27/04/2026
২০১৮ সাথে ওপেন করা একটা বিজনেস পেইজ, বর্তমান ফলোয়ার সংখ্যা ১৪ হাজার।
Problem: এই আপু নতুন প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে চায় কিন্তু সে বুঝতে পারছে না, নতুন পেইজ খুলবে নাকি পুরোনো পেইজ দিয়েই শুরু করবে।
আমি তার পেইজ চেক করে দেখি সেখানে প্রায় ১৪ হাজারের বেশি ফলোয়ার, কিন্তু পোস্ট এনগেজমেন্ট মাত্র ১০/১৫ কিছু কিছু পোস্টে আরও অনেক কম।মাথায় প্রথম যে প্রশ্ন আসলো সেটাই করলাম,,"সব কি রিয়েল ফলোয়ার"?
উত্তর আপনারা ছবিতেই দেখে নেন...!
আপুকে কেউ একজন বলেছে কম ফলোয়ারের আইডি ট্রাস্টেড হয় না, তাই আপু টাকা খরচ করে এই বট ফলোয়ার কিনেছে...
Solution:
১. বিজনেস পেইজে কখনোই বট ফলোয়ার কিনবেন না, কম হলেও টার্গেটেড ফলোয়ার নিন।
২. আমার এই ক্লাইন্টের মতো সমস্যা হলে নতুন পেইজ খোলাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।
৩. ফলোয়ার যাই হোক নিজের ধারাবাহিকতা বজায় রাখুন, ধীরে ধীরে ফলোয়ার গ্রো করবে ইনশাআল্লাহ।
৪. আপনার বিজনেসের সাথে অডিয়েন্সকে ইমোশনালি কানেক্ট করুন, এতে করে তারা আপনার পেইজকে এনগেজড রাখবে।
৫. আপনার প্রোডাক্টের সমস্যা বা ভুলগুলো না লুকিয়ে সেগুলোও শেয়ার করুন এতে করে মানুষ বুঝবে আপনি তাদের ঠকাবেন না।
৬. সবসময় সেল পোস্ট অডিয়েন্স এর বিরক্তির কারণ হতে পারে তাই সবসময় প্রমোশনাল পোস্ট না দিয়ে বিভিন্ন ধরনের কনটেন্ট মিলিয়ে পোস্ট দিন।
৭. পোল, Q&A, Meme, offers ইত্যাদি পোস্ট গুলোতে মানুষ বেশি কানেক্ট করে, মাঝে মাঝে এসব পোস্ট দিন।
৮. বট ফলোয়ার সংখ্যা না বাড়িয়ে পেইজে কাস্টমার রিভিউ, বিফোর আফটার ভিডিও ইত্যাদি দিয়ে ট্রাস্ট তৈরি করুন।
আসলে ফেসবুক দেখতেছে আপনার পেইজে ফলোয়ার ১৪ হাজার সে এটা বট না রিয়েল তা বুঝবে না সে দেখবে এরা কি আপনার সাথে আপনার পেইজের সাথে এনগেজড কিনা যদি না থাকে তাহলেই ফেসবুক মনে করে এই পেইজের কনটেন্ট মনে হয় এত ইন্টারেস্টিং না তাই ফলোয়াররা লাইক কমেন্ট করে না তারপর সে নন ফলোয়ার যারা তাদের কাছেও আর আপনার পোস্ট গুলো পাঠায় না, তারপর আস্তে আস্তে আপনার পেইজে Dead হয়ে যায়, সেল আসে না।
এসব সমস্যা থেকে বাঁচতে এখন থেকেই ব্যবস্থা নেন নাহলে পরে গিয়ে পস্তাবেন।
Farjana Fami ✍️