Viral Spoon

Viral Spoon knock knock! anything viral today? spoon is here to stir it all

চীনের একটি ই-স্পোর্টস হোটেলে ঘটে যাওয়া এক অস্বাভাবিক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, ...
20/12/2025

চীনের একটি ই-স্পোর্টস হোটেলে ঘটে যাওয়া এক অস্বাভাবিক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, এক ব্যক্তি টানা প্রায় দুই বছর একটি হোটেলের রুমে ছিলেন। এই পুরো সময়ে তিনি একবারও তার রুম পরিষ্কার করার অনুমতি দেননি।

হোটেলটি চীনের চাংচুন শহরে অবস্থিত। এটি মূলত গেমার ও ই-স্পোর্টস খেলোয়াড়দের জন্য তৈরি। প্রতিটি রুমে উন্নতমানের গেমিং সেটআপ, দ্রুতগতির ইন্টারনেট এবং দীর্ঘ সময় গেম খেলার উপযোগী সব সুবিধা রয়েছে। সাধারণত স্বল্প ও মধ্যমেয়াদি অবস্থানের জন্য এসব রুম ব্যবহার করা হয়।

তবে ওই অতিথি ব্যতিক্রমী নজির গড়েন। তিনি একটি নির্দিষ্ট রুম ভাড়া নিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন, যা শেষ পর্যন্ত দুই বছরে গিয়ে দাঁড়ায়। এই সময়ের মধ্যে তিনি কখনোই হাউসকিপিং কর্মীদের কক্ষে ঢুকতে দেননি। হোটেল কর্তৃপক্ষ জানায়, কর্মীরা খুব কমই তাকে কক্ষের বাইরে দেখেছেন। কেউ কেউ তার মুখও দেখেননি।

২০২৪ সালের ডিসেম্বর মাসে তিনি অবশেষে হোটেল ত্যাগ করেন। এরপর পরিষ্কারকর্মীরা রুমের দরজা খুলে যা দেখেন, তাতে তারা হতবাক হয়ে যান। পুরো রুমে ছিল আবর্জনার স্তূপ। কোনো কোনো জায়গায় ময়লার স্তর প্রায় তিন ফুট উঁচু ছিল। খাবারের মোড়ক, পানীয়ের বোতল ও টেকঅ্যাওয়ে বাক্সে মেঝে, টেবিল ও চেয়ার ঢেকে গিয়েছিল। গেমিং চেয়ার ও ডেস্কও পুরোপুরি বর্জ্যের নিচে চাপা পড়ে ছিল।

সবচেয়ে ভয়াবহ অবস্থা ছিল বাথরুমে। টয়লেট পেপারের স্তূপ টয়লেটের উচ্চতাকেও ছাড়িয়ে গিয়েছিল। প্রতিটি পৃষ্ঠে জমে ছিল ঘন ময়লা। দুর্গন্ধ ছিল অসহনীয়।

হোটেল কর্তৃপক্ষ জানায়, তিন দিন ধরে একটানা কাজ করে কক্ষ থেকে আবর্জনা সরানো ও জীবাণুমুক্ত করার চেষ্টা করা হয়। তবে পরিষ্কার করেই সমস্যার সমাধান হয়নি। কক্ষটি এতটাই ক্ষতিগ্রস্ত ছিল যে নতুন করে সংস্কার ছাড়া সেখানে আর কাউকে রাখা সম্ভব নয়।

এর পাশাপাশি ওই অতিথি হোটেল ছাড়ার সময় প্রায় ৩৭০ মার্কিন ডলার ভাড়া বকেয়া রেখে যান বলে জানানো হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হোটেল কর্মীরা তাকে ‘নরকের অতিথি’ বলে উল্লেখ করেন।

ঘটনার ভিডিও ও ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, কীভাবে একজন মানুষ টানা দুই বছর এমন পরিবেশে বসবাস করতে পারেন।
(সংগৃহীত-ইতিহাসের গল্প)

20/12/2025

⚽ নেই দর্শক নেই ফুটবলার, আছে গোল করার অদম্য আকাঙ্ক্ষা

13/12/2025

ভূমিকম্পে শিশুদের নিরাপদ অবস্থানে দ্রুত সরিয়ে নিতে হবে। আতঙ্কিত হওয়া যাবে না, আতঙ্ক ছড়ানো যাবে না। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বুঝে, পদক্ষেপ নেয়াটা জরুরী

আঁকা শেষ, তবু রয়ে যায় রঙিন ক্রেয়ন  #রঙপেন্সিল  #রঙিন
12/12/2025

আঁকা শেষ, তবু রয়ে যায় রঙিন ক্রেয়ন

#রঙপেন্সিল #রঙিন

07/12/2025

বৃষ্টির ফোঁটা কি তোমাকেও একইভাবে আনন্দিত করে? এখনও....

সুপ্রভাত। কত অল্প বয়সে মারা যান এই গুণী চিত্রকর। কিন্তু তার আগে পূর্ণ করে গেছেন ক্যানভাসের পর ক্যানভাস...স্থান: দিল্লী আ...
07/12/2025

সুপ্রভাত। কত অল্প বয়সে মারা যান এই গুণী চিত্রকর। কিন্তু তার আগে পূর্ণ করে গেছেন ক্যানভাসের পর ক্যানভাস...
স্থান: দিল্লী আর্ট মিউজিয়াম
ছবি: ভাইরাল স্পুন

06/12/2025

আহা!

06/12/2025

কম্প - ভূমিকম্প চারিদিকে..!

06/12/2025

: “প্রজাপতি, তুমি কোথায় যাও?”
: “আনন্দ ছড়াতে!”
: “আমাকেও সঙ্গে নেও না?”
: “তোমাকে না, সঙ্গে নিলাম তোমার হাসি..”

সুপ্রভাত। হাসাপাতাল প্রাসাদের সমান হলেও মানুষ দিনশেষে সুস্হ্যতা চায়...ছবি: ভাইরাল স্পুন
06/12/2025

সুপ্রভাত। হাসাপাতাল প্রাসাদের সমান হলেও মানুষ দিনশেষে সুস্হ্যতা চায়...
ছবি: ভাইরাল স্পুন

06/12/2025

পথের মাঝে কিছু পড়ে থাকলেও তুলতে যাবেন না, সাবধান!

Address

Dhaka
11209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Viral Spoon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share