AD the BUZZ

AD the BUZZ Don't be another Chaos in the Digital space. Be the Voice.

It’s time to Dive deep into the Hills.It’s time to get lost into the Nature.Because Giriraj Resort  Bandarban  is Buzzed...
27/03/2026

It’s time to Dive deep into the Hills.
It’s time to get lost into the Nature.

Because Giriraj Resort Bandarban is Buzzed!!

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।আমাদের "বলতে পারা" র স্বাধীনতা অক্ষুণ্ণ থাকুক!!
25/03/2026

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
আমাদের "বলতে পারা" র স্বাধীনতা অক্ষুণ্ণ থাকুক!!

ঈদ আসলেই মনে পরে ‘সালামি’, ‘ঈদের নামাজের পর কোলাকুলি’, চাঁদ দেখে বা না দেখে সবাই মিলে একসাথে ‘চাঁদ উঠসেএএএএ’ বলে চিৎকার।...
20/03/2026

ঈদ আসলেই মনে পরে ‘সালামি’, ‘ঈদের নামাজের পর কোলাকুলি’, চাঁদ দেখে বা না দেখে সবাই মিলে একসাথে ‘চাঁদ উঠসেএএএএ’ বলে চিৎকার।
আর মনে পরে, গলির মুখে মুখে ছোট্ট ছোট্ট ঈদ কার্ডের দোকান। মনে পরে সেই লিস্ট করার কথা, যে লিস্টে লেখা থাকতো সবচেয়ে প্রিয় বন্ধুদের নাম। তারপর মায়ের কাছ থেকে টাকা চেয়ে তাদের জন্য কিনে আনা ‘ঈদ কার্ড’।
কার্ডের ভেতর লেখা থাকতো বন্ধুত্বের কথা, ভালোবাসার কথা।

সেই ভালোবাসার, সম্প্রীতির, ভ্রাতৃত্বের আর বন্ধুত্বের কথাই জানাই আমরা।
জানাই সেই নস্টালজিয়ায়, ফেলে আসা সেই ঈদ কার্ডে!

ঈদ মুবারক!

13/11/2025

ধরেন
কিছু কিছু ঘটনা ঘটে, যেগুলা আমাদের হাতের বা নাগালের বা নিয়ন্ত্রণের বাইরে। আমরা চাইলেও সেগুলা বদলাইতে পারি না। এই সীমাবদ্ধতার যন্ত্রণা বেশ ভালোই পোড়ায়।

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় 'চা আলাপ' আপাতত স্থগিত। কিন্তু শিল্প কখনো থাইমা থাকে না।

আমরা অবশ্যই আবার আয়োজন করব, চা খাব, আলাপ করব।
ততদিন কবিতা, ছবি কিংবা যেকোনো শিল্পের সাথেই থাইকেন!!

আচ্ছা শোনেন,সিট কিন্তু লিমিটেড। যারা চিন্তা করতেসেন আসবেন, তারা টুক করে টিকেট কেটে ফেলেন। পারফর্ম করলে রেজিস্ট্রেশন করে ...
11/11/2025

আচ্ছা শোনেন,
সিট কিন্তু লিমিটেড। যারা চিন্তা করতেসেন আসবেন, তারা টুক করে টিকেট কেটে ফেলেন। পারফর্ম করলে রেজিস্ট্রেশন করে ফেলেন।

কোনো ফোমো ইফেক্ট তৈরি করার জন্য বলতেসি না। আসলেই সিট লিমিটেড। মানে জায়গায়ই নাই। আপনি যদি চিন্তা করেন, সিট না থাকলে অসুবিধা নাই, দাঁড়ায়ে দেখবো- সেই জায়গাও নাই!!

তাই আমার মনে হয়,
শহরের সবচাইতে সুন্দর ইভেন্টটা মিস করা ঠিক হবে না!!
আসেন, একটা সন্ধ্যায় আমরা আবার ফিরে যাই 'সেই সময়ে, যখন টেকনোলজি না, নিখাঁদ আড্ডায় কাটতো সময়'!

চা আলাপ

একটা কনফিউশান তৈরি হইতেসে। রেজিষ্ট্রেশন কি আর টিকেট কি?খুবই ইজি।আপনি যদি পারফর্ম করেন, তাইলে আপনি রেজিস্ট্রেশন করবেন। আর...
10/11/2025

একটা কনফিউশান তৈরি হইতেসে। রেজিষ্ট্রেশন কি আর টিকেট কি?

খুবই ইজি।
আপনি যদি পারফর্ম করেন, তাইলে আপনি রেজিস্ট্রেশন করবেন।
আর যদি আপনি পারফর্ম না করেন, যদি আপনি অডিয়েন্স হিসেবে দেখতে চান, আপনি যদি আর্টের এডমায়ারার হন, তাইলে আপনি টিকেট কাটবেন।

এইতো সোজা হিসাব।
আরও কোনো কনফিউশান থাকলে বলে ফেইলেন কমেন্টে।

আমরা তো আসিই!

আপনি কি কবিতায় কিংবা ছবিতে- গল্প বলেন? চা কিংবা কফির ধোঁয়া ওঠা কাপে, ছবি কবিতায় আলাপে আমরা একটা আড্ডাখানা খুলে বসেছি।...
10/11/2025

আপনি কি কবিতায় কিংবা ছবিতে- গল্প বলেন?
চা কিংবা কফির ধোঁয়া ওঠা কাপে,
ছবি কবিতায় আলাপে
আমরা একটা আড্ডাখানা খুলে বসেছি।

যদি আপনি শোনাতে চান আপনার কবিতা, অথবা শোনাতে চান আপনার কোনো ছবির গল্প,
তাহলে চলে আসুন এক অদ্ভুত জায়গায়।

এই যান্ত্রিক শহরে, প্রায় যন্ত্র হওয়া জীবনে,
আমরা মুক্তি খুঁজি ছবি আর কবিতায়
চা আলাপ জানায়
এই শহরে এখনো নিশ্বাস নেয়া যায়

আমরা চা এর আলাপ করব নভেম্বরের ১৪ তারিখ, ২০২৫ এ। দিনটা 'শুক্রবার'।
ইভেন্ট শুরু হবে, এই ধরেন বিকাল ৫:৩০ এ। আপনি আরও আগেও আসতে পারেন।
আমাদের আলাপের জায়গা হচ্ছে L'apostrophe!
ইভেন্টের লিংক:
https://www.facebook.com/share/1PtTogusxo/

আসেন,
চা খাই আলাপ করি।

Address

Sector#13; Road#12; House#51; Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when AD the BUZZ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share