Channel 4 Television

Channel 4 Television মানুষ মানুষের জন্য ,সংবাদ মানুষের জন্য
People For People, News For People.

আদালতে নেওয়ার পথে পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত হয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আ...
28/04/2026

আদালতে নেওয়ার পথে পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত হয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় ভ্যানে থাকা আরও কয়েকজন আহত হন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা যায়, ভ্যানটি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে পলক শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

পুলিশ সূত্র জানায়, প্রিজনভ্যানে থাকা অবস্থায় হঠাৎ দুর্ঘটনা ঘটলে ভেতরে থাকা কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও রয়েছেন।

আদালত সূত্র জানায়, জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় পলক‘কে আজ ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। সেই উদ্দেশ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রওনা দেয়ার কিছুক্ষণ পরই প্রিজনভ্যানটি দুর্ঘটনায় পড়ে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার যেসব আসনে কারচুপির অভিযোগ আনা হয়েছে, তার সত্যতা পায়নি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক...
28/04/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার যেসব আসনে কারচুপির অভিযোগ আনা হয়েছে, তার সত্যতা পায়নি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক দল। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হোটেলে নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজ্যাবস এ তথ্য জানান।

ইভার্স ইজ্যাবস বলেন, কোনো অভিযোগ থাকলে সে ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণের সুযোগ আছে। ভোট ঘিরে ছয়টি বিষয় গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে।

বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নীতি সমুন্নত রাখতে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ছিল বলেও মন্তব্য করেন তিনি।

গত বছরের শেষ দিক থেকে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে অবস্থান করছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় দায়িত্ব পালন করেন।

দেশে বর্তমানে কী পরিমাণ ডিজেলের মজুত আছে, তা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গল...
28/04/2026

দেশে বর্তমানে কী পরিমাণ ডিজেলের মজুত আছে, তা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জ্বালানি মজুতের তথ্য জানিয়েছেন।

ডা. জাহেদ বলেন, দেশে ১ লাখ ৭০ হাজার টন ডিজেল মজুত রয়েছে। আরো ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আসবে ৩০ এপ্রিলের মধ্যে। জ্বালানি তেলের কোনো সংকট নেই। বিভিন্ন তেলের পাম্পে দীর্ঘ লাইন নেই। এ সংকট শিগগিরই দূর হবে।

উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশে জঙ্গি আছে, এটা ঠিক। এতে খানিকটা ঝুঁকি তৈরি করেছে। তবে এই ঝুঁকি এমন পর্যায়ে যায়নি, যে জনগণকে ভয় পেতে হবে। অপরদিকে, আওয়ামী লীগের সময়ে জঙ্গি নিয়ে যে অধিক প্রচার করা হয়েছে, সেটি সত্য নয়। আবার অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল, দেশে কোনো জঙ্গি নেই, সেটিও সত্য নয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে দেশে মানবাধিকার নেই, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না।মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা...
28/04/2026

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে দেশে মানবাধিকার নেই, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিতে দ্রুত মামলার উদ্যোগ নেওয়া হবে। অর্থের অভাবে কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়।

রূপপুর থেকে ৬০ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবেপাবনার ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লো...
28/04/2026

রূপপুর থেকে ৬০ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে

পাবনার ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তাতে দেশের বিদ্যুৎ খাতে এক নতুন মাইলফলক তৈরি হবে। কেন্দ্রটি চালুর পর স্বাভাবিক আয়ুষ্কাল ৬০ বছর। এই সময়ে এখান থেকে পাওয়া যাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ।

তবে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ সাপেক্ষে আরো ৩০ বছর পর্যন্ত কেন্দ্রটির আয়ু বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে। ঐতিহাসিক মুহূর্তের মধ্যদিয়ে চূড়ান্ত গন্তব্যের পথে এক বিশাল ধাপ এগিয়ে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এর মধ্যে দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী তালিকায় প্রবেশ করবে বাংলাদেশ।

বার্তা বাজার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুরুতে প্রতি ইউনিটের খরচ ৬ টাকা ধরা হলেও অভ্যন্তরীণ সূত্র বলছে, এখন দাম ১২ টাকা পড়বে। এককথায় এ কেন্দ্র চালু দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও প্রযুক্তিগত উৎকর্ষের এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে আজ মঙ্গলবার জ্বালানি হিসেবে ইউরেনিয়াম সরবরাহ করা হবে। তবে এর পরও শতাধিক পরীক্ষা-নিরীক্ষা বাকি থাকবে।

সবশেষে কয়েক মাস পর ধাপে ধাপে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে।
কেন্দ্রটিতে একবার জ্বালানি লোড করার পর তা দিয়ে চলবে টানা দেড় বছর। ফলে অন্যান্য বিদ্যুৎকেন্দ্রের মতো তেল, গ্যাস কিংবা কয়লা কেনার ঝক্কি-ঝামেলা নেই। দেড় বছর পর এক-তৃতীয়াংশ করে জ্বালানি পরিবর্তন করতে হবে।

এ ছাড়া, রূপপুরের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট।

এবার প্রথম ইউনিটে জ্বালানি স্থাপন করা হচ্ছে। এই ইউনিটের পারমাণবিক চুল্লিতে বিক্রিয়ার জন্য প্রয়োজন হবে ১৬৩টি ইউরেনিয়াম বান্ডেল। প্রতিটি বান্ডেলে থাকে ১৫টি করে ইউরেনিয়াম প্লেটসমৃদ্ধ রড। দুই বছর আগেই বাংলাদেশ ১৬৮টি এমন বান্ডেল সংগ্রহ করেছে, যার মধ্যে ৫টি সংরক্ষণে রাখা হবে।
ইউরেনিয়াম বান্ডেল চুল্লিতে স্থাপন করতে সময় লাগবে প্রায় ৪০ থেকে ৪৫ দিন। এরপর ধীরে ধীরে নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ার মাধ্যমে তাপ উৎপাদন করা হবে। সেই তাপে পানি বাষ্পে পরিণত হয়ে টারবাইন ঘুরাবে, যার মাধ্যমে উৎপন্ন হবে বিদ্যুৎ।

এবার মিথ্যা মামলা দেওয়ার সংস্কৃতি থেকে মানুষকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, নিপীড়ি...
27/04/2026

এবার মিথ্যা মামলা দেওয়ার সংস্কৃতি থেকে মানুষকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, নিপীড়িত মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর বনানীতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

লিগ্যাল এইড সেবা থেকে কেউ বঞ্চিত হলে আইন মন্ত্রণালয়কে অবহিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আদালতে যাওয়ার আগে যেকোনো সমস্যার সমাধানে লিগ্যাল এইডের মাধ্যমে নিজেদের মধ্যে মীমাংসা করার চেষ্টা করা উচিত।

যারা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন কিন্তু আদালতে যেতে পারছেন না, তারাও লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পাবেন বলে আশ্বাস দেন মন্ত্রী।

তিনি আরও বলেন, মামলা জট কমাতে সরকার লিগ্যাল এইড কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এছাড়া, কোনো মামলার মাঝামাঝি পর্যায়ে কেউ সমঝোতা করতে চাইলে তারও ব্যবস্থা করে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘গণভোটের রায় ভিন্ন খাতে নিতে চাইছে কিছু রাজনৈতিক দল। যারা জুলাই সনদকে নিজেদের স্বার্থে...
27/04/2026

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘গণভোটের রায় ভিন্ন খাতে নিতে চাইছে কিছু রাজনৈতিক দল। যারা জুলাই সনদকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, তারা সফল হলে জনগণের কর্মসূচি ব্যাহত হবে। তাই জনগণকে সতর্ক থাকার আহ্বান রইল।’

সোমবার (২৬ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘যতদিন দায়িত্ব থাকবে, জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে। আর আমাদের প্রতিটি কর্মসূচি হবে মানুষের জন্য।’

খাল খনন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম বিএনপি ক্ষমতায় এসে মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে দেশে আমরা শহীদ জিয়ার রেখে যাওয়া সেই খাল খনন কর্মসূচি শুরু করব। ইনশাল্লাহ আগামী পাঁচ বছরে আমরা চেষ্টা করব সারা দেশে এই উলশী খালের মতো প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের।’

তিনি বলেন, ‘বাংলাদেশে প্রায় ২০ কোটি জনসংখ্যা, এর অর্ধেক হচ্ছে নারী। দেশনেত্রী খালেদা জিয়া এই নারীদের জন্য শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়ে গেছেন। প্রথমবার করেছেন স্কুল পর্যায়ে, দ্বিতীয়বার করেছেন ইন্টারমিডিয়েট পর্যায়ে। দেশনেত্রী খালেদা জিয়ার সেই কর্মসূচির অংশকে আমরা আরও সামনে নিয়ে যেতে চাই।’

তারেক রহমান বলেন, ‘আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করে দিয়ে গেছেন, আমরা মেয়েদের শিক্ষাব্যবস্থা ডিগ্রি পর্যন্ত অর্থাৎ, উচ্চতর পর্যন্ত বিনা মূল্যে ব্যবস্থা করব ইনশাল্লাহ। শুধু মেয়েদের শিক্ষাব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত ফ্রি করব না, একই সঙ্গে আমাদের যে মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে, তাদের জন্য আমরা উপবৃত্তির ব্যবস্থা করব, যাতে করে তারা আরও উচ্চতর শিক্ষা লাভ করতে পারে।’

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মাটি কেটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

বিএনপি যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে তখনই সবাইকে নিয়ে গণতন্ত্রের পক্ষে মানুষের জন্য কাজ করেছে বলে মন্তব্য করেছেন প্রধা...
27/04/2026

বিএনপি যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে তখনই সবাইকে নিয়ে গণতন্ত্রের পক্ষে মানুষের জন্য কাজ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার সকালে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরসংলগ্ন শেরে বাংলা একে ফজলুল হকের সমাধিতে দোয়া মোনাজাত এবং ফুলেল শ্রদ্ধা নিবেন শেষে তিনি এ কথা বলেন

শে‌রে বাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই শ্রদ্ধা নি‌বেদন করা হয়।

এ সময় নজরুল ইসলাম খান ব‌লেন, বিএনপি সবসময় দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছে জানিয়ে দেশের সব ভালো মানুষদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দেশ গঠনে কাজ করেছেন। সেই পথেই তারেক রহমানের সরকার নিরলসভাবে দেশ পরিচালনার কাজ করে যাচ্ছেন।

শেরে বাংলা একে ফজলুল হককে স্মরণ ক‌রে বিএন‌পির এই জ্যেষ্ঠ নেতা ব‌লেন, তার অবদান এই দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য বলেই তার স্মৃতি ধরে রাখতে সবাইকে একস‌ঙ্গে কাজ করতে হবে

প্রাথমিকের সাড়ে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিষয়টি রিভিউ হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হা...
27/04/2026

প্রাথমিকের সাড়ে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিষয়টি রিভিউ হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। গতকাল রোববার একটি গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়াটি শেষ হয়নি। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট রয়েছে। আমাদের শিক্ষক নিয়োগ দিতে হবে। এটি জরুরি। আমরা নিয়োগ প্রক্রিয়া রিভিউ করছি না।

তিনি আরো বলেন, ‘প্রাথমিকের নিয়োগ নিয়ে গত সপ্তাহে আমরা সভা করেছি। সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্য কর্মকর্তা ছিলেন। সেখানে নিয়োগ প্রক্রিয়া যেভাবে চলছে সেভাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। অর্থাৎ নিয়োগে আমরা হাত দেব না।’

এর আগে যদিও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিভিউ করা হতে পারে বলে জানিয়েছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এজছানুল হক মিলন। তবে গত সপ্তাহের শেষ দিকে সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রাথমিক শিক্ষক নিয়োগ রিভিউ প্রক্রিয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে মন্ত্রণালয়।

গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের শ্রেণিকক্ষ ফাঁকা। আমাদের দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দিতে। নিয়োগ প্রক্রিয়ায় ভুল হয়নি আমি এমনটি বলছি না; ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে যে প্রতিবেদন আমরা পেয়েছি, সেটাতে আমরা নিয়োগ প্রক্রিয়া নিয়ে ন্যূনতম আস্থা আমরা রাখতে পারি।’

জানা গেছে, গত ৫ নভেম্বর প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রথম ধাপ এবং ১২ নভেম্বর দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম ধাপে ৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়। দ্বিতীয় ধাপে ১৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে। এরপর ২ জানুয়ারি লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পরীক্ষার তারিখ পিছিয়ে ৯ জানুয়ারি করা হয়।

গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) এক হাজার ৪০৮টি পরীক্ষাকেন্দ্রে একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে এবং ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

এরপর গত ২১ জানুয়ারি রাতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে প্রাথমিকভাবে ৬৯ হাজার ২৬৫ জনকে উত্তীর্ণ করা হয়। গত ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্ব স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। মৌখিক পরীক্ষা শেষে গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চূড়ান্ত ফল প্রকাশের আড়াই মাসের বেশি হলেও এখনো প্রার্থীদের যোগদানপত্র দেওয়া হয়নি। এতে গতকাল রোববার সকাল থেকে শাহাবাগে অবস্থান নেয় সুপারিশপ্রাপ্ত চাকরিপ্রার্থীরা। পরে দুপুরে সচিবালয়ে তাদের প্রতিনিধি দলের সাথে বৈঠকে করে গণশিক্ষা প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন।

তুচ্ছ বিষয়ে টেঁটা নিয়ে মাঠে নামার ‘দেশ’ ব্রাহ্মণবাড়িয়া: সংসদে রুমিন ফারহানাব্রাহ্মণবাড়িয়া তুচ্ছ বিষয়ে টেঁটা নিয়ে মাঠে না...
23/04/2026

তুচ্ছ বিষয়ে টেঁটা নিয়ে মাঠে নামার ‘দেশ’ ব্রাহ্মণবাড়িয়া: সংসদে রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া তুচ্ছ বিষয়ে টেঁটা নিয়ে মাঠে নামার ‘দেশ’ বলে মন্তব্য করেছেন স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনকালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, মেঘনা ও তিতাস পাড়ের দেশ ব্রাহ্মণবাড়িয়া। ওস্তাদ আলাউদ্দিন খাঁ কিংবা শচীন দেব বর্মণের দেশ ব্রাহ্মণবাড়িয়া। কীর্তন ও বাউল গানের দেশ ব্রাহ্মণবাড়িয়া। ছানমুখি মিষ্টির অপূর্ব স্বাদের দেশ আমার বামুনভাইরা। দিগন্ত জোড়া হাওরের দেশ ব্রাহ্মণবাড়িয়া। আবার তুচ্ছ বিষয়ে টেঁটা নিয়ে মাঠে নামার দেশও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা হলেও তিনি রুপক অর্থে ‘দেশ’ বলে উল্লেখ করেছে।

তিনি বলেন, বাংলাদেশের শিল্প, সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। এ মাটিতে জন্ম নিয়েছেন ধীরেন্দ্রনাথ দত্ত বা অলি আহাদের (রুমিন ফারহানার মরহুম পিতা বিশিষ্ট রাজনীতিক) মত সংগ্রামী যোদ্ধারা, যাদের কল্যাণে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছে।

আশুগঞ্জ এলাকার শিল্প কারখানার কথা উল্লেখ করেন রুমিন ফারহানা। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যায় সারা বাংলাদেশে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পায় না।

নিজ নির্বাচনি এলাকা সরাইলের আবাসিক গ্যাস সংযোগ থাকলেও গ্রাহকেরা গ্যাসের সংকটে রয়েছে বলে দাবি করেন রুমিন ফারহানা। তিনি বলেন, সকাল সাতটা থেকে দুপুর ২ টা পর্যন্ত গ্যাসের চাপ থাকে না। চুলা মিটিমিট করে জ্বলে। মন চাইলে একঘণ্টার জন্য গ্যাস আসে। তারপরে রাত পর্যন্ত গ্যাসের খবর নেই। শীতকালে গ্যাসের চাহিদা আরও বাড়ে। অন্যদিকে আছে অবৈধ সংযোগ। লোকবলের অভাবে সংশ্লিষ্ট সংস্থা তদারকি করতে পারছে না বলেও উল্লেখ করেন তিনি। ২০১৬ সালে বাসা-বাড়িতে গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ করা হলেও অসাধু কর্মকর্তাদের সমন্বয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে, যাতে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। এতে বৈধ সংযোগধারীরা গ্যাস পাচ্ছে না। মানুষ মাটির চুলা, এলপিজি ও বৈদ্যুতিক চুলায় ভরসা করছে।

রুমিন ফারহানা বলেন, আমাদের জীবন মানের এতই উন্নতি হয়েছে, গ্রাম বা মফস্বলের মানুষ ফ্ল্যাটে থাকে, পাকাবাড়িতে থাকে। উঠান অনেকটাই বিলাসিতা। মাটির চুলায় রান্না করা বাস্তবতা বিবর্জিত। অন্যদিকে ১৯৪০ টাকার এলপিজি সিলিন্ডার বলে বটে, কিন্ত ২২শ টাকার নিচে সিলিন্ডার পাওয়া যায় না। আর বিদ্যুতের চুলার কথা বলি যদি, ঢাকা শহরে ১-২ ঘণ্টা লোডশেডিং হলেও গ্রামে সেটা ১৪ ঘণ্টা পর্যন্ত গড়ায়। গ্যাস ছাড়া চুলা জালানোর জ্বালানি নেই।

ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারা দেশে যায় উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আমার দাবি থাকবে আগে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তার এটি অন্য এলাকায় যাবে।

কার্ডের ছবির সঙ্গে ছবির মিল না থাকায় এক মোটরসাইকেল গ্যারেজ কর্মচারীকে ধাপ্পড় মারার অভিযোগ উঠেছে লালমনিরহাটে কালীগঞ্জ উপজ...
23/04/2026

কার্ডের ছবির সঙ্গে ছবির মিল না থাকায় এক মোটরসাইকেল গ্যারেজ কর্মচারীকে ধাপ্পড় মারার অভিযোগ উঠেছে লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহানের বিরুদ্ধে

বুধবার বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট বাজারের ‘লুবানা ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে নিন্দার ঝড় ওঠে।

স্থানীয়রা জানান, চাপারহাট কলেজের সহকারী অধ্যাপক গোলক চন্দ্র অসুস্থ থাকায় তার মোটরসাইকেলে তেল নিতে হিমশিম খাচ্ছিলেন। পরে তিনি গ্যারেজ মালিক প্রদীপের সহায়তা চাইলে প্রদীপ তার কর্মচারী নদীকে (১৮) ফুয়েল কার্ডসহ তেল নেওয়ার জন্য পাম্পে পাঠান। নদী যখন লাইনে দাঁড়িয়ে ছিলেন, তখন সেখানে তদারকিতে থাকা কালীগঞ্জ ইউএনও শামীমা আক্তার জাহান তার হাতের কার্ডটি পরীক্ষা করেন। কার্ডের ছবির সঙ্গে নদীর চেহারার মিল না থাকায় কোনো কিছু জিজ্ঞাসা না করেই ইউএনও তাকে চপেটাঘাত করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

অভিযোগকারী নদী বলেন, ‘আমি গ্যারেজ মেকানিক। মালিকের কথায় অসুস্থ এক শিক্ষকের কার্ড ও টাকা নিয়ে তেল নিতে লাইনে দাঁড়িয়েছিলাম। ইউএনও কার্ড চেক করার সময় কোনো কথা না বলেই আমাকে কয়েকটি থাপ্পড় মারেন। আমি কোনো অন্যায় করিনি, বিনা অপরাধে আমাকে লাঞ্ছিত করা হয়েছে। আমি এর বিচার চাই।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান ধাপ্পড় মারার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি শুধু তার গাড়ির চাবি নিয়েছিলাম, গায়ে হাত তুলিনি। সম্ভবত তার কাছে সঠিক কার্ড ছিল না। নিয়ম না মেনে লাইনে দাঁড়ানোর কারণে চাবি নিয়ে পরে অফিসে যোগাযোগ করতে বলা হয়েছিল। পরবর্তীতে তার অভিভাবকেরা এলে চাবি বুঝিয়ে দেওয়া হয়েছে।

Address

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩, উত্তরা উত্তরা মডেল টাউন/ঢাকা/১২৩০, বাংলাদেশ
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Channel 4 Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share