DiGrowth

DiGrowth Your Trusted Partner in Digital Growth and Success
(2)

02/11/2025

⚠️ ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন

এক ক্লায়েন্ট বললেন তার মার্কেটার বলেছে —

“আপনার পেজে কিছু কাজ করে দিয়েছি, আপনি বুঝবেন না। অন্য মার্কেটার দেখলে বুঝবে।”

আমরা তার পেজ পুরোটা যাচাই করে দেখলাম —
এমন কোনো কাজই করা হয়নি যা ক্লায়েন্ট নিজে বুঝবেন না।

অনেকে এখনো মনে করে, ক্লায়েন্ট কিছুই বোঝে না।
কিন্তু সময় বদলেছে —
মানুষ এখন শেখে, আপডেট হয়, যাচাই করতে জানে।

আজ যদি কাজ না করে শুধু কথায় কাজ করে দিয়েছি বলে বোঝানো হয়,
কাল সেই ক্লায়েন্টই যাচাই করে বুঝে যাবে।

সম্প্রতি কিছু এজেন্সি ক্লায়েন্টের ডেটা নিজেদের কাছে রেখে,
পরবর্তীতে ক্লায়েন্টকেই পেজ থেকে সরিয়ে দিয়েছে — এমন ঘটনাও ঘটেছে।

যারা অন্যকে দিয়ে ফেসবুক মার্কেটিং করান, তারা এই ৯টি বিষয় অবশ্যই মেনে চলুন 👇

1️⃣ মার্কেটারকে বিজনেস পেজের Full Access না দিয়ে শুধুমাত্র Partial Access দিন।
2️⃣ নিজের Ad Account ব্যবহার করতে বলুন।
3️⃣ নিজের ব্যাংক কার্ড বা ভার্চুয়াল কার্ড দিয়ে পেমেন্ট করুন।
4️⃣ সবসময় Meta Business Manager ব্যবহার করুন – পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল সবকিছু সেখানে সংযুক্ত রাখুন।
5️⃣ পিক্সেল ও ডোমেইনের Ownership নিজের নামে রাখুন।
6️⃣ পেমেন্ট হিস্টোরি নিজে মনিটর করুন।
7️⃣ রিপোর্ট বা ড্যাশবোর্ড দেখার অভ্যাস করুন।
8️⃣ কাজের আগে ও পরে তুলনামূলক ডেটা রাখুন।
9️⃣ চুক্তি বা কাজের শর্ত লিখিত রাখুন।

Inbox For Free page Audit
29/10/2025

Inbox For Free page Audit

রবিনের একটি বইয়ের দোকান আছে। সকাল থেকে রাত পর্যন্ত দোকান খোলা থাকে, আর প্রতিদিনই ভালো সংখ্যক গ্রাহক আসে। কিন্তু সবার পক...
25/10/2025

রবিনের একটি বইয়ের দোকান আছে। সকাল থেকে রাত পর্যন্ত দোকান খোলা থাকে, আর প্রতিদিনই ভালো সংখ্যক গ্রাহক আসে। কিন্তু সবার পক্ষে দোকানের সব বই দেখা সম্ভব হয় না। অনেক সময় এমনও হয়, কোনো গ্রাহক অন্য দোকান থেকে একটি বই কিনে ফেলেন—যে বইটি আসলে রবিনের দোকানেও ছিল, কিন্তু তার চোখে পড়েনি।

এই সমস্যার সমাধানে রবিন একটি ওয়েবসাইট তৈরি করল। এখন সবাই ঘরে বসেই তার দোকানে থাকা সব বই এক নজরে দেখতে পারছে। নতুন বই এলেই ওয়েবসাইটে তা আপডেট হয়, ফলে গ্রাহকরা সহজেই জানতে পারছেন নতুন সংগ্রহ সম্পর্কে। পছন্দ হলে অনলাইনে অর্ডারও করতে পারছেন।

ওয়েবসাইটের সুবিধায় এখন শুধু স্থানীয় নয়, সারা বাংলাদেশই রবিনের গ্রাহক। ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে রবিনের বই পৌঁছে যাচ্ছে। ফলে তার ব্যবসাও প্রতিদিন এগিয়ে যাচ্ছে আরও এক ধাপ করে।

আপনিও কি চান, আপনার বই বিক্রি সীমাবদ্ধ না থেকে অনলাইনে সবার কাছে পৌঁছে যাক?

তাহলে দেরি না করে এখনই ইনবক্স করে ফ্রি পরামর্শ নিন!
দ্রুত এবং পূর্ণ সহায়তার সঙ্গে আমরা ওয়েবসাইট তৈরি করে দিচ্ছি।

22/10/2025

বিজনেসের জন্য সঠিক পরামর্শ পেতে পেজটি ফলো করুন!

পাইকারি ব্যবসার অনলাইন মার্কেটিং প্ল্যান!পাইকারি ব্যবসায় সফল হতে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ – এই দুই প্ল্যাটফর্মকে একসাথে কাজে...
21/10/2025

পাইকারি ব্যবসার অনলাইন মার্কেটিং প্ল্যান!

পাইকারি ব্যবসায় সফল হতে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ – এই দুই প্ল্যাটফর্মকে একসাথে কাজে লাগানো সবচেয়ে কার্যকর কৌশল।

যদি আপনার মার্কেটিং বাজেট হয় ১০,০০০ টাকা, তাহলে—

৫,০০০ টাকা ফেসবুক মার্কেটিংয়ে ব্যয় করুন নতুন কাস্টমার সংগ্রহের জন্য।

বাকি ৫,০০০ টাকা ব্যবহার করুন হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ে, যেখানে এক ক্লিকে আপনার সকল কাস্টমারকে পার্সোনাল মেসেজ পাঠাতে পারবেন।

শুধুমাত্র ফেসবুক মার্কেটিংয়ে পুরো বাজেট খরচ করলে হয়তো নতুন কাস্টমার কিছুটা বেশি পাবেন।
কিন্তু যদি আপনার কাছে আগের ৫০০ কাস্টমারের নাম্বার থাকে, তাহলে নিয়মিত তাদের কাছে প্রোডাক্ট আপডেট পাঠালে বিক্রি আরও অনেক বৃদ্ধি পাবে।

মনে রাখবেন, পাইকারি ব্যবসার আসল উন্নতি হয় রিপিট কাস্টমারের মাধ্যমে—একই ক্রেতা বারবার অর্ডার দিলেই আপনার ব্যবসা টেকসইভাবে বৃদ্ধি পাবে।
আর এই কাজটি সবচেয়ে সহজ ও কার্যকর হয় হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের মাধ্যমে।

হোয়াটসঅ্যাপ মার্কেটিং নিয়ে ফ্রি পরামর্শ পেতে এখনই ইনবক্স করুন।

প্রোডাক্টের সঠিক মূল্য নির্ধারণএকজন নতুন উদ্যোক্তা কাস্টমার পাওয়ার উদ্দেশ্যে অল্প প্রফিট রেখে অর্গানিক প্রোডাক্ট বিক্রি ...
20/10/2025

প্রোডাক্টের সঠিক মূল্য নির্ধারণ

একজন নতুন উদ্যোক্তা কাস্টমার পাওয়ার উদ্দেশ্যে অল্প প্রফিট রেখে অর্গানিক প্রোডাক্ট বিক্রি করছিলেন। অনলাইনে ব্যবসা শুরু করার জন্য তিনি আমাদের কাছে পরামর্শের জন্য আসেন।

বিশ্লেষণ করে আমরা দেখেছি —

1. প্রফিট সীমিত হওয়ায় তিনি নিজের শ্রম ও সময় অনুযায়ী ন্যায্য মূল্য পাচ্ছেন না। পরিশ্রম করতেছেন অনেক, তবে সে হিসেবে আয় কম।

2. প্যাকেজিং খুবই সাধারণ, পণ্যটি প্রিমিয়াম হিসেবে উপস্থাপিত হচ্ছে না। ফলে কাস্টমাররা আরেকজনকে গিফট বা রেফার করছে‌ কম।

3. শুধুমাত্র বাসা থেকে প্রোডাক্ট রিসিভের ব্যবস্থা থাকায় রিটার্ন কাস্টমারের হার কমে যাচ্ছে।

অনেক নতুন উদ্যোক্তা এই একই ভুলটি করে থাকেন-
(পাইকারি ব্যবসা হলে ভিন্ন কথা)

অল্প প্রফিট রেখে কাস্টমার পাওয়ার আশায় ব্যবসা শুরু করেন। কিন্তু যখন প্রয়োজনীয় খরচ, প্যাকেজিং, এবং মার্কেটিং ব্যয় যুক্ত হতে থাকে, তখন প্রোডাক্টের দাম স্বাভাবিকভাবেই বেড়ে যায়।

এতে প্রোডাক্টের দাম বেশি মনে হওয়ায় অনেক নিয়মিত কাস্টমার হারিয়ে যায়। বিক্রি কমে যাওয়ায় নতুন উদ্যোক্তারা একসময় হতাশ হয়ে পড়েন।

সুতরাং, আপনার প্রোডাক্টের মূল্য সঠিকভাবে নির্ধারণ করেছেন তো?

যাচাই করতে ইনবক্স করুন এবং ফ্রিতে পরামর্শ নিন।

Ads Report এ কি কি ম্যাট্রিক্স চেক করেন, কমেন্ট করে জানান।
12/10/2025

Ads Report এ কি কি ম্যাট্রিক্স চেক করেন,
কমেন্ট করে জানান।

নতুন উদ্যোক্তাদের জন্য পরামর্শএকজন ভাই থ্রি-পিস বাসায় এনে পরিচিতদের কাছে ভালোই বিক্রি করেছেন। কিন্তু অনলাইনে সেল করা একে...
11/10/2025

নতুন উদ্যোক্তাদের জন্য পরামর্শ

একজন ভাই থ্রি-পিস বাসায় এনে পরিচিতদের কাছে ভালোই বিক্রি করেছেন। কিন্তু অনলাইনে সেল করা একেবারে আলাদা একটা চ্যালেঞ্জ।

USP – Unique Selling Point অর্থাৎ আপনার প্রোডাক্টের এমন একটি গুণ, যা সবার থেকে আলাদা।

অনলাইনে হাজারো থ্রি-পিস পেজ আছে। যদি আপনার প্রোডাক্টে আলাদা কিছু বা এক্সট্রা ভ্যালু না থাকে, তাহলে গ্রাহকরা কিনবে না। মেসেজ আসলেও বিক্রি কম হবে।

সুতরাং নতুন পেজে মার্কেটিং করুন সেই প্রোডাক্ট দিয়ে যার স্পষ্ট কোনো USP আছে।

ফলাফল: ভালো রেসপন্স, ভালো সেল।

এক ভাই প্রায় দুই মাস হলো নতুন অনলাইন বিজসেন শুরু করেছেন। প্রথমদিকে ফেসবুকে মেসেজিং এড চালিয়ে ভালো রেসপন্স পেয়েছিলেন। কিন...
08/10/2025

এক ভাই প্রায় দুই মাস হলো নতুন অনলাইন বিজসেন শুরু করেছেন। প্রথমদিকে ফেসবুকে মেসেজিং এড চালিয়ে ভালো রেসপন্স পেয়েছিলেন। কিন্তু কিছুদিন যাবত মেসেজ খরচ বেড়ে গিয়েছে, মেসেজও কম আর অর্ডারও আসা বন্ধ।

আমরা তাকে পাশে বসিয়ে তার Meta Ads রিপোর্ট দেখলাম। আগের ভালো রেজাল্ট আসা এডগুলোর সঙ্গে বর্তমান এড তুলনা করার পর কয়েকটি গুরুত্বপূর্ণ দিক বেরিয়ে এলো —

১. উইনিং প্রোডাক্টে ফোকাস করা।

তার একটি প্রোডাক্ট ছিল যেটা বারবার ভালো রেজাল্ট দিয়েছে। সেটিই আসলে তার “উইনিং প্রোডাক্ট”। আবার স্টক করে, নতুন ক্রিয়েটিভ দিয়ে স্কেল করাই হচ্ছে সবচেয়ে কার্যকরী সিদ্ধান্ত।

২. নিউ ক্রিয়েটিভ বনাম নিউ প্রোডাক্ট।

তার নিউ প্রোডাক্টের এড ক্রিয়েটিভ আগের উইনিং প্রোডাক্টের এডগুলো থেকে ভিন্ন। আমরা পরামর্শ দিয়েছি আগের ধাঁচে ভিডিও ও এড কপি তৈরি করে টেস্ট করতে—তারপর সমস্যা নিউ কনটেন্টে, নাকি নিউ প্রোডাক্টে সেটা বুঝে একশন নিতে।

৩. ভিডিওর দৈর্ঘ্য ছোট রাখা ।

৩০ সেকেন্ডের পরই তার কাস্টমাররা ঝরে পড়ছিল। দীর্ঘ ভিডিওতে মানুষ শেষ পর্যন্ত থাকে না। ৩০ থেকে ৪৫ সেকেন্ডের মধ্যে কনটেন্ট দিলে মনোযোগ ধরে রাখা যায়, রেসপন্সও বেড়ে যায়।

---
নতুন ব্যবসার শুরুতে সবারই দরকার সঠিক গাইডলাইন। এড চালানো সহজ, সেল ও আসে বেশিরভাগ সময় । কিন্তু—যদি ডেটা ও স্ট্রাটেজি না জানা থাকে তাহলে হুট করেই বিজনেসের গ্রোথ থেমে যেতে পারে ।

DiGrowth-এ আমরা যাবতীয় সব বিষয় বিশ্লেষণ করে, বাস্তবসম্মত পরামর্শ দেই - যাতে আপনার অনলাইন বিজনেসের উন্নতি নিশ্চিত করতে পারেন।

আপনার ব্যবসার গ্রোথ শুরু হোক সঠিক সিদ্ধান্ত থেকে।

মনে করেন, ডেইলি বাজেট ১০ ডলার করে ৭ দিনের একটি এড রান করলেন। একদিন দেখলেন, ফেসবুক ১০ ডলার থেকে বেশি চার্জ করেছে। তার কার...
07/10/2025

মনে করেন, ডেইলি বাজেট ১০ ডলার করে ৭ দিনের একটি এড রান করলেন। একদিন দেখলেন, ফেসবুক ১০ ডলার থেকে বেশি চার্জ করেছে।

তার কারণ হচ্ছে ফেসবুক যদি তার হিসেবে ভালো রেজাল্ট পায়, তখন ডেইলি বাজেট থেকে অতিরিক্ত ৭৫ পার্সেন্ট অর্থাৎ এই এডের ক্ষেত্রে ১৭.৫ ডলার পর্যন্ত একদিনে চার্জ করতে পারবে। তবে এটা পরবর্তীতে এডজাস্ট করে নিবে। অর্থাৎ সাত দিনে টোটাল ৭০ ডলারের বেশি কাটবে না। আর যেদিন খারাপ রেজাল্ট আসবে সেদিন কম ডলার চার্জ করবে।

আমাদের সাথে কাজ না করলেও, ফ্রি পরামর্শ নিতে ভুলবেন না কিন্তু!
05/10/2025

আমাদের সাথে কাজ না করলেও, ফ্রি পরামর্শ নিতে ভুলবেন না কিন্তু!

আপনার কোনো প্রশ্ন থাকলে এখনই মেসেজ দিন
04/10/2025

আপনার কোনো প্রশ্ন থাকলে এখনই মেসেজ দিন

Address

Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when DiGrowth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share