০ টা নতুন সমস্যা সামনে আসে৷ এগুলা দেখলে হতাশ হওয়া যাবে না।

8. নেটওয়ার্কিং দক্ষতা - নতুন ক্লায়েন্ট বা সুযোগ খুঁজে বের করার ক্ষমতা থাকা জরুরী। জাস্ট নেটওয়ার্কিং এর মাধ্যমে মাত্র ৫/৬ মাসে আমি অনেকের ভাগ্য বদলাতে দেখেছি৷

9. স্বচ্ছতা - কাজের অবস্থা, সময় ও ডেলিভারি নিয়ে সৎ থাকবেন অলওয়েজ। যা কথা দিবেন তা-ই ক্লাইন্টকে ডেলিভার করবেন। কথায় কাজে যার মিল নেই তাকে কেউ বিশ্বাস করে না৷

10. গুণগত মান বজায় রাখা (Quality) - সব সময় ক্লাইন্টকে বেস্ট সার্ভিস দিবেন৷ এবং আফটার সেলস সার্ভিসের দিকে বেশি ফোকাস করবেন৷ কাজ শেষ হওয়ার পর ক্লাইন্টকে ভুলে যাবেন না৷ তাহলে ক্লাইন্ট পরের প্রোজেক্ট দেয়ার সময় ও আপনাকে ভুলে যাবে। ওকে?

11. নেগোশিয়েশন স্কিল - ন্যায্য রেট ঠিক করবেন সব সময়৷ অতিরিক্ত বেশিও না, কম ও না৷
একটা প্রবাদ আছে অনেক টা এমন,
হয় তুমি কাজ টা ফ্রি -তে করো না হয় ফুল প্রাইসে করো
কিন্তু কম দামে করিও না৷
এটা মাথায় রাখবেন৷ ওকে?

12. রিভিউ থেকে শেখা - ভালো-মন্দ ফিডব্যাক সব গুলোই পজিটিভলি নিবেন৷ কোনো ক্লাইন্ট বাজে ফিডব্যাক দিলে তার প্রতি খারাপ বিহেভিয়ার করবেন না৷ বরং সে কেনো খারাপ রিভিউ দিলো খুঁযে বের করে নিজেকে ইম্প্রুভ করবেন।

13. ফোকাসড মাইন্ডসেট - কাজে মনোযোগ ধরে রাখার চেষ্টা করবেন৷ বিভ্রান্তি এড়িয়ে যাবেন৷ যেখানে নেগেটিভ মানুষ তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন

14. পজিটিভ অ্যাটিচিউড - চ্যালেঞ্জ ও ব্যর্থতাকে পজিটিভ ভাবে দেখবেন৷ এটা যে কত বড় গুণ তা এখন আমি বুঝি৷ কিন্তু তা আজ থেকে দেড় বছর আগেও আমার ছিলো না৷
বাট নাউ, আমি খুব চিল। এবং এমন টা-ই যেনো থাকতে পারি দুয়া করবেন৷ ♥️

15. প্রফেশনাল ব্র্যান্ডিং - প্রোফাইল, পোর্টফোলিও ও সোশ্যাল মিডিয়ায় নিজেকে ভালোভাবে উপস্থাপন করবেন৷ এটা না করে ফ্রিল্যান্সিং করতে নামলে আপনি ফেইল৷ এটা লাগবেই ১০০%
যদি পোর্টফলিও না থাকে আপনি সব জায়গা থেকে ঝরে পরবেন লিখে রাখুন।

16. ফিনান্স ম্যানেজমেন্ট - আয়-ব্যয় সঠিকভাবে পরিকল্পনা করবেন৷ টাকা আসলেই টাকা উড়াবেন না৷
১০০ টাকা আর্নিং হলে ৪০ টাকা জমাবেন আর ৬০ টাকা খরচ করবেন৷ প্লান বি রেডি করবেন৷ সেভিংস এর টাকা দিয়ে প্লান বি শুরু করবেন৷ মনে রাখবেন ফ্রিল্যান্সিং হলো ঢেউ এর মতো৷ যখন টাকা আসে তো আসেই আর না আসলে তার ছায়া টুকুও দেখা যায় না।

17. প্রোঅ্যাকটিভ হওয়া - ক্লায়েন্ট বলার আগেই প্রয়োজন বুঝে কাজ করবেন৷ অনেক ক্লাইন্ট বুঝিয়ে কথা বলতে পারে না৷ তখন আপনাকে বিষয়টা বুঝে নিতে হবে৷

18. রিলায়েবিলিটি - যা বলবেন, তা সময়মতো করে দেখাবেন৷ এতে আপনার উপর মানুষ ভরসা করবে।।

19. মাল্টিটাস্কিং দক্ষতা - একাধিক প্রোজেক্ট একসাথে পরিচালনা করতে পারাকে বুঝায়৷ তবে সব কাজ একা করতে গিয়ে কাজ গুলোতে যেনো ঝামেলা না তৈরি হয়৷ কেমন?

20. গোপনীয়তা রক্ষা- ক্লাইন্টরা অনেক ইনফরমেশন দিবে আপনাকে ভরসা করে৷ চেষ্টা করবেন তাদের সিক্রেট বিষয় গুলো সিক্রেট রাখতে৷ কখনোই তার ইনফরমেশন লিক করবেন না৷ এটা আমানত আর আমানতের খিয়ানত করা মুনাফিকের লক্ষণ।

সুন্দর সুন্দর ব্র‍্যান্ড লোগো ডিজাইন করতে আমাদের সাথে যোগাযোগ করুন।মাত্র ৩৫০৳ ব্র‍্যান্ডের লোগো।✅ PDF File formate✅ PNG ...
14/08/2025

সুন্দর সুন্দর ব্র‍্যান্ড লোগো ডিজাইন করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

মাত্র ৩৫০৳ ব্র‍্যান্ডের লোগো।

✅ PDF File formate
✅ PNG File format

দেয়া হবে.

ঘিয়ের পোস্ট ডিজাইন
14/08/2025

ঘিয়ের পোস্ট ডিজাইন

Address

Tejgaon Industrial Area
Dhaka
1208

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lima Kayes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share