29/04/2026
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,মুহতারাম ভাই ও বোনেরা।
কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি। অনুরোধ রইলো ব্যস্ততার মাঝেও একটু সময় নিয়ে সম্পূর্ণ লেখাটি পড়বেন। এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও দোআ জানাবেন ইনশাআল্লাহ।
আপনাদের সাথে এই পথচলায় যুক্ত হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। জীবনে চলার জন্য আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যে কতটা গুরুত্বপূর্ণতা আমাদের দ্বীনের শিক্ষাতেও স্পষ্টভাবে উঠে এসেছে হাদিসেওআছে৷ আলহামদুলিল্লাহ, সেই বরকতময় যাত্রার একটি অংশ হতে পেরে আমরা কৃতজ্ঞ। আমরা স্বীকার করছি এটি একটি ব্যবসায়িক উদ্যোগ। তবে "KHILAFOT Smart Shop – খিলাফত স্মার্ট শপ" শুধুমাত্র একটি ব্যবসার নাম নয়; বরং এটি একটি আমানত, একটি দায়িত্ব। দ্বীনের লেবাস ব্যবহার করে কাউকে ধোঁকা দেওয়া, অস্বাভাবিক মুনাফা অর্জনের চিন্তা করা আল্লাহ আমাদেরকে তা থেকে হেফাজত করুন। আমরা এমন সব চিন্তা-ভাবনা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে বদ্ধপরিকর।
আমাদের রবকে সাক্ষী রেখে আমাদের এই উদ্যোগের তিনটি মূল লক্ষ্য:
১. সততা ও দ্বীনি দায়িত্ববোধ বজায় রেখে ব্যবসা পরিচালনার মাধ্যমে হালাল উপার্জনের চেষ্টা।
২. সাধ্যের মধ্যে সর্বোচ্চ মানসম্পন্ন ও খাঁটি অর্গানিক পণ্য সুলভ মূল্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়া।
৩. আমাদের অর্জিত লভ্যাংশের ৫% মাজলুম ভাই-বোনদের সহায়তায় ব্যয় করা।
আলহামদুলিল্লাহ, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নীতিগুলো আঁকড়ে ধরে আমাদের পথচলা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আমরা জানি, অনলাইন জগত অনেক ক্ষেত্রে ধোঁকা ও প্রতারণায় ভরপুর। অনেক সময় বাহ্যিক ধার্মিকতার আড়ালেও মানুষ প্রতারিত হয়।এখানে যেমন মুখ ভর্তি দাড়িওয়ালা ভাই কসম করে মিথ্যা বলে, তদ্রুপ টুপি পরিহিত নামধারী হুজুর মানুষকে ঠকাতে দ্বিতীয়বার ভাবে না। আমাদের কাজ হবে মূলত এই জায়গাটিতে ইনশাআল্লাহ আপনাকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, আমাদের লক্ষ্য—এই জায়গাটিতেই একটি বিশ্বাসযোগ্যতা তৈরি করা আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই রাব্বে কারীমের উপর পূর্ণ ভরসা রেখে " khilafot smart shop – খিলাফত স্মার্ট সপ" আপনাদের জন্য সাধ্যের সর্বোত্তমটুকুই উপস্থাপন করবে, ইনশাআল্লাহ। আমরা কখনো অতিরঞ্জিত বর্ণনা বা মিথ্যা প্রচারণার মাধ্যমে কাউকে বিভ্রান্ত করতে চাই না। পণ্যের যা বাস্তব অবস্থা ঠিক সেটাই আপনাদের সামনে তুলে ধরা হবে।
শেষে দুটি অনুরোধ:
১. আমাদের জন্য দোআ করবেন—যেন আমরা শতভাগ আন্তরিকতার সাথে আপনাদের খেদমত করতে পারি।
২. আমাদের উপর আস্থা রাখবেন—ইনশাআল্লাহ আমরা সেই আস্থার মর্যাদা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবো।
আল্লাহর বান্দারা আপনাদের খেদমতে সর্বদা প্রস্তুত—ইনশাআল্লাহ।
#খিলাফত স্মাট শপ
#খিলাফত টপআপ