Azraq Pixel

Azraq Pixel We design calm brand identities
for people who value clarity over noise.

— Team Azraq
Creative Brand Designer and Web Developer
(1)

🍃🍃হযরত আব্বাস ইবনে মারওয়াস থেকে বর্ণিত রয়েছে যে, প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আরাফাতের ময়দানে বিকালে সমস্...
21/08/2026

🍃🍃হযরত আব্বাস ইবনে মারওয়াস থেকে বর্ণিত রয়েছে যে, প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আরাফাতের ময়দানে বিকালে সমস্ত উম্মতের জন্য দোয়া করলেন। হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর দোয়া এভাবে কবুল করা হল যে, উম্মতের সমস্ত গুনাহ মাফ করা হবে, তবে ‘হুকূল ইবাদ’ সম্পর্কীয় গুনাহ মাফ করা হবে না। জালিম থেকে মজলুমের হক অবশ্যই আদায় করা হবে। অতঃপর প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দোয়া করলেন, হে আল্লাহ! তুমি যদি ইচ্ছা কর তবে মজলুমকে জান্নাত দ্বারা সন্তুষ্ট করে জালিমকে ক্ষমা করে দিতে পার। কিন্তু সেদিন সন্ধ্যায় এই দোয়া কবুল করা হয়নি।

পরদিন সকালে মুযদালিফায় পুনরায় এই দোয়া করলেন এবং আল্লাহ পাক কবুল করলেন। প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মৃদু হাসলেন। হযরত আবু বকর ও উমর (রাঃ) আরজ করলেন, হে আল্লাহর রসূল! আমাদের মাতাপিতা আপনার জন্য কুরবান হোক। এ সময় তো হাসবার কোন কারণ দেখি না, তবু ও আপনি হাসলেন কেন? আল্লাহ পাক সর্বদা আপনাকে হাস্যোজ্জ্বল রাখুন।

মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করলেন : আল্লাহর শত্রু ইবলিস যখন অবগত হল যে, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন, তখন সে রাস্তা থেকে মাটি তুলে নিজের মাথার উপর ছুড়িয়া দিতে আরম্ভ করল এবং হায় হায় করে চিৎকার করতে লাগল। তার এই অসহায় অবস্থা দেখে আমার হাসি পেয়ে গেছে।

ফায়দা : ‘লুম‘আত’ নামক কিতাবে রয়েছে যে, উল্লেখিত হাদীসে ‘হুকূল ইবাদ’ দ্বারা ঐ সমস্ত হকের কথাই বলা হয়েছে, যা আদায় করার দৃঢ় ইচ্ছা ছিল, কিন্তু অক্ষমতার কারণে তা আদায় করা সম্ভব হয়নি। আল্লাহু পাক এমন সব হক সম্পর্কে হকদারকে কিয়ামতের দিন সন্তুষ্ট করে দেবেন।🍃🍃

_ বই: যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা
(হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি)
পৃষ্ঠা: ২৪৮

🟣🟣🟣What if??What if artificial intelligence  can be used freely, at every level of society and life.Look at this concept...
18/08/2026

🟣🟣🟣
What if??
What if artificial intelligence can be used freely, at every level of society and life.
Look at this concept I re-imagined for OpenAI. That ultimate magical "Khul Ja Sim Sim" moment to burst out into the universe.
Blending deep futuristic violet with brilliant breakthrough gold, I imagined a magical moment of an AI breakthrough happening right in the palm of our hand.
What do you think of this visual twist on core intelligence? Let me know your thoughts.

See the full project on Behance:
https://www.behance.net/gallery/254462203/OpenAI-Reimagined-The-Spark-of-Intelligence


পার্সিয়ান ব্লু (Persian Blue): ব্র্যান্ডিংয়ে কালার সাইকোলজির এক কালজয়ী মাস্টারক্লাসরং।মানুষের অবচেতন মনে অনুভূতি জাগিয়ে ...
09/08/2026

পার্সিয়ান ব্লু (Persian Blue): ব্র্যান্ডিংয়ে কালার সাইকোলজির এক কালজয়ী মাস্টারক্লাস

রং।
মানুষের অবচেতন মনে অনুভূতি জাগিয়ে তোলার, বিশ্বাস তৈরি করার এবং শব্দ ছাড়াই অনেক জরুরী বার্তা পৌঁছে দেওয়ার সবচেয়ে শক্তিশালী একটি সাইকোলজিক্যাল হাতিয়ার।

আজকের আধুনিক ব্র্যান্ডিংয়ে একটি সঠিক কালার প্যালেট ব্র্যান্ডের অবস্থান ও আভিজাত্য নির্ধারণ করতে অনেক বড়ো ভুমিকা রাখে। তবে আধুনিক কর্পোরেট কালার থিওরি আসার বহু আগেই, প্রাচীন ইরানি ঐতিহ্যবাহি স্থাপত্যশিল্প তাদের আইকনিক 'Persian Blue' (ফিরোজা ও লাপিজ লাজুলি-এর নীল শেড) ব্যবহারের মাধ্যমে কালার সাইকোলজির এক অনন্য ও কালজয়ী দৃষ্টান্ত স্থাপন করে গেছে।

মনোবিজ্ঞানের ভাষায় নীল রং শান্তি, স্থায়িত্ব এবং গভীর বিশ্বাসের অনুভূতির সঞ্চার করে। ইরানি স্থপতিরা তাদের ইমারতে লাপিজ লাজুলি এবং ফিরোজা নীলের ব্যবহার অসাধারণ নান্দনিকতার পাশাপাশি মানুষের মনে একধরনের গভীর আধ্যাত্মিক প্রশান্তি ও পবিত্রতার আবহ তৈরি করে। বিশাল নীল গম্বুজের নিচে প্রবেশ করার সাথে সাথেই দর্শনার্থীর মনে এক পরম শ্রদ্ধা ও মানসিক প্রশান্তি ফিল হয়।

আজকের গ্লোবাল ব্র্যান্ডগুলো (যেমন: টিফানি ব্লু বা রোলেক্স গ্রিন) যেমন একটি নির্দিষ্ট রঙের ওপর ভরসা করে গ্লোবাল আইডেন্টিটি তৈরি করে, ঠিক তেমনি প্রাচীন পারস্যে সাম্রাজ্যের স্থপতিরা পার্সিয়ান ব্লু-কে তাদের প্রধান ভিজ্যুয়াল সিগনেচার বানিয়েছিলেন। মরুভূমির ধূসর ল্যান্ডস্কেপে মাইলের পর মাইল দূর থেকেও যখন একটি ঝলমলে নীল গম্বুজ দেখা যেত, নাম বা লেখা পড়া ছাড়াই মানুষ বুঝে যেত এটি সাফাভিদ বা কাজার সাম্রাজ্যের এক প্রিমিয়াম ও ঐতিহাসিক স্থাপত্য।

পারসিয়ান ব্লু (Persian Blue) কালার কন্ট্রাস্টের এই ঐতিহাসিক স্থাপত্যগুলোর সৌন্দর্য এতোটাই জাদুকরী যে, যুগ যুগ ধরে যেকোনো শিল্পপ্রেমী বা সাধারণ মানুষের মন কেড়ে নিতে বাধ্য।
মরুভূমির সোনালী ও ধূসর পটভূমির বিপরীতে যখন এই সুগভীর নীল রঙের টাইলস ও জটিল জ্যামিতিক নকশাগুলো ফুটে ওঠে, তখন তা চোখের পলকে এক অনন্য ও রাজকীয় আভিজাত্যের অনুভূতি তৈরি করে। স্থাপত্য শিল্পের ইতিহাসে এটি যে শুধুই রঙের ব্যবহার তা নয়, এটি মানুষের আবেগ ও মনস্তত্ত্বকে স্পর্শ করার এক নিখুঁত মাস্টারপিস!

এক্ষেত্রে আধুনিক ব্র্যান্ড ডিজাইনার হিসেবে আমাদের জন্য ৩টি অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা আছে আলহামদুলিল্লাহ।

রং হলো আবেগের সিগনেচার: আপনার ব্র্যান্ডের প্রধান রংটি এমনভাবে বেছে নেওয়া উচিত, যা কাস্টমারের মনে ঠিক সেই অনুভূতিটি তৈরি করবে যা আপনি দিতে চান (যেমন: ট্রাস্ট, লাক্সারি বা অথোরিটি)।

ধারাবাহিকতা (Consistency) ইতিহাস তৈরি করে: পার্সিয়ান ব্লু-এর হাজার বছরের ইতিহাস শেখায়—একটি নির্দিষ্ট ভিজ্যুয়াল প্যালেট বছরের পর বছর ধরে নিখুঁতভাবে ধরে রাখলে তা সাধারণ একটি রঙের গণ্ডি পেরিয়ে এক আইকনিক সম্পদে পরিণত হয়।

সাংস্কৃতিক ও প্রতিকী গভীরতা: ব্র্যান্ডের কালার নির্বাচন কেবল ‘দেখতে সুন্দর’ হওয়ার ওপর নির্ভর করে না; তার পেছনে একটি গভীর অর্থ বা সাইকোলজিক্যাল মেসেজ থাকতে হয়, যা মানুষের অবচেতন মনকে স্পর্শ করে।


☀️১০০০ বছর আগের 'ব্র্যান্ড লোগো' ও ক্যালিগ্রাফিক সিল (An Ancient Islamic Branding Story)☀️আমরা যখনই সোশ্যাল মিডিয়া বা ক...
03/08/2026

☀️১০০০ বছর আগের 'ব্র্যান্ড লোগো' ও ক্যালিগ্রাফিক সিল (An Ancient Islamic Branding Story)☀️

আমরা যখনই সোশ্যাল মিডিয়া বা কোনো সেমিনারে ব্র্যান্ডিং ও ডিজাইনের ইতিহাস বলি, তখন সাধারণত নাইকি (Nike), অ্যাপল (Apple) বা ম্যাকডোনাল্ডসের মতো ওয়েস্টার্ন ব্র্যান্ডগুলোর উদাহরণ দিই। অথচ আমাদের মুসলিম গোল্ডেন এজের (Islamic Golden Age) ইতিহাস ঘাটলে এমন সব অবিশ্বাস্য উদাহরণ পাওয়া যায়, যেগুলো আধুনিক ব্র্যান্ডিং ও ডিজাইনের জনক বলা চলে, যা অধিকাংশ মানুষই জানে না!

আমরা ভাবি ভিজ্যুয়াল আইডেন্টিটি বা ব্র্যান্ডিং হয়তো আধুনিক যুগের আবিষ্কার। আসুন, আজ আমাদের ইসলামি সোনালী যুগের অসাধারণ একটি ব্র্যান্ডিংয়ের গল্প শোনাই...

লোগো এবং ট্রেডমার্কের ইতিহাসের অন্যতম প্রাচীন ও অনুকরণীয় একটি উদাহরণ হলো, Damascus Steel (দামেস্ক স্টিল) এবং তৎকালীন ইসলামি কারিগরদের দারুণ কিছু ক্রিয়েটিভ ব্র্যান্ডিং সিস্টেম ।

মধ্যযুগে Crusade (ক্রুসেডের) সময়ে পুরো ইউরোপের কাছে একটি নাম আতঙ্কের এবং একই সাথে পরম বিস্ময়ের বিষয় ছিল, 'দামেস্কি তরবারি' বা Damascus Steel। এই তরবারিগুলো এতটাই ধারালো ও শক্তিশালী হতো যে, বাতাসে ভাসতে থাকা রেশমি কাপড়ও এটি দিয়ে দুই টুকরো হয়ে যেত, আবার শত্রুর লোহার ঢালও অনায়াসে কেটে ফেলত!

কিন্তু এই তরবারির আসল সাফল্য লুকিয়ে ছিল এর আইকনিক ব্র্যান্ড আইডেন্টিটি এবং কোয়ালিটি সিল (Seal of Authenticity)-এর মধ্যে।

ইসলামি ইতিহাসে যেভাবে শুরু হলো 'ব্র্যান্ডিং' ও 'ট্রেডমার্ক'
তৎকালীন ইসলামি সাম্রাজ্যে ব্যবসা-বাণিজ্যে সততা নিশ্চিত করতে 'হিসবাহ' (Hisbah) ব্যবস্থা চালু ছিল। এর অধীনে কারিগররা তাদের তৈরি পণ্যে নিজস্ব অনন্য লোগো বা সিল ব্যবহার করতেন:

১. 'তুঘরা' (Tughra) এবং খোদাই করা সিল
সিরিয়া, পারস্য এবং কর্ডোভার কামার ও কারিগররা ধাতুর ওপর নিজের নাম, পরিবারের চিহ্ন বা বিশেষ ক্যালিগ্রাফিক লোগো (Khatam/Tughra) খোদাই করে দিতেন। এই সিলটিই ছিল তাদের প্রফেশনাল স্বাক্ষর বা লোগো।

২. নকল রোধে আর্ট ও কারুকার্য (Anti-Counterfeiting)
তখনকার সময়ে কোনো ডিজিটাল স্পেস বা সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু এই তরবারির কারিগররা এমন একটি ভিজ্যুয়াল আইডেন্টিটি তৈরি করেছিলেন যা নাম ছাড়াই পুরো বিশ্বে রাজত্ব করেছে।
দামেস্ক স্টিলের তরবারির গায়ে পানির ঢেউয়ের মতো বিশেষ ধরনের প্যাটার্ন থাকত, যাকে 'ডামাস্ক প্যাটার্ন' বলা হতো। এই প্যাটার্নটিই ছিল তাদের পণ্যের ভিজ্যুয়াল আইডেন্টিটি। অন্য কেউ নকল তরবারি বানাতে চাইলে সেই সিল ও ডামাস্ক প্যাটার্ন দেখেই আসল-নকল চিনে ফেলা যেত।

৩. 'ব্র্যান্ড ভ্যালু' এবং জবাবদিহিতা
ইসলামি বাণিজ্যিক নীতি অনুযায়ী কোনো কারিগর যদি নিম্নমানের পণ্য বানিয়ে নিজের লোগো ব্যবহার করত, তবে 'মুহতাসিব' (বাজার পরিদর্শক) তার সেই মার্কা বা সিল বাতিল করে দিতেন। ফলে কেবল লোগোর ওপর ভরসা করেই দূর-দূরান্তের ব্যবসায়ীরা চোখ বন্ধ করে পণ্য কিনে নিতেন।

ইতিহাসের এই ঘটনাটি আধুনিক ডিজাইনার এবং ব্র্যান্ড ওনারদের জন্য এক দারুণ মেসেজ আলহামদুলিল্লাহ্‌।

লোগো শুধুই একটি দৃষ্টিবান্ধব ছবি বা অলংকরণ নয়, ১০০০ বছর আগেও এই লোগো বা সিল ছিল পণ্যের কোয়ালিটি ও সততার বিশ্বস্ত প্রতীক, ব্র্যান্ডিং ও ট্রেডমার্ক। ঠিক যেমন দামেস্ক তরবারির সেই বিশেষ 'ঢেউ খেলানো প্যাটার্ন' তাদের ভিজ্যুয়াল আইডেন্টিটিকে তৎকালীন বিশ্বে আইকনিক করে তুলেছিল, তেমনি আজকের প্রতিযোগিতামূলক বাজারেও প্রতিটি ব্র্যান্ডের নিজস্ব একটি ইউনিক স্টাইল থাকা জরুরি, যা মানুষ এক পলকেই চিনে নিতে পারে।

একজন ব্র্যান্ড ডিজাইনারের দৃষ্টিকোণ থেকে ৩টি পাওয়ারফুল লার্নিং পয়েন্ট:
১. Brand Pattern-এর শক্তি: অ্যাপল বা লুই ভিটনের বহু আগেই দামেস্ক স্টিল প্রমাণ করেছে, একটি ইউনিক ভিজ্যুয়াল প্যাটার্ন লোগোর চেয়েও দ্রুত ব্র্যান্ডের পরিচয় তৈরি করতে পারে।
২. নকল প্রতিরোধ ও বিশ্বাস: তৎকালীন বাজারে ধাতুর এই জটিল প্যাটার্নটিই ছিল আসল পণ্যের সবচেয়ে বড় গ্যারান্টি, যা নকল করা অসম্ভব ছিল।
৩. কালজয়ী আইডেন্টিটি: ট্রেন্ডি ইফেক্টের পেছনে না ছুটে একটি গভীর ও অর্থবহ ভিজ্যুয়াল আইডেন্টিটি তৈরি করলে তা যুগ যুগ ধরে মানুষের মনে টিকে থাকে। ইসলামি বাণিজ্যের মতো ব্র্যান্ডিংয়ের আসল শক্তি লুকিয়ে থাকে সততা ও গুণমানের ধারাবাহিকতায়।

ইতিহাসের এই প্রাচীন ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি সম্পর্কে আপনার অনুভূতি কী? আপনার বযবসার লোগো কি আপনার কাজের আসল কোয়ালিটি ও ট্রাস্ট রিপ্রেজেন্ট করতে পারছে? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন ইনশা আল্লাহ্‌।


Have you ever noticed that how personal branding strategies are continuously evolving?It’s not just about a nice profile...
01/08/2026

Have you ever noticed that how personal branding strategies are continuously evolving?

It’s not just about a nice profile picture or a fancy bio anymore. It’s about how you show up, share your story, and connect with people.

আমাদের কল্পনা থেকে ক্যানভাসে,তারপর আপনার ব্র্যান্ডের গল্পে।সৃজনশীলতার জাদুর ছোঁয়ায়,একেকটি ভাবনা হয়ে ওঠে জীবন্ত ডিজাইন।  ...
30/07/2026

আমাদের কল্পনা থেকে ক্যানভাসে,
তারপর আপনার ব্র্যান্ডের গল্পে।

সৃজনশীলতার জাদুর ছোঁয়ায়,
একেকটি ভাবনা হয়ে ওঠে জীবন্ত ডিজাইন।

Alhamdulillah! 💙Nothing is more rewarding than seeing our work make a real impact for satisfied clients.I had the opport...
29/06/2026

Alhamdulillah! 💙

Nothing is more rewarding than seeing our work make a real impact for satisfied clients.

I had the opportunity to design custom logos for Google URL Scraper and Google Index Checker, focusing on a clean, modern identity that complements their interfaces. The goal was simple: to create a professional, trustworthy visual presence while ensuring a seamless and user-friendly experience from the very first screen.

Every project is an opportunity to solve a problem through thoughtful design. Not just to make something look beautiful, but to create an experience that feels clean, intuitive, professional and people genuinely enjoy using.

Grateful for every client who puts their trust in my work. May Allah continue to put barakah in every project.


The primary logo concept for “RankA2Z”:This design was crafted to be bold, modern, and instantly recognizable in the com...
28/06/2026

The primary logo concept for “RankA2Z”:
This design was crafted to be bold, modern, and instantly recognizable in the competitive SaaS landscape.

The Hidden Icon:
The logo features a strong, geometric letter R, but the standout element is the strategic use of negative space. The cutout within the letter seamlessly forms a magnifying glass, creating a clever "aha!" moment for the viewer.

Brand Alignment:
The magnifying glass is the universal symbol for search, SEO auditing, and deep-dive analytics. It directly communicates the core function of different software—helping users improve their "Rank"—while the solid, grounded letterform reflects the comprehensive, "A to Z" reliability of your platform.

Color & Impact:
The high-contrast pairing of energetic, optimistic yellow and stark, authoritative black gives the brand a confident and tech-forward edge.
Because of its clean lines and bold shapes, this logo is highly versatile and scalable. It will look incredibly sharp everywhere, from a tiny browser favicon to the main website header and marketing materials.

Alhamdulillah, a new branding concept for SAAS company.A custom G monogram for a SEO tools.The icon is crafted with a hi...
20/06/2026

Alhamdulillah, a new branding concept for SAAS company.
A custom G monogram for a SEO tools.

The icon is crafted with a hidden magnifying glass in its negative space, symbolizing search, indexing, and data discovery. The sparkle accents represent successful results and visibility, creating a clean, memorable identity for a Google Index Checker and scraping platform.



Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Azraq Pixel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azraq Pixel:

Shortcuts

Share