৩৬শে জুলাই- 36TH JULY

৩৬শে জুলাই- 36TH JULY সত্যের খোঁজে ইনসাফের পক্ষে।

22/12/2025
প্রথম আলোর ভবনে হামলার সময় অন্যান্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাহিত্য সম্পাদক আশরাফুল ইসলামকে উপস্থি...
22/12/2025

প্রথম আলোর ভবনে হামলার সময় অন্যান্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাহিত্য সম্পাদক আশরাফুল ইসলামকে উপস্থিত থাকতে দেখা গেছে। অবশ্য আশরাফুল বলছেন, কাজ থেকে ফেরার পথে ঘটনা অবজার্ব করতে তিনি দাঁড়িয়েছিলেন।
রোববার (২১ ডিসেম্বর) প্রথম আলোর একটি প্রতিবেদনে প্রথম তাকে হামলাস্থলে দেখা যায়। পরে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে এসময় তাকে হামলা করতে দেখা যায়নি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই ছাত্রদল ও জাতীয় ছাত্রশক্তির নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে এর সমালোচনা করেন। একইসঙ্গে আশরাফুল ইসলাম ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন বলে তারা দাবি করেন।
এ ঘটনার পর ছাত্রশিবিরের একাধিক নেতার সঙ্গে বিভিন্ন সময় তার ছবি প্রকাশ পায়।
তবে তার থেকে রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে আশরাফুল ইসলামের সঙ্গে সরাসরি কথা বলতে চাওয়া হলেও ব্যস্ততার অজুহাত দেখিয়ে তিনি দেখা করতে অস্বীকৃতি জানান। পরে তিনি একটি লিখিত বক্তব্য দেন।
এতে তিনি বলেন, বৃহস্পতিবার একটি সায়েন্স ফেস্টের কাজে বিকেল সাড়ে ৪টায় মেট্রোতে গিয়ে রাত পৌনে ১২টা পর্যন্ত আমি খামারবাড়ি কেআইবিতে ছিলাম।
কিন্তু হাদি ভাইয়ের শহীদ হওয়ার খবরে ফেস্ট স্থগিত করা হয়। তখন ফার্মগেট থেকে ১২টার দিকে ক্যাম্পাসে ফেরার জন্য রিকশায় উঠি।
তিনি বলেন, কারওয়ানবাজার আসতে না আসতে কিছু মানুষ রাস্তা আটকায়। পরে রিকশা থেকে নেমে হেঁটে সামনে আসতে দেখি, অনেক মানুষ একত্রিত হয়ে একটি ভবনে ভাঙচুর করছে। সেখানে অবজারভ করার জন্য কিছু সময় বাহিরে দাঁড়িয়েছিলাম, পরে পরিস্থিতি অবনতি দেখে সেখান থেকে হেঁটে হলে চলে আসি।
কিন্তু ওই অবস্থা থামানোর কোনো পরিস্থিতি সেখানে ছিল না।
তিনি বলেন, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িতদের সঙ্গে আমাকে মিলিয়ে অপপ্রচার না করার অনুরোধ করছি। প্রয়োজনে যারা যারা ভবনের ভেতরে অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িত ছিল সেখানে আমার সম্পৃক্ততা আদৌ আছে কিনা ফুটেজে মিলিয়ে নিতে পারেন। একইসঙ্গে তার বক্তব্য মেলাতে আসা-যাওয়ার ফুটেজ এনালাইসিস করার দাবিও করেন তিনি।

22/12/2025

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে এবং যথাসময়ে নির্বাচন হতে হবে।
#৩৬শেজুলাই
Copy From: facebook.com/inqilabmoncho

22/12/2025

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে এবং যথাসময়ে নির্বাচন হতে হবে।

#৩৬শেজুলাই

Copy From: facebook.com/inqilabmoncho

সতর্কবার্তা: বিএনপি এবং আম তারেকের গোপন নীল নকশা ফাঁস!বিএনপি ও আম তারেকের মধ্যে সমঝোতার গুঞ্জন এখন তুঙ্গে। শোনা যাচ্ছে, ...
22/12/2025

সতর্কবার্তা: বিএনপি এবং আম তারেকের গোপন নীল নকশা ফাঁস!
বিএনপি ও আম তারেকের মধ্যে সমঝোতার গুঞ্জন এখন তুঙ্গে। শোনা যাচ্ছে, একটি নির্দিষ্ট আসনের বিনিময়ে তারেককে বিশেষ 'এসাইনমেন্ট' দেওয়া হয়েছে। তার কাজ হবে, জনমনে আওয়ামী লীগ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করা ও বিএনপির দুর্নীতি ধামাচাপা দেওয়া এবং যারা সত্য তুলে ধরবেন, তাদের হেনস্তা করে বিভ্রান্তি ছড়ানো।

দেশবাসীকে এই ধরণের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য থেকে সজাগ থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। সতর্ক থাকুন, অপশক্তির চক্রান্ত রুখে দিন।

Copy from: facebook.com/Jacobmiltonnews

দড়ি ধরে মারো টান পাখি হবে খানখান শিল্পী: নাম প্রকাশে অনিচ্ছুক হোতা হ্যায়copy from: facebook.com/Nadia.Islam.011235813
22/12/2025

দড়ি ধরে মারো টান
পাখি হবে খানখান
শিল্পী: নাম প্রকাশে অনিচ্ছুক হোতা হ্যায়

copy from: facebook.com/Nadia.Islam.011235813

আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিতঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৫: প্রধান উপদেষ্টা প্রফেসর...
22/12/2025

আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৫: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা-সংক্রান্ত পদক্ষেপসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেফতার ও তদন্তের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়।

পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, সম্প্রতি দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ দেখে ইতোমধ্যে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে।

এসব ঘটনায় আজ সোমবার সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে কমপক্ষে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— মো: কাশেম ফারুকি, মো: সাইদুর রহমান, রাকিব হোসেন, মো: নাইম, মো. সোহেল রানা, এবং মো. শফিকুল ইসলাম। শনাক্তকৃত বাকি সন্দেভাজনদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

এছাড়াও চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের নিকটে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের মধ্যে তিনজনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে।

রোববার বিকেলের বৈঠকে ওসমান হাদি হত্যায় জড়িত এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদের দ্রুততার সঙ্গে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে।

#৩৬শেজুলাই ゚

কালচারাল যুদ্ধের বাস্তবতা হলো—এখানে শক্তির জোরে জেতা যায় না। কোন কিছু নিষিদ্ধ করা বা বন্ধ করে দেওয়া এই যুদ্ধের কার্যকর ক...
21/12/2025

কালচারাল যুদ্ধের বাস্তবতা হলো—এখানে শক্তির জোরে জেতা যায় না। কোন কিছু নিষিদ্ধ করা বা বন্ধ করে দেওয়া এই যুদ্ধের কার্যকর কৌশল না। কালচারাল যুদ্ধ মূলত দীর্ঘমেয়াদি এক লড়াই, যেখানে বুদ্ধিবৃত্তিক সংগ্রামকে যুক্ত করতে হয়।

এই বাস্তবতা বুঝেই ওসমান হাদী ভাই দীর্ঘমেয়াদি প্রস্তুতির অংশ হিসেবে “ইনকিলাব মঞ্চ” ও “ইনকিলাব কালচারাল সেন্টার” গড়ে তুলেছিলেন। কারণ বিকল্প বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম তৈরি করাই টেকসই লড়াইয়ের পথ।

তাই প্রথম আলো বা ডেইলি স্টার ভাঙা কোনো সমাধান নয়; বরং তাদের মোকাবিলায় শক্তিশালী ও বিশ্বাসযোগ্য বিকল্প তৈরি করাই প্রকৃত সমাধান। আমরা হাদী ভাইয়ের এই সতর্কবাণী হয়তো সবাই জানি না।

#৩৬শেজুলাই ゚

আমিও তাই মনে করিশহীদ ওসমান হাদীর খুনী ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে।এখনও সর্বশেষ অবস্থান নিশ্চিত নয় ,বিভ...
21/12/2025

আমিও তাই মনে করি
শহীদ ওসমান হাদীর খুনী ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে।
এখনও সর্বশেষ অবস্থান নিশ্চিত নয় ,বিভিন্নভাবে গোয়েন্দারা কাজ করে যাচ্ছে।

-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিং এ অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম

#৩৬শেজুলাই ゚

কিছু বলার নাই...   #৩৬শেজুলাই  ゚
21/12/2025

কিছু বলার নাই...

#৩৬শেজুলাই ゚

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when ৩৬শে জুলাই- 36TH JULY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share