19/08/2026
প্রেস নোট
বরাবরের
PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়
মাননীয় প্রধানমন্ত্রী,
জনাব Tarique Rahman মহোদয়
মাননীয় অর্থমন্ত্রী,
জনাব
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জনাব Salahuddin Ahmed BNP
মাননীয় Ministry of Commerce
বাণিজ্যমন্ত্রী,
এবং বাংলাদেশ ব্যাংকের
Bangladesh Bank-The Central Bank of Bangladesh
গভর্নর মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
বিষয়:-Islami Bank Bangladesh PLC এর ২৪৮ /৭০০জনকে পুনরায় Competency Assessment-এর সুযোগ প্রদান কোন নিয়মে মগবাজারে নিয়মে কিনা প্রসঙ্গে।
#ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC-এর মানবসম্পদ ব্যবস্থাপনা, Special Competency Assessment এর নামে প্রহসনের আয়োজন একই বিষয়ে দুই রকম সিদ্ধান্ত কেন এই দেশে কি আইন মানবতা বলতে কিছু নেই।
#আপনাদের_কি_বিষয়টি_নজরে_আছে?
দেশে কি সত্যিই আইন, বিধি-বিধান ও প্রাতিষ্ঠানিক নীতিমালা সবার জন্য সমান? নাকি কোনো বিশেষ মহলের প্রভাবের কাছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রক সংস্থাগুলোও নীরব?
#ইসলামী_ব্যাংক_বাংলাদেশ_PLC-এর তথাকথিত Special Competency Assessment-এর ১৪ আগস্ট ২০২৫ তারিখের Instruction Circular No. HRW/2025/2027-এ বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছিল।
#সার্কুলারের_৪_নম্বর প্যারায় বলা হয়েছে—এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়া চাকরি অব্যাহত রাখা ও ক্যারিয়ার প্রমোশনের পূর্বশর্ত। একই সঙ্গে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রার্থীরা শুধু একবার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন এবং অনুপস্থিত প্রার্থীকে পরবর্তীতে আর বিবেচনা করা হবে না।
কিন্তু বর্তমানে জানা যাচ্ছে, ২০২৫ সালের উক্ত পরীক্ষায় অংশগ্রহণ না করা ২৪৮/৭০০ জন কর্মকর্তাকে
#আগামী_২২_আগস্ট_২০২৬_তারিখে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA Exam Hall-এ পুনরায় Competency Assessment-এ অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।
এ অবস্থায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বাভাবিকভাবেই সামনে আসে—
১. ২০২৫ সালের সার্কুলারে যদি পরীক্ষার সুযোগ একবারের জন্য নির্ধারিত হয়ে থাকে, তাহলে অনুপস্থিত ২৪৮/৭০০ জনকে ২০২৬ সালে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার প্রশাসনিক ও নীতিগত ভিত্তি কী?
২. তাঁদের পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের অনুমোদন কোন কর্তৃপক্ষ দিয়েছে? কারণ তারা জামায়াত শিবিরের অনুগত তাই?
৩. এ বিষয়ে কোনো নতুন সার্কুলার, অফিস আদেশ, বোর্ড সিদ্ধান্ত, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বা সংশোধিত HR Policy জারি করা হয়েছে কি না?
৪. যদি বিশেষ পরিস্থিতিতে তাঁদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হয়ে থাকে, তাহলে একই ধরনের পরিস্থিতিতে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও কি একই নীতি প্রয়োগ করা হয়েছে?
৫. ২০২৫ সালের Competency Assessment-কে যদি চাকরি অব্যাহত রাখার পূর্বশর্ত হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, তাহলে পরীক্ষায় অংশগ্রহণ না করা ব্যক্তিদের চাকরি বহাল রাখার সিদ্ধান্তের সঙ্গে বর্তমান সিদ্ধান্তের সামঞ্জস্য কী? ব্যাংক কি তার এইচআর পলিসি এবং কেন্দ্রীয় ব্যাংকের নিয়মে চলে নাকি মগবাজারে দলীয় নিয়মে চলে
আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অন্যায় অভিযোগ করতে চাই না। বরং আইন, সার্ভিস রুল, HR Policy এবং বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য নির্দেশনা সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হচ্ছে কি না—তার স্বচ্ছ ব্যাখ্যা চাই।
একই সঙ্গে যেসব কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে ব্যাংকে কর্মরত ছিলেন, নিয়োগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেয়েছেন, প্রবেশনারি সময় সফলভাবে সম্পন্ন করে স্থায়ী হয়েছেন এবং নিয়মিত কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি ও বার্ষিক ইনক্রিমেন্ট পেয়েছেন—তাঁদের চাকরি বাতিলের ক্ষেত্রেও যথাযথ সার্ভিস রুল, প্রশাসনিক প্রক্রিয়া, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং ন্যায়সংগত তদন্ত অনুসরণ করা হয়নি কিন্তু উগ্রবাদী গোষ্ঠী সমর্থিত ২৪৮/৭০০ জনকে কি কি প্রক্রিয়ায় এখনো বহাল রেখেছে এবং অবৈধ আয়োজনের মাধ্যমে হালাল করার পরিকল্পনা করা হচ্ছে।
কোনো ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীর রাজনৈতিক পরিচয়, মতাদর্শ, ব্যক্তিগত সম্পর্ক কিংবা কোনো প্রভাবশালী মহলের সুপারিশ চাকরি থাকা বা না থাকার নির্ধারক হওয়া উচিত নয়।
#ইসলামী_ব্যাংক বাংলাদেশ PLC একটি নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠান। তাই এর মানবসম্পদ ব্যবস্থাপনা, নিয়োগ, মূল্যায়ন, পদোন্নতি, চাকরি অব্যাহত রাখা এবং চাকরিচ্যুতির ক্ষেত্রে আইন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, ব্যাংকের অনুমোদিত Service Rules এবং HR Policy যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না—এ বিষয়ে জনগণের কাছে স্বচ্ছতা থাকা প্রয়োজন।
আমাদের দাবি
::::::::::::::::::::::::
১. ২০২৫ সালের Instruction Circular No. HRW/2025/2027 এবং ২০২৬ সালে ২৪৮ /৭০০জনকে পুনরায় Competency Assessment-এর সুযোগ দেওয়ার সিদ্ধান্তের পূর্ণাঙ্গ প্রশাসনিক ভিত্তি প্রকাশ করা হোক।
২. ২৪৮ /৭০০জনকে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার ক্ষেত্রে কোনো নতুন সার্কুলার, বোর্ড সিদ্ধান্ত, অফিস আদেশ বা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন থাকলে তা প্রকাশ করা হোক।
৩. একই পরিস্থিতিতে থাকা সকল কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে একই নীতি ও একই মানদণ্ড প্রয়োগ করা হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। নাকি শুধু মাত্র মগবাজারে অনুসারীদের জন্য এইচআর পলিসি মেইনটেইন করতে হবে না এইটা স্পষ্ট করা হোক
৪. সাম্প্রতিক সময়ে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য Service Rules, HR Policy ও আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা পর্যালোচনা করা হোক।
৫. রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয়, ব্যক্তিগত সুপারিশ কিংবা কোনো বিশেষ মহলের প্রভাবের ভিত্তিতে চাকরি রাখা বা বাতিলের অভিযোগ থাকলে তা তদন্ত করা হোক।
৬. তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সিদ্ধান্তসমূহের ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, তা বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারিতে রাখুক।
৭. প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সমন্বয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক।
আমাদের অবস্থান
আমরা কারও চাকরি কেড়ে নেওয়ার দাবি করছি না।
আমরা কারও প্রতি বিশেষ সুবিধারও দাবি করছি না।
আমাদের একমাত্র দাবি—
“একই নিয়ম সবার জন্য প্রযোজ্য হোক।”
যদি ২৪৮/৭০০ জনের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার বৈধ ও নীতিসঙ্গত কারণ থাকে, তাহলে সেই কারণ জনসম্মুখে পরিষ্কার করা হোক। আর যদি একই সুযোগ অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা থাকে, তাহলে তাঁদের ক্ষেত্রেও ন্যায়সংগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
রাজনীতি নয়—ন্যায়বিচার চাই।
প্রভাব নয়—প্রমাণ চাই।
গোপন সিদ্ধান্ত নয়—স্বচ্ছতা চাই।
বৈষম্য নয়—সবার জন্য সমান নিয়ম চাই।
#মাননীয়_প্রধানমন্ত্রী_ও_সংশ্লিষ্ট_মন্ত্রণালয়
এবং বাংলাদেশ ব্যাংকের প্রতি আমাদের বিনীত আবেদন—বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন।
ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত হোক।
ব্যাংকিং খাতে আস্থা ফিরে আসুক।
আর্থিক প্রতিষ্ঠান গুলো রাজনীতি মুক্ত করা হোক ।
চাকুরিচ্যুতদের পক্ষে
মাওলানা আহমদ উল্লাহ কাদেরী ।
পরিচালক আল হাসনাইন মডেল একাডেমী
পরিচালক উসওয়াতুন হাসানা হিফজুল কোরআন মহিলা মাদ্রাসা
Bangladesh Nationalist Party-BNP BNP Media Cell বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল - Bangladesh Jatiyotabadi Chatrodol Bangladesh Jatiyotabadi Jubodal Prothom Alo BBC News বাংলা dbcnews.tv Cplustv Voice Bangla
#মব #সন্ত্রাসী #গোষ্ঠী #পাঁচ_আগস্ট_পরবর্তী_জামায়াত_শিবিরের_গুন্ডা_বাহিনী #ইসলামী_ব্যাংক #অবৈধ #দখল
Asif Shaikat Mahmudul Hassan @