Sarba Mitra Chakma

Sarba Mitra Chakma Executive Member,
DUCSU


Cyber Specialist

21/02/2026

পাহাড়ের কোলে বেড়ে ওঠা শিশুটি সকালের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত তার মায়ের ভাষায় তার মনের কথাগুলোর জানান দেয়। বাংলা তার কাছে ভিনদেশি ভাষার ন্যায়। অন্য বাঙালি শিশুর মতো সে চারপাশে বাংলা শুনে বড় হয়নি , তার শব্দ চয়ন - উচ্চারণ অতটা ভালো না। শব্দ খুঁজে নিয়ে কথা বলতে হয় তার।"ঠিক"কে সে কখনো উচ্চারণ করে "থিক" কখনো বা "তিক"
শিমুল মোস্তফার মতো মুগ্ধতা ছড়াতে না পারলেও সে চেষ্টা করছে আরো ভালো বাংলা বলার। সে বাংলাকে জানার আগ্রহ রাখছে। আর অন্যদিকে , অন্যজন সেই ছেলেটার বা মেয়েটার ভাষাকে জানার আগ্রহ রাখে না , বলে উঠে , "তোদের সেই চ্যাং চুং ভাষাটার নাম কি যেন?"
সে একটুখানি কষ্ট পায় , হয়তো পায় না।শুনতে শুনতে সয়ে গেছে। সে ভাবে , যারা একসময় ভাষাকে হারাতে না দেয়ার জন্য রক্ত দিয়েছে , তারাও অন্য ভাষাকে ছোট করে দেখে? মজা লুটে?
সে কি জানে না , তার দেশের মানুষ কত হরেক রকমের ভাষায় কথা বলে? কি বিচিত্র সুন্দর সে ভাষাগুলো!

একুশের রক্ত সকল ভাষার জন্য সমান!
Sarba Mitra Chakma
Post

বীর মুক্তিযোদ্ধা , রাঙামাটিতে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী কর্নেল (অব:) মনীষ দেওয়ান। তাঁর যোগ্যতা, জ্ঞান ,...
16/09/2025

বীর মুক্তিযোদ্ধা , রাঙামাটিতে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী কর্নেল (অব:) মনীষ দেওয়ান।

তাঁর যোগ্যতা, জ্ঞান ,প্রজ্ঞা সবকিছুর কাছে আমি অতি ক্ষুদ্র , স্যারের সান্নিধ্য আমাকে ধন্য করেছে। জীবনের প্রতিটি বাঁকে এমন মানুষের পরামর্শ-উপদেশ খুব বেশি প্রয়োজন। তাঁর উৎসাহ-প্রেরণা আমার নব যাত্রায় নতুন মাত্রা যোগ করলো।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sarba Mitra Chakma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share