31/08/2025
মুখোশ উন্মোচন ১: জাফর ইকবাল, চুয়াডাঙ্গা
রক্ষক যখন ভক্ষক
আমরা নন-এমপিও অভুক্ত সর্বহারা শিক্ষক। আমাদের এমপিও কার্যক্রম তরান্নিত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তবে কিছু কথা না বললেই নয়।
সবসময় যারা টাকা-পয়সার অবৈধ লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে আসছেন, আজ তাদেরই মধ্যে একজন সাদুবেশী মানুষকে দেখি, যিনি কয়েক মাস আগে চুয়াডাঙ্গা জেলার ২০-২৫টি প্রতিষ্ঠান থেকে প্রতি প্রতিষ্ঠান ৫,০০০ টাকা করে তুলেছিলেন এবং কাজ এগোলে আরও ৫ লাখ টাকা দেওয়ার চুক্তি করেছিলেন। তবে তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
আজ সেই ব্যক্তি জমির ও কানন স্যারের গ্রুপের অ্যাডমিন। আমি আশঙ্কা করছি তারা আবারও কোনো বৃহৎ টাকা লোপাটের পরিকল্পনা করছে। সবাইকে অনুরোধ করবো—সচেতন থাকুন এবং প্রতারণার ফাঁদে পা দেবেন না।
মুখোশ উন্মোচন শুরু হয়েছে সাথে থাকুন