চন্দ্রাছবি

চন্দ্রাছবি আধুনিকতার ছোঁয়ায় গড়ুক আপনার প্রতিষ্ঠান।

11/09/2026

বিগত কয়েকবছর ধরে বিশাল পরিমাণের ক্ষতির সম্মুখীন হওয়া বাংলাদেশের একমাত্র সরকারি টিভি চ্যানেল বিটিভি নতুন লোগো আহ্বান করেই বেশ সাড়া ফেলে দিল গত দশদিনে। দেশের ছোটো-বড় বহু গ্রাফিক ডিজাইনার, অঙ্কনশিল্পী এতে অংশগ্রহণ করেছে। করাতেই সীমাবদ্ধ ছিল না, এরা নিজেদের কাজ সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করেছে। এজম্য অনেকে তাদের কাজ দেখছে। কেউ ক্রিটিসাইজ করছে তো কেউ পজিটিভলি নিচ্ছে। এটাই বিটিভির এ উদ্যোগের স্বার্থকতা।

এত কিছু হলো আর এর জন্য বিটিভিকে খুব বেশি পয়সা খরচ করতে হয়নি। চাইলে কম টাকাতেও ভালো প্রমোশন, মার্কেটিং সম্ভব। আর এ কথাই দেশের বহু ব্যবসায়ী বুঝতে চান না।

ভালো প্ল্যানিং করলে কম টাকাতেও নিজের কোম্পানির জন্য সেরা কিছু দাঁড় করানো সম্ভব। তখন লোকের মুখে মুখে আপনার কোম্পানির নামটাই থেকে যাবে। আর আপনি থাকবেন ট্রেন্ডে!

08/09/2026

ঘণ্টার পর ঘণ্টা একটা আইটি রিলেটেড কোম্পানির জন্য ইউনিক আর সুইটেবল নাম বের করতে করতে যখন টিমমেটদের মাথা হ্যাং ঠিক তখনই বস এসে এক ঘণ্টাও সময় লাগান না ব্র‍্যান্ড নেইম হাজির করতে। একটাই নাম বলেন আর তাই ক্লায়েন্ট সিলেক্ট করে ফেলে।

বসের মতো বিগ ব্রেইনের মানুষ আছে বলেই চন্দ্রাছবি এগোবে বহুদূর। আপনিও কি নিজ প্রতিষ্ঠানের জন্য ভালো নাম খুঁজছেন কিন্তু পাচ্ছেন না? এআই আপনাকে বোকা বানিয়ে কমন নামের লিস্ট ধরাচ্ছে? Brand Name Selection-এর জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। আপনাকে সেবা দিতে আমরা আছি সবসময়। 😊

এসেছে বিটিভির লোগো। ছেড়ে দিতে হবে স্থান।নকশার ভাবনা:যেহেতু এটি বাংলাদেশ টেলিভিশনের লোগো তাই আমার মাথায় সর্বপ্রথম এসেছে ব...
05/09/2026

এসেছে বিটিভির লোগো। ছেড়ে দিতে হবে স্থান।

নকশার ভাবনা:
যেহেতু এটি বাংলাদেশ টেলিভিশনের লোগো তাই আমার মাথায় সর্বপ্রথম এসেছে বাংলাদেশ। বাংলাদেশকে উপস্থাপন করে কী কী?

১. জাতীয় স্মৃতিসৌধ।
২. জাতীয় ফুল শাপলা।
৩. জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার।
৪. জাতীয় পাখি দোয়েল।
৫. উদীয়মান সূর্য।

এই পাঁচটিকে একত্রিত করতে পারলে বিটিভি আন্তর্জাতিক মাধ্যমে এক আলাদা দৃষ্টিকোণ দাঁড় করাতে সক্ষম হবে। এমন এক গণমাধ্যম, যাঁরা নিজেদের লোগোতেই নিজেদের দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির পরিচয় বহন করে। যাঁদের লোগোতেই রয়েছে এক টুকরো দেশের পরিচয়। সেদিকেই বেশি নজরদারি রাখা হয়েছে।

লোগোতে স্মৃতিসৌধের সাতটি স্তম্ভ রয়েছে। যা জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতা সংগ্রামকে প্রকাশ করে। ভালো করে লক্ষ্য করলে এখানে দোয়েলের ডানা খুঁজে পাওয়া যাবে। বাম পাশের বাঁকা ও বড় হতে থাকা ফ্লেয়ারগুলো দোয়েল পাখির উড্ডয়নরত ডানা ও লেজকে নির্দেশ করে। এটি জাতির স্বাধীনতা, অগ্রগতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়াকে উপস্থাপন করে। স্মৃতিসৌধের ঠিক পেছনে লাল অর্ধবৃত্ত, যেটি উদীয়মান সূর্যকে প্রকাশ করে। এটি বাংলাদেশের লাল-সবুজ পতাকার লাল বৃত্তের প্রতিনিধিত্ব যেমন করে তেমনি উদিত নতুন আশা ও নতুন আলোকে ফুটিয়ে তোলে।

ঠিক নিচে তাকালে এক বিকশিত ফুলের সন্ধান পাওয়া যায় যা আমাদের জাতীয় ফুল শাপলা। এটি বাংলাদেশের নদী-নালা, শান্তি ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। ফুলের ঠিক মাঝে সুক্ষ্মভাবে কাটা হয়েছে ডোরাকাটা অংশ যা আমাদের জাতীয় পশুকে স্মরণ করিয়ে দেয়। গতিশীলতা, সাহস, উদ্যম, সংগ্রাম ও বীরত্বের চমৎকার বহিঃপ্রকাশ এটি।

ওয়ার্ডমার্কে বাংলা নামলিপিকেই বেশি প্রাধান্য দিতে চেয়েছি কারণ বাংলা ভাষাটাই আমাদের জাতিকে আলাদাভাবে চিহ্নিত করে। এ ভাষার জন্যই বায়ান্ন হয়েছে। তো বাংলাকে গুরুত্ব না দিলে এ লোগোই অসমাপ্ত থেকে যেতো। যেহেতু বিটিভি একটি গণমাধ্যম তাই সম্প্রচারের চিহ্ন রাখা অতি গুরুত্বপূর্ণ। এজন্যই নামলিপির "ভ"-এর উপর একটি বিশেষ চিহ্ন ব্যবহার করেছি যা সম্প্রচারকেই প্রাধান্য দেয়।

লোগো ডিজাইনার: Rezwanul Hasan Robiul (RHR)

৫৫ বছর পর বদলাতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশনেএ লোগো!সম্প্রতি বিটিভি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে নতুন লোগোর ডিজাইন ও আইডিয়ার ...
02/09/2026

৫৫ বছর পর বদলাতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশনেএ লোগো!

সম্প্রতি বিটিভি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে নতুন লোগোর ডিজাইন ও আইডিয়ার জন্য জনসাধারণের কাছে আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১০ই সেপ্টেম্বর পর্যন্ত মেইল করার সুযোগ পাবেন সবাই। দেশের ছোট-বড় গ্রাফিক ডিজাইনারদের নিজেকে প্রমাণ করার জন্য এ এক বিশাল সুযোগ!

চন্দ্রাছবি-ও পিছিয়ে নেই। আমরা মানসম্মত ও দৃষ্টিনন্দন কাজ উপহার দেবার জন্য কাজ করে যাচ্ছি গত দু'দিন ধরে। শেষ হলেই হাজির হবো। 😊

চন্দ্রাবিশ্ব-এর জন্য করা টিম চন্দ্রাছবি-এর একটি প্রমোশনাল ডিজাইন‌!চন্দ্রাবিশ্বের প্রথম বিতর্কিত টপিক বলে কথা! আলাদা কভার...
26/08/2026

চন্দ্রাবিশ্ব-এর জন্য করা টিম চন্দ্রাছবি-এর একটি প্রমোশনাল ডিজাইন‌!

চন্দ্রাবিশ্বের প্রথম বিতর্কিত টপিক বলে কথা! আলাদা কভারেজ তো পাওয়াই উচিত। 😌

আমাদের ব্র‍্যান্ডিং আইডিয়ায় এলো আমাদেরই সহকারী প্রতিষ্ঠান চন্দ্রাবিশ্ব।ফলো করতে ভুলবেন না যেন...
21/08/2026

আমাদের ব্র‍্যান্ডিং আইডিয়ায় এলো আমাদেরই সহকারী প্রতিষ্ঠান চন্দ্রাবিশ্ব।

ফলো করতে ভুলবেন না যেন...

Airtel সম্প্রতি রিব্র‍্যান্ডিং-এ পা বাড়ালো। Warid থেকে Airtel, Airtel থেকে Cirkle! চক্রাকারে ঘুরছে তাদের রিব্র‍্যান্ডিং ...
19/08/2026

Airtel সম্প্রতি রিব্র‍্যান্ডিং-এ পা বাড়ালো। Warid থেকে Airtel, Airtel থেকে Cirkle! চক্রাকারে ঘুরছে তাদের রিব্র‍্যান্ডিং ইতিহাস। Robi Axiata Ltd. এর অধীনে থাকা Airtel থেকে Cirkle-এ পরিণত হওয়া এই সিম ব্র‍্যান্ড কি নিজেদের মান ও সেবা আগের মতোই রাখবে? নাকি তাতেও আসছে হালকা পরিবর্তন? কী মনে হয়?

ফিলিপস আবার যদি রিব্র‍্যান্ডিং করে তাহলে যেমন হবে তাদের লগো......
14/08/2026

ফিলিপস আবার যদি রিব্র‍্যান্ডিং করে তাহলে যেমন হবে তাদের লগো......

চন্দ্রাছবি-এর জন্য কিছু কাজ... 😊
05/08/2026

চন্দ্রাছবি-এর জন্য কিছু কাজ... 😊

যে বিজ্ঞাপন Colgate -এর তৈরি করা উচিত! 🥱
26/07/2026

যে বিজ্ঞাপন Colgate -এর তৈরি করা উচিত! 🥱

Address

Dhanmondi 2
Dhaka

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when চন্দ্রাছবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share