20/01/2026
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো নিয়ে গঠন হচ্ছে, তবে থাকছে স্কুল সিস্টেমই! সেটি শুরু হচ্ছে সায়েন্স, আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স এবং বিজনেস স্কুল নিয়ে! তবে চাহিদা বিবেচনায় অন্যান্য স্কুল প্রতিষ্ঠা করা হবে।
পাশাপাশি সাত কলেজের স্বকীয়তা বজায় রেখে ক্যাম্পাসগুলোতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অঙ্গ হিসেবে বিশ্ববিদ্যালয়ে সংযুক্ত করা হবে। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে উক্ত বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী। প্রতিটি বিভাগের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গঠন করা হবে বিভাগভিত্তিক উচ্চতর নিয়ন্ত্রক ও তদারকী কর্তৃপক্ষ, মূল দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের হেড অব স্কুল, প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে নিশ্চয় করার লক্ষ্যে প্রতিটা ক্যাম্পাসে দেওয়া হবে প্রক্টরিয়াল বডি, দায়িত্বে থাকবেন কাম্পাসভিত্তিক ডেপুটি প্রক্টর। ৭ টি ক্যাম্পাসে যেসব সাবজেক্ট থাকবে, সেগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকবে না, সেখানে আধুনিক চাহিদা বিবেচনায় নতুন সাবজেক্ট যুক্ত করা হবে।
মূল ক্যাম্পাস ও অঙ্গীভূত সাত ক্যাম্পাসের কমন ফ্যাসিলিটিজ হিসেবে সেন্ট্রাল লাইব্রেরী, ছাত্র শিক্ষক কেন্দ্রসহ অন্যান্য কো কারিকুলার প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো স্বতন্ত্র জায়গায় প্রতিষ্ঠিত করা হবে। সাত ক্যাম্পাসে সাতটি ছাত্র সংসদ ও একটি কেন্দ্রীয় ছাত্র সংসদ থাকবে। থাকবে কেন্দ্রীয় সিনেট ও সিন্ডিকেট।
ফ্যাকাল্টি/স্কুলভিত্তিক একটি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাভিত্তিক শিক্ষার্থী ভর্তি করানো হবে, যাতে করে থাকবে না মূল ক্যাম্পাস ও অঙ্গীভূত ক্যাম্পাসের কোনো শিক্ষার্থী বৈষম্য। অর্থাৎ সকল শিক্ষার্থীর পরিচয় একটাই আর সেটা হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।
বর্তমান শিক্ষার্থীদের সার্টিফিকেট ইস্যু নিয়ে বলতে গেলে মন্ত্রণালয়ের প্ল্যানিং হচ্ছে– চলমান সেশনগুলোতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্টিফিকেট প্রদান করা।
অধ্যাদেশ বিষয়ক সকল কার্যক্রম জানুয়ারির প্রথম থেকে মাঝামাঝি সময়ের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
বিঃদ্রঃ খুবই সংক্ষেপে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গঠন প্রক্রিয়া তুলে ধরলাম, উপরোক্ত সবকিছুই অধ্যাদেশে উল্লিখিত থাকবে। আরও বিস্তারিত আসবে..